সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 162

খোকসা হানাদার মুক্ত দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

চুড়ান্ত বিজয়ের প্রায় ১২ দিন আগে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত হয়। একঝাক মুক্তিযোদ্ধা জীবন বাজী রেখে খোকসা থানায় আক্রমন করেন। শতাধিক স্বশস্ত্র পুলিশ ও রাজাকারদের আটক করে নিয়ে যায় নিজের ক্যাম্পে। দিবসটি পালনে প্রতিবছরের মত এবারও মুক্তিযোদ্ধা সংসদ নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের আনুষ্ঠানিক পতাকা উত্তলোন ও বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। দুপুরে এখানেই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এজেডজি রশিদ রেজা বাজু, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় পূবালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উদ্বোধন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা মুক্তদিবস উদযাপন কমিটির আহবায়ক সাবেক কমান্ডার ফজলুল হক। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস।

আরও পড়ুন – খোকসায় দুর্বৃত্তের হামলা সদর খানের ভাটার ম্যানেজার আহত

খোকসায় পূবালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূবালী ব্যাংকের উপ শাখায় শরিয়াভিত্তিক ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর ) দুপুরে উপজেলা সদরে পূবালী ব্যাংক পিএলসি খোকসা উপ শাখায় শরিয়াভিত্তিক ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপ মহাব্যবস্থাপ (ফরিদপুর জোন) মোঃ হাফিজুর রহমান সরদার। উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকিং সেবার সুবিধা নিয়ে কথা বলেন আব্দুল বারিক বালাম, সৈয়দ আবু ওবায়দুল্লাহ আরাবি, আমিরুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন উপ শাখা ব্যবস্থাপক মোঃ মনোব্বর হোসেন।

আরও পড়ুন – খোকসায় দুর্বৃত্তের হামলা সদর খানের ভাটার ম্যানেজার আহত

খোকসায় দুর্বৃত্তের হামলা সদর খানের ভাটার ম্যানেজার আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তের হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ইট ভাটার ম্যানেজার গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ম্যানেজার পলাশ (৪০) নিজের কর্মস্থল সদর উদ্দিন খানের ভাটায় কাজ করছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত কর্মস্থলেই তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে (পলাশ) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত চিকিৎসাধীন পলাশ জানান, বেশ কিছুদিন ধরে কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার সে তখন একাই ইট ভাটাই ছিল। এ সময় চাঁদাবাজদের ৮-১০ সদস্য তার উপর হামলা করে। দুর্বৃত্তরা তার ব্যবহারের মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

আরও পড়ুন – বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাজ্যের

সাংবাদিকদের তিনি আরও জানান, হামলা কারীরা ৮ থেকে ১০ জন ছিল। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে রেখে গেছে। তিনি সুস্থ হয়ে মামলা করবেন।

আরও পড়ুন – গড়াই তীরের মাটি যাচ্ছিল অবৈধ ইট ভাটায়, অভিযানে ৪ জনকে কারাদন্ড

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন সোহাগ বলেন, আহত পলাশের মাথায় এবং কানে ক্ষত আছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এখন রোগীর অবস্থা ভালো আছে।

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাজ্যের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণবিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে। হালনাগাদ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভাবেশসহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে।

যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে, যাদের ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে।

হাইকমিশন আরও বলেছে, মাঝেমধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হয়েছে। প্রধান শহরগুলোতে এসব হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত এসব হামলা নস্যাতে কাজ করে যাচ্ছে। স্বল্প সময়ের নোটিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, ‘চারপাশ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে।

পরিস্থিতি এখনো অস্থির রয়েছে উল্লেখ করে হাইকমিশন বলেছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে। এগুলো দ্রæত সহিংস হয়ে উঠতে পারে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে। দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

আরও পড়ুন – গড়াই তীরের মাটি যাচ্ছিল অবৈধ ইট ভাটায়, অভিযানে ৪ জনকে কারাদন্ড

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকান্ডের ওপর পড়েছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, দেশজুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলোর বেশির ভাগ আবার সচল হয়েছে। তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি।

আরও পড়ুন – ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুই নেতার রিমান্ড মঞ্জুর

ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে বলে উল্লেখ করেছে হাইকমিশন। ডাকাতি, সহিংস অপরাধ ও ধর্ষণের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে তারা।

গড়াই তীরের মাটি যাচ্ছিল অবৈধ ইট ভাটায়, অভিযানে ৪ জনকে কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর সেই গড়াই নদীর তীরে মাটি কাটার সময় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নদীর তীর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধের চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

দন্ডপ্রাপ্তরা হলেন-খোকসা উপজেলার ওসমানপুর এলাকার ওহাবের ছেলে শাজাহান (৩২), সোলাইমানের ছেলে সোহেল রানা (৩১), বাবু শেখের ছেলে মিজানুর রহমান (৩০) এবং কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকার হযরত আলীর ছেলে আবু বক্কর (৪৩)।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গড়াই নদীর তীরে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শাজাহান ও আবু বক্করকে ১০ দিনের এবং সোহেল ও মিজানুরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন – ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুই নেতার রিমান্ড মঞ্জুর

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গড়াই নদীর বালু উত্তলনের সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বলা হয় কুমারখালীতে গড়াই নদীর তীর থেকে মাটি কাটার মহোৎসব চলছে। প্রতিদিন শত শত গাড়ি মাটি চলে যাচ্ছে অবৈধ ইট ভাটায়। এতে হুমকিতে পড়েছে নদীর পাড়, প্রামীণ সড়ক ও কৃষি জমি। আইন অমান্য করে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এভাবেই নদী তীরের মাটি কাটার মহোৎসব চলছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলি উদ্ধার

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নদীর কুল থেকে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি খাস জমির মাটি কেটে তা ইট ভাটায় বিক্রি করছেন। গত ২৯ নভেম্বর থেকে স্থানীয় প্রভাবশালী জামাল, মিঠু ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ইউপি সদস্য আবুল কালাম প্রকাশ্যে মাটি কেটে সেলোইঞ্জিন চালিত অবৈধ লাটাহাম্বা গাড়িতে তুলে বিভিন্ন ইটভাটায় নিয়ে বিক্রি করছেন। এতে হুমকিতে পড়েছে নদীর পাড় ও কৃষি জমি। ভেঙে যাচ্ছে গ্রামীণ সড়ক।

ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুই নেতার রিমান্ড মঞ্জুর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৃথক দুটি হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বা কেও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ এ আবেদন মঞ্জুর করেন।

কোর্ট পরিদর্শক আব্দুর রহিম মোল্লা জানান, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের হেফাজতে রেখে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুজনকে পুলিশ হেফাজতে রেখে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলি উদ্ধার

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ফেব্রæয়ারি কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলামবিদ্বেষী বøগারদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করেন ওলামা-মাশায়েখরা। ওই সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের ২৬ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নামে উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়।

আরও পড়ুন – নবাগত উপজলো নির্বাহী কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ( কলকাতার সঞ্জিভা গার্ডেনে হত্যার ঘটনা ঘটে) আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে শর্টগান ও গুলি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

আরও পড়ুন – খোকসায় ফুটপাত দখলে রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২ নভেম্বর) ভোররাতে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি সদস্যরা মিরপুর উপজেলার হালসা এলাকায় অভিযান পরিচালনা করে মো: আব্দুল্লাহ, মো: এনামুল ও মো: শাহিনের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন – নবাগত উপজলো নির্বাহী কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

খোকসায় ফুটপাত দখলে রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের প্রধান সড়ক দখল মুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।

আরও পড়ুন – নবাগত উপজলো নির্বাহী কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

ভ্রাম্যমান আদালতে সহযোগীতাকারী উপজেলা ভূমি অফিসের পেশকার লোকমান আলী জানান, বারবার তাগাদা দেওয়া শর্তেও উপজেলা সদরের প্রধান সড়কের কিছু ব্যবসায়ী তাদের দোকানের সামনে রাস্তায় মালামাল রেখে যানচলাচলে বিঘœ সৃষ্টি করছিল। এতে স্বাভাবিক জীন যাত্রা ব্যহত হচ্ছিল। সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দখলদার ব্যবসায়ীদের জরিমানা করেছে।

আরও পড়ুন – মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ – মির্জা ফখরুল

তিনি আরও জানান, ব্যবসায়ী রবিউল ইসলাম, হাডওয়ার সামগ্রীর ব্যবসায়ী গোলাম ছরোয়ার ও সদর উদ্দিনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক হাজার টাকা করে জরিমানা করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ীরা সরকারী রাস্তা দখল মুক্ত করার প্রতিশ্রæতি দিয়েছেন।

নবাগত উপজলো নির্বাহী কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একটি ছাত্র সংগঠনের সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন কে তার দপ্তরে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান সেন্টাল স্টুডন্টেস ফেডারশেন খোকসা শাখার নেতা কর্মীরা।

আরও পড়ুন – মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ – মির্জা ফখরুল

সংগঠনের উপজেলা আহবায়ক সাঈদ হোসেন আকাশের নেতৃত্বে কলেজ ও মাধ্যমিক স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – আগরতলায় হাইকমিশনে হামলা ধারাবাহিক প্যাটার্নের অংশ: বাংলাদেশ

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি সমাজ সেবা মুলক কাজে অংশ নেওয়ার জন্য আহবান জানান।

মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ – মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারত সরকারকে উদ্যোগ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে বক্তব্য দিয়েছেন, সেটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ‘হুমকিস্বরূপ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে লন্ডন থেকে দলের পক্ষে এমন প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপি মহাসচিব। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

মির্জা ফখরুল তার প্রতিক্রিয়ায় বলেন, পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে উক্তি করেছেন সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি (মমতা বন্দোপাধ্যায়) যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, এ ধরনের কোনো চিন্তা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত হবে না। কারণ, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটি বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) তিনজন পুরোহিত গ্রেফতার হওয়ার খবরের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন দাবি তুললেন।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন হওয়া বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনি ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আমরা বারবার বলেছি, এখানে ভারতের সাংবাদিকেরা এসেছিলেন, তারাও দেখেছেন, বাংলাদেশে এ ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের মিডিয়া ও তাদের নেতারা যেভাবে সম্পূর্ণ একটি মিথ্যা প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, তা কোনোমতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।

আরও পড়ুন – আগরতলায় হাইকমিশনে হামলা ধারাবাহিক প্যাটার্নের অংশ: বাংলাদেশ

ইসকনকে নিয়ে সম্প্রতি বাংলাদেশে নতুন করে যে চক্রান্ত শুরু হয়েছে, তা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন –অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান. ৬ লাখ টাকা জরিমান

বিএনপি মহাসচিব বলেন, এটি খুব পরিষ্কার যে ইসকনের সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকিস্বরূপ।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...