বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 475

খোকসার হিরন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

0
খোকসা বাস স্ট্যান্ডে সড়ক অবরোধ করে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্যাথলজি টেকনিশিয়ান ও কলেজ ছাত্র হিরন (২৩) হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার সকালে খোকসা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভটি শুরু হয়। বিক্ষোভ কারীরা খোকসা বাস স্ট্যান্ডে এসে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে অবরোধ সৃষ্টি করে শ্লোগান দিতে থাকে। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন নিহত হিরনের বাবা আকমল হোসেন, মামা নিজাম উদ্দিন, গ্রামবাসী মতিয়ার রহমান, কলেজ ছাত্র সেলিম রেজা, বাঁধন, সুজন প্রমুখ।

সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে কর্মসূচি পালন করায় সড়কে দুই পাশে প্রায় ২ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। সাধারন যাত্রীরা ভোগান্তির শিকার হন। পরে খোকসা থানা পুলিশের ওসি তদন্ত মামুনুর রশিদ এক ঘন্টার মধ্যে খোকসা হেল্থ কেয়ার প্রাইভেট হাসপাতাল ও ডায়গনিষ্টিক সেন্টারটি বন্ধ করা ও দোষীদের বিরুদ্ধের অভিযোগের সঠিক তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে পাশে অবস্থান গ্রহন করে। পরে তারা আগামী ২৪ ঘন্টার জন্য কর্মসূচি স্থগিত করে।

মানববন্ধনের আগে অনুষ্ঠিত বিক্ষোভ

মানববন্ধনে অংশ নিয়ে নিহত কলেজ ছাত্র হিরনের বাবা আকমল হোসেন তার বক্তব্যে বলেন, তার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। কিনিকের নানা অসামাজিক কাজের কারণে সে কয়েক দফায় চাকরি ছাড়তে চেষ্টা করেছে। কিন্তু গুমোর ফাঁসের ভয়ে মালিক সেলিম হোসেন তাকে ছাড়েনি।

তিনি আরো বলেন, কিনিকের মালিক সেলিম হোসেন ও বাড়ির মালিক আব্দুর ছাত্তারের ছেলে হাবিব পরিকল্পিত ভাবে হিরনকে হত্যা করেছে। বৃদ্ধ আকমল হোসেন ছেলে হত্যার বিচারের দাবিতে প্রচন্ড রোদ উপেক্ষা করে সড়ক অবরোধ করে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন।

আরো পড়ুন – খোকসায় আম পারার অভিযোগে কিশোরের উপর হামলা

উল্লেখ্য, বুধবার (১৮ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে খোকসা হেল্থ কেয়ার প্রাইভেট হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের ককসিপল গেটের ভিতর থেকে প্যাথলজি টেকনিশিয়ান ও কলেজ ছাত্র হিরন (২৩) কে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। তবে ওই নিহত কলেজ ছাত্র ও প্যাথলজি টেকনিশিয়ানের ডান হাতে বিদ্যুতের সর্টে পোড়ার দুইটি ক্ষত চি‎হ্ন পাওয়া যায় ।

প্যাথলজি টেকনিশিয়ান হিরন উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি পাংশা সরকারী মহাবিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলেন। নাম মাত্র পারিশ্রমিকে তিনি ওই হাসপাতালে চাকরি করতেন।

খোকসায় আম পারার অভিযোগে কিশোরের উপর হামলা

0
আহত কিশোর কাওছার

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আম পারার অভিযোগে কাওছার নামের এক কিশোরকে ইট দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামের কাওছার ও তার বন্ধুরা গ্রামের একটি আম গাছের ছাঁয়ায় বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় গ্রামের বিশুর ছেলে ডিগ্রী শ্রেণির ছাত্র ইমন ঘটনা স্থলে আসে। গাছের ছাঁয়ায় বসে থাকাদের বিরুদ্ধে গাছ থেকে আম পারার অভিযোগ দাঁড় করায়। এ সময় কাওছার প্রতিবাদ করলে তার উপর ইমন চড়াও হয়। তাকে ইট দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী আহত ওই কিশোর কাওছার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আরো পড়ুন – ঝিনাইদহের সীমান্তে ১৫ বাংলাদেশী আটক

আহত কাওছারের মা ফরিদা ছেলেন শয্যা পাশে বসে তার ছেলের ওপর হামলাকারীর বিচারের দাবি করেন। তিনি বলেন, তার ছেলে যদি আম পেরে থাকে সে অপরাধ করেছে। কিন্তু তাকে ইট দিয়ে পিটিয়ে আহত করার দরকার ছিল না। তিনি মামলা করবেন বলে জানান।

ঝিনাইদহের সীমান্তে ১৫ বাংলাদেশী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া গ্রাম দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৫ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। আটককৃতরা হলেন, বাগেরহাটের বানিয়াখালী গ্রামের মোছাঃ আসমা বেগম (৪০), মোছাঃ জামিলা (০২), পিরোজপুরের পশ্চিম বালিপাড়া গ্রামের মোছাঃ সালমা আক্তার (৩২), বাগেরহাটের গোপালপুর গ্রামের মোছাঃ বিউটি বেগম (৪৪), একই জেলার ছোটবাদুরা গ্রামের মোছাঃ জেসমীন আক্তার (৩৫), চাদ্দারেলা গ্রামের তানজিলা বেগম (৩৬), বাগেরহাটের পুর্বচিপ বারইখালী গ্রামের মোছাঃ বানেছা বেগম (৩৩), মোঃ আরিফ শেখ (১৩), মোঃ হানিফ শেখ (১০), মোছাঃ মানছুরা (০৬), বাগেরহাটের খেজুর বাড়িয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৪৫), সাতরিার ফুটিঘাটা গ্রামের সামিনুর রহমান (৩৬), মোছাঃ ফাহেমা খাতুন (২৫), ও মোছাঃ সুরাইয়া (০১)।

আরো পড়ুন – কুষ্টিয়ায় চাচার হামলায় ভাতিজা নিহত

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

কুষ্টিয়ায় চাচার হামলায় ভাতিজা নিহত

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে জায়গা-জমির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে শরিকদের মধ্যে দ্ব›েদ্বর জেরে চাচা ও চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সন্ত্রাস কবলিত রক্তাক্ত জনপদ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় নিজ বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় নিহত জসিমের ছোট ভাই রশিদ (৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জসিম স্থানীয় বাসিন্দা পাতারি মন্ডলের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয় ও প্রত্যদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, নিহতের চাচা লালন মন্ডল ও তার ছেলেদের সাথে বাড়ির জায়গা-জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। শনিবার সকালে চাচা লালনসহ তার ছেলেরা জসিম ও তার ছোট ভাই রশিদের উপর দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে। এ সময় জসিম গুরুতর রক্তাক্ত জখম হয়। জসিমকে বাঁচাতে গিয়ে ভাই রশিদও লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য পলাশ জানান, জসিম-রশিদদের সাথে তার চাচা ও চাচাতো ভাইদের জায়গা জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্ব›দ্ব চলে আসছিলো। ইতোপূর্বে একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা আপোষ মিমাংসা করে দিলেও পরে তা কোন পই মানে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান রতন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঝাউদিয়া গ্রামে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। সেখানে ধারালো অস্ত্রের আঘাতে জসিম নামে এক জন নিহত হয়েছেন। এছাড়া নিহত জসিমের ভাই আহত রশিদ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এখনও কেউ মামলা করতে থানায় আসেনি।

ঝিনাইদহে ১০ মিনিটের কালবৈশাখীতে ১৫ গ্রাম লন্ডভন্ড

0

বজ্রপাতে এক কৃষাণীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ৩ উপজেলার কমপক্ষে ১৫ টি গ্রামে ঘরবাড়ি ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। এ সময় বজ্রপাতে এক কৃষাণীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন হয়ে পড়ে। মুহূর্তেই বৃষ্টির সাথে শুরু হয় ঝড় ও বজ্রপাত। এতে কালীগঞ্জ উপজেলার এনায়েতপুর, রঘুনাথপুর, পিরোজপুর ও খোসালপুরসহ ১০টি গ্রামের ফসল ও ঘরবাড়ির ব্যপক ক্ষতি হয়। ঝড়টি ছিল ১০ মিনিট স্থায়ী।

শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে বজ্রপাতে রুপসী খাতুন নামের এক কৃষাণী গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী গোলাম নবী আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে ওই দম্পতি বাড়ির পাশের মাঠে নিজের ক্ষেত থেকে বেগুন তুলছিলেন। বজ্রপাতে তারা আহত হয়ে মাঠে পরে ছিল। ঝড় থামার পরে স্থানীয়রা মাঠে গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুপসী খাতুনকে মৃত ঘোষনা করে।

সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামে বজ্রপাতে আশরাফুল ইসলাম নামের এক কৃষকের গোয়াল ঘরের দুটি মহিষ মারা গেছে। যার মুল্য প্রায় ৬ লাখ টাকা বলে দাবি তিগ্রস্থ পরিবারের।

একই সময় হরিণাকুন্ডু উপজেলা জোড়াদহ, মালিপাড়া, তৈলটুপিসহ কয়েকটি গ্রামে পান ও কলার ব্যাপক তি হয়েছে।

আরো পড়ুন – খোকসায় বিয়েতে দাওয়াত না দেওয়ায় হামলা

পিরোজপুর গ্রামে আব্দুস সাত্তার বলেন, সকালে হঠাৎ করে খুব ঝড় শুরু হয়। এর আগে আম্পানের সময় যে ঝড় হয়েছিল। তেমন ছিল আজকের ঝড়। আম, লিচু, কলা বাগানের তি হয়েছে।

কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রথীন্দ্রনাথ বসাক বলেন, ঝড়ে ৩৩ টি বিদ্যুতের পোল ভেঙ্গেছে। তাছাড়া ৩৩ কেভি লাইনের উপর গাছ পড়েছে আর তার ছিড়ে গেছে। আমাদের সব স্থানেই মেরামতের কাজ চলছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আমরা তিগ্রস্থদের তালিকা করছি। তালিকা ভুক্তরা যাতে সহযোগীতা পায় সে ব্যাপারে মন্ত্রনালয়ে আবেদন করা হবে।

খোকসায় বিয়েতে দাওয়াত না দেওয়ায় হামলা

0
হামলার শিকার ইব্রাহীম আলী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় দ্বিতীয় দফায় হামলার শিকার হয়েছেন ইব্রাহীম আলী (৩২)।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শোমসপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে প্রতিপক্ষ দ্বিতীয় দফায় এ হামলার ঘটনা ঘটায়। আহতের বাবার নাম ওসমান আলী।

হাসপাতালে চিকিৎসাধিন ইব্রাহীম আলী জানান, রোজার ঈদের একদিন পর তার ছোট ভাই স¤্রাটের বিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে বাড়িতে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন কে দাওয়াত না দেওয়ায় তার ক্ষুদ্ধ হয়ে অনুষ্ঠানের পর দিন হামলা চালায়। এক পর্যায়ে সে (ইব্রাহীম) খোকসা থানায় একটি জিডি করে। এর পরে হামলাকারীদের নির্যাতনের মাত্রা বেড়ে যায়। পুনঃহামলার ভয়ে পরিবারের সব পুরুষ বাড়ি থেকে আত্ম গোপনে থাকতে শুরু করে। এ ভাবে ১০ দিন পালিয়ে থাকার পর থানা থেকে জিডি তুলে নেওয়ার শর্তে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভুক্তভোগীদের বাড়িতে তুলে রেখে আসে। এর তিন দিন পর শনিবার প্রতিপক্ষ তার উপর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে আহত করে।

ইব্রাহীম আরো জানান, তিনি পেশায় একজন কিনিকের কর্মচারী। বিকালে সে বাড়ি থেকে কাজের উদ্যেশ্যে বেড়িয়ে ছিলেন। হামলাকারীদের বাড়ির সামনে পৌঁছানোর সাথে সাথে তারা হাতুরি ও বাটাম দিয়ে হামলা করে। বেধরক মারপিট করে ফেলে রেখে যাওয়ার পর পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি মামলা করতে ভয় পাচ্ছেন বলে জানান।

আরো পড়ুন – কুষ্টিয়ায় এক দিনে সড়কে ঝড়লো ৪ প্রাণ

শোসপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বর মাহাতাব উদ্দিন বলেন, ইব্রাহীমের ছোট ভাই স¤্রাটের বয়স সর্বচ্চো ১৩ বছর হবে। তার সাথে ৫ম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর বিয়ে দিয়ে গ্রামে নিয়ে আসে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে ইব্রাহীমের লোকজন প্রতিপক্ষের উপর হামলা ও মার পিট করে। এ ঘটনার পর প্রায় দিনদশেক ইব্রাহীমারা আত্ম গোপনে ছিল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মধ্যস্ততায় তারা গ্রামে ফিরে আসে। এর পর প্রতিপক্ষের লোকেরা হামলা করেছে বলে শুনেছি।

প্রথম হামলা ঘটনার মধ্যস্ততাকারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজার সাথে কথা বলা জন্য তার ব্যক্তিগত ফোনে কল করা হয় কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়ায় এক দিনে সড়কে ঝড়লো ৪ প্রাণ

0
কুষ্টিয়া - রাজবাড়ী সড়কে দুঘটনা কবলিত সিএনজি ও ট্রাক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৪ জন নিহত হয়েছেন। অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যস্থাপণার ফলে জেলার প্রতিটি সড়কে মৃত্যুর মিছিল চলছে।

শুক্রবার বিকাল কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা মোড় এলাকায় ট্রাক-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঢাকা মিরপুরের বাসিন্দা গিয়াস উদ্দিনের স্ত্রী হেলেন বেগম (৬০) এবং মহেন্দ্র চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত বারটা ও শুক্রবার সকালে দুটি দুর্ঘটনায় আরো দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২৩) ও কুষ্টিয়া পৌরসভার বাড়াদি এলাকার বাসিন্দা মোসলেম হাওলাদার (৬০)।

আরো পড়ুন – খোকসায় তড়িতাহত হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

অপরদিকে শুক্রবার সকাল ছয়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের মোল্লাতেঘরিয়া এলাকায় সিএনজি ও ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক মোসলেম হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশও উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, রাতে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে শ্যামলী পরিবহন নামে একটি দুরপাল্লার পরিবহন ঢাকা যাচ্ছিল। এমন সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা দশমাইল এলাকায় পৌঁছালে সেখানে পেছন থেকে একটি মাটি কাটার খনন যন্ত্র ধাক্কা দেয়। এতে বাসের পেছনে বসে থাকা যাত্রী শাহাবুদ্দিন মারা যান। বাসের আরেক যাত্রী আহত হন।

খোকসায় তড়িতাহত হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

সাংসারিক কাজে ব্যস্ত মায়ের কাছে খেলার সময় বিদ্যুতের মাল্টি প্লাগ থেকে তড়িতাহত হয়ে দেড় বছরের শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার বেতাবিাড়িয়া গ্রামে দেড় বছরের এই শিশু নিহত হয়। সে এ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে তখন বাড়িতে ধান উড়ানোর কাজে সবাই ব্যস্ত ছিল। শিশুটি তার মায়ের কাছে খেলা করছিল। এ সময় ধান উড়ানোর কাজের টেবিল ফ্যানের বিদ্যুত সংযোগের মাল্টি প্লাগে হাত দেয় শিশুটি। মুহুত্যের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পরে। বিদ্যুতে সর্টে আহত শিশু ইয়ামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়ে হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপসহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম বিদ্যুতের সর্টে শিশু ইয়ামিন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন

0
কুষ্টিয়ায় ছেলের হাতে খুন হওয়া বাবার বাড়িতে জনতার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শহড় তলিতে সংসারের খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ছেলের হাতে প্রাণ দিতে হলো বাবাকে।

শুক্রবার প্রত্যুশে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়ায় ছেলের হাতে বাবু হোসেন (৪২) খুন হন।

নিহত বাবু হোসেন চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। ঢাকা থেকে দু’দিন আগে বাড়ি ফিরেছেন। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহতের দ্বিতীয় পুত্র। সে দঁড়ি তৈরীর মিলের শ্রমিক।

আরো পড়ুন – খোকসায় চার ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দু’দিন ধরে সংসারের খরচের টাকা চাওয়া কেন্দ্র করে বাবা ও ছেলে মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার সকালে দু’জনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে রমিজ বাঁশ দিয়ে আঘাত করলে বাবু হোসেন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

খোকসায় চার ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গভীর রাতে হার্ট এ্যাটাকে মারা যাওয়া ছোট ভাইকে দেখতে এসে চার ঘন্টার ব্যবধানে বড় ভায়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকায় দুই ভাইয়ের মৃত্যুর এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

আরো পড়ুন- কুষ্টিয়ায় নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

প্রয়াতদের ভাগ্নে লালু শাহ জানান, রাত দেড়টার দিকে তার ছোট মামা সাল্লেক শাহ (৬৫) বাড়িতে অসুস্থতা বোধ করেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। কাক ডাকা ভোরে মৃত ছোট ভাইকে দেখতে আসেন বড় ভাই মালেক শাহ (৭০)। তিনিও অসুস্থ্য হয়ে পরলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কিন্তু সকাল ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। প্রয়াতদের বাবার নাম মৃত করিম শাহ।

আরো পড়ুন – খোকসায় প্রাইভেট হাসপাতালের টেকনিশিয়ানের রহস্য জনক মৃত্যু

প্রয়াত মালেকের স্ত্রী আকলিমা জানান, রাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর মালেককে বলা হয়নি। ভোরে ঘুমভাঙ্গার পর সে খবর জেনে যায়। প্রতিবেশীর বাড়িতে রাখা ছোট ভাইয়ের মৃতদেহ দেখতে ছুটে যান। সেখানে অসুস্থ্য রোধ করেলে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই সে মারা যায়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...