বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 440

দৌলতপুরে বাউলদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের লাউবাড়িয়াতে সাধুসঙ্গে বাউলদের উপর হামলাবারীদের বিচারের দাবিতে ও প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কুমারখালীর ছেঁউড়িয়া লালন একাডেমির সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাউল স¤্রাট লালন ভক্তবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া লালন একাডেমির এডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান ও বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, সুফি সাজেদুল ইসলাম ডালিম, ফকির ফজল সাই, ফকির সফি সাই, ফকির মইনুদ্দিন সাই প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, লালন অনুসারী ভক্তবৃন্দ সাধুরা খুবই শান্তশিষ্ট প্রকৃতির মানুষ। তাঁরা কোন প্রকার অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়না। সাধুদের উপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয়। এই হামলায় জড়িত দ্রæত গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবি জানান।

জানা গেছে, গত শনিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া এলাকায় পলান ফকিরের বাড়িতে সমবেত হয়েছিলেন সাধুরা। সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালান দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচ নারী-পুরুষ লালন ভক্ত। এ সময় কয়েকটি ঘরবাড়িও ভাংচুর করা হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার দৌলতপুর থানায় ১৯ জনেকে আসামী করে পলান ফকির একটি মামলা করেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরো পড়ুন – কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রধান অতিথি থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশীদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল মামুন সাগর ও মিরপুর প্রেসকাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার।

ইউনিসেফ’র সহযোগিতায় হ্যালো বিডি নিউজ ২৪ ডট কম’র উদ্যোগে দুই দিন ব্যাপী এ শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় জেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ জন শিশু শিার্থী অংশগ্র্রহণ করে। শুক্রবার সকালে শুরু হওয়া কর্মশালায় প্রশিক ছিলেন সাংবাদিক আফরিন মিম।

আরো পড়ুন – কুমারখালীতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ইউনিসেফ’র সহযোগিতায় bdnews24.com দেশব্যাপী ধারাবাহিকভাবে এ কর্মশালার আয়োজন করে আসছে।

কুমারখালীতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার ৪ শিককে পিটিয়েছে ভুক্তভোগী ওই শিার্থীদের অভিভাবকরা।

সোমবার বিকালে উপজেলা সদরের পৌরসভার মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসায় ঘটনা ঘটে।

মারপিটের শিকার শিক্ষকরা হলেন ওই মাদ্রাসার প্রধান শিক জুবায়ের, সহকারী শিক আব্দুর রাজ্জাক, মাওলানা মোতালেবুর রহমান ও হাফেজ মিজবা উদ্দিন। হামলায় আহত মিজবা উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক শিশু বলাৎকারের ঘটনা অস্বীকার করে বলেন, মাদ্রাসাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। অহেতুক ওই ছাত্রের বাবা ও চাচা মাদ্রাসায় ঢুকে সকল শিককে মারপিট শুরু করেন।

ছাত্রের বাবা বলেন, দুই দিন আগে আমার ছেলে মিজবা উদ্দিন বলাৎকার করেছেন। সোমবার দুপুরে ছেলে বাড়ি এসে ঘটনাটি জানালে ােভে উত্তেজিত হয়ে হুজুরকে মারপিট করেছি। থানায় মামলা করা হবে।

অভিযোগ অস্বীকার করে ওই মাদ্রাসার প্রধান শিক আলহাজ্ব জুবায়ের বলেন, ওই ছাত্র পড়েন চারতলায়। আর পাঁচ তলার শিার্থীদের মারধর করত। আমরা নিষেধ করলেই ওই ছাত্র বাড়িতে বলে দেয়। আর বাবার ভয় দেখাতো। সোমবার সকালেও অন্যান্য ছাত্রদের মারধর করে এবং তাকে নিষেধ করা হলে হুমকি দিয়ে বাড়িতে চলে যায়। এরপর বিকালে ওর বাবা ও চাচা এসে মারপিট শুরু করে দেন।

সহকারী শিক মিজবা উদ্দিন বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অথচ মিথ্যে অজুহাতে আমাকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন। বিষয়টি পরিচালনা কমিটিকে জানানো হয়েছে।

মাদ্রাসাটির পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহিম বলেন, ছেলেটি সকালে শিকদের মারপিটের হুমকি দিয়েছিল। আর বিকালেই বাপ-চাচা মারপিট করেছে। মাদ্রাসায় কোনো খারাপ ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে মঙ্গলবার কমিটির সবার সাথে বসা হবে। বসে সিদ্ধান্ত নেওয়া হবে কি করা যায়।

আরো পড়ুন – কুমারখালী ও খোকসা ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠিত

কুমারখালী থানার ওসি মহসীন হোসাইন মুঠোফোনে বলেন, সারাদিন সরকারি কাজে বাইরে ছিলাম। এমন ঘটনা জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী ও খোকসা ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসাতে পৃথক ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিক প্রমুখ।

আরো পড়ুন – কুষ্টিয়ায় নিজের ঘরে স্কুল শিকিাকে কুঁপিয়ে হত্যা

জেলার খোকসায়ও দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত ডিজিটাল মেলার উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, তারিকুল আলম তসর, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

কুষ্টিয়ায় নিজের ঘরে স্কুল শিক্ষিকাকে কুঁপিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শহরতলীর হাউজিং এ নিজের বাড়ির শোবার ঘরে জিলা স্কুলেরর ইংরেজী শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার বেলা ১১ টার দিকে হাউজিং ডি বøকের ২৮৫ নং বাসার শোবার করে বিছানার ওপর থেকে রোকশানা খানম রুনা (৫২) নামের ওই স্কুল শিক্ষিকার লাশ পুলিশ উদ্ধার করে। রোকশানা খানম কুষ্টিয়া জিলা স্কুলের ইংরেজী বিষয়ের সিনিয়র শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান এলজিইডি’র যশোর চৌগাছার হিসাব রক হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, ছয় তলা বিশিষ্ট বাড়িটি ওই শিকিার নিজের। নি:সন্তান ওই শিক্ষিকা দ্বিতীয় তলায় বসবাস করতেন। ওই বাসার ৪র্থ তলায় থাকতেন ওই শিকিার মৃত ভাই এ কে এম নূরে আসলামের পরিবার।

ভাতিজা নওরোজ কবির নিশাত জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ফুপু (রোকশানা খানম) কে তারা ডাকতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ করা। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় তারা ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে পুলিশ তাদেরকে দরজা ভেঙ্গে ফেলার জন্য বলে। দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করেন। দোতালার দণি পাশের শয়ন করে বিছানার ওপর কাত হয়ে রক্তাক্ত অবস্থায় ফুপুর মরদেহ দেখতে পান। মাথায় জখমের চিহ্ন। ওই ঘরের আসবাব-পত্র, কাপড়-চোপড়, ড্রয়ার সব কিছু ছড়ানো-ছিটানো অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খাঁন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তবে কারা কী উদ্দেশ্যে ওই শিক্ষিকাকে হত্যা করেছে এ বিষয়টি এখনো স্পষ্ট নয়। দুর্বৃত্তরা দোতালার বারান্দার দরজা ভেঙ্গে ওই বাড়িতে প্রবেশ করে এবং হত্যাকান্ড শেষে আবার ওই দরজা দিয়েই পালিয়ে যায়। সার্বিক বিষয় পুলিশ তদন্ত করে দেখছে।

আরো পড়ুন – ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ

কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক (ভারপ্রাপ্ত) এফতে খাইরুল ইসলাম বলেন, রোকশানা খানম ভালো শিক্ষিকা হবার পাশাপাশি তিনি একজন ভালো মানুষ ছিলেন। তাঁর কোন শত্রু থাকতে পারে এটা আমার বিশ্বাস হয়না। শিকা রোকশানা খানমের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পরে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

প্রত্যদর্শীরা জানায়, বিপ্লব ও সংহতি দিবস পালন উপলে ঝিনাইদহ প্রেসকাব চত্বরে বিএনপি’র নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এসময় জেলা ছাত্রলীগের প থেকে সরকারি কেসি কলেজ থেকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে পৌছালে অপর দিক থেকে আসা বিএনপি’র মিছিলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় পরে মধ্যে শুরু হয় ইটপাটকেল নিপে ও সংঘর্ষ। এতে ঝিনাইদহ মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তাসহ উভয় পরে অন্তত ১০ জন আহত হন। ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে পোস্ট অফিস মোড়ে অবস্থান করলে বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকাধীন মার্কেটের ‘বন্ড’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গøাস ভাংচুর করে। ছাত্রলীগ আবারো বিােভ মিছিল নিয়ে জেলা বিএনপির অফিসে ইটপাটকেল নিপে করে ভাংচুরের চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শহরে থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান জানান, বিএনপির মিছিল থেকে তাদের নেত্রীকে নিয়ে কুরুচিপুর্ন ও বাজে মন্তব্য করলে ছাত্রলীগ প্রতিবাদ করলে বিএনপি আমাদের উপর ইটপাটকেল নিপে করে। পরে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ অভিযোগ করেন, বিএনপির শািন্তপুর্ন মিছিলে পুলিশের সামনে ছাত্রলীগ রাম দা, ডাসা ও চাপাতি নিয়ে হামলা করে। এম এ মজিদ দাবী করেন হামলায় তাদের ৭ জন নেতাকর্মী আহত হন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন – খোকসার গড়াই নদীতে ভেসে এসেছে কিশোরের মৃতদেহ

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, বিএনপি ও ছাত্রলীগের পৃথক কর্মসুচি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। উভয়প ইটপাটকেল নিপে করে একে অপরের প্রতি হামলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

খোকসার গড়াই নদীতে ভেসে এসেছে কিশোরের মৃতদেহ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ভেসে আসা অজ্ঞাত কিশোরের পরিচয় মেলেনি। থানা পুলিশ অপেক্ষা করছে নৌ পুলিশের জন্য।

স্থানীয়রা জানান, সোমবার সকালে খোকসা-জানিপুর খেয়া ঘাটের ৫শ গজ ভাটিতে ২২বছর বয়সের এক কিশোরের মৃতদেহ ভেসে ওঠে। নিহত কিশোরের পরণে কালো রং এর জিন্সের প্যান্ট রয়েছে। মৃতদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তারা মৃতদেহটি আটকে নৌ পুলিশে জন্য অপেক্ষা করতে থাকে। দুপুরে এ রিপোট লেখা পর্যন্ত নৌ পুলিশের দল ঘটনা স্থলে এসে পৌচ্ছেনি।

আরো পড়ুন – ভেড়ামারায় পদ্মা নদীতে জালে ধরা পড়ল কুমির

খোকসা থানা ওসি তদন্ত মামুনুর রশিদের সাথে মুঠো ফোনে কথা বলা হলে তিনি জানান, গড়াই নদীতে ভেসে আসা মৃতদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। থানা পুলিশের একটি দল মৃতদেহ পাহারা দিচ্ছে। নৌ পুলিশ আসার অপেক্ষা রয়েছে। ইতোমধ্যে নৌ পুলিশের দল রওনাও দিয়েছে। তারা এসে ব্যবস্থা নিবে।

ভেড়ামারায় পদ্মা নদীতে জালে ধরা পড়ল কুমির

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর হার্ডিং ব্রীজ এলাকায় জেলেদের জালে একটি জীবন্ত কুমির ধরা পড়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে পদ্মা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় জেলে আবুল কালাম আজাদের জালে আটকে যায় ওই কুমিরটি। বড় আকারের কোন মাছ ভেবে তিনি কয়েকজনের সহায়তায় জাল টেনে তুলে দেখেন এটি কোন মাছ নয়; ৬ ফুট লম্বা ভয়ংকর একটি জীবন্ত কুমির।

জেলে আবুল কালাম আজাদ জানান, বিকালে অন্যান্য জেলেদের মত তিনিও পদ্মা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ জালে বড় আকৃতির কোন কিছুর উপস্থিতি টের পেয়ে প্রথমে ভেবেছিলাম এটি বড়সড় কোন মাছ হবে। কিন্তু জাল টেনে তোলার পর দেখা যায় এটি কোন মাছ নয় বড় আকারের একটি জীবন্ত কুমির। পরে অন্যান্য জেলেদের সহযোগিতায় কুমিরটিকে আটকে ফেলা হয়। কুমিরটিকে আটকের পর উপজেলা প্রশাসন এবং বন বিভাগকে খবর দেওয়া হয়।

বাহিরচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদুজ্জামান কচি জানান, পদ্মা নদীতে এর আগে কখনো জেলেদের জালে কুমির আটক হওয়ার খবর শোনা যায়নি। এদিকে জালে কুমির আটক হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত মানুষ কুমিরটিকে একনজর দেখার জন্য সেখানে ভিড় জমায়।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিভাগীয় বন কর্মকর্তা জিএম কবির জানান, এটি সম্ভাবত মিঠা পানির কুমির। কুমিরটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মত। বাদামি রংয়ের এই কুমিটির ওজন প্রায় ৩৫ কেজি। তাঁর ধারণা গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় এটি নদী দিয়ে এখানে এসে পৌছেছে। এর আগে এ ধরণের কোন কুমির পদ্মায় দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।

আরো পড়ুন – খোকসার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যায়। পরে বন বিভাগ এবং প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে আবার পদ্মা নদীতেই অবমুক্ত করে দেওয়া হয়।

খোকসার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

0
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার পাশে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা।

স্টাফ রিপোর্টার

নির্বাচিত হওয়ার পরদিন নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার নিজের দলের নেতাদের বিরুদ্ধে নৌকার বিপক্ষে ভোট করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার খোকসা উপজেলা সদরের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন এই বিজয়ী প্রার্থী। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ দলের নেতাদের বিরুদ্ধে সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা বিরুদ্ধে কাজ করার অভিযোগ তুলে ধরেন বাবুল আখতার।

বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত এই প্রার্থী প্রায় ৬৬৭৮ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে বাবুল আখতার অভিযোগ করে বলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, তার দুই ভাই ও খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্তসহ দলের কয়েকজন নেতা তাকে নির্বাচনে হারানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামেন। ওই নেতারা স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের ঘোড়া প্রতিকে ভোট দেওয়ার জন্য দলের নেতা-কর্মীদের ওপর চাপ সৃষ্টি করেন।

বাবুল আখতার জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খানের বিরুদ্ধে চরম বিষোদগার করে বলেন, তিনি এখন আর আওয়ামী লীগের সভাপতি নন, তিনি “ঘোড়া লীগের” সভাপতি। সদর উদ্দিন খানসহ অন্য নেতারা কেবল নৌকা প্রতিকের বিরোধিতায় করেননি, একই সঙ্গে দলের নেতাকর্মীদের ওপর হামলাও করেছেন।

সংবাদ সম্মেলনে খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহেব আলী, খোকসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক, আমবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আকমল হোসেন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ রাজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন – কুষ্টিয়ার বিড়ি শ্রমিক মালিকেদের মানববন্ধন

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী জয়লাভ করেছে এটাই আসল কথা। এ নিয়ে কে কি বলল তাতে কিছু যায় আসেনা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

কুষ্টিয়ার বিড়ি শ্রমিক মালিকেদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া বিড়ি শ্রমিক-মালিক ইউনিয়ন ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে।

বুধবার কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন বিড়ি মালিক সমিতি ও শ্রমিক নেতারা। মানববন্ধন শেষে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপ কমিশনার বরাবর ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। আন্দোলনকারীদের দাবিসমূহ- নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বন্ধ, শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি কারখানা বন্ধে কাস্টমস কর্তৃপকে যথাযথ ব্যবস্থা গ্রহণ, বিড়ির ওপর অর্পিত অগ্রীম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, অনলাইনে লাইসেন্স দেওয়া বিড়ি মালিকদের থেকে রাজস্ব আহরণে কাস্টমস কর্তৃপকে যথাযথ ব্যবস্থা গ্রহণ, শ্রমিকদের সপ্তাহে ছয় দিন কাজের ব্যবস্থা এবং তামাকজাত দ্রব্য বিক্রয়ের েেত্র প্রান্তিক ব্যবসায়ী ও দোকানিদের পরিবর্তে শুধুমাত্র ডিলারদের লাইসেন্সের আওতায় আনা।

আরো পড়ুন – খোকসা উপজেলা চেয়ারম্যান পদে নৌকা জয়ী

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সহ সভাপতি নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম.কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...