রবিবার, নভেম্বর ২৯, ২০২৬.
Home Blog Page 42

আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে করেছেন স্থানীয়রা| পরেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়|

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে| আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন| পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়| এ সময় উত্তেজিত জনতা ফরিদকে মারধর করে| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়|

স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য| তার কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা| বিষয়টি তদন্ত করে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী|

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে| এর আগে উত্তেজিত জনতা তাকে মারধর করে|

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|

অ্যাপসের মাধ্যমে নকল ওধুধ বিক্রির অভিযোগ একজনকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ফেরি করে মেডিগো নামক একটি অ্যাপসের মাধ্যমে বিভিন্ন নামিদামি কোম্পানীর নাম ব্যবহার করে কম মূল্যে নকল ওষুধ বিক্রির অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত|

বুধবার (২৪ জুন) বিকাল ৫টার দিকে কুমারখালী থানামোড় এলাকায় আদালত পরিচালনা করেন পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার| আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ ও থানা পুলিশ|

অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (৩৯)| তিনি কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের আলী হোসেনের ছেলে এবং নাম সর্ব¯^ মেডিগো নামক অ্যাপসের এসআর|

জানা গেছে, মেহেদী হাসান কুমারখালী থানামোড় এলাকার বিভিন্ন ফার্মেসিতে মেডিগো অ্যাপসের মাধ্যমে দেশের নামিদামি কোম্পানীর ওষুধ কম মূল্যে বিক্রির জন্য প্রস্তাব দেন এবং ফার্মেসি মালিকদের ফোনে অ্যাপস সেটিং করেন| বিষয়টি টের পেয়ে ওষুধ কোম্পানীর মেডিকেল রিপ্রজেন্টিভদের সংগঠন ফারিহা’র সদস্যরা টের পান| পরে সন্দেহ হলে মেহেদীকে আটক করেন তারা এবং প্রশাসনকে খবর দেন| পরে উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওষুধ ও কসমেটিক্স আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়|

কুমারখালী ফারিহা’র সভাপতি আব্দুর রশিদ বলেন, মেডিগো নামক অ্যাপসটির লোকজন দেশের নামিদামি কোম্পানীর ওষুধের লগো ব্যবহার করে কম মূল্যে নকল ওষুধ বিক্রি করছিল| ফলে ফার্মেসি মালিক ও অ্যাপসের লোকজন লাভবান হলেও নকল ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্থ হচ্ছেন রোগী ও ¯^জনরা| প্রকৃত ওষুধ কোম্পানীর প্রতিনিধি ও মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন| দ্রুত এসব প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তাঁর|

অভিযোগ ¯^ীকার করে মেডিগো অ্যাপসের এস আর মেহেদী হাসান বলেন, না জেনে না বুঝে চলতি মাসের ৪ জুন থেকে কুষ্টিয়া জেলা জুড়ে এই কাজ করছেন| তবে কোম্পানীর নাম ঠিকানা জানা নেই| প্রতি লাখ টাকায় ২ শতাংশ কমিশনে কাজ করছিলেন|

জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ বলেন, অ্যাপসের মাধ্যমে ফেরি করে ওষুধ বিক্রির প্রস্তাব করার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| অ্যাপসটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে|

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার বলেন, এভাবে ফেরি করে ওষুধ বিক্রির কোন নিয়ম | জন¯^ার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে|

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মালামাল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)|

বুধবার (২৪ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি|

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়| এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়| পরবর্তীতে সে স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন এবং ১টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়|

এছাড়াও একই দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির চুলকানি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ ডিসপ্লে উদ্ধার করা হয়|

এদিকে বুধবার (২৪ জুন) সকাল ৯টা ৩৫ মিনিটের সময় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়|

উদ্ধারকৃত এসব মাদক ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি|

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ| ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে|

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন| মঙ্গলবার (২৪ জুন) বিকালে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়|

জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন| পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে তারা প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন| জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন| এরপর মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়|

পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে| এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে|

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন মাতুব্বর বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্ময় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে| পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে |

বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়|

সোমবার দুপুরে খোকসা উপজেলা পরিষদ হল রুম জেলা দুর্নীতি দমন কমিশন এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সায়েদুর রহমান|

বিচারক প্যানেলে ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শাকিল রায়হান, উপজেলা কাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক কবিরুল ইসলাম|

উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ আলাউদ্দিন, সদস্য মাওলানা মাহবুবুর রহমান, আইরিন আরা, জয়ন্ত রায় বিটু, অসীম বাচার প্রমুখ|

অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান|

বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে শোমসপুর উচ্চ বিদ্যালয় ও ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| বিজয়ী হন ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়|

প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন| অভাব নয় সীমাহীন লোভ দুর্নীতির প্রধান কারণ এ বিষয়ে পক্ষে-বিপক্ষে উভয় দল তাদের সুন্দর উপস্থাপন করেন|

পল্লী বিদ্যুতের ভৌতিক বিল ও লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, লোডশেডিং বন্ধ ও এজিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ গ্রাহকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন|

সোমবার (২২ জুন) সকালে খোকসা বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়| উপজেলার সর্বস্তরের বিদ্যুত গ্রাহকরা এতে অংশ গ্রহন করেন| এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখের মোতালেব হোসেন, সুমন, বাচ্চু, ফাইজুল, মিন্টু প্রমুখ| বক্তারা দাবী করেন, পল্লী বিদ্যুতের খোকসা সাবজোনাল অফিসের এজিএম আব্দুল কাদের জিলানী যোগ দেওয়ার পর থেকে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং চালু করা হয়েছে| আগের মাসের বিলের থেকে ৫শ ভাগ পর্যন্ত বিল বৃদ্ধি হয়েছে| এ নিয়ে কথা বলতে গেলে পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তা গ্রাহকদের সাথে অশোভন আচরণ করেন| তিনি এক গ্রাহককে জনসম্মুখে গাঁজাখোর বলে অপমান করেছেন|

মানববন্ধন চলাকালে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় ভারি যানবাহ আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়| পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন| এ সময় আন্দোলনকারীরা উপজেলা গেটের সামনেও খোকসা-শোমসপুর সড়কে দ্বিতীয় দফায় মানববন্ধন ও অবরোধ করে|

কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাবজোনাল অফিসের এজিএম আব্দুল কাদের জিলানীর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয় তিনি ফোন রিসিভ করেনি|

ফুটবল উন্মাদনা

0

আর্জেন্টিনার সূচনা বিজয় কেন্দ্র করে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। শুক্রবার দুপুরে সমর্থক গোষ্ঠীর ব্যানারে শোভাযাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। কয়েকশ মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

পিকাপ চাপায় এ্যাম্বুলেন্স চালক শাহীন মারা গেছেন

0

স্টাফ রিপোর্টার

সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে ঢাকায় নেওয়ার পথে দাঁড়ানো এ্যাম্বুলেন্সের পেছনে পিকাপ ভ্যানের চাপায় আহত এ্যাম্বুলেন্স চালক আশরাফুল আলম শাহীন (৪৫) মারা গেছেন।

নিহত এ্যাম্বুলেন্স চালক কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের রাজিনাথ পুর গ্রামের শাহ আলমের একমাত্র ছেলে। বুধবার দিনগত গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গাদিমাড়া হাইওয়ে থানা এলাকার মাছপাড়া বাস স্ট্যান্ডে পূর্ব দিকে এ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে চাপাদেয়। স্থানীয়রা আহত এ্যাম্বুলেন্স চালক আশরাফুল আলম শাহীন (৪৫) অপর আহত যাত্রী আবুল হোসেন ও চালকের সহযোগীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। আহতদের ঢাকায় নেয়ার পথে এ্যাম্বুলেন্স চালক মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক এলিম জানান, বুধবার রাত ১১ টার পর খোকসার মলিগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এক যাত্রীকে নিয়ে আশরাফুল আলম শাহীন ও তার সহযোগী ঢাকায় যাত্রা করেন। রাত সাড়ে ১২ টার দিকে মাছপাড়া বাস স্ট্যান্ডের অদূরে পূর্বদিকে সড়কের পাশে দাঁড়ালে পেছন থেকে একটি পিকাপ ভ্যান এ্যাম্বুলেন্সটিকে চাপা দিলে চালক. হেলপার ও যাত্রী আহত হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় নেয়ার পথে রাত আড়াইটার দিকে এ্যাম্বুলেন্স চালক মারা যান।

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গাদিমাড়া হাইওয়ে পুলিশের এসআই সাজ্জাদ হোসেন জানান, ঘাতক পিকাপের চালক ও হেলপার আত্মগোপন করেছে। তবে পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবেন।

উল্লেখ্য. নিহত এ্যাম্বুলেন্স চালক আশরাফুল আলম শাহীন ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাবা মা স্ত্রী ও তিন কন্যা রয়েছে।

দৌলতপুরে মুজরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিড়ি কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে।

উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা রবিবার এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়নি। এর প্রতিবাদে তারা কর্মবিরতি ও সড়ক অবরোধে রস্তায় নামেন।

শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু বলেন, সকাল থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।

তারা আরও বলেন, “বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৬১ টাকার মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।”

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও পথচারীদের অনেকেই প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। দুপুরের তীব্র রোদে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে মজুরি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় তারা সড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

খোকসায় জামায়াতের মেয়র প্রার্থী হলেন আব্দুর রাজ্জাক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী দলীয় মেয়র পদে আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

শনিবার খোকসা উপজেলা জামায়াতে ইসলামের এক সভায় পৌর সভার মেয়র পদের প্রার্থীর নাম ঘোষনা করা হয়।

উপজেলা জামায়াতের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা জামাাতের নায়েবে আমির হাফেজ মুর্শিদ আলম আনুষ্ঠানিকভাবে মেয়র পদপ্রার্থী হিসেবে খোকসা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করেন। পৌর জামায়াতের সাবেক সভাপতি আব্দুল বারিকসহ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। নির্বাচিত হলে খোকসা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

সর্বশেষ সংবাদ

কাঁদা মাটি সংগ্রহ

খালের গভীর দিয়ে ক্ষীণও ধারায় পানি নেমে যাচ্ছে গড়াই নদীতে। প্রায় ৩০ ফুট গভীর থেকে পলি মাটির কাঁদা সংগ্রহ করে বাড়ি বয়ে নিয়ে যাচ্ছে...

কারেন্ট পোকাড় আক্রমন

অগ্রহায়ণের অকাল বৃষ্টিতে পাকা ও আধাপাকা আমন ধান জমিতে পরে কাদা জালে লেপটে গেছে। সেই ধানে কারেন্ট পোকা আক্রমন করেছে। জমির পরে যাওয়া ধানের...

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...