সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 165

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে সহিংসতা, ঢাকার তীব্র নিন্দা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে ‘বঙ্গ হিন্দু জাগরণ’ নামে একটি সংগঠনের চালানো সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গ হিন্দু জাগরণ’ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন গতকাল বিকালে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যে সহিংস বিক্ষোভ করেছে, তা বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে স্মরণ করছে। সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়।

‘তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে, তবে ডেপুটি হাইকমিশনের সমস্ত সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার জাতীয় পতাকার অবমাননার ঘৃণ্য কাজ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন – ঝিনাইদহে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশে

বাংলাদেশ সরকার যে কোন ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানায় এবং ভারত সরকারকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনসমূহের পাশাপাশি এর কূটনীতিক এবং অ-কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়।

ঝিনাইদহে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদ (আসপ) আয়োজিত সম্প্রীতির বন্ধন শীর্ষক মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামিলুন্নেছা বলেন, ‘আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মানুষ হিসাবে এই দেশে জন্মগ্রহন করেছি। এদেশ আমাদের সবার। আমরা সবাই মিলে এই দেশকে গড়ব। কোন অপশক্তির ষড়যন্ত্রে সম্প্রতি বিনষ্ট করে দেশের অগ্রগতি থামানো যাবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবু সায়েম সরকারে প্রতি আহ্বান রেখে বলেন, ‘যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশের হাজার বছরের সম্প্রতি বিনষ্ট করতে চায় তবে তাদের কঠিন ভাবে দমন করতে হবে। প্রতিবেশী দেশের চোখ রাঙানিতে পিছ পা হওয়া যাবে না।’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ঠু বলেন, ‘জুলাই গণঅভূত্থানের পরাজিত শক্তিরা থেমে নেই। তাদের কাজ সব সময় ষড়যন্ত্রের সাথে বসবাস করা। তারা দেশের ২ সহস্রাধিক মানুষ খুন করেছে। শত শত মানুষ গুম করেছে। তারা আবার ফিরে আসতে দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সুকুমল বড়ুয়া বলেন, ‘এই দেশে হাজার বছরের যে সম্প্রতি চলছে সেটি বিনষ্ট হবে না। এটা আমাদের দেশ আমরা এ দেশেই থাকব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এদেশে থাকব। যারা দেশের পরাজিত শক্তি তারা পালিয়ে গেছে। এই অশুভ শক্তি এখন দেশের ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করতে চাচ্ছে। এটা হতে দেয়া যাবে না। আমরাই এদেশে থাকব। আওয়ামী পতিত সরকারের অপপ্রয়াস এদেশের আর টিকবে না।’

সভাপতিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মজিদ।

আরও পড়ুন – নদীর মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু, জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় কুন্ডু, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সমীর কুমার বসু, পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক গোবিন্দ কুন্ডু, গিওর সরকারি কলেজের অধ্যক্ষ (অব) জীবন কুমার সাহা প্রমুখ।

নদীর মাটি চলে যাচ্ছে ইট ভাটায়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর তীর থেকে মাটি কাটার মহোৎসব চলছে। প্রতিদিন শত শত ট্রাক মাটি চলে যাচ্ছে অবৈধ ইট ভাটায়। এতে হুমকিতে পড়েছে নদীর পাড়, গ্রামীণ সড়ক ও কৃষি জমি। আইন অমান্য করে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এভাবেই নদী তীরের মাটি কাটার মহোৎসব চলছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নদীর তীর থেকে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি খাস জমির মাটি কেটে তা ইট ভাটায় বিক্রি করছেন। স্থানীয় প্রভাবশালী জামাল, মিঠু ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ইউপি সদস্য আবুল কালাম প্রকাশ্যে মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এই চক্রের নেতৃত্বে অবৈধ ভাবে মাটি ও বালি উত্তলোন করে বিভিন্ন ইটভাটায় নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে হুমকিতে পড়েছে নদীর পাড় ও কৃষি জমি। ভেঙে যাচ্ছে গ্রামীণ সড়ক। আর দ্রæতগামী অবৈধ লাটাহাম্বার কারণে সড়কে স্বাভাবিক চলাচল ব্যবহৃত হচ্ছে। ঝুঁকি নিয়ে চলছে কমলমতি শিক্ষার্থী। নদী তীর সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তারা দ্রæত অবৈধ মাটিকাটা বন্ধের দাবি জানান।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, নদীর কুল ও সড়ক ঘেঁষে কলা, বেগুন, শাক-সবজিসহ হরেক রকম ফসলের চাষাবাদ হয়েছে। আর গ্রামীণ কাঁচা সড়কটি কেটে গাড়ি উঠা – নামানোর পথ করা হচ্ছে। গড়াই নদীপাড়ের প্রায় ৫০ মিটার দুর থেকে ভ্যেকু (মাটিকাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে তা লাটাহাম্বা গাড়িতে রাখা হচ্ছে। সেখানে বেশ কয়েকজন শ্রমিক ও কয়েকটি লাটাহাম্বা গাড়ি রয়েছে। তবে শ্রমিকরা মাটি কাটার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। কে বা কার মাটি কিভাবে কাটছে তাও বলেননি তারা।

গোবিন্দপুর গ্রামের কৃষক টুটুল হোসেন বলেন, অবৈধভাবে মাটি কাটায় অন্যান্য কৃষি জমি হুমকির মুখে পড়ছে। রাস্তা-ঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। কিছু বললেই আসে নানান বাঁধা – হুমকি। তিনি নদী তীরের মাটি কাটা বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ভাল রাস্তা কেটে গাড়ি তোলার পথ করছে। এতে মানুষ ও অন্যান্য গাড়ি চলাচলে ভোগান্তি হচ্ছে।

গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ইট ভাটার মৌসুম শুরু হলেই নদী থেকে মাটি-বালু কাটা হয়। প্রতিদিন শত শত অবৈধ গাড়ি চলে সড়কে। কোমলমতি শিক্ষার্থীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করে। তিনিও মাটি কাটা ও অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবি জানান।

মাটি কাটার অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর সদস্য আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন তিনি চরে জাননা। কে বা কারা মাটি কাটছে এ ব্যাপারে তিনি জানেন না।

অভিযুক্ত প্রভাবশালী জামাল হোসেন বলেন, তিনি টাকা দিয়ে কৃষকের কাছ থেকে মাটি কিনে ভাটায় বিক্রি করছেন। এটা অবৈধ কিছু না।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী ইয়ামিন হক বলেন, চলতি বছরে নদী শাষণের বালু ফেলে গোবিন্দপুর এলাকায় কয়েক কিলোমিটার পাড় বাধা হয়েছে। মাটি কাটলে পাড় ধসে যেতে পারে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হবে বলে জানান তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, ব্যক্তি মালিকানাধীন জমি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে পুকুর খনন বা মাটি কাটাও আইনে নিষেধ রয়েছে। খুব দ্রæতই মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্বে থাকা সিনিয়র কেমিষ্ট হাবিবুল বাসার জানান, কুষ্টিয়া জেলায় ১৭০ টির মত ইট ভাটা রয়েছে যার মধ্যে মাত্র ১৫ টি ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাঁকি সব গুলো ইট ভাটায় অবৈধ।

তিনি আরও বলেন, কুমারখালী উপজেলায় যে ৩০ টি চিমনী ইট ভাটা রয়েছে। যার সব গুলোই অবৈধ। এসব অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ডিসেম্বর মাসের শুরু থেকেই কঠোর অভিযান শুরু করা হবে।

আরও পড়ুন – নাম বিভ্রাটে দিনমুজুর মাহাবুল আদালতে হাজিরা দিচ্ছেন

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, জেলায় যে সব অবৈধ ইট ভাটা রয়েছে সেগুলোতে খুব শীঘ্রই পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। আর নদী তীরের মাটি যারা কাটছে তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাম বিভ্রাটে দিনমুজুর মাহাবুল আদালতে হাজিরা দিচ্ছেন

0

ঝিনাইদহ প্রতিনিধি

নামের সঙ্গে কিঞ্চিত মিল থাকায় মাদক মামলায় দীর্ঘ ৬ বছর ধরে আদালতে হাজিরা দিচ্ছেন দিনমজুর মাহাবুল। অথচ মাদক ব্যবসায়ী আসল মাহবুব হোসেন রয়েছে অধরা। এদিকে মামলার খরচ জোগাড় করতে দিনমজুর মাহাবুল নিস্ব হয়ে পড়েছেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মাহাবুল এর বাড়ি। পেশায় দিনমজুর। তিনি শাহ আলমের ছেলে।

ভুক্তভোগী জানায়, ২০১৮ সালের ৯ নভেম্বর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইশ্বরচন্দ্রপুর এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বিজিবির হাতে আটক হয় মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শুকুর আলী। এঘটনায় বিজিবির দর্শনা কোম্পানীর হাবিলদার শওকত আলী বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় নাটোর জেলার জয়কেষ্টপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আজবার আলী ও মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্স ওরফে পচার ছেলে মাদক ব্যবসায়ী মাহাবুব হোসেনকে পলাতক দেখিয়ে চার্জসীট প্রদান করে। ওই মাদক মামলার আসামি মাহাবুবের জায়গায় দিনমজুর মাহাবুলকে ধরে আদালতে চালান দেয় দামুরহুদা থানার এসআই মেজবাহুর রহমান। আসামি শনাক্তে ভুল হওয়ার ব্যাপারে থানা পুলিশ আদালতে প্রতিবেদন দিলে ১৩ দিন জেলখেটে জামিনে মুক্তি পান দিনমজুর মাহাবুল। জামিনে মুক্ত হলেও ২০১৮ সাল থেকে এ পর্যন্ত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন মাহাবুল।

নেপা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুর রহমান জানান, মাদক ব্যবসীয় মাহবুব ও দিনমজুর মাহাবুলের নামের সামান্য মিল থাকলেও তাদের পিতা ও মাতার নাম আলাদা। তিনি অভিযোগ করেন, গ্রেফতারের সময় দিন মজুর মাহাবুলের পরিবার ও এলাকাবাসী পুলিশকে অধিকতর তদন্ত করতে অনুরোধ জানালেও তা শোনেননি দামুড়হুদা থানার এস আই মেজবাহুর রহামান।

ফেন্সিডিলসহ আটক হওয়া শুকুর আলী জামিনে মুক্তি পেয়ে জানিয়েছিলেন, তিনি একজন কামলা হিসেবে ফেন্সিডিল বহন করছিলেন। মাদকের আসল মালিক ছিলো মাইল বাড়িয়া গ্রামের মাহাবুব হোসেন। কিন্তু এ মামলায় মাহাবুল নামে যাকে পুলিশ গ্রেফতার করে তাকে তিনি চিনেন না।

গ্রামবাসি আজিজুর রহমান বলেন, মাহাবুল একজন দিনমজুর। তিনি কোনদিন মাদক ব্যবসার সাথে জরিত ছিলেন না। তিনি বলেন, তাদের গ্রামের চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী হচ্ছে মাহাবুব। শুধু নামের সামান্য ভুলে একজন নিরীহ দিনমজুরকে এখনো মামলার ঘানি টানতে হচ্ছে।

মাহাবুলের মা তহমিনা খাতুন বলেন, তার ছেলে নিরাপরাধ। প্রতিহিংসা ও মাদক মামলা ধামাচাপা দিতেই কেউ পুলিশকে আসল ব্যক্তিকে বাদ দিয়ে মাহাবুলকে ফাঁসিয়ে দিয়েছে। তিনি রাষ্ট্রের কাছে বিচার দাবী করেন।

বিষয়টি জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার এস আই মেজবাহুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, তদন্তকারী কর্মকর্তার তো ভুল হওয়ার কথা না। আসামীর নাম এবং পিতার নাম মিল না পেলে তিনি তো গ্রেফতার করতে পারেন না।

আরও পড়ুন – খোকসায় জমির আইল ভাঙা নিয়ে আহত ৭ জন

ঝিনাইদহ জজ আদালতের পিপি এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান বলেন, নামের ভুলের কারণে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা অন্যায়। এমনটি করা হলে মানুষ পুলিশ ও আদালত সম্পর্কে ভুল ম্যাসেজ পাবে। তিনি বলেন, ঝিনাইদহের আদালতে মাহাবুলের মামলাটি হলে তাকে সহায়তরা করা সহজ হতো। কিন্তু মামলাটি চুয়াডাঙ্গা আদালতে হওয়ায় তাকে আইনী সহায়তা দিতে পারছেন না।

নদী ভাঙ্গন

0

শুষ্ক মৌসূম শুরুর সাথে সাথে গড়াই নদীর ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ভাঙ্গন কবলিত হচ্ছে নতুন এলাকা। নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে রাস্তা ও ফসলি জমি। খোকসা-বনগ্রাম রাস্তার জাগলবা গ্রামের মধ্যে প্রায় ৩০ ফুট নদীতে চলে গেছে। একই রাস্তার চাঁদট গ্রামের মধ্যে ভেঙে গেছে প্রায় ২০০ ফুট এলাকা। রাস্তাটি নদী গর্ভে বিলিন হলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । শুক্রবার সকালে জাগলবা গ্রাম থেকে ছবিটি তোলা।

খোকসায় জমির আইল ভাঙা নিয়ে আহত ৭ জন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পাওয়ার ট্রেলার চালক জমি চাষ দেওয়ার সময় দুই আইল ভেঙে ফেলে। আর এ নিয়ে দুই কৃষকের মধ্যে হামলা পাল্টা হামলায় মহিলা ও বৃদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।

শিমুলিয়া ইউনিয়নের মানিকাট কাজী পাড়ায় শুক্রবার সকালে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। দু’পক্ষের আহতরা হলেন, আলতাফ হোসেন (৬০) ও তার স্ত্রী কুলসুম বেগম (৫৫), সহদর তোরাফ আলী (৫৫) ও স্ত্রী তার মুক্তা খাতুন (৪৫), অপর পক্ষের আহত হয়েছেন বাবুল হোসেন (৫৫) পিতা জয়নাল হোসেন, সুমন হোসেন পিতা নূর হোসেন। বাঁকী একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই নিকট আত্মীয়।

গ্রাম পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আলতাফ হোসেন তার ৭ শতক জমি চাষের জন্য মাঠে পাওয়া ট্রেলার পাঠান। পাওয়ার ট্রেলার চালক সিরাজ ভুল বসত বাবুল হোসেন ৭ শতক জমিও চাষ দেয়। এতে করে দুই জমির আইল ভেঙে এক হয়ে যায়। শুক্রবার সকালে আলতাফ লোকজন নিয়ে জমিতে যায়। এ সময় দুই জমির মালিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় বাবুল গুরুত আহত হয়। মাঠের কৃষকরা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসে।

এই হামলার প্রতিশোধ নিতে বাবুলের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এক ঘরে লুকিয়ে থাকা বৃদ্ধ আলতাফ ও তার সহদর তোরাফ আলী দম্পতিকে বেধরক পিটিয়ে আহত করেন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। আহত বৃদ্ধ দম্পতিদেরকে প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সরেজমিন গিয়ে দেখা য়ায়, দুই দফা হামলার পর গোটা মহল্লাটি পুরুষ শুন্য। মোড়ো মোড়ে নারী ও শিশুরা জটলা করে সকালের হামলার ঘটনা নিয়ে আলোচনায় ব্যস্ত। তারা জানায় সকালে বাবুলের উপর হামলার পর আলতাফ হোসেন স্ত্রীসহ ছোট ভাই তোরাফ আলীর বাড়িতে আশ্রয় নেন। বেলা ১১ টার দিকে ১৫ থেকে ২০ জন প্রতিপক্ষের লোক সেখানেই হামলা চালায়। ঘরের দরজার ভেঙ্গে ঢুকে কুপিয়ে ও পিটে রক্তাক্ত আহত করে দুই নারীসহ চার জনকে। ওই ঘরের বিছানা ও মেঝেতে বৃদ্ধ দম্পতিদের ছোপ ছোপ রক্ত পরে আছে।

দ্বিতীয় হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুল ছাত্রী আফিয়া ও কলেজ ছাত্রী আয়শা জানান, হামলা কারীদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। বৃদ্ধ আলতাফ হামলার ভয়ে নিজের পাকা বাড়ি ফেলে ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন। কিন্তু হামলাকারীরা ঘরে দরজা ভেঙে ঢুকে সেখানেই বিবস্ত্র করে স্বামী স্ত্রীকে কোপায় ও পিটায়।

আহত বৃদ্ধ আলতাফ হোসেন বলেন, জমি নিয়ে আগে বিরোধ ছিল। এবার চাষ দেওয়ার জন্য তিনি পাওয়া ট্রেলার পাঠান। পাওয়ার ট্রেলারের চালক ভুল করে বাবুলের জমিতে চাষ দিয়ে ফেলে। তিনি সকালে জমিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঠের কৃষকরা বাবুলকে পেটায়। এ ঘটনায় তার উপর হামলা হয়েছে। সে প্রাণ ভয়ে ছোট ভাই (তোরাফের) বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানেই তার উপর হামলা করা হয়।

হাসপাতালের বিছানায় আহত বাবুল হোসেন কথা বলতে পারছেন না। পাশে বসা তার স্ত্রী সকিনা খাতুন জানেন না ঘটনার আদ্যপান্ত। এই আহতের ছেলে কলেজ ছাত্র সাইদুলের দাবি প্রতিপক্ষ তাদের চাষের জমি চাষ দিয়ে নিয়েছে। এ কথা বলায় তার বাবার উপর হামলা করা হয়েছে। তারা হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন।

গ্রাম পুলিশ জাহিদ হাসান জানান, পাওয়ার ট্রেলার চালক ভুল করে দুই কৃষকের জমিতে চাষ দিয়ে আইল ভেঙে ফেলে। আর এটুকু নিয়ে দফায় দফায় হামলা। অনেক রক্ত ঝড়লো। তবে তিনিও দাবি করেন, বাবুলের উপর আগে হামলা করা হয়। সেও রক্তাক্ত জখম হয়েছেন।

আরও পড়ুন – দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই হারুন জানান, খবর পেয়ে তারা ঘটনা স্থলে আসেন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এলাকায় উত্তেজনা আছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ও জাতির স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সাংবাদিক প্রশ্ন করেন, বিএনপির পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে এবং বিএনপি বলেছে নির্বাচনের একটা রোডম্যাপ দিতে- এ বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা?

জামায়াতে ইসলামীর আমির বলেন, বৈঠকে অবভিয়াসলি জাতীয় ঐক্যের কথা এসেছে। আমাদের উদ্বেগ নিয়েই আমরা আলোচনায় বসেছি। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে জাতি হিসেবে।

এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির চার নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে, সেগুলোর সমাধানের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান আমির। তিনি বলেন, যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এ ছাড়া সামনে রমজান, সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ন্যূনতম সংস্কার দ্রæত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা ৪০-এর অধিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। তবে অন্তর্র্বতী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে।

ইসকন ইস্যুতে জামায়াতের আমির বলেন, শুধু ইসকন নয়, যারাই দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনতে হবে।

জামায়াতের আমির ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন – ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

মির্জা ফখরুল বলেছেন, জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, বিশেষ করে যারা বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্ট্যাবিলিটি বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো আমরা বলে এসেছি।

এ ছাড়া গত কয়েক দিনের কর্মকান্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান দলটির মহাসচিব।

ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

যাদের হিসাব জব্দ করা হয়েছে, চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী, এবং সজল দাস।

আরও পড়ুন – আমাদের কারণেই ফ্যাসিবাদের ফেরার আশঙ্কা বাড়ছে: মির্জা ফখরুল

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

আমাদের কারণেই ফ্যাসিবাদের ফেরার আশঙ্কা বাড়ছে: মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। ফ্যাসিবাদ যেকোনও সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দেই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কার করে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। এই কাজটি আমাদের করতে হবে। এই কাজটি করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যারা আমরা মনে করেছি, ফ্যাসিবাদের পতন হওয়া দরকার, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থে জনমানুষের উপযোগী একটি রাষ্ট্র, সমাজ নির্মাণ দরকার, তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। এখানে (মতবিনিময় সভা) আসার আগে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তার ভাইকে নিয়ে আমার বাসায় এসেছিল। এসে বলছে, ‘স্যার, আজকে মন খুব খারাপ।’ আমি জিজ্ঞেস করলাম কেন? বললো, ‘গত কয়েক দিন ধরে যা দেখছি, তাতে করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। এই এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম, ত্যাগ, প্রিয় মানুষগুলোর চলে যাওয়া, সব কিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে।’ আমার (মির্জা ফখরুল) মনে হয়, অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে কথিত ফ্যাসিবাদ।

ফখরুল আরও বলেন, আমরা যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম, লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয়। আজকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। আমাদের তো এখন লক্ষ্য একটাই হওয়া উচিত। সেটা হলো, একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো করে একটি নির্বাচন করে পার্লামেন্টে যাওয়া।

বিএনপির এ নেতা বলেন, আমাদের সবার উচিত, অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্যে থেকে আমরা যে সুযোগটা পেয়েছি, সেটি কাজে লাগিয়ে কিছুটা হলেও সামনে এগিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্য, ৫৩ বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত পিসফুল ট্রান্সফার অব পাওয়ার করতে পারিনি। আমরা সবসময় যুদ্ধ করছি, লড়াই করছি, ভাই ভাইয়ের রক্ত ঝরাচ্ছি।

তরুণদের উদ্দেশে মহাসচিব বলেন, আপনারা অনেকে দায়িত্বে এসেছেন। এই দায়িত্বটাকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে। গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করবো না, এমন কোনও হ্ঠকারিতা করবো না, যে হ্ঠকারিতার মধ্য দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাবো।

আরও পড়ুন –হজ নিবন্ধনের সময় বাড়লো

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, লেখক ও বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, সাংবাদিক আবু সাঈদ খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, গণ-অধিকার পরিষদের সাধারণ রাশেদ খান প্রমুখ।

হজ নিবন্ধনের সময় বাড়লো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বছরের (২০২৫ সালে) হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত হজ নিবন্ধন করতে পারবেন হজে যেতে ইচ্ছুকরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এ পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৩৯ হাজার ৭৫৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩৬৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৩৮৯ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।

সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আরও পড়ুন – সেবক হিসেবে কাজ করতে চাই – জেলা প্রশাসক

এ সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজযাত্রীদেরকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, উক্ত সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...