মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 709

চট্টগ্রাম মেডিকেলে এক হাজতির মৃত্যু

0
চট্রগাম কেন্দ্রীয় কারাগারের ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন।

সোমবার গভীর রাতে সুমন নামের এক হাজতির মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

তিনি বলেন, গত বছরের ১ আগস্ট বায়েজিদ বোস্তামী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন সুমন। গত ১২ জুলাই তিনি স্ট্রোক করেন। তখন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দারুণ জয়ে সমতা ফেরাল ইংল্যান্ড

0
ইংল্যান্ড ক্রিকেট দল

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সময়ও যেন ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। সেই লড়াইয়ে জিতে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে জো রুটের দল। পঞ্চম দিন সকালে তারা টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে গুটিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জিতেছে ইংল্যান্ড। ৩১২ রান তাড়ায় দ্বিতীয় ইনিংসে জেসন হোল্ডারের দল থমকে গেছে ১৯৮ রানে। ম্যাচ বাঁচাতে শেষ দিন ৮৫ ওভার কাটিয়ে দিতে হতো সফরকারীদের। তাদের ইনিংস টিকেছে ৭০.১ ওভার।

ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার ২ উইকেটে ৩৭ রানে দিন শুরু করে ইংল্যান্ড। প্রথম থেকেই বোলারদের ওপর চড়াও হন বেন স্টোকস। তাকে সঙ্গ দিয়ে যান জো রুট। পরে অলরাউন্ডারকে স্ট্রাইক দিতে গিয়ে রান আউট হয়ে ফিরেন স্বাগতিক অধিনায়ক।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

টি-টোয়েন্টি ব্যাটিংয়ে ৩৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন স্টোকস। শেষ অবধি ৫৭ বলে তিন ছক্কা ও চারটি চারে অপরাজিত থাকেন ৭৮ রানে। ১১ ওভারে ৯২ রান যোগ করা ইংল্যান্ড ৩ উইকেটে ১২৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

লাঞ্চের আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয় স্বাগতিকরা। জন ক্যাম্পবেলকে কট বিহাইন্ড করার পর শেই হোপকে বোল্ড করেন স্টুয়ার্ট ব্রড। দুই অঙ্ক ছুঁয়েই ক্রিস ওকসের বলে এলবিডবি¬উ হয়ে যান ক্রেইগ ব্র্যাথওয়েট।

সাউথ্যাম্পটন টেস্টে একই ধরনের শুরুর পরও ম্যাচ জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার লড়াই ছিল বাঁচানোর, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দলটি।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৬৯/৯ ইনিংস ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন শেষে ৩২/১) ৯৯ ওভারে ২৮৭ (ব্র্যাথওয়েট ৭৫, জোসেফ ৩২, হোপ ২৫, ব্রুকস ৬৮, চেইস ৫১, ব¬্যাকউড ০ ডাওরিচ ০, হোল্ডার ২, রোচ ৫*, গ্যাব্রিয়েল ০; ব্রড ২৩-৭-৬৬-৩, ওকস ২১-১০-৪২-৩, কারান ২০-৪-৭০-২, বেস ২১-৩-৬৭-১, রুট ১-১-০-০, স্টোকস ১৩-৩-২৯-১)

ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ৩৭/২) ১৯ ওভার ১২৯/৩ ইনিংস ঘোষণা (স্টোকস ৭৮, রুট ২২, পোপ ১২*; রোচ ৬-০-৩৭-২, গ্যাব্রিয়েল ৭-০-৪৩-০, হোল্ডার ৪-০-৩৩-০, জোসেপ ২-০-১৪-০)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৭০.১ ওভারে ১৯৮ (ব্র্যাথওয়েট ১২, ক্যাম্পবেল ৪, হোপ ৭, ব্রুকস ৬২, চেইস ৬, ব¬্যাকউড ৫৫, ডাওরিচ ০, হোল্ডার ৩৫, রোচ ৫, জোসেফ ৯, গ্যাব্রিয়েল ০*; ব্রড ১৫-৫-৪২-৩, ওকস ১৬-৩-৩৪-২, কারান ৮-৩-৩০-১, বেস ১৫.১-৩-৫৯-২, স্টোকস ১৪.৪-৪-৩০-২, রুট ১.২-১-০-০)
ফলাফল: ইংল্যান্ড ১১৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা
ম্যাচ সেরা: বেন স্টোকস

দলের জয় রেকর্ডের চেয়ে বড়-রোনালদো

0
ক্রিস্তিয়ানো রোনালদো

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদো এরই মধ্যে গড়েছেন কিছু রেকর্ড, হাতছানি দিচ্ছে আরও কয়েকটি। তবে ব্যক্তিগত এই সব অর্জনের চেয়ে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পর্তুগিজের এই তারকা খেলোয়ার।

সেরি আয় সোমবার রাতে রোনালদোর জোড়া গোলে লাৎসিওকে ২-১ গোলে হারায় ইউভেন্তুস। একই ম্যাচে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সেরি আয় অন্তত ৫০টি করে গোল করার রেকর্ড গড়েন। এক মৌসুমে পেনাল্টি শটের সবগুলো (১২) থেকে গোল করে ছাড়িয়ে যান রাবের্তো বাজ্জিওর আগের রেকর্ড।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

সেরি আয় ত্রুততম ৫০ গোলের রেকর্ডও গড়েছেন (৬১ ম্যাচে)। হাতছানি দিচ্ছে আরও কয়েকটি রেকর্ড। এবারের আসরে রোনালদোর গোল হলো ৩০টি। তার সমান গোল লাৎসিওর চিরো ইম্মোবিলের। সুযোগ আছে সেরি আয় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড করার।

রেকর্ডগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ, তবে দলের জয় তার চেয়েও গুরুত্বপূর্ণ। আমি দলকে জিততে সাহায্য করছি। শিরোপাটি জেতা গুরুত্বপূর্ণ। আর চার ম্যাচ বাকি আছে এবং আমরা জানি, সেরি আয় একটি কঠিন চ্যাম্পিয়নশিপ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ

0
ডা. আবুল কালাম আজাদ-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জনসাধারণের তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। তিনি পদত্যাগপত্র জমা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন সচিবের কাছে ।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

ডাঃ আজাদ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদে বহাল ছিলেন। চাকরির মেয়াদ শেষ হবার পরে চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিতে নিয়োগ দেবার আদেশ জারি করা হয়েছিল।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের যথাযথ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম- পিপিই এবং এন-৯৫ মাস্ক সরবরাহে ব্যর্থ হওয়ার পাশাপাশি নানা অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিরুদ্ধে। এ ছাড়াও নমুনা পরীক্ষা না করেই ভুয়া করোনা সনদ দেওয়ার অভিযোগ ওঠা জেকেজি হেলথকেয়ার নামের প্রতিষ্ঠানটির অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ারও অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

পাংশায় বিধবা-প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ

0
পাংশায় বিধবা-প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন পরিষদ চত্বরে সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন সুবিধা ভোগী বিধবা, প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

মঙ্গলবার শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ^াসের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম,ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তাগন, স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

বাঁধন গান গাইলেন সাংবাদিকদের জন্য

0
Badhon-Dro-21-7-p-12
সংগীত শিল্পী বাঁধন

দ্রোহ বিনোদন ডেস্ক

আমরা মিডিয়াকর্মী আমরা সাংবাদিক, দিনরাত ছুটে চলি তথ্যের পেছনে, ঘুরে বেড়াই এদিক সেদিক’- এমন কথার গানটি তৈরি হয়েছে সাংবাদিকদের নিয়ে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিনের কন্যা ইয়ামিন ফাইরোজ বাঁধন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

গানটি লিখেছেন জাহাঙ্গীর আলম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন জাহিদ রিপন। এরই মধ্যে গানের রেকর্ডিং ও ভিডিও ধারণ করা হয়েছে।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

ব্যতিক্রমী এ গান প্রসঙ্গে বাঁধন বলেন, এ ধরনের গান আমার আগে গাওয়া হয়নি। গানটি গাইতে পেরে আমার খুব ভালো লাগছে।

ফেসবুক ঠেকাবে কোভিডের যত ভুল ধারণা

0
facebook-Dro-21-7-p-12
ফেইসবুকের প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এবার প্রাণঘাতী করোনা ভাইরাস বিষয়ে ভুল ধারণাগুলো সরাতে সম্প্রতি নতুন একটি বিভাগ খোলার ঘোষণা দিয়েছে ফেসবুক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর আগে গ্রাহককে মাস্ক পরতে উৎসাহিত করতে নোটিফিকেশন এবং বিভ্রান্তিকর পোস্টগুলোকে অসত্য বলে চিহ্নিত করার মতো পদক্ষেপ নিচ্ছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

দ্রুতই অ্যাপ এবং ওয়েবসাইটে ‘ফ্যাক্টস অ্যাবাউট কোভিড-১৯’ নামে নতুন এ বিভাগ দেখতে পাবেন গ্রাহক।

ফেইসবুক তাদের টুইট পোস্টে বলছে, মহামারী বিষয়ে সাধারণত ভুল ধারণাগুলো ভাঙতে এ বিভাগটি চালু করা হচ্ছে।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

টুইটের সঙ্গে দেয়া একটি নমুনা ছবিতে দেখা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ব্যবহার করবে ফেসবুক। ‘হাইড্রোক্সিক্লোরোকুইন রোগ নিরাময়, চিকিৎসা বা প্রতিরোধ করবে এমন কোনো প্রমাণ মেলেনি।’ -এমন সাধারণ বিবৃতির মাধ্যমে ভুল ধারণা ভাঙবে এ বিভাগ।

ফেসবুক দাবি করেছিল, সামাজিক মাধ্যমের উচিত নয় সত্য-মিথ্যার বিচার করতে বসা। পাশাপাশি বিভ্রান্তিকর রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতেও অস্বীকৃতি জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

নিলামে উঠছে সালমান শাহ’র পোশাক

0
সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে ছবির দৃশ্য

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার অন্যতম নায়ক সালমান শাহের টি-শার্ট ও মাথার ব্যান্ড নিলামে উঠেছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া মৌসুমী এবং সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে সিনেমায় এই লাল রঙের টিশার্ট এবং মাথায় পড়া ব্যান্ডটি সেসময় বেশ নজর কেড়েছিল দর্শকদের।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সালমান শাহের এক ভক্ত প্রায় ২০ বছর ধরে সংরক্ষণে রেখেছেন এই দুটি জিনিস। আর নিলামের অর্থ দিয়ে বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় এবং গরীব-দুঃখীদের সেবা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সালমান ভক্ত মামুন বলেন, সালমান শাহের মৃত্যুর আগে থেকেই পারিবারিক সম্পর্ক ছিল তার। সালমান শাহের একনিষ্ঠ ভক্ত হবার কারণে নায়কের মৃত্যুর পর তার মা এবং বাবার কাছ কিছু স্মৃতিচিহ্ন চাইলে তারা আমাকে এই টি-শার্ট আর ব্যান্ডগুলো দিয়েছিলেন।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

তিনি আরও জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য সারাদেশেই গরিব এবং নিন্মবিত্ত ব্যক্তিরা অসহায় দিন কাটাচ্ছেন।

এমন অবস্থায় তার কাছে সেরা দামি জিনিস প্রিয় নায়কের টি-শার্ট ও ব্যান্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে তাদের সাহায্য করবেন বলে মনস্থির করেছেন এই সালমানভক্ত মামুন।

রাজবাড়ীতে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত

0
coronavirus-DRO-7-P-9

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , ১৮ জুলাই ৯৬ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্টের ফলাফল অনুযায়ী ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত ধরা পড়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২২ জন , পাংশা উপজেলার ৮ জন , কালুখালী উপজেলার ৪ জন ও বালিয়াকান্দি উপজেলার ২ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৫০২ জন। অন্যদের মধ্যে ৩২ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩৫৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

পাংশায় বর্ন্যাতদরে মাঝে সহায়তা প্রদান

0
Pangsha-Dro-21-7-p-50
পাংশায় বর্ন্যাতদরে মাঝে সহায়তা প্রদান

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে বর্ন্যাতদের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের শাহমিরপুর,পূর্ব চরআফড়া, চররামনগর এলাকায় বানভাসী মানুষের মধ্যে শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ত্রাণ মন্ত্রনালয়ের দেওয়া এসব খাদ্য বিতরণ করেন । এসময় ৬৫ জনের মধ্যে শুকনো খাবার, ১শত জনের মধ্যে শিশু খাদ্য ও ১ শত জনের মধ্যে গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

এ সময় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, ইউনিয়ন পরিষদের সচিব আজিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...