মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 85

সাংবাদিকের ফোনে বিরক্ত ওসি বলেন “আবার শালা এ শালা ফোন দেয়”

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। তথ্য সংগ্রহের প্রয়োজনে যোগাযোগ করলে তিনি দায়িত্বজ্ঞানহীন ও অবমাননাকর ভাষা ব্যবহার করেন বলছেন স্থানীয় সাংবাদিকরা। এমনি এক ঘটনার ভুক্তভোগী আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামিম আদনান।

গত শুক্রবার উপজেলার চক কৃষ্ণপুর গ্রামে সংঘর্ষ, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে সেই ঘটনার বিষয়ে মুঠোফোনে আইনি ব্যবস্থা নিয়ে তথ্য জানতে চাইলে তামিমের সঙ্গে অসদাচরণসহ অবমাননাকর ভাষা ব্যবহার করেন ওসি। এর আগেও একই আচরণ অন্যান্য সাংবাদিকদের সাথেও তিনি করেছেন বলে অভিযোগ রয়েছে।

সাংবাদিক তামীমের সঙ্গে কথোপকথনে কল রিসিভ করেই বিরক্তিকর কন্ঠে ওসিকে বলতে শোনা যায়,“আবার শালা এ শালা ফোন দেয়” পরে সালাম বিনিময় করলেও তিনি রাগান্বিত হয়ে বলেন,“আমি জানি না আসলে কী হয়েছে। কেউ বলে চাঁদা চেয়েছে, কেউ বলে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এই ঘটনা।”

এদিকে ঘটনাটিকে চরম অপেশাদার এবং দায়িত্বহীন আচরণ মন্তব্য করে সাংবাদিক তামীম আদনান বলেন, “আমি একটি গুরুতর ঘটনার তথ্য নিশ্চিত হতেই ফোন করেছিলাম। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” গণমাধ্যমে কাজের সুবাদে তার সাথে প্রায় কথা বলার প্রয়োজন হয় আমার। কিন্তু তার এই অপেশাদার আচরণ কাম্য নয়।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে এই ধরনের অশালীন আচরণ ও তুচ্ছ তাচ্ছিল্য করা পেশাগত দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসব বিষয় আমলে নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত।

এবিষয়ে সমকাল পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আহমেদ রাজু বলেন,“ওসির আচরণের কারণে আমি তাকে এড়িয়ে চলি। তিনি বরাবরই অপমানজনক ও বিরূপ আচরণ করেন। ৫ আগস্টের পর প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য।”

স্থানীয় সাংবাদিক নাজমুল ইসলাম বলেন, “ওসিকে ফোন করে ঘটনার বর্ণনা দিয়ে সত্যতা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বরাবরই তিনি সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেন। গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে এটি বড় বাঁধা বলে মনে করেন তিনি।

দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সদাচরণ করা উচিত। একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ওসির এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এমন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করেছি এই অভিযোগ ঠিক না। অনেক সময় হয় ব্যস্ত থাকার কারণে কল রিসিভ করতে পারি না। কিন্তু পরে কল ব্যাক করে কথা বলি।

আরও পড়ুন – কুমারখালীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো.মিজানুর রহমান বলেন, “হয়তো তিনি অন্য কারো সঙ্গে কথা বলছিলেন, এমনও হতে পারে। তবে তার রুক্ষ আচরণের বিষয়টি আমি গুরুত্বসহকারে নিচ্ছি। আমি তাকে বলব যেন তিনি আরও বিনয়ী ও পেশাদার আচরণ করেন।”

আরও পড়ুন – কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

কুমারখালীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও দি ফ্রেন্ড হলোজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতা করেছে কুমারখালী পৌরসভা।

রবিবার সকাল ৯টায় কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

এ সময় কুমারখালী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, কুমারখালী সরকারী বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মোদক, চক্ষু ক্যাম্প অর্গানাইজার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব চৌহান, সাবেক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানি অপসারণ করে লেন্স সংযোজনের জন্য ৩৫৪ জন ও নেত্রনালী অপারেশনের জন্য ২২ জন রোগী বাছাই করা হয়েছে। রবিবার ৭০ জন রোগীকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল অসহায় দরিদ্র সহ সকল প্রকার চক্ষু রোগীদের চিকিৎসা সেবার জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে পিস্তল-গুলি ও মাদকসহ একজন আটক

কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীরা কর্মবিরতি পালন করেছেন।

রবিবার সকালে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে বিভিন্ন ¯েøাাগান দেন তারা।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। একজন দিনমজুর দিন হাজিরা ৫’শ টাকা পেলেও আমরা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় ২৭৫ টাকা। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে পৌরসভার গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

প্রসঙ্গত কুষ্টিয়া পৌরসভার মেয়র পদ শূন্য থাকায় প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান দায়িত্ব পালন করছেন। পৌর নাগরিকদের অনেকেরই অভিযোগ প্রশাসকের মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে পৌর নাগরিকরা নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সড়ক মেরামতসহ দৈনন্দিন নাগরিক সেবায় স্থবিরতা দেখা দিয়েছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে পিস্তল-গুলি ও মাদকসহ একজন আটক

কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান জানান, সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এরপরেও তারা কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই এ কর্মসূচি পালন করছেন। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন – খোকসায় জামায়াতে ইসলামী’র লিফলেট বিতরণ

দৌলতপুর সীমান্তে পিস্তল-গুলি ও মাদকসহ একজন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম (৪৮)। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মোওলা বক্সের ছেলে।

রবিবার ভেরে মোহাম্মদপুর মাঠ এলাকায় বিজিবি এ অভিযান চালায়। পরে দুপুরে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আব্দুস সালামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫ কেজি ৭ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা।

আরও পড়ুন – খোকসায় জামায়াতে ইসলামী’র লিফলেট বিতরণ

এ বিষয়ে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র ও মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও পড়ুন – খোকসায় যুবদল নেতার নেতৃত্বে লিফলেট বিতরণ

খোকসায় জামায়াতে ইসলামী’র লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে খোকসা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালী আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা শাখার আমির মোঃ নজরুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা।

আরও পড়ুন – খোকসায় যুবদল নেতার নেতৃত্বে লিফলেট বিতরণ

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

খোকসায় যুবদল নেতার নেতৃত্বে লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

১২ জুলাই শুক্রবার বিকালে খোকসা বাসস্ট্যান্ড থেকে শুরু করে খোকসা বাজারের বিভিন্ন এলাকায় সর্বসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফার রহমান, খোকসা উপজেলা কৃষি দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন সহ খোকসা ও কুমারখালীর যুবদল, কৃষি দল এবং বিএনপির নেতা কর্মী।

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

দেশব্যাপী চাঁদাবাজি, পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া শহর শাখা।

শনিবার বিকালে কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে পৌর সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজ্জাম্মিল হক কাসেমী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওঃ তাওহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন – দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ডের চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষ্যান্ত হয়নি লাশের উপর বর্বর নিত্য করেছে এটা আইয়েমে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক কৃষ্ণপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে সংঘর্ষে এক পক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার সানজিদ হোসেন (৪৫) ও আব্দুল জাব্বার (৪২) দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে সানজিদের সদ্য কেনা এক্স-নোয়াহ ভক্সি মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় তার আরও তিনটি মোটরসাইকেল। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সানজিদ হোসেন বলেন, “আব্দুল জাব্বার অনেকদিন ধরেই আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে তার নেতৃত্বে একদল লোক আমার বাড়িতে হামলা চালায়। তারা লুটপাট চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।”

অন্যদিকে অভিযুক্ত আব্দুল জাব্বার পাল্টা অভিযোগ করে বলেন, “চাকরি দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে সানজিদ আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে কথা না রাখায় টাকা ফেরত চাইলে সে আমাকে মারধর করে। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত লোকজন তার বাড়িতে হামলা চালায়।”

স্থানীয়রা জানান, অভিযুক্ত আব্দুল জাব্বার বিএনপি কর্মী আকবর আলীর ছেলে এবং ভুক্তভোগী সানজিদ হোসেন আওয়ামী লীগ সমর্থক সাদমান হোসেনের ছেলে।

আরও পড়ুন – ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি মাইক্রোবাসে আগুন দেওয়া ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ওই নেতার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা ককটেল ফাঁটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে অবস্থিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা লাল চাঁদের বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা লাল চাঁদের ভাই যুবদল কর্মী সুবেল আহম্মেদের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর তারা বাড়ি লক্ষ্য করে ককটেল ফাঁটিয়ে চলে যায়। তাৎক্ষনিক গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা ভাঙচুর করে আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া গুলি ছুড়েছে, বোমাও ফাঁটিয়েছে। সুবেল আরও বলেন, বাংলাদেশের ভেতর এই একটা ইউনিয়ন যেখানে ৫ আগষ্টের পরেও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে।

তাদের সাথে কিছু বিএনপির লোকজন যোগ দিয়ে এই হামলা চালিয়েছে। ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, কুচিয়ামোড়া এলাকার রতন হাজী ও আলমগীরের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে জানার জন্য বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা পবনের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন – বিএনপি নেতাদের অভিযোগ যাচাই কমিটির বিরুদ্ধে, অবশেষে স্থগিত করেছে প্রশাসন

এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক কাউকে চিনতে না পারলেও ভুক্তভোগী পরিবার অনেকের নাম বলেছেন। সেটা নিয়েও তদন্ত করছে পুলিশ। তবে গুলির কোন ঘটনা ঘটেনি।

বিএনপি নেতাদের অভিযোগ যাচাই কমিটির বিরুদ্ধে, অবশেষে স্থগিত করেছে প্রশাসন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির নেতাদের বাধার মুখে ভিজিডি সুবিধার জন্য নিবন্ধন কারীদের (আবেদন কারীদের) যাচাই বাছাই স্থগিত করেছে উপজেলা প্রশাসন। উদ্যোগতার বিরুদ্ধে নিবন্ধনের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ।

শনিবার (১২ জুলাই ) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ভিজিডি ৩০ কেজি চাউলের কার্ডের জন্য অনলাইনে নিবন্ধন কারীদের (আবেদন কারীদের) যাচাই বাছাই শুরু করে বিধি অনুযায়ী গঠিত ১৯ সদস্যের কমিটি। প্রায় ১৫ শ নারী আবেদন কারীরা ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। সুবিধাভোগীদের যাচাই বছাই কমিটিতে আওয়ামী লীগের নেতারা রয়েছেন বলে অভিযোগ তুলে বাধাদেয়ন বিএনপির স্থানীয়নেতারা। এক পর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মধ্যস্ততায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে নিয়ে যাচাই বছাই শুরু হয়। সেখানেও বাধা হয়ে দাড়ায় প্রভাবশালী ওই নেতা। দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত হয়ে যাচাই বছাই স্থগিত করেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে ২৩৭ জন ভিজিডি প্রকল্পের আওতায় মাসিক ৩০ কেজি চাউল পাবেন। এর জন্য ২০ জুন পর্যন্ত অনলাইনে ৬৯৬ জন নিবন্ধন করেছেন। স্থানীয়দের অভিযোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগতা সালাউদ্দিন মিঠুন প্রায় ১৫শ নারীর কাছ থেকে নিবন্ধন করে দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে ১০০ থেকে ২শ টাকা নিয়েছেন। এদের মধ্যে নিবন্ধন হয়েছে ৭ শ জনের। বাঁকীরা বাদ পরেছে। নিবন্ধেনে বাদ পড়ারা পরিষদের সামনে বিক্ষোভ করেন।

৩ নং ওয়ার্ডের বাসিন্দা সেলিনা খাতুন। তার দুই সন্তান ঢাকায় পড়া-লেখা করে। সেও নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোগ সালাউদ্দিন মিঠুনকে ২শ টাকা দিয়েছিলেন। কিন্তু তার নিবন্ধন হয়নি। একই অভিযোগ করেন মরিয়ম খাতুন, জায়দাসহ প্রায় অর্ধশত নারী।

শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ বলেন, ভিজিডি যাচাই বাছাই কমিটিতে যাদের রাখা হয়েছে তারা সবাই আওয়ামী লীগ করেন। তাদের রেখে যাচাই বাছাই করলে সঠিক হবে না। তাই তারা আওয়ামী লীগ ও তাদের দোষরদের বাদ দেওয়ার দাবি তুলেছেন মাত্র।

ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুর রাজ্জাক বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তা তার ক্ষমতা ব্যবহার করে বিএনপি পরিবারের সদস্যদের নাম নিবন্ধন করেনি। ফলে বিএনপি পরিবার ও তাদের সমর্থকরা ভিজিডি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর আবু একই অভিযোগ করেন। তার দাবি বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত দুস্থদের যাচাই বছাই করতে হবে। তার আগে যাচাই বছাই কমিটির সদস্যদের বাদ দিতে হবে।

ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তা সালাউদ্দিন মিঠুন জানান, তারা ইউনিয়ন পরিষদের বেতন বিহীন কর্মচারী। উপজেলা ব্যাপী নির্ধারিত আবেদন ফি ১০০ টাকা নিয়ে আবেদন করেছেন। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের নিবন্ধন হাতে হাতে করে দেওয়া হয়েছে। মেম্বরা ৫০ জনের কাছ থেকে টাকা ও কাগজ নিয়েছে কিন্তু তার কাছে ১০ জনের কাগজ দিয়েছে। এর জন্য সে দায়ী নয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেসমা খাতুন বলেন, তিনি বাইরে আছেন। মুঠো ফোনের কথা বুঝতে পারছেন না। পরে কথা বলবেন।

উপজেলা নির্বাহী কর্মর্তা প্রদীপ্ত রায় দীপন ঘটনা স্থলে উপস্থিত হয়ে সরকারী কর্মকর্তাদের সাথে আলাপ করেন। পরে উপস্থিত নারীদের সামনে বাচাই বছাই স্থগিত করার ঘোষনা দেন।

আরও পড়ুন – কলা পাতায় ছিন্নি

ওই কর্মকর্তার সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি জানোন, অভিযোগের গ্রহনযোগ্যতা নেই। মেম্বররা প্রতারণা করলে মামলা হতে পারে। পরবর্তী নির্দেশনা চুড়ান্ত হয়নি।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...