শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 53

ঝিনাইদহ-৩ আসনের বিএনপি’র ৫ প্রার্থী এক মঞ্চে

0

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ – ৩ আসনের বিএনপির নেতা কর্মীদের অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্য দূর করতে এক মঞ্চে দলটির ৫ এমপি প্রার্থী শফত নিলেন ।

শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির ব্যতিক্রমি আয়োজনে করে। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সম্ভাব্য ৫ জন সংসদ সদস্য প্রার্থী একই মঞ্চে সমবেত হন। সন্ধ্যায় শহরের আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান শিমুল ও ইজ্ঞিনিয়র মমিনুর রহমান।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আসিফ ইকবাল মাখন, আশরাফুল ইসলাম পিন্টুসহ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনি পাবেন, তার পক্ষেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

তাঁরা আরও বলেন, কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোন তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই ঐক্য ও সংহতি আগামী নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং বিএনপির প্রার্থীই বিজয়ী হবে ইনশাআল্লাহ।

উপজেলা ফুটবল টুনামেন্টের প্রথম খেলায় চুয়াডাঙ্গা জয়ী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগার আয়োজিত উপজেলা ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলায় ট্রাইবেকারের ৪-১ গোলের ব্যবধানে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।

শনিবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু খান প্রমুখ।

চুয়াডাঙ্গা ও বিজিএমই মিরপুর একাদশের মধ্যকার খেলাটি নির্দ্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে চুয়াডাঙ্গা একাদশের খেলোয়ারেরা ৪ টি সর্ট করে সবকটি গোল করতে স্বক্ষম হন। পক্ষান্তরে বিজিএমই মিরপুর ৩টি ট্রাইবেকার সর্ট করে ১টি গোল করে।

বাড়ি ফেরার পথে লালন শিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় রতন (৪২) নামে লালন একাডেমীর এক নিয়মিত সংগীত শিল্পীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার মিললাইন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রতন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
শিল্পী সমাজ নামে কুষ্টিয়ার একটি সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি তিনি। এদিকে লালন শিল্পী রতনের উপর হামলার ঘটনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে গানের অনুষ্ঠান শেষ করে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া লালন মাজার এলাকা থেকে মটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন রতন। সদর উপজেলার মিললাইন এলাকায় পৌছালে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা তাকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থানটি অন্ধকার থাকায় তিনি কাউকে চিনতে পারেন নাই।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, রাত দুইটার দিকে রতনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

লালন একাডেমীর নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভবের হাট সংগীত একাডেমীর সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, রতন লালন একাডেমীর একজন নিয়মিত সংগীত শিল্পী। তার উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ অপরাধীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কুমারখালী ও মডেল থানা যৌথভাবে কাজ করছে।

সস্তা আলু কিনে খুশি নন কৃষক

0

ঘরে বসে হকারের কাছ থেকে ১০০ টাকায় ৬ কেজি আলু কিনে ক্রেতার খুশি হওয়ার কথা। কিন্তু পানির দামে আলু খরিদ করে এই ক্রেতা খুশি নন। কারন তিনি নিজেও একজন কৃষক। তার ভাষ্য আলুর কেজি ৫০ টাকা হওয়া উচিত। তা হলেই কৃষক বাঁচবে। কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রাম থেকে শনিবার সকালে ছবিটি তোলা।

১১ সন্তানের কেউ শতবর্ষী বৃদ্ধের দায়িত্ব নেয়নি

0

স্টাফ রিপোর্টার

ইসমাইল শেখ। বয়স ১০৭ বছর। শেষ জীবনে আশ্রয় হয়েছে নিজের জমির মাথায় রাস্তার পাশে টিনের খুপরি ঘরে। জীবিত ১১ সন্তানের কেউই বৃদ্ধের ভরণপোষণের দায়িত্ব নেননি। নিজের নামের বয়স্কভাতার কার্ডের টাকায় চাউল কিনে দিয়ে দু’বেলা দু’মুঠো ভাত খান দ্বিতীয় পক্ষের স্ত্রীর তৃতীয় ছেলের সংসারে।

কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঝালুকাদহ গ্রামে তিন পুরুষ ধরে বসবাস করছেন শতবষী ইসমাইল শেখ। নিজের সামান্য জমি চাষের পাশা পাশি অন্যের বাড়িতে কৃষি শ্রমিকের কাজ করে জীবন গুজার (কাটিয়েছেন) করেছেন। ২০ বছর আগে বৃদ্ধের প্রথম স্ত্রী ১৩ সন্তানের মা কমেলা নেছা (৫৫) এর মারা গেলে হাবিয়া খাতুনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে আনেন। সেও ৯ সন্তানের মা। তিন বছর আগে নিজে কর্মক্ষমতা হারিয়ে ফেলায় দ্বিতীয় স্ত্রী তাকে ফেলে বাবার বাড়ি চলে গেছেন। বৃদ্ধের জীবিত ১১ সন্তানের কেই বৃদ্বের ভরণপোষণের দায়িত্ব নেয়নি। ফলে পুরাতন শতফাটা টিন আর কাপড়ে ঘেরা খুপরি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।

শনিবার তখন সকাল সাডে ১১ টা। ঈশ্বরদী- ভবানীগঞ্জ সড়কের ঝালুকাহদহ গ্রামের মধ্যে রাস্তার পাশের পুরাতন কাপড় দিয়ে ঘেড়া টিনের খুপড়ি ঘরের বাঁশের তৈরী মাচার উপর পা নামিয়ে দিয়ে বসে ছিলেন বৃদ্ধ ইসমাইল শেখ। তখন তিনি জিকির করছিলেন। এগিয়ে গিয়ে কথা বলতেই দু’চোখের জল ছেড়ে দিয়ে বলতে শুরু করলেন নিজের অতীত। তার অভিযোগ নিজের উপর। প্রায় এক ডজন সন্তান জীবিত থাকলেও কেউ তার দায়িত্ব নেননি। তিন বছর আগে দ্বিতীয় স্ত্রী হাবিয়া খাতুন তার সব নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। এ বছর সরকারের বয়স্ক ভাতার কার্ডের টাকায় দ্বীতীয় পক্ষের ছেলে সাদ্দামকে ৬ বস্তা চাউল কিনে দিয়েছেন। তাই সে রোজার ঈদের পর বৈশাখ মাস থেকে দু’বেলা দু’মুঠো ভাত দিচ্ছেন।

বৃদ্ধ জানান, এতো বয়স হলেও তার অসুক বিশুক নেই। একটা বড়িও (ওষুধ) তার লাগে না। লাঠি ভর করে খুড়িয়ে খুড়িয়ে নিজের কাজ নিজেই করেন। রাতে বিছানায় শুলে হাত পায়ে ঝিঝি ধরে আসে। তাই ঘুমতে পারে না। ছেলে মেয়েরা তার খাবার দেয় না, দেখে না, এ নিয়ে কারো প্রতি কোন অভিযোগ নেই বৃদ্ধের। বৃদ্ধ হাত উচিয়ে বোঝাতে চেষ্টা করেন তার চার পাশের ছোট এই চাকলা ধরে তারই সন্তানদের বসবাস। কখনো খুব খিদে পেলে যে কোন বাড়িতে গেলে তারা এক মুঠো খাবার দেয়। কিন্তু কেউ তার দায়িত্ব নেয় না। বৃদ্ধের সামান্য অনুযোগ দ্বিতীয় স্ত্রী ও তার দুই মেয়ের প্রতি। তারাই নাকি বৃদ্ধের সব নিয়ে গেছে।

বৃদ্ধের ছবি তোলা দেখে নিজের ঘর থেকে বেড়িয়ে এলেন রজনি নামের এক গৃহবধূ। সাংবাদিক পরিচয় শুনেই থমকে গেলেন। জানালেন নিজেদের দৈন্যদশা কথা। দাবি কররেন শ্বশুরের জন্য সামর্থের মধ্যে সবই করেন।

ঝালুকাদহ গ্রামের সামসদ্দিন মন্ডল জানান, বৃদ্ধের অনেক সন্তান এখনো জীবিত। তাদের সবাই সংসার ছেলে মেয়ে আছে। কিন্তু কেউ বৃদ্ধের দায়িত্ব নেয়না। এখনো লাঠিতে ভর করে চলছে। বৃদ্ধ বিছানায় পরে গেলে তখন কি হবে।

বৃদ্ধের দ্বিতীয় স্ত্রী হাবিয়া খাতুনের সাথে কথা বলতে প্রায় ৭ কিলোমিটার দূরে শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া যাওয়া হয়। সেখানে দেখা মেলেনি হাবিয়া খাতুনের। তিনি মাঠে গিয়েছেন। কখন ফিরবে তা বাড়ির কেউই জানেন না।

বৃদ্ধের এক ছেলে ওমর আলী কুষ্টিয়া জেলা সদরে রিকসা চালান। স্ত্রী সন্তান নিয়ে সেখানেই থাকেন। গ্রামের বাবার জমি ভাগ করে নিয়ে তিন কক্ষের আধাপাতা ইটের দেওয়াল দিয়ে ঘর তুলছেন। তার পাশেই বৃদ্ধের খুপড়ি ঘর।

ছোট ছেলে সাদ্দাম আলী ঢাকায় রিকসা চালান। তার স্ত্রী রজনি খাতুন গ্রামেই বাস করেন। তিনিই বৃদ্ধের খাবার আর খোজ খবর নেন।

রজনি বলেন, তার স্বামী রিকসা চালিয়ে যা আয় করেন তা দিয়ে তাদের সংসার চলে না। নিজেরাই থাকার দুই চালের টিনের ঘরে। অনেক জাগায় দিয়ে পানি পরে। তার মধ্যে শ্বশুরে জন্য যতুটুকু সম্ভব তা করতে কুন্ঠা বোধ করে না ।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু বলেন, বৃদ্ধ খুপড়ি ঘরে জীবন কাটান। তার জন্য সরকারী সহয়াতা সাথে সাথে খাবারের জন্য টাকা পয়সা দিয়ে সহায়তা করেন থাকেন তিনি।

তিনি আরও বলেন, বৃদ্ধের অনেক সন্তান আছে। তবে তারা সবাই দিন মুজুর শ্রেণির।

মুছে ফেলে গ্রাফিক ফিরে এলো দেয়ালে

0

জুলাই অভ্যূত্থানের কিছু চিত্র তুলে ধরা হয়েছিলো বিদ্যালয়টির মূল ভবনের দেওয়ালে। সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ ভবন সংস্কারের নামে শুধু রঙের প্রলেপ দিয়ে চিত্রটি মুছে দিয়েছিলো। ‘বিজর’ নামের শিক্ষর্থীদের একটি সংগঠনের কর্মীরা সেই ভবনের দেয়ালে আবার আঁকছেন জুলাই গ্রাফি। এবারের চিত্রে তুলে ধরা হয়েছে উপজেলা গ্রæরুত্বপূর্ণ স্থান ও নির্দশন। শুক্রবার বিকালে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দেওয়া থেকে তোলা চিত্র।

 

উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শনিবার

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা যুব সংঘ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিন উপজেলা ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার। এ টুর্নামেন্টে ৮টি জেলা ও উপজেলা দল অংশ নেবে।

এ বিকাল ৩ টায় খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা জেলা একাদশ ও সিংগাপুর ট্রেনিং সেন্টার মিরপুর ঢাকা অংশ গ্রহন করবে।

টুনামেন্টের অন্যদল গুলোর মধ্যে থাকছে কুষ্টিয়া জেলা একাদশ, ভেড়ামারা উপজেলা একাদশ, কুমারখালী ফুটবল একাদশ, পাংশা ফুটবল একাদশ, শৈলকুপা ফুটবল একাদশ। এ ছাড়া স্বাগতিক হিসেবে এ টুর্নামেন্টে খোকসা উপজেলা ফুটবল একাদশ থাকছে।

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে সৎভাইয়ের আঘাতে যুবক খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মহির উদ্দিন ভেলু মন্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মিহির উদ্দিন ভেলু মন্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে ও তার ভাই শরিফুল ইসলাম ও প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

বিএনপি নেতার বিরুদ্ধে ত্রাণের ঢেউটিন চুরির অভিযোগের বক্তব্য ভাইরাল

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ত্রানের দু’শ বান্ডিল ঢেউটিন চুরির অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতির দেওয়া বিস্ফোরক বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে তাকের রহমানের ৩১ দফার লিপ্লেট বিতরণ কর্মসূচি শেষে এক পথা সভায় উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান তার বক্তব্যে দাবি করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ্জ জামান স্বপনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১/১১ সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে আত্মসাত করা সরকারী ত্রানের ২’শ বান্ডিল ঢেউটিন উর্দ্ধার করে। এই ভিডিওতে তিনি আরও বলেন, কুষ্টিয়া – ৪ খোকসা-কুমারখালী আসনে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী নির্বাচিত হলে আনিস তার ভাই কাজল সরদার, শরিফ ও সৈয়দ আমজাদ আলী (সাবেক উপজেলা বিএনপির সভাপতি) সুবিধা পাবে। জনগন শুবিধা পায় না।

এই পথসভায় দেওয়া ভিডিওতে সাড়ে ছয় মিনিটের বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খানকে আরও বলেন, কুষ্টিয়া – ৪ খোকসা – কুমারখালী আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী নিজে বিভিন্ন বক্তব্যে আসন্ন নির্বাচনে এ আসনে প্রার্থী হিসেবে গ্রীন সিগনাল পেছেন বলে আসছেন। তার দাবি ভিত্তিহীন ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন।

ভিডিও বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতিকে বলতে শোনা যায়, সৈয়দ মেহেদী রুমী দুই বার এমপি হয়েছেন। তার হাতে এলাকার উন্নয়ন হয়নি। “সেই সময়ে আমাদের সরকারের সব উন্নয়ন প্রকল্প তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে”। এতে লাভ হয়েছে সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক আনিস উজ্জ জামান গংদের। জনগনের কোন লাভ হয় নি। দলীয় শৃঙ্খলা না থাকায় সরকারী সম্পত্তি লুটপাট করা হয়। তাদের মনোনয়ন না দিয়ে জনগনের সাথে যারা আছেন তাদের মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহবার জানান এই নেতা।

পথ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ্জ জামানের বিরুদ্ধে সরকারী টিন চুরি ও আধিপত্যবাদ বিস্তারের বিষয়ে দেওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের বক্তব্যের ভিডিওতে হাজার হাজার দর্শক ও পাঠক বিরুপ মন্তব্য করেছেন। সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় বিএনপির পাল্টা পাল্টি অবস্থান স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকেই।

উপজেলা বিএনপির সদ্য বিদায়ী আহবায়ক কমিটির এক যুগ্ন আহবায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের সিনিয়র নেতাদের সহনশীল হওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, দলীয় সৃষ্টাচার না থাকলে সিনিয়র জুনিয়র সবার ঘারে দায় ভার এসে পরবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ্জ জামান বলেন, তিনি ফেসবুকে তার কমিটির সভাপতির দেওয়া বক্তব্য দেখেছেন। উনি যা করেছেন তার দায়িত্ব উনার।

এ নেতা আরও বলেন, আমি নিজেকে তো আর নিজে সাটিফাই করতে পারিনা। ফেসবুকেই মানুষ উত্তর দিচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান বলেন, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করেছেন এবং করছেন তাদের শতর্ক করার জন্য তিনি সত্য ঘটনা তুলে ধরেছেন। দলকে বিপদে ফেলার কারন ছিলো সৈয়দ মেহেদী রুমী আনিস গং। তাদের লোভ ও ভুলের কারণেই ১৭ বছর বিএনপির কর্মীরা আওয়ামী দুরশাসনের শিকার হয়েছে।

তিনি বলেন, মনোনয়ন দেওয়ারও একটা নিয়ম আছে। এখনো নির্বাচনের তারিখ ঘোষনা হলো না, দল এখই কাউকে ঘুম থেকে ডেকে মনোনয়ন দেবে না। সাবেক সংসদের বিরুদ্ধে মনোনয়ন নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান মনে করেন, দলের মধ্যে সংস্কার হওয়া উচিৎ। তার পর জনগনের সাথে সম্পৃক্তদের মনোনয়ন দেওয়া উচিৎ।

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমির সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয়। তিনি ফোন রিসিভ করেনি।

ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

মিডিয়াকর্মী স্বর্ণময়ীর মৃত্যু রহস্যের সঠিকভাবে উদঘাটন ও প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার ঝিনাইদহে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেন ঝিনাইদহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা গণশিল্পির সভাপতি আব্দুস সালাম, আব্দুল্লাহ সহ সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি আত্মহত্যা নয়, এটি একটি হত্যা। তিনি কখনই স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারেন না। কারণ স্বর্ণময়ী একজন প্রগতিশীল নারী ছিলেন। এই আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে একই হাউজের একই জেলার সিনিয়র পুরুষ সহকর্মী আলতাফ শাহনেওয়াজ নয়নের যৌন হয়রানির কথা।

স্বর্ণময়ী ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্তি গোপাল বিশ্বাসের মেয়ে। আর আলতাফ শাহনেওয়াজ নয়ন শহরের হামদহ এলাকার লিয়াকত হোসেনে ছেলে। তাদের গ্রামের বাড়ি একই ইউনিয়নে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকা স্ট্রিম হাউজের মিডিয়া কর্মী স্বর্ণময়ী শেরেবাংলা নগরের নিজ বাসায় আত্মহত্যা করেন।

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...