“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক থেকে ছবি গুলো তোলা-





“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক থেকে ছবি গুলো তোলা-





কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী।
মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রত্যেকের হাতে নগদ ৩০০টাকা করে তুলে দেন সাইপ্রাস প্রবাসী আব্দুস সামাদ পাখি। তার উপহার পেয়ে খুশি উপকার ভোগীরা।
এ দিন সকালে কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় – এলংগীপাড়া প্রবাসীর বাড়ির ভিতরে বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে যান নানাবয়সি নারী – পুরুষ। তাদের হাতে একটি করে হলুদ খাম ধরিয়ে দিচ্ছেন প্রবাসী আব্দুস সামাদ পাখি।
এ সময় বয়োজ্যেষ্ঠ আম্বিয়া খাতুন বলেন, ‘আমার বেটাপুত নেই। পরের বাড়ি কাম ( কাজ) করে খাই। কয়দিন আগে এক্সিডেন্ট ( দুর্ঘটনা) করে বাম হাতটা ভাঙে গেছে। পাখি ৩০০ টাকা উপহার দিছে। কয়ডা ওষুধ কিনে খাবো। ‘
শারীরিক প্রতিবন্ধী আব্বাস শেখ (৬৫) বলেন, আমরা গরীব মানুষ। কোনোমতে দিন যায় রাত আসে। পাখি মাঝে মধ্যে আমাদের চাল দেয়, শাড়ী – কাপুড়, টাকা দেয়। এতে আমরা খুব খুশি। এটাই কিডা কার দেয় বলেন?
প্রবাসী আব্দুস সামাদ পাখি বলেন, ‘ মানুষকে কিছু দিতে পারলে আমার খুব ভালো লাগে। সাধ্যমত সব সময় অসহায়দের পাশে দাঁড়ানোর টেষ্টা করে আসছি। এবার ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে অন্তত দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৩০০ টাকা করে উপহার প্রদান করা হয়েছে।।
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবারে প্রায় ৫৭৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে। পাঁচ দিনের মাথায় একই কারখানায় দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করলো ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পৌরসভার ৪ নং ওয়ার্ডের কালিবাড়ী সড়কের নিত্য গোপাল বিশ্বাসের ভেজাল আখের গুড় তৈরির কারখানায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত গুড় স্থানীয় বিএনপির নেতা আনিস এর জিম্মায় রাখা হয়। একই সাথে পরীক্ষাগারে গুড়ের নমুনা পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান পরিচালিত ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আইনে আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫৭৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে এবং জব্দকৃত গুড়ের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলা সদরের কারখানা গুলোতে চিনি, ভারত থেকে আমদানি করা পশুখাদ্য ও রাসায়নিক মিশিয়ে গুড় তৈরীর করে রমরমা ব্যবসা করে আসছে। এসব প্রতিষ্ঠান বিএসটিআই সহ খাদ্য উৎপাদনের কোন অনুমোদন পত্র দেখাতে ব্যর্থ হয়ায় ভ্রাম্যমান আদালত প্রতি বছর ৫/৬ বার করে অভিযান করে। এসব প্রতিষ্ঠান মালিকদের লাখ লাখ টাকা জরিমানা করে। ভেজার গুড় জব্দ করে। কিছু দিন যেতে না যেতেই আবার ব্যবসা শুরু করে অবৈধ ব্যবসায়ীরা।
ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ শুরু হয়েছে। দুস্তদের সাড়িতে সামিল হয়েছে মধ্যবিত্তরাও। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে মাথায় রোদ লেগেছে। তাই চাউল নেওয়ার হাতের ব্যগ দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছেন নানা বসয়সী নারীরা। কুষ্টিয়ার খোকসা পৌরসভায় থেকে সোমবার ছবিটি তোলা।




স্টাফ রিপোর্টার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, ভোটের কালির দাগ হাত থেকে মোছার আগেই কৃষকের ১৫ শ কোটি কাটার ঋণ মৌকুপ করা হয়েছে। দেশের মানুষের জন্য চৌদ্দকোটি ফ্যামিলী কার্ড দেওয়া সহ মসজিদের ইমাম, মন্দিরের পূরহীতদের সন্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে (১৬ মার্চ) কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা – হাশিমপুর খালের উৎস্য মূখ থেকে তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
“মামলা জটে দেশের সাধারণ মানুষ জর্জায়াতিত” সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সংশ্লিষ্ট ভুক্তভোগী, বিচারবিভাগ সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ে কার্যকারী যে পদক্ষেপ আমরা সুপারিশ আকারে পাবো। চেষ্টা করবো সেই পথ ধরে এগিয়ে সমস্যার সমাধান করার। অযৌক্তিকভাবে যেসমস্ত বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
গণভোট, এনসিপি ও জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘প্রথমত এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছেন। আমরা পার্লামেন্টে এর জবাব দিব। উনাদের এই অভিযোগটা সঠিক নয়। আমরা, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সাথে নিয়ে, জুলাই আলোকের পথ ধরেই আমরা হেঁটে যাব। আমরা কোনো ইমোশনের জায়গায় নাই। আমরা ইমোশন এবং আইন দুইটাকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রæতি হিসেবে আগামী ৫ বছরের ২০ হাজার কিলোমিটার খাল, নদী-নালা খনন পুনঃ খনন প্রকল্পের মাধ্যমে নদীতে নাব্যতা আনবো। ফসলের উৎপাদন বাড়াবো। পরিবেশের উন্নতি করব। মানুষের স্বনির্ভরতা আনবো ও নদীপথে যোগাযোগের ব্যবস্থার উন্নতি করব। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্যদিয়ে দেশে কৃষি বিপ্লব নিয়ে এসেছিলেন। যে কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, ফাঁকা বুলি দেয়না। বিএনপি মিথ্যা প্রতিশ্রæতি দেয়না।
আইনমন্ত্রী দলীয় কর্মীদের উদ্যেশ্যে বলেন, নির্বাচনে দলের সাথে যারা বিশ্বাস ঘাতকতা করেছেন। তাদের আমল নামা তৈরী হচ্ছে। চাঁদা বাজি টেন্ডার বাজদের দায়ভার দল নেবেনা। আবার বাসায় আরামে ঘুমতে পারবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধূরী, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্দা আলাউদ্দিন খান, সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন জানান, সারা দেশব্যাপী নদ, নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খালটির উৎস্য মুখ দ্বীপচর ব্রিজ থেকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোড়াগাছা বাজার সুইচ গেট পর্যন্ত তিন কিলোমিটার খনন করা হবে। বাঁকী ৪ কিলোমিটারের মত পরে পুনখনন করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
দ্রোহ অনলাইন ডেস্ক
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে ‘কৃষক কার্ড’ বিষয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গছে, দেশের কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা ও আধুনিক সেবা সহজে নিশ্চিত করার লক্ষ্যে এই ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর পর্যায়ক্রমে সারাদেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।
সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এই কৃষক কার্ড চালু হলে কৃষকদের সার, বীজসহ অন্যান্য সরকারি প্রণোদনা ও সহায়তা প্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে।
দ্রোহ অনলাইন ডেস্ক
কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের পাঁচ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো।
এরা হলেন- স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া। তাকে গাজীপুর জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড়. জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১ মার্চ এ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
দ্রোহ অনলাইন ডেস্ক
একযোগে দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- খুলনা বিভাগের কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন ও পিরোজপুরে আলমগীর হোসেন।
পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ ও গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এছাড়া, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী ও নাটোরে মো. রহিম নেওয়াজ নিয়োগ পেয়েছেন।
আরও নিয়োগ পেয়েছেন- টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান ও শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন।
অন্যদিকে, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন ও কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ফেব্রæয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।
গত ২২ ফেব্রæয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৪ মার্চ আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পায়। নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দোস্তদার হোসেন, বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
এদিকে প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, উপজেলার জন্য মোট ২৮ কার্টুনে ২২৪ প্যাকেটে ২২৪ কেজি সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। যা স্বচ্ছতার ভিত্তিতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।