সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 71

খোকসা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রশিবির নেতাদের শুভেচ্ছা বিনিময়

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ শিশির কুমার রায় কে ইসলামীক ছাত্রশিবিরের পক্ষ থেকে ফুল ও সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন কলেজ ছাত্রশিবিরের নেতারা।

আরও পড়ুন – বিএনপির নেতাদের হট্টগোলে ডিলার নিয়োগ স্থগিত

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক জুবায়ের আহমেদ, খোকসা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু বক্কার, খোকসা উত্তর থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল ইসলাম, ফজর আলী, শামীম রেজা প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত

বিএনপির নেতাদের হট্টগোলে ডিলার নিয়োগ স্থগিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্য বান্ধব কর্মসূচি ও ওএমএস এর আওতায় ডিলার নিয়োগের উন্মুক্ত লটারী অনুষ্ঠানে বিএনপি নেতারা হট্টগোল করা লটারি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বজনদের নাম থাকার অভিযোগ তুলে এমন হট্টগোলের পর লটারীর কার্যক্রম বয়কট করেন তারা।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুমারখালীর আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। পরে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লটারী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোছা. ফাতেমা তুজ জহুরা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা এস এম কামরুজ্জামান, থানা পুলিশ, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচি ও ওএমএস এর আওতায় উপকার ভোগীর সংখ্যা রয়েছে প্রায় ১৪ হাজার ৯৯৭ জন। তারা বছরে ৬ বার ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবেন নিয়োগকৃত ডিলারের মাধ্যমে। উপজেলার ১১টি ইউনিয়নে ৩৩টি এবং একটি পৌরসভায় ৬টিসহ মোট ৩৯টি পয়েন্টে ডিলার নিয়োগ দেওয়া হবে।

সেই লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তবে লটারীর কার্যক্রম শুরুর আগেই তালিকায় আওয়ামী লীগ পন্থীদের নাম থাকার অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। তারা দফায় কর্মকর্তাদের সঙ্গে লটারীর কার্যক্রম স্থগিতের দাবিতে বাগবিতন্ডায় জড়ান এবং লটারী বয়কট করেন।

প্রায় ঘণ্টাব্যাপী বাগবিতন্ডা ও হট্টগোলের পর লটারীর কার্যক্রম স্থগিত ঘোষণা করে প্রশাসন। ফের যাচাই বাছাইয়ের পর আগামী সোমবার সকাল ১১টায় একই স্থানে উন্মুক্ত লটারীর ঘোষণা দেয় প্রশাসন।

এ সময় পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ অভিযোগ করে বলেন, বার বার অভিযোগ জানানোর পরেও তালিকায় আওয়ামী লীগের দোসরদের নাম রেখেছে প্রশাসনের লোকজন। সেজন্য লটারী বয়কট করেছি। তার ভাষ্য, তালিকায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদের স্ত্রী জেবুননাহার বেগমের নাম রয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সবুজ বলেন, কর্মকর্তাদের যোগসাজশে পুলিশসহ কয়েকদফা তদন্তের পরেও তালিকায় আওয়ামী লীগের নাম। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পুনরায় যাচাই বাছাইয়ের পর ডিলার নিয়োগের দাবি তার।

অন্যান্য উপজেলা গুলোতে ১৭ আগষ্ট থেকে প্রতিকেজি ১৫ টাকা দরে ৩০কেজি করে চাল পাচ্ছেন ভুক্তভোগীরা। তবে ডিলার নিয়োগ না হওয়ায় উপজেলার অন্তত ১৪ হাজার ৯৯৭ জন ভুক্তভোগী সুযোগ থেকে বঞ্চিত বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. ফাতেমা তুজ জহুরা। তিনি বলেন, কয়েক দফা যাচাই বাছাই করা হয়েছে। তবুও মনগড়া অভিযোগ তুলে হট্টগোল করছে এক দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, লটারীর দিনে তালিকায় কিছু নাম নিয়ে অভিযোগ করছেন কেউ কেউ। সেজন্য আজকের লটারী স্থগিত করা হয়েছে। আগামী দুইদিন লিখিত অভিযোগ প্রদানের জন্য বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আগামী সোমবার সকাল ১১টায় উন্মুতভাবে লটারীর আয়োজন করা হবে।

আরও পড়ুন – বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে নারী আম্পায়ার জেসি

খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের চুড়ান্ত প্রস্তুতি চলছে। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।

শনিবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মাঠে মঞ্চ তৈরীর কাজ এগিয়ে চলেছে। প্রায় একযুগ পর খোকসা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রকাশ্য মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গত সপ্তাহের মধ্যভাগে উপজেলার ৯টি ইউনিয়ন সম্মেলনী সভা করা হয়েছে। সময় সল্পতার কারনে ইউনিয়ন গুলোর কমিটি ঘোষনা করা হয়নি। ইতোমধ্যে প্রকাশ্য মঞ্চে খোকসা পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি’র আহবায়ক আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, নাফিজ আহমেদ রাজু, পৌর বিএনপির সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা সম্মেলনের জন্য তৈরী করা মঞ্চ পরিদর্শন করেন।

আরও পড়ুন – বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে নারী আম্পায়ার জেসি

এখানে সংক্ষিপ্ত সভাশেষে উপজেলা বিএনপি’র আহবায়ক আলাউদ্দিন খান সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু সময়ের অপেক্ষা। শনিবার শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। নেতাকর্মীদের সকাল ৯ টার মধ্যে সভাস্থলে উপস্থিত হতে বলা হয়েছে।

আরও পড়ুন – ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গুলোতে নারী প্রভোস্ট নেই

বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে নারী আম্পায়ার জেসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এশিয়া কাপ টি-টোয়েন্টির আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। এই সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত এই তালিকায় রয়েছে বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার, নারী ক্রিকেটে এরই মধ্যে আম্পায়ারের দায়িত্ব পালন করা সাথিরা জাকির জেসি। এবারই প্রথম বাংলাদেশের পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। যদিও মাঠে নয়, জেসি দায়িত্ব পালন করবেন মাঠের বাইরে। টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে।

ডাচদের বিপক্ষে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। তবে পুরুষ ক্রিকেটে এবারই প্রথম নন, জেসি এর আগে ছেলেদের ঘরোয়া ক্রিকেটে, ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

বিসিবি থেকে প্রকাশিত ম্যাচ অফিসিয়ালের তালিকা অনুযায়ী নিয়ামুর রশীদ রাহুল ম্যাচ রেফারি এবং মোরশেদ আলি খান, তানভির আহমেদ ও মাসুদুর রহমান মুকুল তিন ম্যাচে আম্পয়ারের দায়িত্ব পালন করবেন।

প্রথম ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল। জেসি চতুর্থ আম্পায়ার। ১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলামকে। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মোর্শেদ আলী খান। ৩ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠের আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি।

আগামী ২৬ আগস্ট নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে আসবে। সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজের পরপরই বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে।

আগামী মাসে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে জেসির আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে। বিশ্বকাপের যাওয়ার আগে ঘরের মাঠে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের অভিজ্ঞতা জেসির জন্য একটি বড় সুযোগ হয়ে দেখা দিয়েছে।

গত বছর এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি। ২০২৪ সালের জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও তিনি আম্পায়ার হিসেবে কাজ করেছেন। ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেসিকে আম্পয়ারের ভূমিকায় দেখা গেছে। বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে জেসি এই টুর্নামেন্টে কাজ করার সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন – ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গুলোতে নারী প্রভোস্ট নেই

আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি ২০ ম্যাচ খেলেছেন জেসি।

আরও পড়ুন – ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম চলছে না – দাবি নয়াদিল্লির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গুলোতে নারী প্রভোস্ট নেই

0

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনটি ছাত্রী হলের একটিতেও নেই নারী প্রভোস্ট। সবগুলো হলেই প্রভোস্ট পদে রয়েছেন পুরুষ শিক্ষক। নারী শিক্ষার্থীরা এতে স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও নারীবান্ধব পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন।

বর্তমানে জুলাই-৩৬ হল অধ্যাপক ড. একেএম শামসুল হক, উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলে অধ্যাপক ড. একেএম রাশেদুজ্জামান এবং খালেদা জিয়া হলে অধ্যাপক ড. জালাল উদ্দিন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

হল সূত্রে জানা গেছে, ছাত্রী হলের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে সবাই পুরুষ। জুলাই-৩৬ হলে দুজন হল টিউটরের মধ্যে একজন, খালেদা জিয়া হলে চারজনের মধ্যে দুজন এবং উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলে তিনজনের মধ্যে একজন নারী শিক্ষক রয়েছেন।

তিন হলে ‘হল টিউটর’ পদে একাধিক নারী শিক্ষক থাকলেও হলের সর্বোচ্চ প্রশাসনিক পদে (প্রভোস্ট) কোনো নারী শিক্ষক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ও ছাত্রীদের হল ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে প্রভোস্ট পদে নারী শিক্ষক রাখার দাবি জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী ফাতেমা খাতুন বলেন, ‘ছাত্রী হলে নারী প্রভোস্ট নিয়োগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি নারী শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব ও নিরাপত্তার অংশ। তবে ইবির একটি ছাত্রী হলেও নারী প্রভোস্ট নেই। নারী প্রভোস্ট থাকলে ছাত্রীদের সমস্যাগুলো সহজেই বোঝা ও সমাধান করা সম্ভব হতো। ছাত্রীদের স্বাস্থ্য, শারীরিক অসুস্থতা, আবাসন সংক্রান্ত অসুবিধার ক্ষেত্রে একজন নারী প্রভোস্ট বেশি সহানুভূতিশীল ও কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারেন।’

‘ছাত্রী হলে নারী প্রভোস্ট নিয়োগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি নারী শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব ও নিরাপত্তার অংশ। তবে ইবির একটি ছাত্রী হলেও নারী প্রভোস্ট নেই। নারী প্রভোস্ট থাকলে ছাত্রীদের সমস্যাগুলো সহজেই বোঝা ও সমাধান করা সম্ভব হতো।’

জুলাই ৩৬ হলের আবাসিক শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, ‘হলে পুরুষ প্রভোস্ট থাকায় মাঝে মাঝে আমরা বিব্্রত হই। মুসলিম ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য পর্দার একটি বিষয় রয়েছে। স্যার মাঝে মধ্যে ফ্লোরে আসেন, যদিও সঙ্গে একজন আয়া থাকে এবং তিনি অ্যালার্ম করেন। এর পাশাপাশি বিদ্যুৎ, বাথরুম বা অনুষ্ঠান সংক্রান্ত কাজে সারাক্ষণ পুরুষ কর্মচারীরা হলে আসেন। এসব আমাদের জন্য অস্বস্তিকর।’

তিনি বলেন, ‘বর্তমান প্রভোস্ট আসার পর অনেক জায়গায় পর্দা দেওয়া হয়েছে। তবুও অফিসে পুরুষ কর্মীর সংখ্যা বেশি। সেখানে নারী কর্মী দ্বারাও সেসব কাজ করানো সম্ভব।’

আরও পড়ুন – ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম চলছে না – দাবি নয়াদিল্লির

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নারী অধ্যাপকের সংখ্যা তুলনামূলকভাবে কম। হল প্রভোস্ট দিতে গেলে অনেক সময় রাজনৈতিক বিবেচনায় সমস্যায় পড়তে হয়। সবাই দায়িত্ব নিতে চান না। আর যারা আগে মেয়েদের হলে দায়িত্বে ছিলেন, তারা আওয়ামীপন্থি বা জুলাই গণঅভ্যুত্থান বিরোধী শিক্ষক ছিলেন।’

আরও পড়ুন – ৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

উপাচার্য আরও বলেন, ‘আমি নিজেও মেয়েদের হলে নারী প্রভোস্ট দিতে চাই। তবে বর্তমানে জুলাইয়ের পক্ষ শক্তিদের মধ্যে নারী অধ্যাপক সংকট থাকায় এই ক্রাইসিস তৈরি হচ্ছে। মেয়েদের হলে নারী প্রভোস্টই যথোপযুক্ত।’

ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম চলছে না – দাবি নয়াদিল্লির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম চলছে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকান্ডকে ভারত অনুমোদন দেয় না বলেও জানান তিনি।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ‘বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন।’

বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের মাটি থেকে কোনো ধরনের বাংলাদেশবিরোধী কার্যক্রম চালানো হচ্ছে বা আওয়ামী লীগের নামধারী কেউ এ ধরনের কার্যকলাপে লিপ্ত আছে- এমন কোনো তথ্য ভারত সরকারের কাছে নেই। এছাড়া, ভারত অন্য দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকান্ডকে অনুমোদন দেয় না।

তিনি আরও বলেন, ভারত সরকার আশা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী দেশের নির্বাচন যত দ্রæত সম্ভব মুক্ত, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় ‘বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভারতে অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে’- এমন খবরের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্র্বতী সরকার।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লি ও কলকাতায় দলটির রাজনৈতিক অফিস স্থাপনের খবর তারা লক্ষ্য করেছে এবং অবিলম্বে এসব কার্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি নামবিহীন এনজিওর আড়ালে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা গণসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেন এবং সেখানে সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিষিদ্ধ দলের কার্যক্রম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ সরকার।

একে আরও বলা হয়, ঢাকা মনে করে ভারতে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিকের মাধ্যমে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যালয় স্থাপন বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ। এমন কাজ বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতি করতে পারে এবং দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন – ৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

এ অবস্থায় বাংলাদেশ সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যেন কোনো বাংলাদেশি নাগরিক ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকান্ডে জড়িত না হতে পারে। একই সঙ্গে সেখানে থাকা আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো যেন দ্রæত বন্ধ করা হয়।

আরও পড়ুন – খোকসায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে আরও ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান।

বুধবার ঢাকার মহাখালীতে ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫০৮০টি কমিউনিটি ক্লিনিক মেরামত ও পুনঃস্থাপন করা হবে।

আক্তারুজ্জামান বলেন, নতুন কমিউনিটি ক্লিনিকগুলো করা হবে জাইকার অর্থায়নে। আর মেরামত ও পুনঃস্থাপনের কাজে অর্থায়ন করবে ওপেক।

সরকার যখন কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা করে, তখন ছয় হাজার মানুষের জন্য অথবা ৩০ মিনিট হাঁটার দূরত্বের মধ্যে একটি করে ক্লিনিক থাকার কথা ছিল। তবে দেশের বাস্তবতায় সেটা সব জায়গায় সম্ভব হয়নি।

পাহাড়ি এলাকা, হাওর কিংবা চরাঞ্চলে কোনো কোনো জায়গায় দশ হাজার থেকে পনেরো হাজার মানুষের জন্য একটি ক্লিনিক রয়েছে। ফলে সেখানকার কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই ঘাটতি পূরণেই আমরা নতুন করে কমিউনিটি ক্লিনিক বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছি।
কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য স্থানীয় দাতাদের কাছ থেকে জমি নেওয়া হয়। সরকার সেখানে স্থাপনা নির্মাণ করে চিকিৎসা কার্যক্রম চালায়।

আক্তারুজ্জামান বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে কমিউনিটি ক্লিনিকের জন্য আবেদন নেওয়া হচ্ছে।
যারা জমি দিতে আগ্রহী, তারা যদি নোটারি করা ৩০০ টাকার স্ট্যাম্পে আন্ডারটেকিং দেন, আমরা তাদের আবেদনকে অগ্রাধিকার দিয়ে লিস্ট করছি। জমি পাওয়া গেলে দ্রæত সেই এলাকায় নতুন কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হবে। সব মিলিয়ে আমাদের সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক আসিফ মাহমুদ, মোহাম্মদ নাছির উদ্দিন, কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

বাংলাদেশে ১৪ হাজার ৪৬৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী সপ্তাহে দুই দিন সেবা দিয়ে থাকেন।

আরও পড়ুন- খোকসায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিটি ক্লিনিকের কার্যক্রম পরিচালিত হয় ১৩ থেকে ১৭ সদস্যবিশিষ্ট কমিউনিটি গ্রæপের মাধ্যমে। বর্তমানে দেশে সিএইচসিপির সংখ্যা ১৩ হাজার ৯২৩ জন।

আরও পড়ুন – জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খোকসায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0

প্রেস বিজ্ঞপ্তি

খোকসায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সজল হোসেন, আরমান হোসেন ও তিথি রঞ্জনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন – জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন সভাপতিত্ব করেন।

আরও পড়ুন – সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীদের বয়স কম, বড় হলে ভুল বুঝতে পারবে -সেনাপ্রধান

জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল, পৌর বিএনপির পুনঃ নির্বাচন ও আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলের একাংশের নেতারা।

বুধবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন দলটির একাংশের নেতারা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা।

এসময় নেতারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করছেন তারা। তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বর্তমান আহবায়ক কমিটি ভেঙে দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলন নেতারা অভিযোগ করে বলেন, স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে দলে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে। অন্য দিকে দীর্ঘদিনের পরিচিত পোড় খাওয়া নেতাকর্মীদের উপেক্ষিত করা হয়েছে।

আরও পড়ুন – সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীদের বয়স কম, বড় হলে ভুল বুঝতে পারবে -সেনাপ্রধান

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ইচ্ছে থাকলেও আহ্বায়ক কমিটিতে কোনভাবেই সবাইকে স্থান দেওয়া সম্ভব নয়। খুব শীঘ্রই আমরা কুষ্টিয়া জেলা বিএনপির কাউন্সিল করব। কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে সেখানে অবশ্যই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন – সাবেক এমপি সৈয়দ মাছউদ রুমীর মৃত্যু বার্ষিকী পালিত

সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীদের বয়স কম, বড় হলে ভুল বুঝতে পারবে -সেনাপ্রধান

0
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছবি সংগৃগীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন নিজেরাই লজ্জিত হবে।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।

সেনাবাহিনীকে নিয়ে ‘ভুয়া তথ্য’ প্রসঙ্গে সেনাপ্রধান সতর্ক করে বলেন, ‘সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, বরং সতর্ক থাকতে হবে, কেউ যেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে।’

আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। এসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সেনারা দীর্ঘদিন ধরে মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি দূরত্ব থাকলে তা দূর করতে হবে।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কর্মকান্ডে জড়ানো যাবে না।

আরও পড়ুন – সাবেক এমপি সৈয়দ মাছউদ রুমীর মৃত্যু বার্ষিকী পালিত

‘দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুন্ন রাখতে হবে’- সেনাসদস্যদের উদ্দেশে বলেন তিনি।

আরও পড়ুন – সাবেক এমপি শফিকুল ইসলাম অপু রিমান্ডে

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...