রবিবার, নভেম্বর ২৯, ২০২৬.
Home Blog Page 38

চুরির অভিযোগে শিশুকে বেঁধে পেটানো হলো

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহ জেলা সদরের ডাকবাংলা বাজারে চুরির অভিযোগে এক শিশুকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
শুক্রবার দুপুরে স্থানীয় দোকানি ও জনতা শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে কাঠ দিয়ে পিটিয়েছে। ভুক্তভোগী ওই শিশুর নাম সাজু (১৪)। সে পার্শ্ববর্তী মাগুরাপাড়া গ্রামের রশিদের ছেলে।
‎
‎প্রকাাশ্যে এভাবে গণপিটুনি দেওয়া হলেও ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে জানান স্থানীয় পুলিশ ক্যাম্প।
‎
‎স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে ডাকবাংলা বাজার সংলগ্ন একটি বাড়িতে চুরির সময় তাকে আটক করা হয়। সেসময় জুম্মার নামাজের আগে ডাকবাংলা মেইন বাসস্ট্যান্ডে এনে দড়ি দিয়ে হাত মোড়া দিয়ে বেঁধে, পায়ের মধ্যে কাঠ দিয়ে পিটুনি দেয়। বাঁধার আগেও তাকে মারপিট করা হয়।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ওই ছেলেটি মাঝে মধ্যেই চুরি করতো। কখনও মোবাইল, কখনও অন্যান্য জিনিস। তবে এভাবে মারপিট ও বেঁধে রাখা উচিত হয়নি। পরবর্তীতে শিশুটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
‎
‎ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, এভাবে বেঁধে পিটুনি দেওয়া কখনই ঠিক হয়নি। কেউ অপরাধ করলে তার জন্য আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশ সুপারও দেখছেন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎বর্তমানে শিশুটি পরিবারের জিম্মায় রয়েছে বলে জানায় পুলিশ।

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে রবিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামীকাল রবিবার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত থাকবেন।

এর আগে গত বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ফলাফলের একটি অংশ অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফল ফাঁসের ঘটনায় বৃহস্পতিবার ডিপিইর পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা এক আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আদেশে বলা হয়, ৮ জুলাই বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত করা হয়। পরে ফল প্রকাশের জন্য ওয়েব পোর্টালের প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফল ওয়েবসাইটে আপলোড না করার নির্দেশনা থাকলেও ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় অনেকেই ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনার তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিপিইর পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিলকে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল কবির সুমন এবং প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার।

তিন বছর বন্ধ থাকার পর অন্তর্র্বতী সরকার ২০২৫ সালে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ থেকে ১৮ এপ্রিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০০৮ সাল পর্যন্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। ২০০৯ সালে তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। পরে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে আবার বৃত্তি পরীক্ষা চালু হয়।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসে ৩০০ টাকা করে বৃত্তি পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য এককালীন অনুদান ২২৫ টাকা এবং মাসিক বৃত্তির পরিমাণ ২২৫ টাকা।

দৌলতপুরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে নিহত ১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রæতা ও একটি টর্চলাইটকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মামুন মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মামুন মোল্লা ওই এলাকার মুজাম্মেল মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে চাচা ইসমাইল মোল্লার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে গিয়ে একটি টর্চলাইট ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে মামুন মোল্লার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। এতে মামুন মোল্লাসহ তিনজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের চাচাতো ভাই উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লাকে (৩৫) আটক করেছে পুলিশ। তারা নিহত মামুন মোল্লার চাচা মৃত ইসমাইল মোল্লার ছেলে।

মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং ঘটনার পর পুলিশ দু’জনকে আটক করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে মৃত্যুদন্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া দীর্ঘ টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই প্রথম তার দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করলেন।

শেখ হাসিনার এই প্রত্যর্পণ পরিকল্পনা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে; কারণ ঢাকা প্রশাসন বিগত দুই বছরের রাজনৈতিক উথাল-পাথালের পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

অন্যদিকে, তার এই ফেরা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করতে পারে, যা নয়া দিল্লি তাকে আশ্রয় দেওয়ার পর থেকে অনেকটাই অবনতির দিকে গেছে। বাংলাদেশ এরই মধ্যে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে বারবার তাগিদ দিয়ে আসছে।

নির্বাসনে যাওয়ার পর এর আগে বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও, এবারই প্রথম কোনো সরাসরি সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। তিনি জানান, দেশে ফেরার বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সাথে কোনো প্রকার পরামর্শ করেননি। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ (যিনিও মৃত্যুন্ডপ্রাপ্ত) নির্বাসিত অন্য আওয়ামী লীগ নেতারা যে একযোগে আত্মসমর্পণ করবেন, সে বিষয়েও তিনি প্রথমবার মুখ খুললেন।

এদিকে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকারি মুখপাত্র কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অবশ্য গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে, তারা বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করে দেখছে ও নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।

সূত্র: রয়টার্স

আজ ভারী বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত তিনদিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে| আগামী ২৪ ঘন্টায় দেশজুড়ে আরও বৃষ্টিপাত হতে পারে| এ পরিস্তিতি কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর|

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে|

এতে আরও বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ ১০ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে|

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে|

আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রেফতার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ও পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে| এ ঘটনায় পুলিশ সদস্য ও হামলাকারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন|

বৃহস্পতিবার বিকালে আগৈলঝাড়া থানায় এ হামলার ঘটনা ঘটে|

আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|

জানা গেছে, বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা এবং একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে (২৬) চুরির মামলায় গ্রেফতার করা হয়|

গ্রেফতারের পর তাকে আগৈলঝাড়া থানার হাজতে রাখা হলে তিনি নিজেই মাথায় আঘাত করে অজ্ঞান হয়ে পড়েন| পরে রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়| অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়|

বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার ¯^জন ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়| একপর্যায়ে শতাধিক মানুষ মিছিল নিয়ে থানায় হামলা চালায়| এসময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়|

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে| এতে রিয়াজের মা নাছরিন বেগম (৫০), বোন শারমিন আক্তার (২৮), স্থানীয় মমতাজ বেগমসহ (৪৭) কয়েকজন আহত হন| আহতদের মধ্যে শারমিন আক্তার ও মমতাজ বেগমকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে| এছাড়া গ্রেফতারের আশঙ্কায় আহত আরও কয়েকজন গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে|

অন্যদিকে হামলায় থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান আহত হন| গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও মা নাছরিন বেগম অভিযোগ করে বলেন, তাদের ছেলেকে বিনা অপরাধে আটক করে পুলিশ মারধর করেছে| বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন|

তবে অভিযোগ অ¯^ীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান বলেন, চুরির মামলায় রিয়াজ ফকিরকে গ্রেফতার করা হয়েছিল| হাজতে থাকা অবস্থায় তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন| পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়| এ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শতাধিক ব্যক্তি থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করেছেন| হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি|

এদিকে ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে আগৈলঝাড়া থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে| হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ|

খুলনায় জেল পালানো হাজতিকে তিন ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনার পুরাতন জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার তিন ঘন্টার মধ্যে হাজতি ইমন মাঝিকে গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ|

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়| পরে রাতেই তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়|

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান ইমন মাঝি| তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরির মামলায় গত ১৩ জুন থেকে হাজতি হিসেবে কারাগারে ছিলেন|

খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু ছায়েম জানান, পালানোর ঘটনা জানার সঙ্গে সঙ্গেই কারারক্ষীদের একাধিক দল অভিযান শুরু করে| একটি দল ইমন মাঝির বাড়িতে অবস্থান নেয়| কিছুক্ষণ পর তিনি বাড়িতে এলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়| কারাগার থেকে পালানোর ঘটনায় খুলনা সদর থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে|

শিক্ষার্থীদের চুল কাটতে বাধ্যকরার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ˆশলকূপায় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর করে চুল কেটে দেওয়াকে কেন্দ্র করে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে| বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে|

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ শিক্ষার্থীদের একটি ক্লাসরুমে ডেকে আনেন| এরপর বাইরে থেকে সেলুনকর্মী এনে ক্লাসরুমের ভেতরেই শিক্ষার্থীদের চুল কাটানো শুরু করেন| একপর্যায়ে শিক্ষার্থীদের জোর করে চুল কাটার খবর দ্রুত ছড়িয়ে পড়লে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন| উত্তেজিত অভিভাবকরা এসে ভিড় জমান এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান| একপর্যায়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের কথা-কাটাকাটি হয়| পরে তা হাতাহাতিতে রূপ নেয়|

ভুক্তভোগী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফিন হোসেন বলে, ‘আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে জোর করে চুল কেটে দেওয়া হয়েছে|’

সাকিন হোসেন নামের আরেক শিক্ষার্থীর ভাষ্য, ‘পাশের বাজার থেকে নাপিত ডেকে এনে আমাদের চুল কেটে দেওয়া হয়েছে|’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির যুক্তি বলেন, ‘বুধবার (৮ জুলাই) অভিভাবকদের ডেকে একটি মিটিং করা হয়েছিল| সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, যারা এলোমেলো চুল রাখে তাদের সবার সুন্দর করে চুল কেটে দেওয়া হবে| যারা বিভিন্ন অসঙ্গতিপূর্ণ লেখা মাস্ক পরে আসে সেটিও বন্ধ করা হবে| সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ীই এটি করা হয়েছে| আমি স্কুলের ভালোর জন্যই কাজটি করেছি|’

হাতাহাতির বিষয়ে তিনি দাবি করেন, ‘একজন অভিভাবক এসে মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছেন|’

এ বিষয়ে কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরোক বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যা মোটেও কাম্য ছিল না| তবে সভাপতি মূলত ভালো উদ্দেশ্য নিয়েই উদ্যোগটি নিয়েছিলেন| উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি|’

ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম| এটি তদন্ত করে দেখা হবে| তবে আইনগতভাবে শিক্ষার্থীদের জোরপূর্বক চুল কেটে দেওয়ার সুযোগ নেই|’

হাসপাতাল থেকে নিহতের বিচ্ছিন্ন পা গায়েব

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে দুর্ঘটনায় আহত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে| এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের ¯^জনরা| পরে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় ওই নিহতের পরিবারের সদস্যদের|

নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা| তিনি পেশায় কৃষক ছিলেন|

নিহতের ভাই রাশিদুর রহমান অভিযোগ করে বলেন, বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়| জরুরি বিভাগ থেকে তাকে অর্থপেডিক বিভাগে পাঠায়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়| পরে মরদেহ গ্রহণের সময় তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি|

জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে আব্দালপুর এলাকার শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়| এতে ভ্যানযাত্রী হাসেম আলী গুরুতর আহত হন এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়| স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন|

নিহতের প্রতিবেশী আব্দালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার ¯^পন বলেন, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি| হয়তোবা আয়ারা কেউ ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে| তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি|

জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ ইকবাল হাসান বলেন,“দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল| হাসপাতালের স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশ ¯^জনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে শুনেছি| এরপর কী হয়েছে, তা আমার জানা নেই| লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|”

কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত কয়েদী আরিফুল ইসলাম (২৮) মারা গেছে| মঙ্গলবার দিন গত রাত ৮টার দিকে তিনি মারা যান|

নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে| তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হয়ে ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন|

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ হৃদযন্ত্রে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন| তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, “হাসপাতালে আনার আগেই ওই কয়েদীর মৃত্যু হয়েছে|”

জেল সুপার আরও জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে| ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে|

সর্বশেষ সংবাদ

কাঁদা মাটি সংগ্রহ

খালের গভীর দিয়ে ক্ষীণও ধারায় পানি নেমে যাচ্ছে গড়াই নদীতে। প্রায় ৩০ ফুট গভীর থেকে পলি মাটির কাঁদা সংগ্রহ করে বাড়ি বয়ে নিয়ে যাচ্ছে...

কারেন্ট পোকাড় আক্রমন

অগ্রহায়ণের অকাল বৃষ্টিতে পাকা ও আধাপাকা আমন ধান জমিতে পরে কাদা জালে লেপটে গেছে। সেই ধানে কারেন্ট পোকা আক্রমন করেছে। জমির পরে যাওয়া ধানের...

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...