বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 546

ঝিনাইদহে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্র রাতুল হোসেন (১৭) নামে এক এসএসসি শিার্থীর লাশ উদ্ধার করা করেছে পুলিশ। লাশটি যশোর জেলার চৌগাছা উপজেলার লস্কারপুর শ্বাশান ঘাট এলাকার একটি পাটেেত পড়ে ছিল।

নিহত রাতুল মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের একমাত্র ছেলে ও স্থানীয় এমপিবি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীার্থী। মৃতদেহটির মুখ বাঁধা ছিল।

নিহতের চাচা নাসিরউদ্দিন জানান, সোমবার সকালে মহেশপুর বাজারে যাওয়ার কথা বলে রাতুল বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনসহ সকলেই মিলে খুজতে থাকি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাশের ছবি দেখতে পেয়ে মঙ্গলবার সকালে নিহতের স্বজনেরা তার লাশ শনাক্ত করে।

কুষ্টিয়ায় সালিশ বৈঠকের নামে যুবককে বেত্রাঘাত

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পরোকীয়া প্রেমের অভিযোগে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবককে সালিশ বৈঠকে প্রকাশ্যে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। সালিশ বৈঠকে যুবককে নির্যাতনের ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ এ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এক ইউপি সদস্যসহ স্থানীয় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছেন- মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলী এবং আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী। ঘটনার পর থেকেই নির্যাতনের শিকার যুবক সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।

প্রত্যদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে মালিহাদ ইউনিয়নের আশাননগর এলাকার সেন্টু আলীর ছেলে ইটভাটার শ্রমিক সাইফুল ইসলাম প্রতিবেশি আনসার সদস্য আব্দুল কুদ্দুসের স্ত্রী এক সন্তানের জননীর (২৫) সাথে অবৈধ কর্মকান্ডে লিপ্ত হন। এসময় প্রতিবেশিরা তাদের দুজনকে আটক করে। পরদিন রবিবার বেলা ১১টায় আশাননগর মোড়ে গ্রাম্য সালিশ বৈঠক ডাকা হয়। মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন গ্রামের শত শত লোকের উপস্থিতিতে বিচারের রায় ঘোষণা করেন। এ সময় সাইফুল ইসলামকে জুতার মালা পরিয়ে অর্ধেক গ্রাম ঘোরানোর পাশাপাশি, ৩০ টি বেত্রাঘাত এবং ৩ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। শত শত লোকের সামনেই সালিশ বৈঠকের রায় কার্যকর করা হয়।

এ ঘটনায় আনসার সদস্য আব্দুল কুদ্দুস তার স্ত্রীকে নিয়ে সংসার করতে আপত্তি জানালে সালিশ বৈঠকেই তাদের তালাক দেওয়ানো হয়। পরে স্থানীয়রা সাইফুল ইসলামের সাথে ওই গৃহবধূর বিয়ে দিতে চাইলে তিনি রাজি না হওয়ায় তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

জানা গেছে, আব্দুল কুদ্দুস আনসার সদস্য হিসাবে ঢাকায় কর্মরত থাকার কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। অন্যদিকে সাইফুল ইসলাম ভালোবেসে এক নারীকে বিয়ে করেন। বিয়ের দুই বছরের মাথায় এক কন্যা সন্তানসহ চাচাতো ভাইয়ের সাথে সাইফুলের স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সালিশ বৈঠকের প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম জানান, বৈঠকে অভিযুক্ত সাইফুল ইসলামকে প্রকাশ্যে গ্রামবাসীদের সামনে বেধড়ক পেটানো হয় এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়। সালিশ বৈঠকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এ ব্যপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের নামে লাঠি দিয়ে মারধরের ভিডিও দেখে আমরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে জুতার মালাসহ আলামত উদ্ধার করা হয়েছে। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়ায় সাত দিনে করোনায় ১০৫ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

গত সাত দিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এ ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। তবে শেষ ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। চিকিৎসকরা বলছেন, করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জেলার একমাত্র ২শ শয্যার করোনা হাসপাতালে বেশ কিছুদিন কোন শয্যা ফাঁকা পাওয়া যাচ্ছে না। শয্যা সংকটের কারণে রোগীদের ঠাঁই হয়েছে বারান্দার মেঝেতে। সেখানেও পা ফেলার কোন জায়গা নেই, গোটা হাসপাতাল এখন রোগীতে ঠাসা। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার বেলা ১০ টা পর্যন্ত ২৬৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৯৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৭৪ জন। গত মঙ্গলবার থেকে সোমবার সকাল পর্যন্ত এ ভাইরাস আক্রান্ত ও উপসর্গনিয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭ ট নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ হাজার ৫৮২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৬৮ জন। একই সময়ে সর্বমোট মৃত্যের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে।

নতুন করে শনাক্ত হওয়া ২৭৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১২৬ জন, দৌলতপুর উপজেলায় ৪১ জন, কুমারখালী উপজেলায় ৭২ জন, ভেড়ামারা উপজেলায় ২৩ জন, মিরপুর উপজেলায় ০৮ জন ও খোকসা উপজেলায় ০৭ জন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৭২ হাজার ৬১০ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৬৯ হাজার ২০২ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৬৬ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৩০৭ জন।

মা’র পরে বাবা হারালেন জাতীয় প্রেস কাবের সহসভাপতি

0
প্রয়াত তোফাজ্জেল হোসেন

বাদ আছর মরহুমের দাফন

স্টাফ রিপোর্টার

জাতীয় প্রেস কাবের সহসভাপতি রেজোয়ানুল হক রাজা মায়ের মৃত্যুর দুই দিনের ব্যবধানে এবারে বাবা তোফাজ্জেল হোসেনকে হারালেন। বিভিন্ন মহল থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানানো হয়েছে।

রবিবার সকাল ৬ টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি) র আইসিইউতি চিকিৎসাধীন অবস্থায় তার বাবা তোফাজ্জেল হোসেন (৯০) মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি–রাজিউন)। রবিবার বাদ আছর শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নামাজে জানাজার পর পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এই সাংবাদিক নেতার মা মহীয়সী সাজেদা বেগম (৮২) বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার দুই দিনের ব্যবধানে এবার বাবা তোফাজ্জেল হোসেনকে হারালেন।

বার্ধ্যক জনিতরোগে আক্রান্ত হয়ে বয়বৃদ্ধ তোফাজ্জেল হোসেন ও সাজেদা বেগম দম্পতি ঢাকার পৃথক দুটি হাসপাতালের আইসিইউতি চিকিৎসাধীন ছিলেন।

রত্নগভা এ দম্পতি ৫ পুত্রসন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ছেলে আশরাফুল হক বাদশা, দ্বিতীয় পুত্র আহসানুল হক নবাব, তৃতীয় পুত্র জাতীয় প্রেস কাবের সহসভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ এবং ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি রেজোয়ানুল হক রাজা, চতুর্থ পুত্র শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের অধ্য রায়হানুল হক সুলতান, কনিষ্ঠ পুত্র নিউজ ২৪ এর টেলিভিষন চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর বোরহানুলহক সম্্রাট

প্রবীন যশোস্বী তোফাজ্জেল হোসেন ও সাজেদা বেগম দম্পতির মৃত্যুতে খোকসা প্রেস কাবসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি দ্রোহ পত্রিকার মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

জাতীয় প্রেস কাবের সহ-সভাপতির মায়ের দাফন সম্পন্ন

0
প্রয়াত সাজেদা বেগম

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রেস কাবের সহ-সভাপতির রতœগর্ভা মায়ের দাফন সম্পন্ন। ঢাকার একটি হাসপাতালে আইসিইউতি চিকিৎসাধীন রয়েছেন এই সাংবাদিক নেতার বাবা তোফাজ্জেল হোসেন (৯০)।

বৃহস্পতিবার দিনগত রাত সাত সাড়ে ১০ টায় রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহীয়সী সাজেদা বেগম (৮২) শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি–রাজিউন)। শনিবার সকালে মরহুমার মরদেহ তার গ্রামে বাড়ি শোমসপুরে পৌচ্ছালে শোকবহ পরিবেশের সৃষ্টি হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের সাধারন মানুষের ঢল নামে। পরে ইসলামী ফাউন্ডেশনের মুরদা দাফন টিম পাবিবার কবর স্থানে মরহুমার দাফন করে।

মরহুমার জানাজার একাংশ

বাধ্যক্ষ জনিতরোগে আক্রান্ত এই বৃদ্ধ দম্পতি সাজেদা বেগম রাজাবাগ পুলিশ হাসপাতাল, তার স্বামী তোফাজ্জেল হোসেন বঙ্গবন্ধ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি) আইসিইউতি চিকিৎসাধীন রয়েছেন।

রতœগর্ভা সাজেদা বেগম জাতীয় প্রেস কাবের সহ সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ এবং ঢাকাস্ত কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি রেজোয়ানুল হক রাজা। মরহুমার বড় ছেলে আশরাফুল হক বাদশা, দ্বিতীয় পুত্র আহসানুল হক নবাব, শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের অধ্য রায়হানুল হক সুলতান, নিউজ ২৪ এর টেলিভিষন চ্যানেলের সিনিয়র নিউজ এডিটর বোরহানুলহক সম্্রাট।

খোকসায় মাদকসহ আটক যুবকের জেল জরিমানা

0
মাদক সহ আটক দন্ডপ্রাপ্ত যুবক শহিদুল ফোনে কথা বলছে

স্টাফ রিপোর্টার

খোকসায় নেশাজাত ট্যাবলেট ট্যাপেন্ডাসহ আটক যুবকের তিন মাসের কারাদন্ডসহ অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত যুবকের নাম শহিদুল ইসলাম। সে উপজেলার শোমসপুর কলেজ পাড়ার মৃত ওয়াজেদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল খোকসা বাস স্ট্যান্ডে যুবক শহীদুলকে চ্যালেঞ্জ করে। তার শরীর তল্লাসী করে ৩০টি ট্যাপেন্ডা নামের ব্যাথা নিরাময়ের ট্যাবলেট উদ্ধার করে। পুলিশে এএসআই আসাদের দাবি ওই যুবক নিজে সেবনের জন্য পাংশা উপজেলার মাছপাড়া থেকে ট্যাবলেট গুলো খরিদ করে শোমসপুর এলাকায় ফিরছিল।

রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ইসাহক আলী ঘটনা স্থলে উপস্থিত হন। পুলিশের হাতে আটক যুবক ভ্রাম্যমান আদালতের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে। পবে আদালত যুবকে শহিদুলকে তিন মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করে।

৩১ জুলাই পর্যন্ত প্রাথমিকের ছুটি বাড়ল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিশু শিার্থীদের স্বাস্থ্য সুরার লক্ষে আগামী ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে ছুটি বাড়ানো হয়েছে। এ সময় নিজেদের ও অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরায় শিার্থীরা নিজ বাসায় থাকবে। পাশাপাশি তাদের অনলাইন শিা কার্যক্রম চলবে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা ও অনুশাসনসমূহ শিার্থীদের মেনে চলতে হবে। শিার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিকরা তাদের শিার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিকেএসপি জিমন্যাস্টিকস কোচ নাসরিন মারাগেছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রীড়া শিা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জিমন্যাস্টিকস কোচ নাসরিন আক্তারও না ফেরার দেশে পারি জমিয়েছেন। স্বামী কাজী আকরাম আলীর মৃত্যুর ৪০দিন পর তিনিও মৃত্যুবরণ করেন।

জিমন্যাস্টিকস কোচ নাসরিন কিডনি রোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসা করাতে ভারতের ব্যাঙ্গালুরু নিয়েছিলেন আকরাম আলী। সেখান থেকে তারা চলে এসেছিলেন কলকাতায়।

১৫ মে কলকাতায় মৃত্যুবরণ করেন কাজী আকরাম আলী। এ সময় নাসরিন আক্তার ছিলেন একটি হাসপাতালে ভর্তি। বুধবার রাতে নাসরিনও মৃত্যুবরণ করলেন ।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু জানান, কিছুদিন ধরে নাসরিন আক্তার লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার রাতে তিনি মারা গেছেন। কলকাতার হাওড়াতেই দাফন করা হয়েছিল কাজী আকরাম আলীকে, সেখানেই শেষ ঠিকানা হলো তার স্ত্রী নাসরিন আক্তারের।

ঘুষ নেয়ায় রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী বরখাস্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঘুষ নেয়ার অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রফেল সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে আসেন। এক পর্যায়ে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল তার কাছে ঘুষ চায় বলে তিনি অভিযোগ করেন। পরে ওই আইন কর্মকর্তার ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন ওই কর্মচারী। বিএম রফেল এ ব্যাপারে তার নিজের ফেসবুক পেজে পোস্ট দিলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, বিএম আব্দুর রফেল আমার দফতরে এসেছিলেন জমি রেজিস্ট্রি করতে। উনার কাজ দ্রæত করে দিই। তার ভাইয়ের কাছ থেকে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল ঘুষ নিয়েছিল বলে অভিযোগ পাওয়ার পর আমি তাকে টাকা ফেরত দিতে বলেছি। আর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

দ্রোহের চোখে লকডাউন

0

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...