সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 594

দৌলতপুরে কবর থেকে লাশের মাথা ও হাত উধাও

0
kabor-Dulatpur-DROHO-11-P-3

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে কবর থেকে লাশের মাথা ও হাত কেটে নেওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।

উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার মির্জা আলম চেনু বিশ্বাসের কবর খুড়ে কে বা কারা তার লাশের মাথা ও ডান হাত কেটে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে এলাকাবাসী প্রয়াত চেনু বিশ্বাসের কবরের উপরের মাটি সরানোর দেখে সন্দেহ বসত পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন ঘটনাস্থলে যায়।

পরে কবরটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে জানা না গেলেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানিয়েছেন। এ ঘটনায় প্রয়াত চেনু বিশ্বাসের ছোট ছেলে জীবন বিশ্বাস থানায় অভিযোগ দিয়েছে।

এদিকে কবর থেকে লাশের মাথা ও হাত কেটে নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তা দেখার জন্য উপজেলার পার্শ্ববর্তী মানিকদিয়াড় কবরস্থানে ভিড় করে।

অসুস্থতার কারনে গত ৪ ফেব্রুয়ারী সকালে মির্জা আলম চেনু বিশ্বাসের মৃত্যু হয়। পরে তাকে ওই কবরস্থানে দাফন করা হয়। বুধবার রাতের আধাঁরে দৃবৃর্ত্তরা এমন কান্ড ঘটিয়েছে বলে এলাবাসীর ধারণা।

রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার

0
Rajbry-droho-11-p-2
রাজবাড়ীতে উদ্ধার হওয়া মোরটরসাইকেল ও চোর সন্দেহে আটকরা রা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড সংলগ্ন সান-সাইন কলেজিয়েট স্কুল এর সামনে থেকে একটি চোরাইমোটর সাইকেল সহ ১জনকে আটক করা হয়। পরে তার দেওয়া তধ্য মতে রাজবাড়ী ও পাবনায় অভিযান চালিয়ে ১জন আসামী সহ ২ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চোর সন্দেহে আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বড়ই টুপি গ্রামের নবা মোল্লার ছেলে শাকিব (২০) ও পাবনা জেলার তারাবাড়িয়া গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে রাশেদুল ইসলাম (২৯)।
বৃহস্পতিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান ঘটনাটির সম্পর্কে জানান।

তিনি জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে। আমার তদন্ত করে দেখবো এর সাথে আর কে কে জড়িত আছে। এই চক্রের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, এনএসআই উপ-পরিচালক শরিফুল ইসলাম, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিআইও-১ সাইদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

দৌলতপুরের সাংবাদিক জাহাঙ্গীর আলম মারা গেছেন

0
Reooero-Dulatpur-DROHO-11-P-1

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সংবাদিক জাহাঙ্গীর আলম (৫৮) ভারতে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাাহি ওয়া… রাজিউন)।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টার দিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে তিনি মারা যান। গত ৫ ফেব্রুয়ারী তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। অবস্থার পরিবর্তন না হওয়ায় চিকিৎসার জন্য ৫ ফেব্রুয়ারী তিনি সস্ত্রীক ভারতে যান। ভারতের কোলকাতায় একটি হাসপাতালের ডাক্তারদের পরামর্শে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছিল। বেনাপোল সীমান্তের ওপারে পৌছানোর পর তিনি মারা যান। আইনী জটিলতার কারণে পরে তাকে আবারও কলকাতায় ফেরত নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে।

দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলম কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের মৃত করিম হালসানার বড় ছেলে। প্রয়াত সাংবাদিক এক স্ত্রী, পুত্র ও কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃতুতে দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্য ও সর্বস্তরের সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

0
Jhenida-Accident-10-p5

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে।

নিহতদের মধ্যে মোস্তাফিজুর রহমান কল্লোল (২৫) নামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিপাই ছিলেন। তিনি যশোর থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের ইছাহাক মন্ডলের ছেলে।

এ ছাড়া অন্যান নিহ দের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া প্রামের রণজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মৃত মহরম বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ (৭৫), ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডুু গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইউনুস আলী (৩২), কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুন অর রশিদ সোহাগ (২৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের জান্নাতুল বিশ্বাসের ছেলে ওয়ালিউল আলম শুভ (২৫) এবং গাড়িচালক উজ্জ্বল হোসেন। তার বাড়ি মাগুরায় বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার বিকেল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার এলাকায় আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হন কমপক্ষে ৩৫ জন।

দুর্ঘটনায় আহতদের যশোর ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। যাদের পরিচয় পাওয়া গেছে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টার দিকে জে কে পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে রাস্তার ওপর থাকা যাত্রীকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। বাকিরা হাসপাতালে নেয়ার পথে মারা যান।

কুষ্টিয়ায় বেতন পরিশোধের দাবিতে আদালত চত্বরে অবরোধ করে সুইপাররা

0
kushtia-ju-adlot-dro10-o4
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গনে মল ঢেলে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সুইপাররা।

দাবি আদায়ে বুধবার বেলা ১১ টা থেকে থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা জজ আদালত প্রাঙ্গন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ভারপ্রাপ্ত জেলা জজ মো: তৌহিদুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে হরিজনরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ চলাকালীন হরিজন সম্প্রদায়ের মালতি রানী, রুমাসহ অনেকেই অভিযোগ করেন, তাদের সবনিন্ম থেকে দুই বছর পর্যন্ত বেতন বকেয়া পড়ে রয়েছে। দিনের পর দিন তাদের বেতন না দিয়ে নানা টালবাহনা করা হচ্ছে। বরং বেতন চাইতে গেলে উল্টো তাদেরকে নানা ভাবে হেনস্তার করা হয়। দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় শিশু সন্তান পরিবার-পরিজন নিয়ে তাদেরকে নিদারুন কষ্ট সহ্য করতে হচ্ছে। হাট-বাজার, মুদি দোকানে অনেক টাকা বাকি পড়ে যাওয়ায় দোকানদাররা তাদেরকে এখন আর বাকিও দিচ্ছে না। তাই তারা উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে পথে নেমেছেন।

হরিজনরা আরো অভিযোগ করেন অগ্রাধিকার থাকা সত্ত্বেও এ প্রতিষ্ঠানে ক্লিনার, ঝাড়ুদার, সুইপার পদে হরিজনদের বাদ দিয়ে যারা হরিজন নন এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেয়া হচ্ছে।

জজ কোর্টের নাজির আলাউদ্দিন জানান, কুষ্টিয়া জজ কোর্টে ৩ জন সুইপার/ঝাড়–দার, মালি, নৈশ্য প্রহরী সব মিলিয়ে ১৩ জন কর্মরত রয়েছেন। এরা প্রত্যেকেই অস্থায়ী ভিত্তিতে দৈনিক ১৫০ টাকা হাজিরায় কাজ করেন। ৫-৬ মাস পর পর আনুষাঙ্গিক প্রতিষ্ঠান খাত থেকে এদের বেতন পরিশোধ করা হয়। এবার তাদের বেশ কয়েক মাসের বেতন বকেয়া পড়ে গেছে। যে কারণে তারা আদালত চত্বরে বিক্ষোভ করে। পরে ভারপ্রাপ্ত জেলা জজ মো: তৌহিদুল ইসলাম আগামী এক সপ্তাহের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস প্রদান করলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

খোকসার কালীর বার্ষিক পূজা বৃহস্পতিবার মধ্যরাতে

0

এ বছর ঐতিহ্যবাহী গ্রামীন মেলা হচ্ছে না

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে কুষ্টিয়ার খোকসার ঐতিহ্যবাহী কালীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হবে। তবে করোনা মহামারির কারণে এ বছর গ্রামীন মেলা হচ্ছে না।

অনাদীকাল থেকে প্রতিবছর মাঘি আমবস্যার তিথিতে প্রথাগত জীববলীর মধ্য দিয়ে খোকসার কালীপূজা ও পক্ষকাল ব্যাপী গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও কালীর বার্ষিক পূজা উপলক্ষে বিশালদেহী কালী প্রতিমা তৈরীর কাজ শেষ করেছেন স্থানীয় প্রতিমা শিল্পী। এখন চলছে প্রতিমা রং ও অলংকরণের কাজ। জীববলীর জন্য কেনা হয়েছে ক্রোধের প্রতীক মহিষ। নলডাঙ্গার রাজা ও শিলাইদহের জমিদারদের সন্মানে বলীর জন্য কেনা হয়েছে এক জোড়া পাঠা। সব ঠিকঠাক থাকলে পৌনে ৬শ বছরের ঐতিহ্য ঠিক রেখে বৃহস্পতিবার মধ্যরাতের বার্ষিক পূজা শুরুতে করতে সময়ের অপেক্ষা।

রাজা জমিদারী আমল থেকে খোকসার এতিহ্যবাহী কালী পূজা ঘিরে মাসাধিকাল ব্যাপী গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মহান মুক্তিযুদ্ধের বছরও এ পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে শুরু থেকে মেলা না করার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।

প্রতিবছর মাঘি আমবস্যার তিথির কালীর বার্ষিক পূজার একদিন আগে মন্দির চত্বর জন সমুদ্রে পরিনত হয়। মন্দির এলাকায় বসত বাউল মেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পূতুল নাচ, যাদু প্রদশনী, নাগড় দোলা, ঘর গৃহস্থলীর কাজের বেত ও লোহার পন্যেরে দোকান, মিষ্টি ও মনোহরীর ৮ থেকে ৯ শো দোকান। থাকত সিনেমা, সার্কাসসহ বিনোদনের নানা আয়োজন। কিন্তু এবারই ব্যতিক্রম ঘটল।

কালী মন্দির চত্বর এলাকায় জুড়ে বিরাণ ভূমিতে পরিণত হয়েছে। বিশাল মাঠের কোথাও কোন দোকানীকে বসতে দেওয়া হয়নি। পূজায় আসা পূর্ণাথীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে মন্দিরের বিশাল মাঠে আলো ও নিরাপত্তার জন্য সেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। শেষ মুহুত্যে অনুমতির আশায় মেলায় আসা কয়েকশ দোকানীরা মন্দিরের পেছনের দিকে আশ্রয় নিয়েছে। তবে কমিটি মেলা না করার সিদ্ধান্তে অনড়, করোনার কারণে তারা এ বছর মেলা করবে না।

কালী পূজা মন্দির কমিটির কর্মকর্তা জ্যোর্তিম্ময় পালের সাথে ফোনে কথা বলা হলে তিনি জানান, বিশ্বব্যাপী করোনা মহামারির প্রভাব পরেছে। এ কারণেই সরকার কোথাও মেলা সার্কাস যাত্রার অনুমতি দিচ্ছেনা। এ সিদ্ধান্তের প্রতি সন্মান দেখিয়ে পূজা কমিটি মেলার অনুমতির চেষ্টা করেনি। তবে মন্দির ও আশে পাশে প্রচুর সংখ্যক পূর্ণাথীদের ভীড় হবে। এ ভীড় ঠেকানো অসম্ভব হয়ে পরবে বলেও তিনি মন্তব্য করেন।

খোকসা কালী পূজা মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত কুমার মালাকার বলেন, কালীর বার্ষিক পূজার সমস্ত আয়োজন সম্পন্ন। ইতোমধ্যে পতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। এ বছর মন্দিরের প্রধান গেটসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শেষ হয়েছে। আগামীতে মন্দির নির্মানসহ অরো কিছু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, খোকসার কালীর মাঘি আমাবশ্যার প্রথাগত বার্ষিক পূজার সাথে গ্রামীন মেলা অঙ্গা-অঙ্গি ভাবে জড়িত। রাজা জমিদারী আমল থেকে মেলা হয়ে আসছে। শুধু এবছরই ব্যতিক্রম ঘটলো। করোনার কারণে দর্শনার্থীর ভীড় ঠেকাতে মেলার আয়োজন করা হয়নি বলে তিনি জানান।

খোকসায় একযোগে টিকা নিলেন সরকারী কর্মকর্তারা

0
Taka-khoksa-droho-10-p-1
উপজেলা নিবাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল - ছবি সংগ্রহ

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা আনুষ্ঠানিক ভাবে টিকা নিলেন।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে গিয়ে এসব কর্মকর্তারা টিকা প্রথম ডোজ গ্রহন করেন।

দেশ ব্যাপী করোনা টিকা শুরুর চতুর্থ দিন বুধবার অনেকটা আনুষ্ঠানিক ভাবেই করোনা টিকা নিয়েছেন উপজেলা নিবাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলীসহ প্রায় একডজন সরকারী কর্মকর্তা ও কর্মচারী। টিকা গ্রহণের সময় এসব কর্মতারা ভি চিহ্ন দেখিয়ে উচ্ছাস প্রকাশ করেন। টিকা গ্রহণের পর অনেক কর্মকর্তা তাদের অফিশিয়াল ও ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনসাধারনকে ক্যাটাগরি ভিত্তিক টিকা গ্রহনে উদ্বুদ্ধ করেছেন।

মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শেফা খানম জানান, চতুর্থ দিনে এ কেন্দ্রে সর্বাধিক টিকা প্রদান করা হয়েছে। প্রথম দিন আটজন, দ্বিতীয় দিন ১০ জন, তৃতীয় দিন ছিল ৪৫ জন ও বুধবার দুপুর ২টা পর্যন্ত ৮৬ জন টিকা গ্রহণ করেছেন। তিনি জানন, প্রতিদিন টিকা গ্রহন কারীদের সংখ্যা বাড়ছে। এ দিন পর্যন্ত এ কেন্দ্রে ২৭৮ জন টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। তাদের কাছে ৩৯৯ ভাওয়েল টিকা এসেছে। যা দিয়ে ১৮৯৫ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকার আওতায় আনা সম্ভব।

টিকা গ্রহনের কয়েক ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তারা একসাথে অনেক কর্মকর্তা টিকা নিয়েছেন। তারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তিনি ক্যাটাগরী ভিত্তিক সবাইকে দ্রুত সময়ের মধ্যে টিকা গ্রহনের জন্য আহবান জানান।

কেন্দ্রে ১০ জনের কম হলে টিকা নয়

0
COVIT19-DROHO-8-P6

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের কোনো টিকাদান কেন্দ্রে ১০ জনের কম গ্রহীতা হলে টিকা প্রদান না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, করোনা টিকার প্রতিটি ভায়ালের ১০ ডোজ টিকা ১০ জনকে দেয়া যায়, সেক্ষেত্রে কোনো কেন্দ্রে ১০ জনের কম উপস্থিত হলে এবং টিকার ভায়াল খুলে ফেললে নষ্ট হতে পারে। তবে এখন পর্যন্ত এ ধরনের টিকাদান কেন্দ্রের সংখ্যা ১০ শতাংশেরও কম বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত রবিবার থেকে রাজধানীসহ সারাদেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত ৭৮ হাজার মানুষ টিকা নিয়েছেন এবং ছয় লাখের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

আল জাজিরার সম্প্রচার নিয়ে রিটের শুনানি বুধবার

0
HICOT-DROHO-9-P5

দ্রোহ অনলাইন ডেস্ক

বুধবার সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে রিটের শুনানি অনুষ্ঠিত হবে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার বিকালে এ দিন ধার্য করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবীর ইমন এ রিট দায়ের করেন।

রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়।

এ রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচারিত হয়, যা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রতিবেদনে উচ্চপর্যায়ের ব্যক্তিদের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এক সপ্তাহের মধ্যে সব প্রাথমিক শিক্ষককে টিকা দেয়া হবে

0
EDQUTION-MINSTER-DROHO-9-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক শিক্ষককে করোনার টিকা দেয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ের ক্লিনিকে টিকা গ্রহণ শেষে তিনি একথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রায় চার লাখ শিক্ষক-কর্মকর্তা আছেন, তাদের টিকা নেয়ার বিষয়ে কী আহ্বান জানাবেন- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক আগেই এদেশে টিকা নিয়ে আসার জন্য। প্রধানমন্ত্রী আমাদের শিক্ষার প্রতি এতই আন্তরিক যে সোমবার এবং এর আগেও আমাকে ফোন করে বলেছেন তোমার সব শিক্ষককে তুমি টিকা দিয়ে দাও। যেহেতু আমরা যেকোনও সময় স্কুল খুলে দেবো। যাতে আমার কোনও শিক্ষক টিকার আওতার বাইরে না থাকেন।

শিক্ষকদের টিকা দেয়া কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের টিকার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনও সময়, আজ থেকে সাতদিনের মধ্যে টিকা দেয়া শেষ করবো। আমি নিজেও নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি অনুরোধ করবো আমার শিক্ষকদের ৪০ বছরের উর্ধ্বে যারা পড়বেন তাদের টিকা নেওয়ার জন্য।

টিকা নেয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে খুব স্বাভাবিক মনে হলো। আমার কাছে আরামদায়কই মনে হয়েছে।

প্রতিমন্ত্রী শিক্ষকদের যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে এবং সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...