বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 691

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) এবং একই উপজেলার বাহিরমাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে শিমুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানান, সকালের দিকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সোনাপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে চলে গেলে একই দিকের পাংশাগামী দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

পাংশা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুরে বিয়ের দাবীতে ২ সন্তানসহ এক নারীর অবস্থান

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিয়ের দাবী নিয়ে এক নারী তার ২ সন্তান নিয়ে প্রতারক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবস্থার বেগতিক দেখে প্রতারক প্রেমিক নিজ বাড়ি থেকে চম্পট দিয়েছেন।

জানা গেছে, জেলা শহরের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামে নাতাশা খাতুন নামের এ নারী তার ২ সন্তানসহ প্রতারক প্রেমিক আব্দুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছেন।

এলাকাবাসী সূত্রমতে, শৈলকুপা উপজেলার পৌরসভার মালী পাড়া এলাকার লিয়াকত আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা নাতাশা খাতুন (৩০) ৬ বছর আগে থেকে ঝিনাইদহ শহরে দুই সন্তান নিয়ে বসবাস করতেন। এ সময় মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের ইব্রাহিম মাষ্টারের ছেলে আব্দুর রহমানের সাথে নাতাশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের এক পর্যায়ে আব্দুর রহমান মিথ্যে কাবিন করে নাতাশার সাথে বিয়ে করেন। সে সময় তার আগের স্বামীর দুই সন্তান কে বিদ্যালয়ে ভর্তি করে দেন আব্দুর রহমান। ভর্তির খাতাপত্রে পিতার নাম হিসেবে তার লেখা হয়। দীর্ঘ ৬ বছর নাতাশার সাথে ঘর সংসার করে আসছে আব্দুর রহমান। তবে নাতাশার সঙ্গে ঘর সংসার করা অবস্থায় প্রতারক প্রেমিক ঝিনাইদহ শহরের আরও এক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে । সম্পর্কের বিষয়ে নাতাশা জানতে পেরে আব্দুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রহমান নাতাশার সাথে ভুয়া কাবিন করে বিয়ে করেছে বলে জানায়। কাজী অফিসে গিয়ে নাতাশা কোন কাবিননামা পাইনি।

এ ঘটনার পরে সোমবার দুপুরেই দুই সন্তান নিয়ে মহেশপুরের মারাধরপুর গ্রামের ইব্রাহিম মাষ্টারের বাড়ীতে ওঠে। নাতাশার যাওয়া দেখে আব্দুর রহমান বাড়ী থেকে চম্পট দিয়েছে।
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এ বিষয়ে মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সঞ্জয় জানান, ঘটনাটি শোনার পর আমি মালাধরপুর গ্রামে গিয়ে ওই মহিলাকে থানায় আসতে বলি । তিনি এসে আব্দুর রহমানসহ তিন জনের নামে একটি অভিযোগ পত্র দাখিল করেছে।

ঝিনাইদহে করোনায় ৫ জনের মৃত্যুু

0
Covid-19-Dro-27-p-3-compressed
প্রতিকী ছবি।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাবেক দুই ব্যাংক কর্মকর্তা ও একজন আইনজীবীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী নেতা এ্যাডঃ মকছেদ আলী, ঝিনাইদহ জনতা ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার শামসুল ইসলাম খান, একই ব্যাংকের সাবেক অফিসার কুশাবাড়িয়া গ্রামের রজব আলী, শহরের কলাবাগানপাড়ার কাপড় ব্যাবসায়ী কালিপদ সাহা ও ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ার বেলায়েত হোসেন।

এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৭ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সিনিয়র আইনজীবী এ্যাডঃ মকছেদ আলীর করোনা শনাক্ত হলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরে তিনি মৃত্যু বরণ করেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার জেলা শহরের আপরাপপুর এলাকার জনতা ব্যংক কর্মকর্তা শামসুল আলম খান, শনিবার শহরের কলাবাগান পাড়ার সুধীর পদ সাহার ছেলে কালীপদ সাহা, নতুন কোর্টপাড়ার আব্দুল লতিফের ছেলে বেলায়েত হোসেন ও সদরের ঘোড়শাল ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা রজব আলী রবিবার সকালে মারা যান।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে মৃত ব্যাক্তিদের দাফন করা হয়। 

লাশের উপর দিয়ে রাজত্ব কায়েম করতে চায় সরকার

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার সাধারণ মানুষের মৃত্যু ও লাশের ওপর দিয়ে তারা রাজত্ব কায়েম করতে চায়। আজকে গোটা দেশ কবরস্থানে পরিণত হয়েছে। এ রকম অরাজক পরিস্থিতি চলতে পারে না বলে দাবী করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ওমর ফারুক ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের স্ত্রী দিলরুবা শাহিন ক্যান্সার ও কারোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কোরবানির চামড়া মানুষ এতিমখানায় দেয়। এই চামড়া বিক্রি করে এতিমদের খরচ চালানো হয়। আজকে এতিমদের হক মারা হয়েছে। চামড়ার কোনো মূল্য নাই। পথে-ঘাটে চামড়া ফেলে দেওয়া হচ্ছে। চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গুম খুন ক্রসফায়ার অব্যাহত রয়েছে। টেকনাফের সাবেক সেনা কর্মকর্তা সিনা সাহেবকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা যে কথা বলছে তার সত্যতা কতটুকু তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমি মনে করি চারদিকে অন্যায় অরাজক পরিস্থিতির কারণে সাধারণ মানুষসহ বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন।

প্রেমিকের পরে আত্মহত্যা করলো প্রেমিকা

0
সুপ্রিয়া ও তপু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মনোহরদিয়া গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুপ্রিয়া দাস। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি আত্মহত্যা করেন।

প্রেমিক তপু মজুমদারের আত্মহত্যার দেড় মাসের ব্যবধানে প্রেমিকা সুপ্রিয়া দাসও আত্মহনণের পথ বেছে নেন। তারা দুজনে দীর্ঘদিন আত্মিক সর্ম্পকে আবদ্ধ ছিলেন।

সুপ্রিয়া দাসের সহপাঠীরা জানান, কুয়েটের শিক্ষার্থী তপু মজুমদারের সঙ্গে উচ্চ মাধ্যমিক থেকে সুপ্রিয়া দাসের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের গ্রামের বাড়ি একই উপজেলায়। উভয় পরিবার মেনে নিয়েছিল তাদের সম্পর্ক।
তবে ১৪ জুন রাতে মুঠোফোনে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সে রাতে সুপ্রিয়া কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন সকালে ঘুম ভেঙ্গে তপুর আত্মহত্যার কথা জানতে পারেন। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়নে সুপ্রিয়া।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

সুপ্রিয়ার পরিবারের সদস্যরা জানান, তপুর আত্মহত্যার পর থেকে বাড়ির সাবাই সুপ্রিয়াকে চোখে চোখে রাখতেন। ঘটনার দিন সবাই বাড়ির বাইরে গেলে সুপ্রিয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন। এক ভাই ও এক বোনের মধ্যে সুপ্রিয়া বড় ছিলেন।

যশোরে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

0
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হযেছে। এ ঘটনায় মনিরুজ্জামান ওরফে মনির (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ী গুলিতে নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার দোরমুটিয়া গ্রামের মনিরুজ্জামানের লাশ কেশবপুর-ত্রিমোহিনী সড়কের একটি ইটভাটার পাশে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত মনিরুজ্জামানের ফুফাতো ভাই আকসাদ আলী বলেন, রাতে ইটভাটার দিকে গুলির শব্দ শুনেছেন। সকালে সেখানে গিয়ে তিনি মামাত ভাইয়ের লাশ দেখেন। মনির কীভাবে নিহত হলেন বা কারা তাঁকে গুলি করলেন, তা তিনিসহ পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, রবিবার মধ্যরাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মনিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশ থেকে একটি শার্টারগান, দুটি গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। মনিরের বিরুদ্ধে থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।

রাজবাড়ীর সংসদ সদস্য করোনায় আক্রান্ত

0
rajbari-dro-8-3-9
সংসদ সদস্য (এমপি) সালমা চৌধুরী রুমা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সালমা চৌধুরী রুমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার দুপুরে দিকে তার করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটিতে তাকে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা অবনতি হলে দুপুরে রাজবাড়ী স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানন্তর করা হয়।

সালমা চৌধুরীর ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু বলেন , করোনা ভাইরাস ও বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যের জন্য এগিয়ে গেছে তার বোন। কাজ করতে গিয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সকালে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন–খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ নূরুল ইসলাম জানান, মাননীয় সংসদ সদস্য রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্থানন্তর করা হয়েছে।

কুমারখালীতে ক্লিনিক কর্মচারীকে যৌন হয়রানীর অভিযোগে আটক ১

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে মিথ্যে বলে ক্লিনিক কর্মচারীকে বাসায় ডেকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে একজন প্রতারককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ২ আগষ্ট রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী উপজেলার দুর্গাপুর পুর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নাভানা ফার্মাসিউটিক্যালস’র স্থানীয় বিক্রয় প্রতিনিধি আব্দুর রশিদ (৩০) বাচ্চা প্রসবের সাহায্যের মিথ্যা কথা বলে ফাঁকা বাড়িতে ডেকে এনে ক্লিনিক কর্মচারীকে যৌন হয়রানী চেষ্টা করে।

সোমবার সকালে ওই নারী বাদী হয়ে প্রতারক আব্দুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার ওই নারী ওটি ইনচার্জ হিসাবে কুমারখালী প্রতীক আধুনিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে চাকুরী করেন। প্রায় একমাস পূর্বে নাভানা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি আব্দুর রশীদ জানান তার কাছে অনেক ডেলিভারী রোগী আছে বলে জানান। এ কাজে সাহায্য করার মিথ্যা প্রলোভন দিয়ে ওই নারীর মুঠোফোন নম্বর নেয়।

রবিবার সকালে প্রতারক রশিদ তার একজন স্বজনের ডেলিভারীর সময় হয়েছে বলে ওই নারীকে ফোন করে। ঈদের ছুটিতে বাড়ি থাকা ওই নারী কুষ্টিয়া শহরের চৌরহাস আদর্শপাড়া এলাকা থেকে কুমারখালী বাসস্ট্যান্ডে এসে রশিদকে ফোন দিলে প্রতারক রশিদ তাকে ভ্যানযোগে দুর্গাপুর পুর্বপাড়া কালিমন্দিরের কাছে আসতে বলে।

ওই নারী কালিমন্দিরের কাছে পৌঁছালে রশিদ তাকে নিয়ে নিজের ফাঁকা বাড়ির একটি কক্ষে ঢুকিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন শুরু করে। সে সময় ওই নারী সম্ভ্রম বাঁচানোর আতœচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

এ খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রতারক আব্দুর রশীদকে হাতেনাতে আটক করে। প্রতারক রশিদ উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা মধ্যপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে।

আরও পড়ুন–খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এ ঘটনায় প্রতারক রশিদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

রাজবাড়ীতে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

0
corona-dro-20-p-1-compressed
সংগৃহিত ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩২৫ জন। অপরদিকে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ জুলাই ১০১ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার তাদের রিপোর্টের ফলাফল এসেছে। এদের মধ্যে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন–খোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৪ জন , পাংশা উপজেলার ৪ জন , কালুখালী উপজেলার ৪ জন এবং বালিয়াকান্দি উপজেলার ১৬জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৭৭২ জন। অন্যদের মধ্যে ২৪ জন হাসপাতালের আইসোলেশনে ও ৫১৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

দেশের প্রথম নারী ক্রিকেট কোচের মৃত্যু

0
দেশের প্রথম নারী ক্রিকেট কোচ সুরাইয়া জান্নাতি তিন্নি

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরে দেশের প্রথম নারী ক্রিকেট কোচের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ উঠেছে চিকিৎসকের অবহেলায় কোচ সুরাইয়া জান্নাতি তিন্নি (৩০) চলে গেলেন না ফেরার দেশে। জেলা শহরের চুড়িপট্টি এলাকার মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ্যানির স্ত্রী ছিলেন সুরাইয়া জান্নাতি তিন্নি ।

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এর আগে তিনি শহরের ল্যাবজোন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে হয় তার সিজারিয়ান অপারশেন।

তিন্নির চাচাতো ভাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আফিকুর রহমান অয়ন বলেন, ২৯ জুলাই ল্যাবজোন হসপিটালে ডাঃ নিলুফার ইসলাম এমিলি সিজারিয়ান অপারেশ করে তিন্নির সন্তান প্রসব করান। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের লোকজন রোগীর অবস্থা সম্পর্কে চিকিৎসককে অবহিত করেন। তিনি বিষয়টি গুরুত্ব দেননি। উল্টো রোগীর স্বজনদের উপর বিরক্ত হন।

৩১ জুলাই সকালে ডাঃ এমিলি হসপিটালে আসেন। তিনি দূর থেকে রোগী দেখেছেন। হাসপাতাল কর্তৃপক্ষও রোগীর অবস্থার অবনিত ও তাদের সীমাবদ্ধতার কথা স্বজনদের জানাননি।

আরও পড়ুনখোকসায় ঈদের দিনে হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪

সন্ধ্যার দিকে রোগীর অবস্থার অবনতি দেখলে তড়িঘড়ি করে যশোর জেনারেল হাসপাতালে স্থানন্তর করেন। শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু তারা বাঁচাতে পারেননি। চিকিৎসকরা ওই সময় জানান আগেই আইসিইউতে নিতে পারলে রোগীকে বাঁচানো সম্ভব হতো।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

অপরদিকে ডাঃ নিলুফার ইসলাম এমিলি বলেন, রোগীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আমার আন্তরিকতার কোনো অভাব ছিল না। আইসিইউতে নেওয়ার জন্য রোগীকে খুলনায় স্থানন্তর করেছিলাম। তবে তার স্বজনরা তাকে যশোর জেনারেল হাসপাতালে কেন নিলেন? স্বজনদের বিরুদ্ধেও নানা অভিযোগ তিনি তুলে ধরেন। সর্বোপরি রোগীর স্বজনরা ডাক্তারের নির্দেশনা মানেননি বলেও তিনি জানান।

আরও পুড়ন-ঝিনাইদহে প্রতারক দুই নারী সহ আটক ৩

ডাঃ এমিলি আরও বলেন, ২৯ জুলাই রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। ওইদিন রোগীর রক্তচাপ বেশি ছিল। কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে শরীরে রক্তচাপ কমিয়ে একই দিন দুপুর আড়াইটার দিকে সিজারিয়ান অপারেশন করা হয়। তবে রোগীর প্রি-অ্যাকলেমশিয়া ছিল। অপারেশন ছাড়া উপায় ছিল না। সিজারের পর প্রসূতি ও বাচ্চা দু’জনই ভালো ছিল। সব সময় নিজে রোগীর খোঁজ-খবর নিয়েছি।

শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল ফোনের মাধ্যমে জানানো হয় রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। মেডিকেল অফিসারকে খুলনায় আইসিইউতে স্থানন্তর করার পরামর্শ দেওয়া হয়, সেকথা স্বজনদের জানিয়েও দেওয়া হয়। তারা যশোর জেনারেল হাসপাতালে নিয়েছেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...