শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 42

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মালামাল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)|

বুধবার (২৪ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি|

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়| এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়| পরবর্তীতে সে স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন এবং ১টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়|

এছাড়াও একই দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির চুলকানি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ ডিসপ্লে উদ্ধার করা হয়|

এদিকে বুধবার (২৪ জুন) সকাল ৯টা ৩৫ মিনিটের সময় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়|

উদ্ধারকৃত এসব মাদক ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি|

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ| ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে|

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন| মঙ্গলবার (২৪ জুন) বিকালে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়|

জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন| পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে তারা প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন| জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন| এরপর মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়|

পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে| এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে|

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন মাতুব্বর বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্ময় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে| পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে |

বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়|

সোমবার দুপুরে খোকসা উপজেলা পরিষদ হল রুম জেলা দুর্নীতি দমন কমিশন এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সায়েদুর রহমান|

বিচারক প্যানেলে ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শাকিল রায়হান, উপজেলা কাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক কবিরুল ইসলাম|

উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ আলাউদ্দিন, সদস্য মাওলানা মাহবুবুর রহমান, আইরিন আরা, জয়ন্ত রায় বিটু, অসীম বাচার প্রমুখ|

অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান|

বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে শোমসপুর উচ্চ বিদ্যালয় ও ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| বিজয়ী হন ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়|

প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন| অভাব নয় সীমাহীন লোভ দুর্নীতির প্রধান কারণ এ বিষয়ে পক্ষে-বিপক্ষে উভয় দল তাদের সুন্দর উপস্থাপন করেন|

পল্লী বিদ্যুতের ভৌতিক বিল ও লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, লোডশেডিং বন্ধ ও এজিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ গ্রাহকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন|

সোমবার (২২ জুন) সকালে খোকসা বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়| উপজেলার সর্বস্তরের বিদ্যুত গ্রাহকরা এতে অংশ গ্রহন করেন| এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখের মোতালেব হোসেন, সুমন, বাচ্চু, ফাইজুল, মিন্টু প্রমুখ| বক্তারা দাবী করেন, পল্লী বিদ্যুতের খোকসা সাবজোনাল অফিসের এজিএম আব্দুল কাদের জিলানী যোগ দেওয়ার পর থেকে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং চালু করা হয়েছে| আগের মাসের বিলের থেকে ৫শ ভাগ পর্যন্ত বিল বৃদ্ধি হয়েছে| এ নিয়ে কথা বলতে গেলে পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তা গ্রাহকদের সাথে অশোভন আচরণ করেন| তিনি এক গ্রাহককে জনসম্মুখে গাঁজাখোর বলে অপমান করেছেন|

মানববন্ধন চলাকালে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় ভারি যানবাহ আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়| পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন| এ সময় আন্দোলনকারীরা উপজেলা গেটের সামনেও খোকসা-শোমসপুর সড়কে দ্বিতীয় দফায় মানববন্ধন ও অবরোধ করে|

কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাবজোনাল অফিসের এজিএম আব্দুল কাদের জিলানীর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয় তিনি ফোন রিসিভ করেনি|

ফুটবল উন্মাদনা

0

আর্জেন্টিনার সূচনা বিজয় কেন্দ্র করে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। শুক্রবার দুপুরে সমর্থক গোষ্ঠীর ব্যানারে শোভাযাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। কয়েকশ মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

পিকাপ চাপায় এ্যাম্বুলেন্স চালক শাহীন মারা গেছেন

0

স্টাফ রিপোর্টার

সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে ঢাকায় নেওয়ার পথে দাঁড়ানো এ্যাম্বুলেন্সের পেছনে পিকাপ ভ্যানের চাপায় আহত এ্যাম্বুলেন্স চালক আশরাফুল আলম শাহীন (৪৫) মারা গেছেন।

নিহত এ্যাম্বুলেন্স চালক কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের রাজিনাথ পুর গ্রামের শাহ আলমের একমাত্র ছেলে। বুধবার দিনগত গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গাদিমাড়া হাইওয়ে থানা এলাকার মাছপাড়া বাস স্ট্যান্ডে পূর্ব দিকে এ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে চাপাদেয়। স্থানীয়রা আহত এ্যাম্বুলেন্স চালক আশরাফুল আলম শাহীন (৪৫) অপর আহত যাত্রী আবুল হোসেন ও চালকের সহযোগীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। আহতদের ঢাকায় নেয়ার পথে এ্যাম্বুলেন্স চালক মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক এলিম জানান, বুধবার রাত ১১ টার পর খোকসার মলিগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এক যাত্রীকে নিয়ে আশরাফুল আলম শাহীন ও তার সহযোগী ঢাকায় যাত্রা করেন। রাত সাড়ে ১২ টার দিকে মাছপাড়া বাস স্ট্যান্ডের অদূরে পূর্বদিকে সড়কের পাশে দাঁড়ালে পেছন থেকে একটি পিকাপ ভ্যান এ্যাম্বুলেন্সটিকে চাপা দিলে চালক. হেলপার ও যাত্রী আহত হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় নেয়ার পথে রাত আড়াইটার দিকে এ্যাম্বুলেন্স চালক মারা যান।

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গাদিমাড়া হাইওয়ে পুলিশের এসআই সাজ্জাদ হোসেন জানান, ঘাতক পিকাপের চালক ও হেলপার আত্মগোপন করেছে। তবে পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের পরিবার চাইলে মামলা করতে পারবেন।

উল্লেখ্য. নিহত এ্যাম্বুলেন্স চালক আশরাফুল আলম শাহীন ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাবা মা স্ত্রী ও তিন কন্যা রয়েছে।

দৌলতপুরে মুজরি বাড়ানোর দাবিতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিড়ি কারখানার শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে।

উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা রবিবার এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়নি। এর প্রতিবাদে তারা কর্মবিরতি ও সড়ক অবরোধে রস্তায় নামেন।

শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু বলেন, সকাল থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।

তারা আরও বলেন, “বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৬১ টাকার মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।”

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও পথচারীদের অনেকেই প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। দুপুরের তীব্র রোদে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে মজুরি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় তারা সড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

খোকসায় জামায়াতের মেয়র প্রার্থী হলেন আব্দুর রাজ্জাক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী দলীয় মেয়র পদে আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

শনিবার খোকসা উপজেলা জামায়াতে ইসলামের এক সভায় পৌর সভার মেয়র পদের প্রার্থীর নাম ঘোষনা করা হয়।

উপজেলা জামায়াতের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা জামাাতের নায়েবে আমির হাফেজ মুর্শিদ আলম আনুষ্ঠানিকভাবে মেয়র পদপ্রার্থী হিসেবে খোকসা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করেন। পৌর জামায়াতের সাবেক সভাপতি আব্দুল বারিকসহ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। নির্বাচিত হলে খোকসা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো জব ফেয়ার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আয়োজিত ‘রেইজ জব ফেয়ার বিভিন্ন শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের সাক্ষাৎকার শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের হাতে অন-স্পট প্রাথমিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান সম্প্রসারণে নিয়োগকর্তাদের সমন্বয়ে একটি ‘ইমপ্লয়ার্স কমিটি’ গঠন এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

বুধবার কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে শিরোপা ডেভলপমেন্ট সোসাইটি (এসডিএস) আয়োজিত দিনব্যাপী ‘শিরোপা রেইজ জব ফেয়ার ২০২৬’-এ এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের অর্থায়ন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত রেইজ (জঅওঝঊ) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার রেইজ প্রকল্পের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পন্ন করা ১৭৪ জন যুবক-যুবতীকে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সুযোগের সঙ্গে যুক্ত করাই ছিল মেলার মূল লক্ষ্য।

সকালে অনুষ্ঠিত উদ্বোধনী সেমিনারে সভাপতিত্ব করেন শিরোপা ডেভলপমেন্ট সোসাইটির সভাপতি মো. আব্দুস ছালাম। প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল লতিফ সেখ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রæপের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার চক্রবর্তী বলেন, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ের যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের জব ফেয়ার দক্ষ জনশক্তি ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করছে।

মেলায় ওয়ালটন, সিঙ্গার বাংলাদেশ, কিয়াম মেটাল, উডল্যান্ড, কেএনবি এগ্রো, এইচঅ্যান্ডএস কুকওয়্যার, এডিসন গ্রæপ, এক্সিকিউটিভ বিল্ডার্সসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের ৩০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রার্থীদের কারিগরি দক্ষতা অনুযায়ী বিভিন্ন বুথে সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, সাক্ষাৎকার ও যোগ্যতা যাচাই শেষে নির্বাচিত প্রার্থীদের হাতে প্রাথমিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ কর্মসংস্থান তদারকির জন্য সমন্বয় কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সমন্বয় করেন শিরোপা ডেভপ্লমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম।

গণমাধ্যম কর্মীদের নিয়ে এইচআইভি সচেতনতা বিষয়ক সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

এইচআইভি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে কুষ্টিয়ায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজক মিলনায়তনের সেমিনার কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক ছিলেন ডা. তানজিনা তাজুর রেনেসাঁ। তিনি এইচআইভি সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধের উপায়, নিরাপদ জীবনাচরণ এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

পাশাপাশি এইচআইভি সম্পর্কে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা দূর করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনায় জানানো হয়, কুষ্টিয়ায় ১৯৮৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত মোট ৪৩ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি বছরেই নতুন করে পাঁচজন আক্রান্ত শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে শনাক্ত পাঁচজনের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। আক্রান্ত নারী তার স্বামীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন। অপর চারজন পুরুষের মধ্যে হোমো সেক্স, সমকামী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, শিরায় মাদক গ্রহণকারী রয়েছে । স্বাস্থ্য বিভাগ তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করছে।

এইডস প্রতিরোধ ও সচেতনতার বিষয়ে বলা হয়, এইচআইভি প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সময়োপযোগী তথ্য প্রচার, নিরাপদ আচরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...