সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 570

খোকসায় চুরির দায়ে আটক যুবকরা গণধোলাইয়ের শিকার

0

স্টাফ রিপোর্টার

অভিনব কায়দায় অটোরিকসায় করে কৃষকের ছাগল তুলে নিয়ে যাওয়ার সময় আটক দুই যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খোকসা উপজেলার শিমুলিয়া ইনিয়নের মালিগ্রামে কৃষকের চুরি যাওয়া ছাগলসহ আটক দুই যুবকে গণধোলাই দেওয়ার ঘটনাটি ঘটে। জনতার হাতে আটক যুবক বিল্লাল ও কাদেরকে পুলিশ সপর্দ করা হয়েছে।

গ্রামবাসীরা জানায়, দুপুরের দিকে খোকসা-বসোয়া সড়কের মালিগ্রাম থেকে অটোরিকসায় করে এক কৃষকের একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে তারা আটক হয়। গ্রামবাসী তাদের গণধোলাই দেয়। পরে থানা পুলিশের কাছে যুবকদের সপর্দ করা হয়।
অভিনব কায়দায় অটোরিকসায় করে ছাগল চুরির সাথে জড়িত সন্দেহে আটক বিল্লাল দানেজ প্রামানিকের ছেলে ও কাদের আজিজ মন্ডলের ছেলে। তাদের বাড়ি উপজেলার বি-মির্জাপুর গ্রামে।

পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নেওয়া বিল্লাল ছাগল চুরির বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন।

ঝিনাইদহে আনারস বোঝায় পিকাপভ্যান থেকে গাঁজা উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আনারস বোঝায় পিকাপভ্যান থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজার চালানসহ ঝিনাইদহের গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা ও খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলীকে আটক করে।

ইন্সপেক্টর অপারেশন আবুল খায়ের শেখ জানান, খাগড়াছড়ি থেকে আনারস বোঝাই পিকাপ ভ্যানের গাঁজা আনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে আনারস ভর্তি পিকাপভ্যানটিকে আটক করা হয়। সেখানে আনারসের ভিতর পুটিলিতে বাঁধা সাড়ে ৭ কেজি গাঁজার চালানসহ দুইজনকে আটক করা হয়। মাদকের চালানটি পৌর এলাকার মহিষাকুন্ডুতে যাচ্ছিল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।

কালীগঞ্জের বেদে পল্লীতে হামলা পাল্টা হামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের বেদে পল্লীতে বিবদমান দুটি গ্রæপের মধ্যে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। হামলাকারী ৭ টি বাড়ী ও ২ টি দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বুধবার দিনগত গভীর রাতে বেদ পল্লীর বিবাদমান মনিরুল গ্রæপ ও রাসেল গ্রæপের সমর্থকরা এ হামলা পাল্টা হামলার চালায়।

এ হামলায় আহত সালমা খাতুন (২৫)সহ দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, বুধবার রাতে মনিরুল গ্রæপের এক র্র্র্কর্মীর সাথে রাসেল গ্রæপের কর্মীর কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই গ্রæপের চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাতে ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে দুই পক্ষ হামলা পাল্টা হামলা করে। হামলাকারীরা বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

ভেড়ামারায় পুকুরের পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারদাগ এলাকার একটি পুকুর পানিতে ডুবে মারা যাওয় শিশু মুস্তাফিজুর রহমান পঞ্চম শ্রেণির ও সিয়াম (১২) ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

শিশু মুস্তাাফিজ বারদাগ এলাকার মাসুমের ছেলে এবং সিয়াম ষোলদাগ মধ্য পাড়ার বকুলের ছেলে। নিহত শিশুদ্বয় সম্পর্কে আপন খালাতো ভাই।

বাহিরচর ইউনিয়ন পরিষদের মেন্বার আসাদুজ্জামান কচি জানান, সিয়াম তার খালাতো ভাই মুস্তাাফিজের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির কাউকে কিছু না জানিয়ে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। এক পর্যায়ে পুকুরে পানিতে শিশুদের মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রা শিশুদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভেড়ামারা থানার ওসি শাহ জালাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকসায় স্বাস্থ্য বিধি না মানায় জরিমান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বাস্থ্যবিধি না মানার ৬ দোকানীসহ পথচারীদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী উপজেলা সদরের প্রধান বাজার ও বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।

সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি না মানায় ৬ দোকানী ও পথচারীদের ১০ হাজার ৯’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

খোকসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ

0
আহত ছাত্র রাহিম প্রামানিক

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রের উপর শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির আহত ছাত্রের নাম রাহিম প্রামানিক। সে আমবাড়িয়া গ্রামের কায়েম প্রামানিকের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার আমবাড়িয়া গ্রামে গাছের ছায়ায় শিশুরা কপালে টিপ দেওয়া খেলা খেলছিল। সেখানে গ্রামের সব বয়সের লোক জড়ো হয়।হঠাৎ করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাহিম প্রামানিক (১৪)র উপর ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের দুই সন্তানের জনক আনিস। শিশু ছত্রেটিকে বেধরক মারপিট শুরু করে। তার সাথে যোগ দেয় একই গ্রামের হাবিব নামে আর এক যুবক। দু’জনে মিলে স্কুল ছাত্রটিকে মাটিতে আছড়াতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী ও শিশুর পরিবারের লোকেরা প্রতিবাদ করলে হামলাকারীদের কবল থেকে সে মুক্তি পায়। স্থানীয়রা গুরুতর আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ছেলের বিছানার পাশে বসে শিশুটির মা জাহিদা

হাসপাতালে চিকিৎসাধিন আহত ছেলের বিছানার পাশে বসে শিশুটির মা জাহিদা ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, ইতিপূর্বেও হাবিব তার ছেলেকে পানিতে চুবিয়ে রেখেছিল। এবারেও কোন কারণ ছাড়াই তারা শিশুটির উপর হামলা করে। কয়েকবার মাটিতে আছাড় মারে। প্রথমে সে একা প্রতিবাদ করে ছেলেকে রক্ষা করতে পারেন নি। পরে গ্রামবাসীর সহায়তার শিশুটি রক্ষা পায়। তিনি এ ঘটনায় মামলা করবেন।

মিরপুরে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির পোড়া মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের জিকে ক্যানাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির পোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামে জিকে ক্যানেলের পানিতে ভাসমান অবস্থা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা পোড়া মৃতদেহ উদ্ধারের বিষয়েটি নিশ্চিত করে জানান, সকালে ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির পোড়ানো মৃতদেহটি উদ্ধার করে। লাশের পরণে ফুলহাত শাট ও লুঙ্গি ছিল।

তিনি আরও জানান, মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর দুর্বৃত্তরা পোড়া মরদেহটি ক্যানেলে ফেলে দিয়ে গেয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমারখালীতে প্রতিবন্ধী যুবতী ধর্ষণের ঘটনায় আটক দুই

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতী গণধর্ষণের ঘটনা দায়েরকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার ভোরবেলায় উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকা থেকে রফিক (৪০) ও সালাম (৪০) নামের দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিক ওই এলাকার মৃত বুদো বিশ্বাসের জামাই ও সালাম একই এলাকার নেজো বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্র জানা গেছে, গত রবিবার দুপুরে প্রতিবন্ধি যুবতী আদাবাড়িয়া মিনিখাল মাঠে তার নানার জন্য খাবার পানি নিয়ে যাচ্ছিল। ওই সময় মাঠে একা পেয়ে রফিক ও সালাম পাশের এক ভূট্টা ক্ষেতে মুখ চেপে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায়। সে বাড়ি ফিরে ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানায়। এ ঘটনায় সোমবার দিবাগত ১২ টার পরে ভিকটিমের নানী বাদী হয়ে কুমারখালী থানায় রফিক (৪০) ও সালাম (৪০) নামের দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। পওে দিন প্রত্যুশে আসামীদেও আটক কওে থানায় নিয়ে আসে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এ ঘটনায় আসামীদের গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়। তিনি আরো বলেন, ভিকটিমকে উদ্ধার করে মেডিকেলের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুমারখালীর জীবিত হাসিনা বানু ভোটার তালিকায় মৃত!

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ের অফিস সহকারী হাসিনা বানু কোভিড টিকা নিতে পারছেন না। নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। এদিকে কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে না পারায় কর্মরত প্রতিষ্ঠানের বেতন প্রাপ্তিতেও তাকে ঝামেলায় পোহাতে হচ্ছে।

হাসিনা বানু বলেন, সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করেন।

হাসিনা বানু’র প্রশ্ন তিনি জীবিত থেকেও কিভাবে ভোটার তালিকায় মৃত হলেন? এ ব্যাপারে তিনি নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাকে আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেছেন। তবে আবেদনটি করার আগে এই ১০ দিন তাকে বিভিন্ন অফিসে ছোটাছুটি করতে হয়েছে। হাসিনা বানুর জাতীয় পরিচয়পত্র নম্বর ৮২০২৫৩৫৪০০। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে ভোগান্তির শিকার হন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারী ভুলক্রমে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় (ডাটাবেজে) মৃত দেখিয়েছেন।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, এটি কোনো ইচ্ছাকৃত বা অন্যের আবেদনের প্রেক্ষিতে নয়, বরং কাজের ভুল। তথ্য সংগ্রহকারী ভুলক্রমে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় এন্ট্রি করার সময় মৃত দেখিয়েছেন। আমি বিষয়টি অবগত হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।

কুষ্টিয়ায় ফেসবুকে পোষ্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

0

আহত ২৫, বাড়ি-ঘর ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে প-েবিপে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িতে।

সোমবার সকালে সদর উপজেলার জিয়ারখি এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ও সাবেক সভাপতি আহসান সরদারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মাঝে আজিজুল হককের সমর্থক জিয়ারখি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরীফুল ইসলাম হেফাজত নেতা মামুনুল হককের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন। প্রতিপক্ষ আহসান সরদারের কয়েকজন ওই পোস্টে মামুনুল হকের পক্ষ নিয়ে কমেন্ট করেন। তারা শরীফুল ইসলামকে নরেন্দ্র মোদির সন্তান বলে কটুক্তি করেন। এ ঘটনার জের ধরে সোমবার সকালে দ্পুক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। এদের মধ্যে সাইদুল (৪০) নামে এক জনকে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া আহত আরো ৪ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক জানান, আহসান সরদারের লোকজন হেফাজত নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে এ হামলা চালায়। অপর দিকে আহসান সরদারের দাবি তাদের লোকদের হেফাজত আখ্যা দিয়ে আজিজুল হকের লোকজন তার লোকদের বাড়ি ঘরে হামলা করে। এতে তার পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...