মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 514

শৈলকুপায় প্রকৌশলীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসানুল হক টিটুর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করেছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা থানায় মামলাটি করেন প্রকৌশলীর স্ত্রী শাহনাজ পারভিন সানু। প্রকৌশলী আহসানুল হক টিটু শৈলকুপা কোর্টপাড়ার গোলাম কবীর মজনুর ছেলে। তিনি বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের মাগুরা বিভাগে উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন।

এজাহারে প্রকৌশলীর স্ত্রী উল্লেখ করেন, ২০১৮ সাল থেকে তার স্বামী আহসানুল হক টিটুর সাথে শৈলকুপার ভাটই কুলচারা এলাকার এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক গড়ে ওঠার পর তার কাছে ১০ লাখ টাকার যৌতুকের দাবী করেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি তার ভাইদের কাছ থেকে ৬ লাখ টাকা এনে দেন। কিছুদিন ভালো থাকার পর আবারো বাকী ৪ লাখ টাকার জন্য অত্যাচার করতে থাকে।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, গত ৩০ অক্টোবর যৌতুকের বাকী টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে হাসপাতালে পাঠায় স্বামী টিটু। পরে উপবিভাগীয় প্রকৌশলী আহসানুল হক টিটু তার স্ত্রী শাহনাজ পারভিন সানুকে তালাক দেয়।

স্ত্রী নির্যাতনের মামলার বিষয়ে মাগুরা সড়ক বিভাগে কর্মরত উপবিভাগীয় প্রকৌশলী আহসানুল হক টিটু জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা প্রমানিত হবে। কারণ তিনি তার স্ত্রীকে ২৬ অক্টেবর তালাক দিয়েছেন। ফলে ৩০ অক্টোবর তাকে নির্যাতন করা মিথ্য ও অসত্য।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মামলাটি নারী ও শিশু নিার্যাতন ১১(গ) ধারা মতে রেকর্ড করা হয়েছে। যার নং ০৬।

খোকসায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সপ্তাহ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) প্রধান মোশাররফ হোসেন, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।

খোকসায় তৃতীয় শ্রেণির ছত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মায়ের উপর অভিমান করে তৃতীয় শ্রেণির শিশু ছাত্র বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

বিষপানে অসুস্থ্য শিশু ছাত্র ইমরার মাছিুয়া ঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার বনগ্রামের কৃষক লালুর ছেলে ইমরান (১২) মায়ের উপর অভিমান করে ঘরে রাখা তরল বিষপান করে। পরিবারের লোকেরা টেরপেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়।

অসুস্থ্য শিশুটির পিতা লালু জানান, লেখাপড়ার বিষয়ে মা রাগ-রাগি করায় শিশুটি ঘরে থাকা তরল বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।

শৈলকুপায় আ’লীগ নেতার খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অভ্যন্তরীন বিবাদে নিহত আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম উকিল মৃধার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিােভ মিছিল ও মানববন্ধন করা হয়। উপজেলার দামুকদিয়া গ্রামে কর্মসুচিতে নিহতের স্বজন, জনপ্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এসময় ঊক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, নিহতের স্ত্রী ইউনিয়নের সংরতি মহিলা মেম্বর তানিয়া খাতুন, নুরুল ইসলাম দুলু, আসাদুজ্জামান খোকন, মোস্তফা বাদল, দামুকদিয়া গ্রামের সমাজপতি ঝন্টু, আলম প্রমুখ।

বক্তারা রাশিদুল ইসলাম উকিলকে যারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রæত সময়ে বিচার কাজ শুরু করতে হবে।
উল্লেখ্য আওয়ামী লীগের মধ্যে প্রভাব বিস্তারের জের ধরে গত ২৫ জুলাই মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে প্রতিপরে লোকেরা উকিল মৃধাকে হত্যা করে।

কুমারখালীতে ঐতিহ্যবাহী সাপ খেলা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল দশটায় উপজলোর জগন্নাথপুর ইউনিয়নের হুগলার চাপাইগাছি বাজারে এই সাপ খেলা প্রতিযোগিতা শুরু হয়। চলে বিকেল পর্যন্ত।

উপজলোর চাপাইগাছি বাউল কাবরে আয়োজনে এই সাপ খেলার প্রতিযোগীতা বা ঝাপান খেলায় অংশ গ্রহণের জন্য দেশের দূর-দূরান্ত থেকে ১১ জন সাপুড়ে। এ সময় সাপুড়িয়ারা দেখান।

আয়োজকরা জানান, এই সাপ খেলা বা ঝাপান খেলার নিয়ম হচ্ছে সাপকে ফনা তুলে উচুঁ করে দাঁড়িয়ে থাকতে হবে। যে সাপুড়ের সাপ বেশি ক্ষণ এবং যত বেশি উচ্চতায় দাঁড়িয়ে থাকতে পারবে সেই সাপুড়ে বিজয়ী হবেন।

গ্রাম-বাংলার ঐতহ্যিবাহী এই ঝাপান খেলা দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা সেখানে ভিড় জমান। এই সাপ বা ঝাপান খেলা প্রতিযোগতিায় সাপকে ২৪ ইঞ্চি উচ্চতায় তুলে প্রথম স্থান অধিকার করেন পাংশা উপজলোর বৃত্তিপাড়ার পাঁচু সাপুড়ে, সাপকে ২৩ ইঞ্চি উচ্চতায় তুলে দ্বিতীয় স্থান অধকিার করেন একই এলাকার দুলু সাপুড়ে। পরে তাদরে হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।

সাপ খেলা প্রতিযোগিতার আয়োজক কমটিরি সভাপতি লিটন প্রমাণিক জানান, আধুনকিতার ছোঁয়ায় আমাদরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঝাপান খেলা কালের বির্বতনে হারিয়ে যেতে বসেছে। তাই গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এই খেলার আয়োজন করা হয়েছে।

ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার ৪৬ তম জেল হত্যাদিবসে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী প্রতি শ্রদ্ধা জানাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কুষ্টিয়ায় এক সাথে জন্ম নেওয়া পাঁচ শিশুর তিনটি মারা গেছে

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কুমারখালীর এক গৃহবধূর ঘরে একসাথে জন্ম নেওয়া ৫ শিশুর তিনটির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে একমাত্র পুত্র সন্তান ও দুপুর আড়াইটা এবং সাড়ে তিনটার দিকে দুই কন্যা সন্তান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাকি দুই কন্যা সন্তানের অবস্থায়ও সংকটাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রথমবারের মতো নরমাল ডেলিভারির মাধ্যমে এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন গৃহবধূ সাদিয়া খাতুন (২৪)। পাঁচ শিশুর মধ্যে একটি ছেলে সন্তান বাকি চার জন কন্যা সন্তান।

এদিকে জন্মের ২৪ ঘন্টা পর বুধবার সকালে একমাত্র পুত্র সন্তানের মৃত্যু হয়। পরে দুপুর আড়াইটার দিকে এবং সাড়ে তিনটার দিকে দুই কন্যা সন্তানের মৃত্যু হয়। মারা যাওয়া তিনটি শিশুর ওজন অনেক কম ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ জনের মধ্যে তিন নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানা গেছে, গর্ভধারণের পাঁচ মাসের মাথায় সদ্য প্রসূত শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিলো। বাচ্চাদের ওজন ৪৩০ গ্রাম থেকে ৬৫০ গ্রামের মধ্যে। এক সাথে পাঁচ সন্তানের জন্ম দেওয়া গৃহবধূ সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমাররখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার দরিদ্র চা বিক্রেতা সোহেল রানার স্ত্রী।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: এম এ মোমেন জানান, শিশুগুলোর ওজন কম হওয়ায় চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাঁরা আর্থিক অসঙ্গতির কারণে শিশুদের ঢাকায় নিয়ে যেতে ব্যর্থ হন। জন্মের পর থেকে শিশুগুলো অক্সিজেন সাপোর্ট দিয়ে শিশু ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু পাঁচ নবজাতকের মধ্যে তিন জনকে বাঁচানো সম্ভব হয়নি। বাকি দুই জনের অবস্থায়ও সংকটাপন্ন। দ্রæত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা না গেলে তাদেরও প্রাণ সংশয় রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে সদ্য প্রসূত পাঁচ সন্তানের পিতা সোহেল রানা জানান, সন্তান জন্মের পরপরই চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাঁর মত একজন সামান্য চায়ের দোকানির পে এত ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

এমন অবস্থায় তিনি বাকি সন্তানদের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন। এদিকে একসাথে জন্ম দেওয়া পাঁচ সন্তানের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান, খবরটি শোনামাত্রই জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়েছিলেন। ওই শিশুগুলোর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া ও চিকিৎসার ব্যাপারে অর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্রলীগ এই পরিবারটির পাশে থাকবে বিলি তিনি উল্লেখ করেন।

ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সাবেক নেতা অস্ত্রসহ আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী রাকিবুল হাসান ওরফে হিল্লোল (৪২) কে র‌্যাব গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত কাজী রাকিবুল হাসান ওরফে হিল্লোল পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে।

মঙ্গলবার ২ নভেম্বর দিবাগত রাতে সদর উপজেলার কালিচরনপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারের আফাঙ্গীর ইলেকট্রনিক্স এন্ড ক্রোকারিজ দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পাপনি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য বয়ড়াতলা বাজারে একজন অবস্থান করছে। খবর পেয়ে ঘটনার সত্ততা যাচাইয়ের জন্য সেখানে র‌্যাব অভিযান চালায়। এসময় র‌্যাবের অবস্থান টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করতে সম হয় । এ সময় তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

খোকসায় জাসদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।

মঙ্গলবার বিকালে খোকসা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী ২ আসনের সাবেক এমপি আব্দুল মতিন মিয়া বলেন, বঙ্গবন্ধু হত্যার পেক্ষাপট তৈরীর জন্য জাসদকে দায়ী করেন কিছু আওয়ামী লীগ নেতা। এ উক্তির রাজনৈতিক ব্যাখা দেওয়া হয়েছে। বঙ্গুবন্ধু হত্যার পেক্ষাপট তৈরী করেছিল আওয়ামী লীগের ভিতর থেকে।

তিনি আরো বলেন, মোটাচাল- কাপড়ের দাবিতে জাসদের জন্ম হয়েছিল। খেটে খাওয়া মানুষের কষ্টের লাঘোপ করতে আজও জাসদ কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে জাসদের স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, কুষ্টিয়া জেলা যুব জোটের সভাপতি মাহবুব হাসান, বদিউজ্জামান দুর্জয়, মহব্বত আলী মহব্বত, পাংশা উপজেলা সভাপতি সাইফুল ইসলাম ধিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান মিজান। সঞ্চালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রুবেল।

কুষ্টিয়ায় এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালীর এক গৃহবধূ জেনারেল হাসপাতালে এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধু।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে প্রথমবারের মতো এক সাথে পাঁচ সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। পাঁচ শিশুর মধ্যে চার জন মেয়ে এবং এক জন পুত্র সন্তান রয়েছে। সদ্যভূমিষ্ঠ শিশুদের মা সাদিয়া খাতুন সুস্থ আছেন।

নবজাতক শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে এক সাথে পাঁচ শিশুর জন্ম দেয়ায় শিশুদের দেখতে হাসপাতালের উৎসুক জনতা ভিড় করেছে। এক সাথে পাঁচ সন্তানের জন্ম দেওয়া গৃহবধূ সাদিয়া খাতুন কুমাররখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গর্ভধারণের মাত্র ৫-৬ মাসের মাথায় সাদিয়া খাতুন সন্তান প্রসব করেছেন।

গৃহবধূও ননদ সাংবাদিকদের বলেন, সোমবার রাত ১০ টায় দিকে তারা সন্তান সম্ভাবা সাদিয়া খাতুনকে নিয়ে হাসপাতালে আসেন। পরে মঙ্গলবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে ভাবি এক সাথে পাঁচ সন্তান জন্ম দেন। এক সাথে পাঁচ সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে চরম আনন্দ দেখা দিয়েছে। তবে শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলায় পরিবারের সদস্যরা কিছুটা চিন্তিত।

সোহেল রানা জানান, পাঁচ বছর আগে ২০১৬ সালে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে তিনি বিয়ে করেন। ৫-৬ মাস আগে তাঁর স্ত্রী অন্তঃসত্ত¡া হয়। তিনি আরও বলেন, এক সাথে পাঁচ সন্তান জন্ম নেওয়ায় তাঁরা খুব খুশি। আমার স্ত্রী বর্তমানে সুস্থ আছে। কিন্তু শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাদের ঢাকায় নিয়ে যেতে বলায় তাঁরা কিছুটা চিন্তিত। শিশুদের অক্সিজেন চলছে। নবজাতক ওই পাঁচ শিশু বর্তমানে শিশু ওয়ার্ডের দুই নম্বর রুমে চিকিৎসাধীন।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, মঙ্গলবার সাদিয়া নামের এক গৃহবধূ পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। তবে মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটপূর্ণ। পাঁচ শিশুকে নিবিড় পর্যবেণের মধ্যে রাখা হয়েছে। শিশু গুলো প্রিম্যাচিউর জন্ম হয়েছে। তাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। সর্বনি¤œ ৪৩০ গ্রাম থেকে সর্বোচ্চ ৬৫০ গ্রাম ওজন। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন কুষ্টিয়া হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে এক সঙ্গে পাঁচ শিশু জন্মদানের এটি একটি বিরল ঘটনা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...