সোমবার, মার্চ ১৬, ২০২৬.
Home Blog Page 784

মাছ ধরা

0
Padma-dro-27-p3-compressed
মাছ শিকার।

বর্ষা আসন্ন। পদ্মায় নতুন পানি পড়েছে। মাছ ধরার মৌসূম শুরু হয়েছে। মাছ ধরার নতুন যন্ত্র দোয়ারী কাঁধে নিয়ে সৌখিন মৎস্য শিকারীরা দল বেঁধে পদ্মায় চলেছে। আমবাড়িয়া গ্রাম থেকে মঙ্গলবার ছবি গুলো তোলা।

Padma-dro-27-p1-compressed
মাছ ধরা

নেট জাল দিয়ে তৈরী করা দোয়ারী কাঁধে নিয়ে পদ্মায় চলেছে সৌখিন মৎস্য শিকারী।

রংপুরে মদপানে ৬ জনের মৃত্যু

0
rangpur-dro-26-p13-compressed
রংপুর জেলার ম্যাপ।

দ্রোহ অনলাইন ডেস্ক

রংপুরের পীরগঞ্জে বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন আরো সাতজন।

সোমবার ঈদের দিন উপজেলার শানেরহাট ইউনিয়নের বাজার এলাকার এক মদ ব্যবসায়ীর কাছ থেকে এলাকার নানা বয়সী মানুষ মদ কিনে পান করে। এদের মধ্যে অধিকাংশ অসুস্থ্য হয়ে পরে। তাদের কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবার কাউকে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে মদ্যপদের ৬জন মারা যায়। কিন্তু পরিবারের লোকেরা তড়িঘড়ি করে মৃতদের দাফন ও সৎকার করে। পরে বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়।

ঈদের দিন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় পাহাড়পুরের সেলিম মিয়া (৫০) মারা যায়। অন্যরা মারা যায় মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত। এদের মধ্যে রয়েছেন – শানেরহাট ইউনিয়নের খোলাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), রায়তি সাদুল্যাপুর গ্রামের দুলা মিয়া (৫০), বড় পাহাড়পুর গ্রামের জায়দুল হক (৩৫), হরিরাম সাহাপুর গ্রামের লুলু মিয়া (৩০) এবং মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমার (৩০)।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন, ধল্লাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতিন (৩৬) রয়েছেন।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু বলেন, মৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এদের মধ্যে সদ্য জেল ফেরত আসামীও রয়েছে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। তদন্ত শেষে মৃত্যুর ঘটনা উদঘাটন হবে।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, মদের উৎস এবং মদ সরবরাহকারীকে খুঁজে বের করতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

গোয়ালন্দে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

0
goalondo-thana-Dro-26-P-11-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গোয়ালন্দ ঘাট থানায় এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। তার সংস্পর্শে আসা ওই থানার অন্য পুলিশ সদস্যরা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ৎ

মঙ্গলবার দুপুরে ওই পুলিশ সদস্য (২৫) করোনা ভাইরাস পজেটিভ বলে নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ। এরপর সোমবার ও মঙ্গলবার ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা আরও অন্তত ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, করোনা ভাইরাস আক্রান্ত ওই পুলিশ সদস্য রাজবাড়ী জেলা পুলিশ লাইন থেকে গোয়ালন্দে দায়িত্ব পালন করে আসছিলেন। তার পজেটিভ রেজাল্ট পাওয়ার পর তাকে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ৫ সদস্য ও তাদের আবাসিক ম্যাসের রাধুনী করোনা ভাইরাস সংক্রমিত হয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে আসা আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, সব সময়ই নানা ধরনের ঝুঁকি নিয়ে পুলিশকে কাজ করতে হয়। ঝুঁকি থাকলেও এলাকার সব ধরনের পুলিশী সেবা স্বাভাবিক রাখা হয়েছে। তিনি আরও জানান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যদের দু’টি ভাগ করে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাখা হয়েছে। যাতে এক জায়গায় কেউ আক্রান্ত হলেও অপর সদস্যগণ সেবা অব্যাহত রাখতে পারেন।

বিষোদগার থেকে বেরুতে পারেনি বিএনপি – তথ্যমন্ত্রী

0
hasan-dro26-p-7-compressed
তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ।

দ্রোহ অনলাইন ডেস্ক

পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বিএনপি বেড়িয়ে আসতে পারেনি বলে অভিযোগ করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারিতে শুধু বাংলাদেশে নয়, উন্নত দেশগুলোও নাস্তানাবুদের শিকার। কোনো দেশে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। বেলজিয়ামের মতো দেশে মৃত্যুর হার ১৫ শতাংশ। ব্রিটেনে ১৪, আমেরিকায় ৬, ভারতে ৩ দশমিক ২, পাকিস্তানে ২ শতাংশের বেশি। আর বাংলাদেশে এ হার ১ দশমিক ৪ শতাংশ।

ডঃ হাছান মাহমুদ বলেন, এ মহামারির জন্য বিশ্বের কোনো দেশই প্রস্তুত ছিলো না। সবদেশে সবার সম্মিলিত প্রচেষ্টায় মহামারি মোকাবিলা করা হচ্ছে। অন্যান্য দেশে বিরোধীদল সরকারকে পরামর্শ দিচ্ছে, অন্ধের মতো সমালোচনা করছে না। কিন্তু দুঃখের বিষয়, ঈদের দিনেও বিএনপি সমালোচনা আর বিদ্বেষের রাজনীতি থেকে বেড়িয়ে আসতে পারেনি।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ পড়ে জিয়াউর রহমানের মাজারে গিয়ে দোয়া করে সরকারের প্রতি বিষোদগার করেছেন। ফখরুল সাহেবসহ যারা এ ধরনের সমালোচনা করছেন, আমি তাদের বলবো- এখন বিষোদগারের সময় নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ পরিস্থিতি মোকাবিলা করি। মহামারি মোকাবিলায় ঐক্য দরকার বলেও তিনি মতদেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১১ বছরে দেশের গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তিনগুণ হওয়ার পাশাপাশি কয়েক হাজার অনলাইন নিউজপোর্টাল হয়েছে, যেগুলোর নিবন্ধনে দ্রুততার সহিত কাজ চলছে। শিগগিরই অনেক অনলাইন নিউজপোর্টালের রেজিস্ট্রেশন দেওয়া হবে।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ডিআরইউ’র সহ-সভাপতি নজরুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ ও মুরসালিন নোমানী।

যমুনায় নৌকাডুবিতে নিহত শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

0
Shirajgong-Dro-26-p-12-compressed
যমুনায় স্থানীয়দের উদ্ধার অভিযান। ছবি- সংগৃহীত।

দ্রোহ অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার সময় জেলার চৌহালী উপজেলার স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুন নূর জানান, মঙ্গলবার দুপুর একটার সময় যাত্রীবাহনকারী শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা এনায়েতপুর থানার অদুরের ঘাট থেকে জেলার চৌহালী উপজেলা সদরের দিকে রওনা করে। ধান কাটার শ্রমিক বেশি ছিলেন নৌকাটিতে। দুপুর ২টার দিকে যমুনার স্থলচর নামক স্থানে নৌকাটি প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ নৌকাডুবিতে নারী ও পুরুষসহ কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে ৮০-৯০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালী উপজেলা সদরের দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় দুর্ঘটনার কবলে পরে। নৌকার ৩৫-৪০ জন যাত্রীকে উদ্ধার জীবিত উদ্দার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযানে নেমে ইতোমধ্যে এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করছে।

উদ্ধার হওয়া মৃত দুই জনের পরিচয় জানা গেছে, দারা হলেন শেখ কামাল ও পাষান আলী। পাষান আলীর বাড়ি গয়নাকান্দি গ্রামে। শেখ কামালের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামে। শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। তার মা-বাবাও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আবারো উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

0
sea-signal-Dro-26-p-6-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

তান্ডবীয় আম্পানের আঘাতে সৃষ্ট ক্ষত শুকিয়ে ওঠার আগেই উপকূলে আবারো ৩ নম্বর সতর্কতা সংকেত জাড়ি করা হয়েছে।

দেশের চার সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতির কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুচাপের তারতম্য এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজারসহ তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

দেশে করোনায় মৃতের সংখ্যা ২১শে দাঁড়িয়ে আছে

0
Nasima-Dro-26-p-4-compressed
অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা

দ্রোহ অনলাইন ডেস্ক

গতকালের মত মঙ্গলবারও ২১ জনেই দাঁড়িয়ে ছিল মৃতের সংখ্যা। তবে একদিনে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১১৬ জনে। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এসে পৌঁছলো ৩৬ হাজার ৭৫১ জনে।

গত ২৪ ঘন্টায় নুতন করে ২১ জন প্রাণ হারানোয় দেশে করোনায় মৃতের সংখ্যা ৫২২ জনে দাঁড়াল।

মঙ্গলবার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত দিনে ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরাতন নমুনা মিলিয়ে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪০৭টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৫৮ হাজার ৪৪১টি। নতুন করে ১ হাজার ১১৬ জন সহ দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৭৫১ জনে। এ অব্দি নতুন ২৪৫ জন সহ মোট ৭ হাজার ৫৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খোকসায় আরো এক পোশাক শ্রমিক হোম কোয়ারন্টাইনে

0
Corona-Dro-25-p-7-compressed
প্রতিকী ছবি।

স্টাফ রিপোর্টার

খোকসায় করোনা উপসর্গ থাকায় নারায়নগঞ্জ ফেরত আরো এক পোশাক শ্রমিককে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলার বড়ইচারা গ্রামের আব্দুল কুদ্দুস শেখের স্ত্রী পোশাক শ্রমিক ঝর্ণা বেগম (৫০) করোনা উপসর্গ নিয়ে ২৫ মে বাড়ি ফিরেছে। করোনা উপসর্গের বিষয়টি স্থানীয় গোপগ্রাম ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানতে পেরে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।

গোপগ্রাম ইউপি চেয়ারম্যন আলমগীর হোসেন বলেন, ঝর্না বেগম নারায়নগঞ্জের একটি তৈরি পোশাক কারখানা শ্রমিক। কর্মরত অবস্থায় তার শরীরে করোনার লক্ষন দেখা দিলে পোশাক কারখানার মালিক তাকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করান। কিন্তু পরীক্ষার ফলাফল ঝর্নার কাছে নেই।

সোমবার ঈদের নামাজ পরে তিনি ওই পোশাক শ্রমিকের বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঝর্না বেগমের বিষয়ে অবগত হয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। না মানলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল বলেন, সন্দেহভাজন করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করা হবে।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত

0
zaforullah-chowdury-Dro-26-P-1-compressed
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

দ্রোহ অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন।

রবিবার গণস্বাস্থ্য ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

জাফরুল্লাহ চৌধুরী জানান, রবিবার তার জ্বর এবং কাশি হয়। ডাক্তাররা আমাকে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করার পরামর্শ দেন। নমুনা পরীক্ষার মাধ্যমে সন্ধ্যায় জানতে পারি আমার করোনা পজিটিভ। তার নমুনা পরীক্ষা হয় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই। বর্তমানে তিনি সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

২৫ এপ্রিল গণস্বাস্থ্যকেন্দ্রের উদ্ভাবিত কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

করোনা শনাক্তকরণে উদ্ভাবিত জিআর কোভিড-১৯ ডট ব্লট র‌্যাপিড টেস্টিং কিট গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। তবে এখনও র‌্যাপিড টেস্টিং কিট সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পায়নি।

যুক্তরাষ্ট্রে পিপিই রফতানি করবে বাংলাদেশ

0
PPI-Dro-26-p-2-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ থেকে ৬৫ লাখ পিপিই নেওয়ার জন্য অর্ডার দিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সোমবার পিপিই’র প্রথম চালান হস্তান্তর করা হয়েছে। প্রতিমন্ত্রীর ফেইসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিজের ভালো লাগার কথা এবং হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করেন।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন। মারা গেছেন প্রায় ১ লাখের কাছাকাছি।

সর্বশেষ সংবাদ

রোদ থেকে বাঁচাতে

ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ শুরু হয়েছে। দুস্তদের সাড়িতে সামিল হয়েছে মধ্যবিত্তরাও। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে মাথায় রোদ লেগেছে। তাই চাউল নেওয়ার...

খোকসায় খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে

ভোটের কালির দাগ মোছার আগেই দেশের মানুষ সুফল পেতে শুরু করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...

রক্ত জবা

রক্ত জবা ফুলে শোভিত পথ গিয়ে মিশেছে দূর অচেনায়। কুষ্টিয়ার খোকসার একতারপুর ইউনিয়নের ঈশ্বরদী থেকে ছবিটি তোলা।

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্রোহ অনলাইন ডেস্ক আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে...

কুষ্টিয়াসহ ৫ জেলায় নতুন ডিসি

দ্রোহ অনলাইন ডেস্ক কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে...