বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬.
Home Blog Page 16

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তির পাশাপাশি আরও উন্নত প্রযুক্তি প্রয়োগ করে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি আরও জানান, উপনির্বাচনে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভ‚মিকা পালন করবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার।

স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে অনুষ্ঠিত সভায় একটি সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, অংশগ্রহণকারী সবাই একমত হয়েছেন যে, আগামী বছরের জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জ উঠে এসেছে। এবারের বন্যায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে যে ব্যাঘাত ঘটেছে, তার প্রভাব এখনো রয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ফলে শিক্ষা সংশ্লিষ্ট পক্ষগুলো কমিশনকে অনুরোধ জানিয়েছে যেন কোনোভাবেই পরীক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।

নির্বাচনে শিক্ষক ও শিক্ষা কর্মীদের ভ‚মিকার কথা উল্লেখ করে কমিশনার জানান, প্রশিক্ষণের সমন্বয় ও নির্বাচনী দায়িত্বের জন্য একজন শিক্ষককে অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজন হয়। এর পাশাপাশি শিক্ষকদের খাতা মূল্যায়ন ও পরীক্ষার প্রাক-প্রস্তুতির বিষয়গুলো যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। কমিশন এসব উদ্বেগকে অত্যন্ত যৌক্তিক বলে বিবেচনা করছে এবং তা যথাযথভাবে সমাধানের আশ্বাস দিয়েছে।

নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, কমিশন বাজেট পরিকল্পনা থেকে শুরু করে আরও কিছু পার্শ্ববর্তী সমন্বয় বা সাইডলাইন ওয়ার্ক দ্রæত সম্পন্ন করবে। স্টাফ লেভেল এবং সাচিবিক পর্যায়ের প্রয়োজনীয় সমন্বয় শেষ করে কমিশন বৈঠকে চূড়ান্ত তারিখ নির্ধারিত হলেই তা প্রকাশ করা হবে। ইউপি নির্বাচন ঠিক কবে থেকে শুরু হচ্ছে, তার সুনির্দিষ্ট তারিখ এখনই ঘোষণা না করলেও সমাপ্তির সময়সীমা হিসেবে আগামী ৬ জুনের আগের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। কমিশন আপাতত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েই অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করছে, তবে আইন অনুযায়ী অন্যান্য নির্বাচনের সময় এলে সেগুলোও যথাসময়ে সম্পন্ন করা হবে।

নির্বাচনের উপযুক্ত সময় খুঁজে পাওয়া প্রসঙ্গে কমিশনার বিস্তৃত সময়সূচির চিত্র তুলে ধরেন। তিনি জানান, পুরো নভেম্বর ও ডিসেম্বর জুড়েই বিভিন্ন স্তরের পরীক্ষা চলায় সময় পাওয়া অত্যন্ত দুষ্কর। জানুয়ারিতে কিছুটা ফাঁকা সময় মিললেও ৭ বা ৮ ফেব্রæয়ারি থেকে শুরু হচ্ছে পবিত্র রোজা। রোজার ছুটির পরপরই শুরু হবে এসএসসি পরীক্ষা। অন্যদিকে, এসএসসি পরীক্ষা শেষ হওয়া এবং ৬ জুনে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে আবার কিছুটা সুযোগ রয়েছে। এই ধরনের অত্যন্ত আঁটসাঁট বা টাইট শিডিউলের কারণে সব প্রক্রিয়া কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে কমিশন অভ্যন্তরীণ পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।

আগের প্রারম্ভিক পরিকল্পনা থেকে নির্বাচন কমিশন পিছিয়ে আসছে কি না-এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সম্পূর্ণ অস্বীকৃতি জানান। সংবাদমাধ্যমের খবরের প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন, আগে যা বলা হয়েছিল তা ছিল প্রাক-প্রস্তুতিমূলক সভার আলোকে তৈরি একটি সাময়িক বা টেন্টেটিভ পরিকল্পনা। আগামী ১৭ তারিখের সমন্বয় সভার পর সকল উপাত্ত বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা আগে থেকেই নির্ধারিত ছিল। ফলে পূর্ববর্তী অবস্থান থেকে কমিশন বিন্দুমাত্র সরে আসেনি বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন তিনি। প্রাপ্ত উপাত্তসমূহ পর্যালোচনা করে কমিশন বৈঠকের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে – মাহদী আমিন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের দÐপ্রাপ্ত আসামিরা যাতে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহŸান জানান।

এ সময় তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হন। একইসঙ্গে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার ওপরে জোর দেওয়া হয়। ব্যাবসা, বাণিজ্য ও বিনিয়োগ স¤প্রসারনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তারা একমত পোষণ করেন যে, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে।

কুষ্টিয়া ও দৌলতপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার আলমপুরে এবং দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। একই দিনে পৃথক বজ্রপাতে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো.রওশন আলী নুশু (৪৫) বজ্রপাতে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই দৌলতপুরের আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। আরোজ আলীর ওপর বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মারাত্মকভাবে আহত হন।

বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আরোজ আলী নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি বজ্রপাতেই মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দহকোলা কারিগর পাড়া ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রæত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা এক পর্যায়ে দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো.রওশন আলী নুশু (৪৫) মারা যান।

এ ঘটনায় আরও আহত হয়েছেন একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী এবং জোতপাড়ার মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্রী

0
তথ্য ও স¤প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান (ছবি সংগৃহীত)

দ্রোহ অনলাইন ডেস্ক

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই সরকার দায়িত্বশীল ও সৎ উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বৈঠকে তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আন্দালিভ রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আন্দালিভ রহমান বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। এ প্রসঙ্গে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিরোধী দলের সংবাদ প্রচারের বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে আমাদের অভিজ্ঞতা ভালো ছিল না। তবে বর্তমান সরকার সৎ উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই। গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই সরকার দায়িত্বশীল ও সৎ উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ভুল তথ্য ও অপতথ্যের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে অপপ্রচার চালানো হয়। নাগরিকরা যাতে এসব মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ বোধ করেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ক ক্রমাগত আরও শক্তিশালী হচ্ছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক স¤প্রসারিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক সহায়তার কথাও তুলে ধরেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তায় স্বাস্থ্য খাতে সংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা দেওয়া হচ্ছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে তেলের দাম কিছুটা কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও কিছুটা কমেছে।

স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৬ দশমিক ৮৩ ডলারে উঠেছে। সোমবার দাম এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনি¤œ পর্যায়ে নেমেছিল।

তবে ডিসেম্বর সরবরাহের যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারস শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৩৬৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

বাজারের নজর এখন বুধবারের ফেডের নীতিনির্ধারণী সিদ্ধান্তের দিকে। বাজারে প্রায় ৯২ দশমিক ৭ শতাংশ সম্ভাবনা ধরা হচ্ছে, ফেড অন্তত শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়াবে। সিদ্ধান্তের পর সংবাদ সম্মেলন করবেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের ওপর চাপ পড়ে। কারণ স্বর্ণ থেকে নিয়মিত কোনো সুদ পাওয়া যায় না। ফলে বন্ডসহ সুদ পাওয়া যায় এমন বিনিয়োগের আকর্ষণ বেড়ে যায়।

দৌলতপুরে বন্যা দুর্গত মধ্যে বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি সাড়ে ৫শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়ে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার পর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরচিলমারী গ্রামের ডিগ্রীরচর নামক স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ২৫০টি এবং চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা দুর্গত এসব পরিবারের সদস্যদের হাতে ত্রাণসমগ্রী তুলে দেন।

এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকসহ স্থানীয় অনেক মানুষ কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগে পড়েছেন।

এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ ও উপস্থিত অতিথিরা সান্তোষ প্রকাশ করেন। তারা দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবির এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বিজিবি সীমান্তবর্তী জনগণের কল্যাণে কাজ করে আসছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণ ও মানবিক সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

কুমারখালীতে চোরায় গরুসহ চোর চক্রের ৩ জন গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে দুইটি চোরায় গরুসহ আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাছ – উদ – রুমী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন চোর পালিয় গেলেও একটি ট্রাক ( ঢাকা মেট্রো – ড – ১১- ৭৮৯৯) জব্দ করেছে পুলিশ। পরে গরুর প্রকৃত মালিক সনাক্ত হলে জব্দকৃত গরু তাদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার ( ১৬ সেপ্টেম্বর) বিকালে ট্রাকসহ আসামিদের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন – মানিকগঞ্জের শিবালয় উপজেলার জয়নাল ব্যাপারীর ছেলে মো. জসিম (৪০), ফরিদপুর সদর উপজেলার মাতুয়ার ডাঙ্গীর মেহের জোয়ার্দারের ছেলে সোলেমান জোয়ার্দার (৩৬) ও রাজবাড়ীর পাংশা উপজেলার দত্ত মাজাইলের আব্দুল মজিদের ছেলে সবুজ হোসেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জব্দৃকত গরুর প্রকৃত মালিক কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গৌস্বামী দুর্গাপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মোয়াজ্জেম মন্ডলের ছেলে সানোয়ার মন্ডল (৬০)। তিনি পেশায় কৃষক।

মঙ্গলবার রাত তিনটার দিকে বাইরে থেকে বসতঘরের দরজায় খিল লাগিয়ে গোয়ালঘরের তালা কেটে একটি গাভী ও এক ষাঁড় গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায় চক্রটি। গরুর বাজার মূল্য প্রায় এক লাখ ৭০ হাজার টাকা। গরু গুলো ট্রাকে ত্রিপলে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল।

কৃষক সানোয়ার মন্ডল বলেন, ‘রাত ৩টার দিকে ঘুম ভেঙে দেখি ঘরের দরজায় বাইরে থেকে খিল লাগানো। প্রতিবেশীদের সহয়তায় বাইরে এসে দেখে গোয়ালঘরের দরজা খোলা। গরু দুটি নেই। চারিদিকে খোঁজাখুঁজি করেও গরু পাইনি। সকালে বড় মেয়ে ফোন দিয়ে বলল গরু কুমারখালী থানায়।’

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে রাতে টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট চলছিল। হঠাৎ সন্দেহজনক ভাবে একটি ট্রাকে তল্লাশী শুরু করলে তিনজন লাফ দিয়ে পালিয়ে যায়। তবে ট্রাকে দুইটি গরুসহ অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে চক্রটি চুরির কথা স্বীকার করে। পরে গরু, ট্রাক ও আসামিদের ইবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিদ্যুতের খুটিতে আগুন : ৬ ঘন্টা বিদ্যুতহীন হাসপাতালসহ ৪৩ হাজার গ্রাহক

0

স্টাফ রিপোর্টার

পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার কেভি ইনকামিং সোর্স লাইনের একটি খুটিতে আগুন লাগায় একটি হাসপাতাল, উপজেলা পরিষদ, থানা ও স্কুল কলেজসহ ৪৩ হাজার গ্রাহক ৬ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পরে।

বুধবার সকাল পোনে ১১ টায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির খোকসা ফিডারের ৩৩ হাজার কেভি ইনকামিং সোর্স লাইনের একটি কাঠের খুটিতে আগুন ধরে যায়। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের জিলাপীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনায় খাম্বাটি পুড়ে ভেঙ্গে পরে। পরে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রাণহানী বা কেউ হতাহত হয়নি। খুটিতে অগ্নিকান্ডের ফলে খোকসা সাব জোনাল অফিসের ৪৩ হাজার আবাসিক অনাবাসিক গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। বিকাল ৩টা ৫০ মিনিটে ক্ষতিগ্রস্থ্য ইনকামিং সোর্স লাইনের খুটি প্রতিস্থাপনের পর বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়।

দিন রাতে ১৩ ঘন্টা লোড সেডিং এর মধ্যে একটানা ৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেরা পরিষদের বিভিন্ন দপ্তর, থানাসহ শতাধিক কলেজ ও বিদ্যালয়। ফলে চিকিৎসা সেবাসহ সরকারী-বেসরকারী দপ্তর গুলোতে সেবা নিতে সাধারণ মানুষকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ গুলো অঘোষিত ছুটি হয়ে যায়। পৌর এলাকার প্রধান বাজারেও বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পরে। দুপুরে অধিকাংশ দোকন ক্রেতা শুন্য হয়ে পরে।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাব স্টেশনের একটি সূত্র জানায়, দীর্ঘ কয়েম মাস ধরে সারাদিনে ৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। বুধবার সকালে দুর্ঘটনার সময় একই বরাদ্দে বিভিন্ন ফিডার ভাগ করে চালানো হচ্ছিলো। তবে এ দিন বিকালে লাইন চালুর পর থেকে পূর্ণ বরাদ্দ পাওয়া যাচ্ছে। রাতে এ রিপোর্ট লেখার সময় উপজেলার সব কটি ফিডার এক যোগে চলছিলো।

নাতির সাথে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে এসে ছিলেন বৃদ্ধ কবরি খাতুন। তাকে কয়েকটি টেষ্ট দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় তাকে ফিরে যেতে হচ্ছে। টাকা খরচ করে আসা যাওয়া আর টিকেট কাটাই সার হয়েছে।

খোকসা জানিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে এক টানা কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় শিশুরা স্কুল থেকে পালিয়েছে। ছুটি দিতে হয়নি। অঘোষিত ছুটি হয়ে গেছে।

ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, বিদ্যুতের লোর্ড শেডিং এর মধ্যে টানা ৫/৬ ঘন্টা বিদ্যুৎ না থাকায় আজ (বুধবার) বাজারে ক্রেতাই আসেনি। সার দিনে ৫০ জাহার টাকা ব্যক্রি হয়। কিন্ত আজ ৩০ হাজার টাকাও বিক্রি হয়নি।

পল্লী বিদ্যুতের খোকসা সাব জোলাল অফিসের এজিএম (কম) আব্দুল কাদের জিলানী বলেন, খুটিতে আগুন লাগার খবর পেয়ে তিনি নিজে সরেজমিন যান। ফায়ার ব্রিগেড কে ডেকে পানি দিয়ে আগুন নেভান। এর পর কুষ্টিয়ার বারখাদা থেকে খাম্বা ও লোক এনে লাইনটি মেরাতম করিয়ে বিকালে চালু করেছেন।

তিনি আরও বলেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনকামিং সোস লাইনের তার যেভাবে ঝুলে ছিলো তাতে বড়ো দুঘটনা ঘটতে পরতো। কবে বিদ্যুৎ স্বাভাবিক হবে তা জানা নেই।তিনি দাবি করেন উপজেলায় ৪৩ হাজার গ্রাহক রয়েছেন।

সড়কের মোড়ে কাফনের কাপড়ের পুটলি দেখে আতঙ্ক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে সড়কের তিন রাস্তার মোড়ে সাদা কাপড়ের (কাফনের কাপড়) পুটলি রেখে পাশে মোমবাতি জ্বালিয়ে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুটলিটি দেখতে পেয়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি রাস্তা থেকে সরিয়ে নেয়।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোসেনাবাদ-ফিলিপনগর সড়কের মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ স মিলস সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের ওপর সাদা কাপড়ে মোড়ানো একটি পুটলি পড়ে থাকতে দেখেন পথচারীরা। কাপড়ের গায়ে রক্তের মতো লাল দাগ ছিল। পুটলির ভেতরে সিঁদুর, একটি পুতুল ও মাটির তৈরি কিছু জিনিসপত্র ছিল বলে জানান তারা। পুটলিটির পাশে একটি মোমবাতিও জ্বলছিল। গভীর রাতে এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা হুসাইন আহম্মেদ বলেন, ‘রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। রাস্তার মোড়ে দেখি একটি সাদা পুটলিকে ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছেন। পরে পুলিশ এসে পুটলিটি সরিয়ে নেয়। প্রথমে এ ঘটনায় আতঙ্ক তৈরি হয়। সাদা কাপড়ের পাশে মোমবাতি জ্বলছিল এবং কাপড়ের গায়ে লাল রঙের মতো দেখা যাচ্ছিল।’

আরেক স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন,‘হয়তো কেউ কালোজাদু করে এসব রেখে যেতে পারে। তবে ঘটনা দেখে অনেকেই রাতে ভয় পেয়েছেন।’

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি সড়ক থেকে সরিয়ে নেয়। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব জিনিস সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ আতঙ্ক তৈরি করতে এমনটি করে থাকতে পারে। কালোজাদু বা কুফরিও হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি সড়ক থেকে সরিয়ে দিয়েছে।’

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটের অভিযোগে এক স্বেচ্ছাসবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট ক্রিয়েট ও শিক্ষকতার নীতি – নৈতিকতা বিরোধী কর্মকান্ডের অভিযোগে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ তথ্য জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্য সচিব আলামিন হোসেন আকাশ।

জানা গেছে, মামুন শিক্ষকতার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফেসবুকে বিভিন্ন বিষয়াদি নিয়ে কনটেন্ট তৈরির কাজ করছিলেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলে বিভিন্ন এলাকায় তার ভক্তবৃন্দ তৈরি হতে থাকে। তিনি নিজ বাসাবাড়ি ও কুমারখালীর পথেপ্রান্তে নানাবয়সি নারী – পুরুষ কনটেন্ট ক্রিয়েটর নিয়ে জড়ো হতেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, ৫ আগষ্টের ঘটনায় মামুনের সক্রিয়া ভূমিকায় ছিলো। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...