সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 86

এসএসসি পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিকাল ৩টার দিকে এসএসসিতে অকৃতকার্য পরীক্ষার্থী রাব্বি বিশ্বাস (১৭) নিজে বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে রমানাথপুর কলেজিএট স্কুলে থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ইংরেজি দুই পেপার সহ চার বিষয়ে অকৃতকার্য হয়েছে।

বিষপানে অসুস্থ্য ছাত্রের বন্ধু ও পরিবার সূত্রে জানা গেছে, মোবাইলে ম্যাসেজে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয় নিশ্চিত হয়। ছাত্রটিকে তার মা জাহানারা কটু কথা বলে। এর পর সে তার নিজের ঘরে ঘাস মারা বিষপান করে। এক পর্যায়ে পরিবারের লোক ঘটনাটি বুঝতে পেতে রাব্বিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।

অসুস্থ্য পরীক্ষার্থীর সহপাঠি নাম প্রকাশ না করার শর্তে জানান, রাব্বি নিয়মিত ছাত্র। পড়া লেখায়ও ভালো। কিন্তু লিখতে পারে না। বিশেষ করে ইংরেজি হাতের লেখা খুবই খারাপ।

পরীক্ষার্থীর বাবা চান্নু বিশ্বাস অসুস্থ্য ছেলের সাথে হাসপাতালেই ছিলেন। তিনি কথা বলতে রাজি হননি। শুধু জানান তিনি সকাল থেকে জানিপুর বাজারে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন।

আরও পড়ুন – মাটির দরে আলু কিনুন কৃষক বাঁচান

জরুরী বিভাগে কর্তব্যরত কোন মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। তবে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার জানান, পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

খোলা আকাশের নিচে …..

0

খোলা আকাশের নিচে সরকারী বরাদ্দে পাওয়া গাড়ি গুলো ঘাস লতা পাতায় আকঁড়ে ধরেছে। এর মধ্যে রয়েছে দুটি রোলার, (রাস্তার কাজে ব্যবহার হয়) তিনটি পিকাপ ভ্যানসহ ৬ টি গাড়ি। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে। ঝড়ে গাছ পড়ে নতুন একটি পিকাপ ভ্যান দুমড়ে মুচড়ে যায়, আর মেরামত করা হয়নি। বাঁকীগুলো ভালো ছিল। কিন্তু খোলা আকাশের নিচে গাড়ি গুলো ফেলে রাখায় সে গুলোও অচল হয়ে গেছে। দুই যুগেও কর্তৃপক্ষ সংরক্ষন বা মেরামতের উদ্যোগ নেয়নি। খোকসা পৌর ভবনের সামনে ও পেছন ফেলে রাখা গাড়ি গুলোর ছবিটি রবিবার তোলা।

আরও পড়ুন – মাটির দরে আলু কিনুন কৃষক বাঁচান

 

মাটির দরে আলু কিনুন কৃষক বাঁচান

0

“ ২০ টাকার আলু ১০ টায়। ৫০ কেজির বস্তা ৫০০ টাকায়। মাটির দরে আলু কিনুন, কৃষক বাঁচা”। মাইকে এই শ্লোগাান প্রচার করে বিক্রি করা হচ্ছে আলু। ক্রেতারা হুমরী খেয়ে কিনলেন। মঙ্গলবার বিকালে হঠাৎ করে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডের পূর্বপাশে খোলা আকাশের নিচে একটি পিকাপ থেকে কয়েকশো বস্তা আলু নামিয়ে মাইকে প্রচার করে বিক্রি শুরু হয়। মহুত্যে সব আলু বিক্রি হয়ে যায়। প্রতি বস্তা ৫০০ টাকা। এক দর। আলুর মানও ছিলো ভালো।

আরও পড়ুন – খোকসায় শ্রমীক লীগ নেতা আটক

খোকসায় শ্রমীক লীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক লীগ সিরাজুল ইসলামকে আটক করেছে।

সোমবার দিনগত রাতে থানা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটক সিরাজুল খোকসা চর পাড়া গ্রামের তেছেম আলীর ছেলে। তিনি উপজেরা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপ সূত্রে জানা গেছে, খোকসা থানাধীন খোকসা চরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে ২৪ মে তারিখে খোকসা থানায় দায়ের কৃত ১০ নম্বর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – কাঙ্খিত ট্রফি

আটক সিরাজুলের বিরুদ্ধে ডাকাতির, আগ্নেয় অস্ত্র ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে।

কাঙ্খিত ট্রফি

0

দুই বন্ধুর দুটি ফুটবল দলের মধ্যে খেলা। বিজয়ীদের ট্রফি দিতে হবে। তাই দুই দল সমান টাকা দিয়ে ট্রফি কেনা হয়েছে। ত্রিশ মিনিট রুদ্ধশ্বাস চেষ্টায় কেউ জয়ের লক্ষে পৌছাতে পারলো না। অবশেষে ট্রাইব্রেকারে ১-০ গোলে বিজয় নির্ধারণ হলো। নিজেদের টাকায় কেনা ট্রফিটি বিজয়ীদের হাতে তুলে দিলেন ম্যাচ রেফারি। শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি মাঠ থেকে ট্রফি দেওয়ার ছবিটি তোলা।

আরও পড়ুন – জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করা পুলিশ সদস্য বরখাস্ত

জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করা পুলিশ সদস্য বরখাস্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটুক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকালের দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লবকে অবমাননা করে পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠেন ছাত্র সমাজ। এরপর তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া মেহেরপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার ছুটি বাতিল করা হয়েছে। ওই পুলিশ সদস্য ছুটিতে গিয়ে এই পোস্ট করেন। এরপর তিনি আর কাজে ফেরেননি। তিনি আত্মগোপনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজ করা হয়েছিল। তার ছুটি বাতিল করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – খোকসায় খেয়া ঘাট নিয়ে সমঝোথা বৈঠকে ইজারাদারের উপর হামলা

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত। ছুটিতে গিয়ে ফেসবুকে পোস্ট দেন।

খোকসায় খেয়া ঘাট নিয়ে সমঝোথা বৈঠকে ইজারাদারের উপর হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় গড়াই নদীর বনগ্রাম খেয়া ঘাট নিয়ে বিরোধের সমঝোথা বৈঠক চলাকালে ইজাদারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম-সারুটিয়া খেয়া ঘাটের ইজারাদারের সাথে স্থানীয়দের একটি সমযোথা বৈঠক শুরু হয়। এর কিছু সময় পর হঠাৎ করেই ঘাটের ইজারাদার মোয়াজ্জেম হোসেন ও তার লোকদের উপর স্থানীয়রা হামলা করে। ভাইরাল হওয়া ভিডিওতে ইজারাদার ও তার লোকদের উপর চেয়ার দিয়ে হামলার দৃশ্য দেখা যাচ্ছে। হামলায় ইজারাদার মোয়াজ্জেম হোসেন ও তার ভাই সাংবাদিক ফিরোজ হোসেন আহত হন। আহতদের প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। পরে রাতেই আহত ফিরোজ হোসেনকে কুষ্টিয়া ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়।

রাত ৯ টার দিকে মুঠো ফোনে সাংবাদিক ফিরোজ হোসেনের সাথে কথা বলা হলে তিনি জানান, তার ভাই মোয়াজ্জেম হোসেন ১ লাখ ২৫ হাজার টাকায় জেলা পরিষদ থেকে খোকসার বনগ্রাম ও ঝিনাইদহের সারুটিয়ার মধ্যকার খেয়া ঘাট ইজারা নেন। ইজারার শর্ত অনুয়ায়ী চলতি জুলাই মাসের ১ তারিখে তারা ঘাটের দখল নিতে যায়। কিন্তু স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা তাদের ঘাট থেকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় শুক্রবার বিকালে স্থানীয়দের সাথে সমঝোথা বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠক চলাকালে ঘাটের বর্তমান দখলদাররা তাদের উপর হামলা করে।

তিনি আরও বলেন, তার ভাই ঘাটের বৈধ ইজারাদার। তারা স্থানীয় গন্যমান ব্যক্তিদের মাধ্যমে সমঝোথা করার চেষ্টা করেন। ঘাটের দখল ও পরিচালনায় বাঁধা দিলে ঘাট পারাপার ব্যহত হবে। হামলায় তার বামহাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে লাঞ্ছিত করা হয়েছে। প্রয়োজনে তিনি প্রশাসনের কাছে যাবেন।

মধ্যস্থতাকারী বিএনপি নেতা আবু হেনা মোস্তফা সালাম লুলু বলেন, বংশ পরম্পরায় প্রায় ২শ বছর ধরে বর্তমান মাঝি (পাটনি) এলাকাবাসীদের ঘাট পারাপার করে আসছেন। এবারই প্রথম বাইরের ইজারাদার ঘাট নিয়েছে। এ ঘটনায় নদীর দুই পারের সাত গ্রামের মানুষ ক্ষুদ্ধ হয়েছেন।

আরও পড়ুন – গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

তিনি আরও বলেন, শুক্রবার বৈঠকে ঘাটের ইজারাদার ও গ্রাম বাসীর মধ্যে মধ্যস্থতার পর্যায়ে চলে এসেছিল। কিন্তু তখন নদী পারের কিছু লোক এই হামলার ঘটনা ঘটায়। তবে বিষয়টি দুই পক্ষের মধ্যে সমঝোথার পক্রিয়ার এসে গেছে।

গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শ্বশুর বাড়িতে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে মৃতদেহ কবরস্থানে নেওয়ার পথে হত্যা সন্দেহে পুলিশ মরদেহ আটকে দেয়।

নিহত ওই গৃহবধূর নাম শিলা খাতুন (২০)। মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালী মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। শিলা একই এলাকার আমিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা জানান, দুই বছর আগে দৌলতপুর উপজেলার শেরপুর সেনপাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আলামিনের সাথে শিলার পারিবারিকভাবে বিয়ে হয়। ইয়ারুল পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রী। তিনমাস আগে তাদের একটি পুত্র সন্তানও হয়।

প্রায় এক সপ্তাহ আগে শ্বশুর বাড়ি থেকে জানায় শিলা শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এরপর কুষ্টিয়া থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় স্বামী শিলাকে শ্বশুর বাড়িতে রেখে যায়। রাতে শ্বাসকষ্ট উঠলে পরিবারের লোকজন তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হলে ভোরে শিলা মারা যায়।

নিহতের দুলাভাই আশরাফুল ইসলাম বলেন, গত ২৯ জুন ঘটনাটি ঘটেছিল। শ্বশুর বাড়ির লোকজন আমাদের বলেছিলো শিলা আত্মহত্যার চেষ্টা করেছে। তারাই চিকিৎসা করাচ্ছিল। কিন্তু শিলা মারা যাওয়ার আগে আমাকে বলেছে শ্বশুর বাড়ির লোকজন তার শরীরে তারপিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল।

যেহেতু পরিবারের অন্য কেউ বিষয়টি নিয়ে জানতে চাইনি। তাই আমিও আর কাউকে সে সময় কিছু জানায়নি।

আশরাফুল ইসলাম আরও বলেন, শুক্রবার সকাল ১০টায় স্থানীয় গোরস্থানে শিলার লাশ দাফন হওয়ার কথা ছিল। বাড়ি থেকে লাশ গোরস্থানে নেওয়ার পথে পৌনে ১০টার দিকে পুলিশ লাশ আটকে দেয়। পুলিশ হত্যার অভিযোগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি তাদের বিষয়টি জানায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে এমন সন্দেহের ভিত্তিতে পুলিশ তাদের থামিয়ে পরিবারের সাথে কথা বলে।

নিহতের দুলাভাই বলছে মারা যাওয়ার আগে তাকে বলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিহতের শরীরের উপরের অংশটুকু পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরও বলেন, দুই পরিবার একে অপরের আত্মীয়। দাফন না করে আমরা লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। ঘটনাস্থল দৌলতপুর হওয়ায় ওই থানার ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

আরও পড়ুন – খোকসা বাজারে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভুত

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

খোকসা বাজারে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভুত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে সিসি টিভির চার্জার থেকে সৃষ্ট আগুরে ৫ দোকান ভস্মীভুত হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতি পরিমান ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে। অল্পের জন্য রক্ষা পেলে মার্কেটির ৩০ দোকান।

শুক্রবার সকাল ১০ টার দিকে খোকসা জানিপুর বাজারের প্রধান সড়কের স্কুল মার্কেটের সিদ্দিকুর রহমানের টেলিভিশনের শো রুমে আগুনের সূত্রপাত হয়। সাপ্তাহিক ছুটির কারণে এ সময় বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিল। বাজারের ব্যবসায়ী ও পথচারীরা টেলিভিশনের শো রুম থেকে ধোয়ার কুন্ডলী উঠতে দেখে ব্যবসায়ীদের মোবাইল ফোনে খবর দেয়। একই সাথে তারা খোকসা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিটি, বাজারের ব্যবসায়ী ও পথচারীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে সিদ্দিকুর রহমানের টেলিভিশনের শো রুম, দুইটা ওষুধের ফার্মেসি ও দুটি খেলা ঘররের মালামাল, আসবাব পত্র ও নগদ টাকা ভস্মে পরিণত হয়। ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় মালামাল ও নগদ টাকা দিয়ে ১০ লাখ টাকার ক্ষতি।

বাজারের সোনার দোকানের মালিক মিঠু জানান, সকাল ১০ টার দিকে বাজারে ঢুকেই ধুয়া কুন্ডলী দেখতে পান। তখনই ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেন। খুব দ্রæত সময়ের মধ্যে তারা নিজেরা আগুনর নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌচ্ছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

টেলিভিশনের শো রুমের মালিক সিদ্দিকুর রহমান বলেন, রাতে যাওয়ার সময় তিনি নিজে দোকানের মেইন সুইচ বন্ধ করে রেখে যান। তিনি মনে করছেন, সিসি টিভির ক্যামেরার চার্জার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা কম।

খোকসা বাজারের ব্যবসায়ী নেতা গোলাম ছরোয়ার মুঠো ফোনে বলেন, তিনি বাইরে আছেন। তবে যতুটুকু খবর পেয়েছেন তাতে ৫ ব্যবসায়ীর নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

আরও পড়ুন – মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশ ইন বিএসএফ

খোকসা ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার হাবিবুর রহমান বলেন, তারা প্রায় দেড় ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়েছেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয় ক্ষতি নিরুপনের জন্য সময় লাগবে।

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশ ইন বিএসএফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার ভোরে বড়লেখা উপজেলার তাদের আটক করে বিজিবি।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ ইনে ৪৬৩ জন বিজিবির হাতে আটক হয়েছেন। এরমধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন।

৫২ বিজিবি জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি এলাকা দিয়ে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন।

বিজিবি জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আনুমানিক ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেন। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করা হয়।

আরও পড়ুন – কুমারখালীতে দুই হোটেল মালিককে জরিমানা

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিকদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায় বলে জানা যায়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...