শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 37

শিশু পরিবারের আশ্রয় হারিয়ে দিশেহারা পাঁচ কিশোর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক)-এ বেড়ে ওঠা পাঁচ এতিম ও অসহায় শিক্ষার্থীর বয়স ১৮ বছর হওয়ায় তাদেরকে প্রতিষ্ঠান ছাড়তে হলো।

এদের কেউ এইচএসসি আবার কেউ অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। আবার কেউ পরীক্ষায় অংশ নিচ্ছে। আশ্রয় হারিয়ে চরম দিশেহারা এখন ওই পাঁচ কিশোর। পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এই শিক্ষার্থীরা।

এক বছর বয়সে বাবাকে হারানোর পর দাদা-দাদির কাছে বড় হয় আকাশ ইসলাম। মা ছেড়ে যাওয়ায় চার বছর বয়সে ২০০৭ সালের অক্টোবর মাসে ফুপু তাকে কুষ্টিয়া শিশু পরিবাওে (বালক) ভর্তি করে দেন। ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পাস করে এখন সে কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে প্রথম বর্ষের চুড়ান্ত পরীক্ষা। ১৮ বছরের বেশি বয়স হওয়ায় কদিন আগেই তাকেসহ পাঁচজনকে প্রতিষ্ঠান ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবার ওই পাঁচ কিশোরকেই শিশু পরিবার ছেড়ে যেতে হয়েছে। আশ্রয় হারিয়ে ওদের সবার চোখে-মুখে চিন্তার ছাপ। হতাশা আর মানিয়ে নেওয়ার কষ্ট বুকে নিয়ে সবাই আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।

আকাশের দাদা মারা গেছেন। দাদি জীবিত আছেন, তাও অসুস্থ। বেশিরভাগ সময় অন্যত্র ফুপু বাড়ি থাকেন। আপাতত সে সেখানেই গিয়ে উঠবে। আকাশ ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম লাহিনীপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।

জীবনের গল্পটা এক না হলেও অনেকটাই কাছাকাছি শিশু পরিবারে বেড়ে ওঠা একই এলাকার আকাশ শেখেরও। ২০১১ সালে বাবা মারা যাওয়ার পর দারিদ্রতার কারণে তাকে দু:সম্পর্কের নানা শিশু পরিবারে রেখে যান। ২০২১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৪.৮৯ এবং ২০২৩ সালে এইচএসসিতে জিপিএ-৪.০০ পেয়ে বর্তমানে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে অনার্স প্রথম বর্ষে পড়ছে। আগামী ২৭ জুলাই তারও প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ঠিক আগে কোথায় যাবে, কীভাবে পড়াশোনা করবে-তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে আকাশ শেখ। ইতোমধ্যে পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে। সংসারে মা ও বড় ভাই আছেন। ভাই ভাংড়ি ব্যবসা করে কোন রকমে সংসার চালান। তাই পড়াশোনা এবং ভবিষ্যত নিয়ে পড়েছে চরম দুশ্চিন্তায়।

তাদের দু’জনের মতো শিশু পরিবারে বেড়ে ওঠা তুষার আহাম্মেদ, আলফাজ হোসেন ও অভি হাসানের বয়সও ১৮ বছর পার হয়েছে। ১৮ বছরের বেশি বয়স হওয়ায় তাকেও প্রতিষ্ঠান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অল্প বয়সে বাবাকে হারিয়ে, পারিবারিক দারিদ্রতা, স্বজনদের অক্ষমতা কিংবা মায়ের দ্বিতীয় বিয়ের মতো নানা কারণে তারা সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। পাঁচ-ছয় বছর বয়স থেকে শুরু করে দীর্ঘ সময় সেখানে থেকেই এতদিন তারা পড়াশোনা চালিয়ে আসছিল। আশ্রয় হারানোয় দিশেহারা পাঁচ শিক্ষার্থী। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি জানিয়েছে তারা।

এদের মধ্যে সবথেকে বেশি উদ্বেগের মধ্যে রয়েছে আলফাজ হোসেন। তার সঙ্গে কথা হলে বলেন, বাবার মৃত্যুর পর মা অন্যত্র বিয়ে করেন। এরপর ২০১২ সালে শিশু পরিবারে আমাকে ভর্তি করা হয়। আর্থিক অভাবে এক বছর কলেজে ভর্তি হতে না পারলেও বর্তমানে এইচএসসি প্রথম বর্ষে পড়ছি। আমাকে রাখার মতো স্থায়ী কোনো জায়গা নেই। অন্তত এইচএসসি পরীক্ষা পর্যন্ত এখানে থাকতে পারলে পড়াশোনা শেষ করতে পারতাম।

আমার মা ভাই-ভাবির সাথে শহরের হাউজিং এলাকায় সরকারি জায়গায় বসবাস করে। আমার ভাইয়ের সংসারই ঠিকমত চলে না। তার ওপর সাথে মা থাকে। আমি আবার কিভাবে গিয়ে সেখানে উঠবো। কর্তৃপক্ষের হাত-পায়ে ধরেছি। কিন্তু কোন কাজ হয়নি। এখন কি করবো, কোথায় যাবো বুঝতে পারছি না।

তুষার আহাম্মেদের সঙ্গে কথা হলে তিনি জানান, সাত বছর বয়সে বাবাকে হারিয়ে শিশু পরিবারে আশ্রয় পাই। বর্তমানে এইচএসসিতে অধ্যয়নরত। উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি নিতে চান। কিন্তু এখন আশ্রয় হারিয়ে শঙ্কায় সেই স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিষ্ঠান ছেড়ে দিতে হওয়ায় তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে জানায়।

অভি হাসানও একই ধরনের সমস্যার কথা তুলে ধরে জানায়, নিরাপদ আশ্রয় না থাকলে তার পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

শিক্ষার্থীদের ভাষ্য, ১৮ বছর পূর্ণ হলেই একজন এতিম বা অসহায় তরুণ স্বাবলম্বী হয়ে যায় না। পড়াশোনা শেষ হওয়ার আগেই আশ্রয় হারালে তাদের শিক্ষা ও কর্মজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক)- এর দায়িত্বপ্রাপ্ত হল সুপার ও অতিরিক্ত উপ তত্ত¡াবধায়ক মোহাম্মদ আলী জানান, ১৮ বছরে পা রাখায় সোমবার তাদের পাঁচজনকেই পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। অভি নামের একজনের বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলায়। এবং আলফাজ হোসেন নামের অপর শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায়।

এদের মধ্যে দুজনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এককালীন ৩০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়া অভি নামের একজনকে ১২ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।

জানতে চাইলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ বলেন, নীতিমালা অনুযায়ী ১৮ বছর পর্যন্ত তাদের লালন-পালনের দায়িত্ব থাকে। তাই তাদের শিশু পরিবার (বালক) ছাড়তে হবে। এর বাইরে আমাদের করণীয় খুবই সীমিত। তবে তারা যদি পড়াশোনা চালিয়ে যেতে চাই, তাহলে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষাবৃত্তিসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এই পাঁচজনের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সাময়িকভাবে যাতে সমস্যায় না পড়ে এজন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। যদি কর্মসংস্থানের জন্যও সহযোগিতা করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ-বিন হাসান বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যেই ওই পাঁচ শিক্ষার্থীকে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। তাদেরকে কিভাবে-কতটুকু সহযোগিতা করা যায় সে বিষয়ে কাজ চলছে।

জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুুতি সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

আগামী ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

সভায় জাতীয় কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে সার্বিক আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন।

সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, জুলাই যোদ্ধা রাসেল, মো. উল্লাস হোসেন, নাজমুস সাকিব, আবু হানিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জুলাই যোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী কুষ্টিয়ায় ৩২ জন জুলাই যোদ্ধার নাম উল্লেখ করে হত্যার হুমকি সংবলিত একটি তালিকা বা চিঠি দিয়েছে। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। দ্রæত অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এছাড়াও শহরের উপজেলা মোড়, মজমপুর গেট, এনএস রোডসহ বিভিন্ন স্থানে জুলাই শহীদদের স্মরণে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভের কাজ দ্রæত শেষ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শহীদ জুলাই যোদ্ধাদের জীবনী ও নামফলক সংবলিত স্থায়ী স্মৃতিফলক স্থাপনেরও দাবি ওঠে।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা শুধু নির্দিষ্ট কয়েকটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বৈষম্যহীন সমাজব্যবস্থা, মানবিক রাষ্ট্র গঠন এবং সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যকে বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা মানুষের চিন্তা-চেতনা, আচরণ ও কর্মপরিকল্পনায় বছরজুড়ে প্রতিফলিত হতে হবে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জুলাই শহীদ ও যোদ্ধাদের আকাক্সক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।

সভায় জাতীয় কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি দলীয় পদ হারালেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক।

সোমবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব এনামুল হককে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দর জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা রোকন বা কোন দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটি সারাদেশের রোকনদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তার মনে কোন ক্ষোভ বা কষ্ট নেই। তিনি আরও জানান জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। চাকরি ছাড়লে পুনরায় স্বপদে বহাল রাখা হবে।

সদ্য দায়িত্ব পাওয়া জেলার সেক্রেটারি এনামুল হক বলেন, সর্বসম্মতিক্রমে আমাকে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, ঘটনা সত্য। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হিসেবে মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সারাদেশে এমন সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাৎক্ষণিক সর্বসম্মতিক্রমে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শহর জামায়াতের আমীর এনামুল হককে।

খোকসা পৌরসভায় এডিবি’র বরাদ্দের ই-জিপি লটারি অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভায় গত অর্থ বছরে এডিবি’র বরাদ্দের আংশিক সাড়ে ২৬ লাখ টাকার চারটি প্যাকেজে উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য ই-জিপি লটারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় খোকসা পৌরসভার সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে এ পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৭৩ লাখ টাকা এডিবি বরাদ্দ দেওয়া হয়। তার মধ্যে প্রথম কিস্তির চারটি প্যাকেজের ২৬ লাখ ৫০ হাজার টাকা টেন্ডার আহ্বান করা হয়। পৌর সভার তালিকা ভুক্ত ৩৩ জন ঠিকাদার এ টেন্ডারে অংশগ্রহণ করেন।

লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান। সভাপতিত্ব করেন সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ।

উল্লেখ্য, এডিবি’র বরাদ্দের সমুদয় টাকার উন্নয়ন প্রকল্প গত ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু উন্নয়ন কাজ শেষ করার নির্ধারিত সময়ের ১৩ দিন পর টেন্ডারের পক্রিয়া শুরু করা হলো। বরাদ্দের অবশিষ্ট টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য পরবর্তিতে টেন্ডার আহবান করা হবে।

হাত-পা বেঁধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

উপজেলার সদকী ইউনিয়নের বানিয়া কান্দ্রি গ্রামে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। রবিবার দিনগত রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। মামলায় এক মাত্র আসমি চলতি বছরে একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বাড়ির পাশে একটি মক্তব পড়তে গিয়েছিল। সেখানে অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থীর ছোট বোনও পড়ে। রবিবার সকালে ভারী বৃষ্টির কারণে পড়া শেষ হলেও তারা মসজিদেই অবস্থান করছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর ছাতা নিয়ে তার ছোট বোনকে নিতে আসে। এরপর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে রওনা হয়। তবে তাকে বাড়িতে না নিয়ে মক্তবের পাশের একটি জরাজীর্ণ টিনশেডের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় এক পথচারী ভুক্তভোগীর চিৎকার শুনে ঘরে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

স্থানীয় মাতব্বর প্রথমে বিষয়টি বিয়ের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর বাবা জানতে পেওে ঘটনার দিন বিকালে থানায় যান এবং লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ভুক্তভোগীকে হেফাজতে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায় এবং রাত ১০টার দিকে মামলাটি নথিভুক্ত হয়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মা অসুস্থ থাকায় কথা বলতে রাজি হননি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে।

খোকসার কালীবাড়িতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

খোকসা কালীবাড়ি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মাদকবিরোধী চায়নাবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে একতারপুর স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করেছে।

সোমবার (১৩ জুলাই) বিকালে খোকসা কালীবাড়ি মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে একতারপুর স্পোর্টিং ক্লাব ও কুমারখালীর ছেউড়িয়া মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। এ ম্যাচে একতারপুর স্পোর্টিং ক্লাব ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।

ম্যাচের প্রথমার্ধে ছেউড়িয়া মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় একতারপুর স্পোর্টিং ক্লাব। একের পর এক চারটি গোল করে তারা ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসার সাবেক ফুটবলার পীযুষ কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আরমান হোসেন, নাসিম বিশ্বাস, শহিদুল ইসলাম, লালনসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

বিজয়ী দল একতারপুর স্পোর্টিং ক্লাব

খেলাটি পরিচালনা করেন সাবেক ফুটবলার রেজা আহমেদ। খোকসা কলেজের প্রভাষক আমজাদ বাবু খেলাটির ধারাবর্ণনা করেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

কালীবাড়ি ইয়াং স্টার ক্লাবের অন্যতম সংগঠক নাহিদুজ্জামান শয়ন জানান, টুর্নামেন্ট সফল করতে এলাকার যুবক, ক্রীড়াপ্রেমী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় রয়েছে। তাদের প্রচেষ্টায় টুনামেন্ট শুরু করা সম্ভব হয়েছে। সবার সহযোগীতায় আয়োজন সফল ভাবে শেষ হবে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

খোকসায় প্রাইভেট কার দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির প্রাইভেট কারের চাপায় আহত পল্লী চিকিৎসক মারাগেছেন। আহত অপর দুই কলা ব্যাবসায়ী হাসপাতালে কাতরাচ্ছে।

রবিবার বেলা সাড়ে চার টার দিকে উপজেলা ভূমি অফিসের পরিত্যক্ত ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় পথচারী পল্লী চিকিৎসক দীলিপ ভৌমিক (৫৫), পাখি ভ্যানের যাত্রী মোঃ ইকবাল কাজী (৩৫) ও মোঃ সাইদুল ইসলাম (৩৩) গুরুতর আহত হন। তাদের আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আহত পল্লী চিকিৎসক দীলিপ ভৌমিককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে পল্লী চিকিৎসক মারা যায় বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

খোকসার থানা পুলিশের সূত্র জানায়, দুর্ঘটনায় আহত পল্লী চিকিৎসক দীলিপ ভৌমিক সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি উপজেলার বেতবাড়িয়া গ্রামে মৃত ঋষি ভৌমিকের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।

এই ঘটনায় আহত পাখি ভ্যানের যাত্রী কলাব্যবসায়ী মোঃ ইকবাল কাজী (৩৫) আমবাড়িয়া গ্রামে সিরাজ কাজী ছেলে ও মোঃ সাইদুল ইসলাম (৩৩) একই গ্রামে রমজান আলীর ছেলে। তারা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বিকালে নেভী বøু রঙের দ্রæতগতির প্রাইভেট কারটি পাখি ভ্যানটির পেছন থেকে চাপা দেয়। এ সময় ভ্যানের চালক ও যাত্রী রাস্তার উপর ছিটকে পরে। ভ্যানটি ছিটকে গিয়ে পথচারী পল্লী চিকিৎসক দীলিপ ভৌমিককে চাপা দেয়।

স্থানীয়রা নিশ্চিত করেন, তারা ঘাতক প্রাইভেট কারের চালককে আটক করেছিলেন। কিন্তু তিনি প্রাইভেটকারটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। পরে অপর এক চালক কারটি সরিয়ে ফেলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত কলা ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, তারা ব্যবসায়ীক প্রয়োজনে কমলাপুর গ্রামে যাচ্ছিলেন। পুরাতন ভূমি অফিসের সামনে পৌছালে দ্রæত গতির একটি প্রাইভেটকার তাদের পেছন থেকে চাপা দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: সবুজ আহম্মেদ বলেন, দুর্ঘটনায় আহত দুইজনকে ভাির্ত রাখা হয়েছে। তারা ভালো আছেন। অপর আহত বৃদ্ধ দীলিপ ভৌমিককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, ভূমি অফিসের সামনে প্রাইভেট কার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। উর্দ্ধতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।

খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ মামলা করেনি। মামলা হলে ঘাতক প্রাইভেট কার ও চালককে সনাক্তে তদন্ত করা হবে।

সেমিফাইনালে কে কার মুখোমুখি, কখন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চার দল ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।

সেমিফাইনালে ওঠা চার দলই আবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। অতীতে বিশ্বকাপ জেতা চার দলই সেমিফাইনালে উঠেছে—এমন ঘটনা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার। এর আগে ১৯৯০ ও ১৯৭০ আসরে চার বিশ্ব চ্যাম্পিয়ন ওঠে সেমিফাইনালে।

প্রথম সেমিফাইনাল ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসেম। এ খেলায় মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। পরের দিন ১৫ জুলাই রাত ১টায় আটলান্টায় আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।

চুরির অভিযোগে শিশুকে বেঁধে পেটানো হলো

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহ জেলা সদরের ডাকবাংলা বাজারে চুরির অভিযোগে এক শিশুকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
শুক্রবার দুপুরে স্থানীয় দোকানি ও জনতা শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে কাঠ দিয়ে পিটিয়েছে। ভুক্তভোগী ওই শিশুর নাম সাজু (১৪)। সে পার্শ্ববর্তী মাগুরাপাড়া গ্রামের রশিদের ছেলে।
‎
‎প্রকাাশ্যে এভাবে গণপিটুনি দেওয়া হলেও ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে জানান স্থানীয় পুলিশ ক্যাম্প।
‎
‎স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুরে ডাকবাংলা বাজার সংলগ্ন একটি বাড়িতে চুরির সময় তাকে আটক করা হয়। সেসময় জুম্মার নামাজের আগে ডাকবাংলা মেইন বাসস্ট্যান্ডে এনে দড়ি দিয়ে হাত মোড়া দিয়ে বেঁধে, পায়ের মধ্যে কাঠ দিয়ে পিটুনি দেয়। বাঁধার আগেও তাকে মারপিট করা হয়।
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ওই ছেলেটি মাঝে মধ্যেই চুরি করতো। কখনও মোবাইল, কখনও অন্যান্য জিনিস। তবে এভাবে মারপিট ও বেঁধে রাখা উচিত হয়নি। পরবর্তীতে শিশুটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
‎
‎ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, এভাবে বেঁধে পিটুনি দেওয়া কখনই ঠিক হয়নি। কেউ অপরাধ করলে তার জন্য আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশ সুপারও দেখছেন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎বর্তমানে শিশুটি পরিবারের জিম্মায় রয়েছে বলে জানায় পুলিশ।

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে রবিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামীকাল রবিবার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত থাকবেন।

এর আগে গত বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ফলাফলের একটি অংশ অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফল ফাঁসের ঘটনায় বৃহস্পতিবার ডিপিইর পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা এক আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আদেশে বলা হয়, ৮ জুলাই বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত করা হয়। পরে ফল প্রকাশের জন্য ওয়েব পোর্টালের প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফল ওয়েবসাইটে আপলোড না করার নির্দেশনা থাকলেও ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় অনেকেই ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনার তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিপিইর পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিলকে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপবৃত্তি বিভাগের শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল কবির সুমন এবং প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার।

তিন বছর বন্ধ থাকার পর অন্তর্র্বতী সরকার ২০২৫ সালে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ থেকে ১৮ এপ্রিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০০৮ সাল পর্যন্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। ২০০৯ সালে তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। পরে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে আবার বৃত্তি পরীক্ষা চালু হয়।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসে ৩০০ টাকা করে বৃত্তি পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য এককালীন অনুদান ২২৫ টাকা এবং মাসিক বৃত্তির পরিমাণ ২২৫ টাকা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...