মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 134

সারাদেশেই জলাশয়গুলো দখল-দূষণে বন্ধ হয়ে যাচ্ছে – উপদেষ্টা ফরিদা আখতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশেই জলাশয়গুলো দখল-দূষণে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘সারাদেশেই হাওর-বাওড়সহ অন্যান্য জলাশয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে উৎপাদন কমে যাবে, মৎস্যজীবীরা আরও ক্ষডুগ্রস্ত হবে।

বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খামারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‘জাল যার, জলা তার’ ¯েøাগানটি উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জলাশয়ের ইজারা যেন মৎসজীবী ছাড়া কেউ না পায় সে বিষয়টি পর্যালোচনায় রয়েছে। এ বিষয়ে সম্প্রতি ভূমি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি।

তাৎক্ষণিক মুনাফার আশায় মাছ ও অন্যান্য গবাদি পশুকে অস্বাস্থ্যকর খাবার ও ওষুধ না দেওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, মানুষের যেমন নিরাপদ খাদ্য দরকার, তেমনই পশুখাদ্যও নিরাপদ হওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকরি ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন – সেই ইউএনওকে চট্টগ্রাম বিভাগে বদলি

মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: আব্দুল ওয়াদুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের খামারি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সেই ইউএনওকে চট্টগ্রাম বিভাগে বদলি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২শাখা উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগে ইউএনও হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

এতে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্তু করা কর্মকর্তাদেরকে পদায়নের পর তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হলো।

সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দোসর আওয়ামী লীগ নেতা একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অংশগ্রহণের সুযোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ বিএনপি নেতা-কর্মীদের চরম রোষানলে পড়েন ইউএনও বিবি করিমুন্নেছা। তাকে অপসারণের দাবি ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়।

এছাড়াও মিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উপজেলা পরিষদের তিনটি প্রবেশদ্বারের মধ্যে দুটি গেট প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। এ দুটি প্রবেশদ্বারে একটিতে উপজেলা পরিষদের জামে মসজিদও রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের গেটের বাইরে আশপাশে প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আরও পড়ুন – বালুরঘাটের ম্যানেজারকে গুলি করে টাকা ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

গেট দুটি দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ তোলেন। তাছাড়া মসজিদের সঙ্গে লাগোয়া গেটটি বন্ধ থাকায় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েন। ব্যবসায়ীরা বন্ধ গেট দুটির অন্তত একটি খুলে দেওয়ার অনুরোধ জানালেও ইউএনও এতে কোনো কর্ণপাত করেননি। এসব বিতর্কিত বিষয় নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে বুধবার এক আদেশে ইউএনও বিবি করিমুন্নেছাকে বদলি করা হয়।

বালুরঘাটের ম্যানেজারকে গুলি করে টাকা ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আধারে বালু ঘাটের ম্যানেজারকে গুলি করে টোলের ক্যাশ বাক্স থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে মুখোশধারী চরমপন্থী সন্ত্রাসীরা। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে সন্ত্রাসীরা।

গুলিবিদ্ধ বালু ঘাটের ম্যানেজা মো: সবুজ (৩৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার শহিদুলের ছেলে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দিনগত রাত ১১টার কিছুক্ষণ আগে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদির সৈয়দ মাছ উদ রুমী সেতুর নিচে এই ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

বালু ঘাটের সাথে জড়িত রাকিবুল ইসলাম নামে এক যুবক জানান, রাতে চার-পাঁচটা মোটরসাইকেল নিয়ে ১০-১৫ জন আগ্নেয়াস্ত্রধারীরা বালুর ঘাটে এসে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর টোল বক্সের ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে ম্যানেজার সবুজের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকা ছিনতাই করে নেয়। এরপরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায় তারা। সন্ত্রাসীদের কাছে সব ভারি ভারি অস্ত্র। প্রত্যেকেই মুখোশধারী ছিলো বলে কাউকেই চেনা যায়নি।

জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা টেন্ডারের মাধ্যমে গড়াই নদীর ড্রেজারকৃত বালু অপসারণের কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স প্রিয়াংকা ব্রিকস। ২০২৫ সালের জানুয়ারী মাস থেকে এই বালু অপসারণের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মো: সবুজ জানান, সবার মুখ বাধা ছিল। তারা এসেই মারধর শুরু করে। আমার পায়ের পাতায় গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৫২ মিনিটে কাশেমপুরের দিক থেকে ১১জন সশস্ত্র মুখোশধারী গুলি ছুড়তে ছুড়তে সৈয়দ মাছ উদ রুমী সেতুর নিচ দিয়ে বালু ঘাটের টোল বক্সের দিকে আসে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। এরপর টোল বক্সের সামনে অবস্থিত শ্রমিকদের ও ম্যানেজার সবুজকে মারধর করতে দেখা যায়।

নাম প্রকাশ না করা শর্তে ঠিকাদারের একজন পার্টনার জানান, দেড় থেকে দ্ইু লাখ টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ম্যানেজার হাসপাতালে ভর্তি আছে।

আরও পড়ুন – তৃতীয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, বালু ঘাটে দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এর আগে গত রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপিতলা বালুরঘাটে ফাঁকা গুলি ছুড়ে এবং আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ৫ টি মোবাইল ফোন ছিনিয়ে নাই অস্ত্রধারী সন্ত্রাসীরা।

সনাতন পদ্ধতির মই

0

বোরো ধান আবাদের শেষ সময়ে জমি তৈরীতে ব্যস্ত কৃষক। জমি ভালো চাষ হলে, ফসল ভালো হবে। এমন আশায় অনেক কৃষক জমি তৈরীতে আধুনিক যন্ত্রেঠ পাশাপাশি সনাতন পদ্ধতিতে মহিষ দিয়ে জমিতে মই দিচ্ছেন। কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের শ্যামপুর মাঠ থেকে বুধবার ছবিটি তোলা।

আরও পড়ুন – তৃতীয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আরও পড়ুন – মাঠে গড়াবে ক্রিকেট বল

তৃতীয় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। থানা পুলিশ গলায় কাপড় পেঁচানো অবস্থায় স্ত্রীর এবং ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ তাদের নিজ কক্ষ থেকে উদ্ধার করে। নিহতের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকেও একই ভাবে হত্যার অভিযোগ রয়েছে।

ওই দম্পতির নাম মোঃ ফরিদুল ইসলাম (৭৪) ও রাবিয়া খাতুন (৫৫)। নিহত রাবিয়া ফরিদুলের তৃতীয় স্ত্রী। নিহত ফরিদুল প্রায় ১ যুগ আগে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে নিজ গ্রাম ছেড়ে পালিয়ে এসে এখানে বসবাস শুরু করেন বলে দ্বিতীয় স্ত্রী ছেলে অভিযোগ করেন।

বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের চড়দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ১৫ বছর আগে ফরিদুল ইসলাম রাজশাহীর পুটিয়া থেকে এসে ভেড়ামারার মেয়ে রাবিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তারা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বসবাস করে। ২০২৩ সাল থেকে তারা ভেড়ামারার চরদামুকদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে দেয়। সকাল ১০টার দিকে রাবিয়ার ছোট ছেলে শরিফুল তাদের ডাকলে সাড়া শব্দ বা পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ফরিদুল ইসলাম ঘরের চালার বাঁশের সাথে ঝুলছে।

পরে তারা ৯৯৯ দেয় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে নিয়ে ঘরের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করে। এ সময় তারা রফিকুলকে ঝুলন্ত অবস্থায় এবং রাবিয়া খাতুনকে গলায় কাপড় পেঁচানো, মাথায় আঘাতপ্রাপ্ত ও মুখমন্ডল রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ দুটি প্রথমে থানায় নিয়ে যাওয়া।

ফরিদুলের দ্বিতীয় স্ত্রীর সন্তান আব্দুল আলীম সবুজ বলেন, তার বাবা ২০১২ সালে তার দ্বিতীয় স্ত্রীকেও হত্যা করেছিল। পরবর্তীতে সে পালিয়ে ভেড়ামাড়ায় চলে আসেন। সবুজ তার বাবার লাশ নিতে অস্বীকৃতি জানায়।

আরও পড়ুন – আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করি। ধারণা করছি স্ত্রীকে আঘাত ও ফাঁস দিয়ে হত্যার পর রফিকুল নিজে আত্মহত্যা করেছেন। সেখানেই সুরতহাল রিপোর্ট করে থানায় নিয়ে আসা হয়।

মাঠে গড়াবে ক্রিকেট বল

0

একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় প্রায় ১ যুগ পর মাঠে গড়াবে ক্রিকেট বল। তার জন্য স্থানীয় ক্রিকেটাররা পিচ তৈরীতে ব্যস্ত। এ টুর্নামেন্ট ৮টি জেলা ক্রিকেট দল অংশ নেবে। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিচ তৈরীর ছবি গুলো মঙ্গলবার বিকালে তোলা।

আরও পড়ুন – আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার

আরও পড়ুন – ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

আরও পড়ুন – অবৈধ যানবাহন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী থেকে আন্ত:জেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া কারিগর পাড়া এলাকা থেকে তাদেও আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি ইজিবাইক উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. সোলায়মান শেখ।

আটকরা হলেন – কুমারখালী চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া কারিগর পাড়ার মৃত আসলাম উদ্দিনের ছেলে শাহ আলম শাহীন (৫০), কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার লোকমান মোল্লার ছেলে শরিফুল মোল্লা (৩৫) ও মৃত শহিদুল হকের ছেলে মুরাদ হোসেন (৫০)।

পুলিশ জানায়, কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডলপাড়ায় মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আব্দুল্লাহ’র ইজিবাইকের গ্যারেস আছে। অভিযুক্ত শাহ আল শাহীন তার কাছ থেকে অটোগাড়ি ভাড়া নিয়ে চালাচ্ছিলেন কয়েক মাস ধরে। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর শাহীন অটোগাড়িটি বিক্রি করে আত্মগোপনে চলে যান। ১৫ ডিসেম্বর শাহীনের স্ত্রী রেখা খাতুন কুমারখালী থানায় তার স্বামী নিখোঁজ হয়েছে, এই মর্মে সাধারণ ডায়েরী করেন। পুলিশ সাধারণ ডায়েরীর সূত্র ধরে অভিযান শুরু করে।

এরপর গত সোমবার রাতে নিখোঁজ শাহীনকে নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন চুরির ঘটনা স্বীকার করেন এবং অটোগাড়ির মালিক আব্দুল্লাহ ওইদিন রাতেই থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন। মামলায় শাহীনসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ মামলায় এখনও পলাতক রয়েছেন শাহীনের স্ত্রী রেখা খাতুন।

মামলার বাদী মো. আব্দুল্লাহ বলেন, শাহীন আমার কাছ থেকে ইজিবাইক ভাড়া নিয়ে চালাতেন। ভাড়া দেওয়া নেওয়ার প্রায় দুইমাসের মাথায় ইজিবাইকসহ শাহীন আত্মগোপনে চলে যায়। পরে গত সোমবার রাতে পুলিশের মাধ্যমে জানতে পারলাম শাহীন ইজিবাইকটি চুরি করে বিক্রি করেছে। আমি বিচারের আশায় থানায় মামলা করেছি।

আরও পড়ুন – ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান কেষ জানান, চুরির মামলায় আন্ত:জেলা চোর চক্রের তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান। তিনি আরও বলেন, স্বামী ইজিবাইক চুরি করে বিক্রি করে আত্মগোপনে ছিলেন। আর স্ত্রী নিখোঁজের নাটক সাজিয়ে থানায় জিডি করেন। মূলত জিডির সূত্র ধরেই পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন করেছে। এ ঘটনায় পলাতক আসামী রেখা খাতুনকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কয়েক’শ গ্রামবাসী।

মঙ্গলবার দুপরে উপজেলা পরিষদ চত্বর এ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন হাঁসদিয়া গ্রামের কয়েকশ কৃষক। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

শতবর্ষী কুমারখালী পৌরসভা। নিজস্ব কোন ডাম্পিং স্টেশন না থাকায় কুষ্টিয়াি রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের দুইধারে ফসলি জমিতে ময়লা-আবর্জনা ফেলছে। পৌর এখার বর্জে হাঁসদিয়া গ্রামের কৃষি জমিতে চাষ আবাদ ব্যহত হচ্ছে। অন্যদিকে পরিবেশ দুষন হচ্ছে। সম্প্রতি উপজেলার যদুবয়রা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হাঁসদিয়া এলাকায় পৌরসভা ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করেছে। হাঁসদিয়া এলাকায় ডাম্পিং স্টেশন নির্মান বন্ধের দাবিতে ফুসে উঠেছে কৃষক ছাত্র জনতা।
এ দিন সকাল থেকে কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ কয়েক’শ নানা বয়সি নারী-পুরুষ মানববন্ধন শেষে বিক্ষোভ করেছেন। তাদেও হাতের ব্যানারে লেখা রয়েছে, পৌরসভার ময়লা গ্রামে যাবেনা।

হাঁসদিয়া গ্রামের মৃত সাবান মন্ডলের ষাটোর্ধ স্ত্রী জহুরা খাতুন বলেন, আমরা গরিব মানুষ। খাই আর না খাই, তবুও আমরা গন্ধে মরবোনা। পৌরসভার ময়লা গ্রামে ফেলতে দেবোনা। পৌরসভার ময়লা গ্রামে যাবেনা, যাবেনা।

কলেজ ছাত্রী আফরিন আক্তার স্মৃতি বলেন, ময়লা আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষ রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে। চাষবাদ ব্যাহত হচ্ছে। সেজন্য পৌরসভার ময়লা না ফেলার দাবি জানায়।

হাঁসদিয়া মাঠে প্রায় আট বিঘা জমিতে শিম, পটল, শশা, মূলা, বেগুনসহ হরেকরকম সবজির চাষাবাদ করেন বরকত আলী মোল্লার ছেলে রমজান আলী মোল্লা। তিনি বলেন, ময়লার ভাগার হলে মাঠের পানি দুষিত হবে। র্দুগন্ধ ছড়াবে। শিয়াল, কুকুর, কাকসহ বিভিন্ন প্রাণী ফসলের তসরুপ করবে। মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেনা। সেজন্য ভাগার বন্ধ করতে কামকাজ ফেলে মানববন্ধনে এসেছি।

হাঁসদিয়া গ্রামে অন্তত ১৭৫ টি পরিবারের বসবাস বলে জানান ব্যবসায়ী সামছুল আলম। তিনি বলেন, হাঁসদিয়ার ফসলী জমি ও জনবসতি এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করে ইউএনওর কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেছি। তাঁর ভাষ্য, বসতি এলাকা থেকে দূরে এবং সরকারি জমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হোক।

আরও পড়ুন – অবৈধ যানবাহন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৮৬৯ সালে গঠিত প্রথম শ্রেণীর পৌররসভায় ডাম্পিং স্টেশন না থাকায় মহাসড়কের ধারে ফসলি জমিতে ময়লা আবর্জনা ফেলা হয়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করা হচ্ছে। তবে এখন পর্যন্তু স্থান নির্ধারণ করা হয়নি।

তিনি আরও বলেন, হাঁসদিয়া এলাকায় বেশকিছু সরকারি খাস জমি রয়েছে। সেগুলো উদ্ধারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অবৈধ যানবাহন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অবৈধ স্যালো ইঞ্জিনচালিত যান ট্রলির ধাক্কায় দুইদিনে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও এসব যানবাহন বন্ধের দাবিতে কুষ্টিয়া- খুলনা মহাসড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের চৌড়হাস মোড়ে অবস্থিত মুকুল সংঘ বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ছাড়াও মানববন্ধনে অংশ নেন অভিভাবক ও সচেতন মহল।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে অবৈধ এসব যানবাহন বন্ধের বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অবৈধ যানবাহন চলাচলে হাইকোর্টের নির্দেশনা মানা হচ্ছে না অভিযোগ করে নিসচার কুষ্টিয়া শাখার সভাপতি কে এম জাহিদ বলেন, অবৈধ যানবাহনের ফলে সড়কে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল চলছে। অবৈধ অস্ত্র যেমন নিষিদ্ধ, আমি মনে করি অবৈধ প্রাণঘাতী এসব যানবাহনও নিষিদ্ধ করা জরুরি।

অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান প্রশ্নবিদ্ধ দাবি করে জাহিদ বলেন, কুষ্টিয়া শহরে রাত-দিন অবাধে চলছে বালুভর্তি ডাম্প ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি। এতে স্কুলগামী শিশুরা জীবন সংকটে পড়ছে। অন্তত দিনের বেলা ব্যস্ত সময়ে এসব বালুবাহী যানবাহন বন্ধ হওয়া উচিত।

মানববন্ধনে অংশ নেওয়া মুকুল সংঘের দশম শ্রেণির শিক্ষার্থী উর্মিলা মুক্তি বলে, সড়কে চলাচল করতে খুবই ভয় হয়। ট্রলি ও বালুর গাড়ি বেপরোয়া চলে। রাস্তা পার হতে প্রায়ই বড়দের সাহায্য নিতে হয়। এতে অনেক সময় স্কুলেও দেরি হয়।

নিসচার সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্তে¡ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমন, করিমন ও ট্রলি অবাধে চলাচল করছে। শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বালির ট্রাক। এভাবে একটি শহর চলতে পারে না।

এর আগে গত রবিবার স্কুল গেটে ট্রলির ধাক্কায় নিহত হয় শহরের ্রপতীতি বিদ্যালয়ের প্লে- শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম। পরদিন সোমবার দৌলতপুরে বাবার খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে ট্রলির চাপায় আশিক নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা যায়।

আরও পড়ুন – স্বর্ণের ভরি দেড় লাখ ছাড়ালো

অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই মানববন্ধনের বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ইতোমধ্যেই কঠোর অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুইজন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ৩টি ড্রাম ট্রাক ও ৬টি নসিমন করিমন জব্দ করেছে। এ ছাড়া কিছু জেলজরিমানাও করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে।

স্বর্ণের ভরি দেড় লাখ ছাড়ালো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে দেশের বাজারে স্বর্ণের ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ১ হাজার ৪৭০ টাকা বেড়ে এক লাখ ৫১ হাজার ২৮২ টাকায় উঠেছে।

সোমবার (১৭ ফেব্রæয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১০ ফেব্রæয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ১১ ফেব্রæয়ারি।

এ নিয়ে চলতি বছর ৭ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে সাতবারই। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

আরও পড়ুন – যশোরসহ ৪ জেলার এসপিকে দায়িত্ব ছেড়ে ঢাকায় আসার নির্দেশ

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...