বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 459

কুষ্টিয়ায় পৃথক দুটি মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ ও ভেড়ামারা এলাকা থেকে একটি রং কোম্পানীর নিখোঁজ এরিয়া ম্যানেজারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে কুমারখালীর চড়াইকোল আলাউদ্দিন নগর এলাকা থেকে বৃদ্ধ ও ভেড়ামারা সদরের পাইলট স্কুলের গলি থেকে রক্সি পেন্টের নিখোঁজ এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬) বস্তাবন্দী লাশ পুলিশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন নগরে একটি ইলেক্ট্রিক পোলের গোড়ায় আনুমানিক (৬৫) বছর বয়সি অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

চড়াইকোল আলাউদ্দিন নগর বাজারের নৈশ প্রহরী আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে তিনটার দিকে পানি পানি বলে চিৎকার করতে করতে তৃষ্ণার্থ এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসলে তিনি পানি মুখে দেওয়ার আগেই তিনি মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।

আরো খবর – শৈলকুপায় প্রতিপক্ষের ৮ বাড়িতে হামলা, নারীসহ আহত ১০

অপর দিকে ভেড়ামারায় নিখোঁজের দুইদিন পর রক্সি পেন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬) বস্তাবন্দী লাশ পুলিশ উদ্ধার করেছে। বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লোকমান হোসেন বাগেরহাট জেলার সাইদুর রহমানের ছেলে। তিনি রং কোম্পানী রক্সি পেন্টের কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, গত ১ জুলাই দুপুরে রক্সি পেন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ওই দিন সন্ধ্যায় তার স্ত্রী জিনাত আরা টুম্পা ভেড়ামারা থানায় একটি সাধারন ডায়েরী করেন।

ওসি আরো জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শৈলকুপায় প্রতিপক্ষের ৮ বাড়িতে হামলা, নারীসহ আহত ১০

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৮ বাড়ীঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের শমসের শাহ, রফিক উদ্দিন, শফি উদ্দিন, আনজার শাহ ও সারেজান নেছাসহ ১০ জন।

স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দিন ও বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন উভয় পরে মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে নজরুল ইসলামের সমর্থকরা নাসির উদ্দিনের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে অন্তত ৮ টি বাড়ি ভাংচুর করে। তাদের হামলায় আহত হয় নারী রয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন – মামলা নেই তবুও তিন বছর সেফ কাষ্টোডিতে

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, একটি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, সামাজিক বিরোধ চরম আকার ধারণ করেছে। আর এই সামাজিক দলগুলো মুলত সরকারী দলের ছত্রছায়ায় বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

মামলা নেই তবুও তিন বছর সেফ কাষ্টোডিতে

0
ঝিনাইদহ জেলখানায় সেফ কাষ্টোডি (নিরাপদ হেফাজত) রয়েছেন এই প্রতিবন্ধী

ঝিনাইদহ প্রতিনিধি

শুধুমাত্র একটি জিডি’র উপর ভর করে ঝিনাইদহ জেলখানায় সেফ কাষ্টোডি (নিরাপদ হেফাজত) রয়েছেন এক প্রতিবন্ধী। তার নাম, ঠিকানা জন্ম পরিচয় এই তিন বছরেও উদ্ধার হয়নি।

জেলখানায় বন্দী ওই প্রতিবন্ধী পরিচয় সনাক্ত করতে উদ্যোগ নিতে রবিবার আদেশ দিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস।

আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর থানার এসআই ইউনুস আলী গাজী ২০১৯ সালের ১৪ নভেম্বর নগরবাথান এলাকা থেকে অজ্ঞাতনামা ওই মানসিক ও বাক প্রতিবন্ধিকে জনতার হেফাজত থেকে উদ্ধার করে সেফ কাষ্টোডি করার জন্য আদালতে পাঠান। আদালত তাকে সেফ কাষ্টোডিতে ঝিনাইদহে জেলখানায় পাঠান।

৯ মাস পর ২০২০ সালের ৩১ আগস্ট আদালতের নির্দেশে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে আঙ্গুলের ছাপ গ্রহণ করতে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগে চিঠি পাঠানো হয়। ২০২০ সালের ১৯ নভেম্বর জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ আদালতকে অবগত করে যে, সাধারণ কাগজে সংগৃহীত আঙ্গুলের ছাপ দ্বারা সঠিক পরিচয় সনাক্ত করা সম্ভব নয়। তবে ডিজিটাল ডিভাইজের মাধ্যমে ডাবলুউি.এস.কিউ ফরমেটে আঙ্গুলের ছাপ গ্রহন করা হলে তা সঠিক ভাবে পরীা করা সম্ভব।

ইতোমধ্যে পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াছিন আলী ওই প্রতিবন্ধির নাম-ঠিকানা যাচাই সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, অজ্ঞাত ব্যক্তির চেহারা ও অঙ্গভঙ্গি অনেকটা রোহিঙ্গাদের মত।

ঝিনাইদহের জেল সুপার এ বিষয়ে আদালতকে অবহিত করেন অজ্ঞাত ব্যক্তি কারাগারে আসার পর থেকে তার নাম-ঠিকানা বলতে পারেন না। তার বিরুদ্ধে মামলা নেই। শুধুমাত্র সাধারণ ডায়েরি মূলে তিনি ২ বছর ৮ মাস কারাগারে বন্দী রয়েছেন।

এই অবহতি পত্র পেয়ে ঝিনাইদহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে অবিলম্বে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে তার নাম-ঠিকানা উদঘাটন করা প্রয়োজনে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আদেশ দিয়েছেন। আদেশ প্রাপ্তির ৩ থেকে ১৫ কার্যদিবসের প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।

ঝিনাইদহের মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান টুকু বলেন, বিনা বিচারে কাউকে জেল হাজতে আটক রাখা ন্যায় বিচার পরিপন্থি। আদালতের নির্দেশনা মোতাবেক কারাগারে আটক ব্যক্তিকে দ্রæত মুক্তির ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন – কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

ঝিনাইদহের জেল সুপার অনোয়ার হোসেন বলেন, আদালতের নির্দশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে অজ্ঞাত ব্যক্তি জেলখানায় সুস্থ্য আছেন।

এ বিষয়ে ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান বলেন, একজন ব্যক্তি বিনা অপরাধে কোন ভাবেই জেলখানায় বন্দি থাকতে পারে না। এটা সভ্য সমাজে অমানবিক।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, আদালতের কোন নির্দেশনা এখনো তিনি পাননি। লিখিত নির্দেশনা পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থাপনা করবেন।

কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

0
প্রতিপক্ষের হামলায় আহত সেলিম। কুমারখালী হাসপাতাল থেকে তোলা ছবি। মারা যাওয়ার আগে।

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত সেলিম (৪৫) মারা গেছেন।

সোমবার সকাল ১১ টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত সেলিম উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাটা শ্রমিক ছিলেন। তিনি একই এলাকার হুমায়ন মন্ডল (৪৪) হত্যা মামলার আসামীও ছিলেন।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সেলিম ভাটায় কাজে যাচ্ছিলেন। এসময় প্রতিপরে বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আহতের স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থান্তর করে। সেখানে নেওয়ার পথের মধ্যে তিনি মারা যান।

সেলিমের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, জমি সংক্রন্ত বিরোধের জেরে ২০২০ সালে একজন খুন হয়েছিল। সেলিম সেই মামলার আসামী ছিল। প্রতিপরা তাঁকে কুপিয়ে আহত করে। পরে তিনি মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসারা বলেন, হাসপাতালে আসার আগেই সেলিমের মৃত্যু হয়েছে। ১১টা ১০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন – এসএসসির রুটিন প্রকাশ, ১৬ দিনে পরীক্ষা শেষ

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহত সেলিম একটি হত্যা মামলার আসামি ছিলেন। প্রতিপরা সোমবার সকালে তাঁকে কুপিয়ে হত্যা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএসসির রুটিন প্রকাশ, ১৬ দিনে পরীক্ষা শেষ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা শিা বোর্ড। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তত্ত¡ীয় পরীা ১ অক্টোবর শেষ হবে। এরপর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

রবিবার ঢাকা শিক্ষা বোর্ড নিজেদের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করে। আন্তঃশিা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহŸায়ক প্রফেসর এস. এম আমিরুল ইসলামের সই করা রুটিনে দেখা গেছে, প্রতিটি পরীা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। বিকেলে কোনো পরীা আয়োজন করা হবে না।

এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। এবার মাত্র ১৬ দিনেই এসএসসির তাত্তি¡ক পরীক্ষা শেষ করা হবে। হিন্দু ধর্মের দুর্গা পূজা শুরু হওয়ার আগেই এসএসসি পরীক্ষার তাত্তি¡ক অংশ শেষ করা হবে। এর আগে ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরী ক্র্থীষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।

আরো পড়ুন – ভোটারের খড়ায় কেন্দ্রে ঘুমিয়ে পড়েন পোলিং অফিসার

এসএসসিতে বিভাগ ভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না।

ভোটারের খড়ায় কেন্দ্রে ঘুমিয়ে পড়েন পোলিং অফিসার

0
কেন্দ্রে ঘুমিয়ে পড়েন পোলিং অফিসার

শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয় দফার উপ নির্বাচনে ভোটগ্রহণ তখন পুরোদমে চলছে। কিন্তু কেন্দ্রে ভোটারের খড়া। কেন্দ্রে কর্তব্যরত পোলিং অফিসাররা অনেকেই কর্মহীন হয়ে ঘুমিয়ে পড়েন।

রবিবার সকাল ৮টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত উপ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। জেলায় এটাই প্রথম ইভিএম ম্যাশিনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত উপ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আব্দুল হামিক, আনারস প্রতীকে আরিফ রেজা মন্নু ও মোটরসাইকেল প্রতীকে আনিচুর রহমান প্রতিদ্ব›িদ্বতা করছেন।

সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। অনেক কেন্দ্রের পোলিং অফিসারদের অলস সময় কাটাতে দেখা যায়। একটি কেন্দ্রে এক পোলিং অফিসারকে ঘুমিয়ে নিতে দেখা গেছে।

এ চিত্র দেখা গেছে শৈলকুপা উপজেলার কবিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রের পোলিং অফিসার শামীমা নাসরিন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, ভোটার নেই, ঘুম চলে আসছে। তার বুথে দুই ঘণ্টায় একটা ভোট পড়েছে। কেন্দ্রের প্রিজাইর্ডিং অফিসার শাহিনুর ইসলাম বলেন, কেন্দ্রে ৩ হাজার ৪১০ জন ভোটার রয়েছেন। সকাল ১০টা পর্যন্ত ৫০টি ভোট পড়েছে।

উপজেলার বারইপাড়া কেন্দ্রে প্রথম ৫০ মিনিটে ২০ জন ভোটার ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৭১ জন। কেন্দ্রের প্রিজাইর্ডিং অফিসার ফুরকান আলী জানান, ভোটার উপস্থিতি একদমই কম।

জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের এই উপ-নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছিল। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপে করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্বে রয়েছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন – খোকসায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

উল্লেখ্য, ২০২০ সালের ৪ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রæয়ারি প্রথম উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। চলতি বছরের ১৬ মে তিনিও মারা গেলে পদটি আবারও শূন্য হয়।

খোকসায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের রুটিন কার্যসূচীর অংশ হিসেবে রবিবার সকালে নিবাহী কর্মকর্তার দপ্তরের এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও নিবার্হী অফিসার রিপন বিশ্বাস সভায় সভাপতিত্ব করেন।

সূত্র জানায়, উপজেলার খোকসা জানিপুর খেয়া ঘাটের ইজারদার কর্তৃক ঘাটের ডেঙ্গি নৌকা বন্ধ করে দেওয়া এবং দুই গ্রæপ ইজারাদারের দ্ব›েদ্ব চাঁদট ঘাটে খেয়া পারাপার বন্ধ করে রাখায় জনদুর্ভোগের সৃষ্টির বিষয়সহ আইনশৃঙ্খলার নানা বিষয় আলোচনায় উঠে আসে।

আরো পড়ুন – শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আরো একজন খুন

সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলী, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুল আলম তসর, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আরো একজন খুন

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন।

শনিবার রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপ হামলা চালিয়ে মুমূর্ষ অবস্থায় জানিককে ফেলে যায়। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে। নিহত জানিক একটি হত্যা মামলার আসামি ছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের জুলফিকার কাইসার টিপুর সমর্থক।

আরো পড়ৃন – দেশের সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৬.২

এলাকাবাসী জানায়, শনিবার রাতে প্রতিপ তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের দুই গ্রæপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৬.২

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাগেরহাটের মোংলা উপজেলাবাসী সূর্যের প্রখর রোদে হাঁসফাঁস করছেন। কয়েকদিন ধরে চলছে তাপপ্রবাহ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়। এ দিন তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অফিসের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মোংলায়। এর আগে শুক্রবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলাতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন – ঝিনাইদহে পিস্তলসহ দুই মাদক কারবারী আটক

তিনি আরও বলেন, এ তাপপ্রবাহ অবশ্য দুই-একদিনের মধ্যে কমে যাবে।

ঝিনাইদহে পিস্তলসহ দুই মাদক কারবারী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ ২ মাদক কারবরীকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল।

শুক্রবার রাতে মহেশপুর উপজেলার জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮) কে আটক করা হয়।

আরো পড়ুন – মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত, গেটম্যান আটক

শনিবার র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, যশোর থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে এমন খবরে অভিযানিক দল জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। সেসময় তল্লাসী করে মিলন হোসেন ও ফরহাদ হোসেন নামের ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল ও ৬০ বোতল ফেন্সিডিল। জব্দ করা হয় মোটর সাইকেল ও নগদ টাকা। আটক মাদক কারবারী বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...