বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 441

খোকসা উপজেলা চেয়ারম্যান পদে নৌকা জয়ী

0
নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদেরে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বাবুল আকতার সাড়ে সাত হাজার ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল থেকে উপজেলার ৫০টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘটেছে। সকালে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বারার সাথে সাথে ভোটার উপস্থিতি বেরে যায়। লক্ষাধীক ভোটা থাকলেও মোট ৪৭৫৩২ ভোট পোল হয়েছে।

আরো পড়ুন – খোকসায় ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

সন্ধ্যায় খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম সব কেন্দ্রের বেসরকারী ফলাফল ঘোষনা করেন। আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বাবুল আখতার ২৬৫৯২ ভোট পেয়ে বেসরকারী ভারে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী ঘোড়া মার্কার সতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন পেয়েছেন ১৯৯১৮ ভোট। এ ছাড়া আনারস প্রতিক নিয়ে অপর স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ১০১৮ ভোট।

খোকসায় ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

0
গুলিবিদ্ধ ছাত্রলীগ সভাপতির ভাই আওয়াল খান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের আগে রাতে ছাত্রলীগ সভাপতির ছোট ভাই গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯টার পর উপজেলা শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

এ হামলায় আওয়াল খান কমল গুলিবিদ্ধ হন। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল খানের ছোট ভাই। তার বাবার নাম আবু বক্কর খান। এ ছাড়া প্রতিপক্ষের মজনু (৩৫) পিতা মৃত জাফর ও সোহেল শেখ (৪০) পিতা মহম্মদ আলী গুরুতর জখম হয়। আহতদের উভয়ের বাড়ি শোমসপুর গ্রামে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আহত নৌকা প্রতিকের কর্মী মজনু ও সোহেল

স্থানীয়রা গুলিবিদ্ধসহ অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। আহত ছাত্রলীগ নেতার ভাই আওয়ালের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ছাত্রলীগ সভাপতি শিমুন জানান, রাতে তারা দুই ভাই মাসালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে জয়ন্তী হাজরার চেয়ারম্যান সকিব খান টিপুর নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ সময় তারা দুই ভাই দৌড়ে পালতে চেষ্টা করে। সন্ত্রাসীদের ছোড়া গুলি তার ভাই আওয়ালের গলার বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। পরে তাকে কুষ্টিয়া জেনালের হাসপাতালে স্থানান্তর করে।

অপর আহত মজনুর বাবা মহম্মদ আলী দাবি করেন আহতরা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে নৌকা প্রতিকের ভোট চাইতে চকহরিপুর গ্রামে যায়। এ সময় শিমুলের লোকেরা তাদের উপর হামলা করে।

জয়ন্ত্রীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু দাবি করেন, রাতে যখন চকহরিপুরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে তখন তিনি ঘটনা স্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জয়ন্তীহাজরা বাজারের পাটি অফিসে ছিলেন। তিনি দাবি করেন, ছাত্রলীগ সভাপতি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছিলেন। এ নিয়ে এলাকাবাসী তার উপর ক্ষুদ্ধ। এ নিয়ে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, গুলিবিদ্ধ আওয়ালের অবস্থা আশঙ্কাজনক। তার বøাড পেসার কমে যাচ্ছে। শ্বাস কষ্ট হচ্ছে। অন্যদের অবস্থাও গুরুতর। তাদের সবাইকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।

আরো পড়ুন – ঝিনাইদহে কিশোরীদের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, চকহরিপুরে গ্রামে যে গুলিবিদ্ধ হয়েছে সে ঘোড়া মার্কা প্রতিকের কর্মী। অপর আহতরা নৌকা প্রতিকের প্রার্থীর কর্মী। আহতরা সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

ঝিনাইদহে কিশোরীদের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কিশোরীদের কাবাড়ি প্রতিযোগীতায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের দল তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী দলকে ১৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই প্রতিযোগীতায় অংশ নেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয় দল, কুশনা মাধ্যমিক বিদ্যালয় দল, তালিনা টিআইসি মাধ্যমিক বিদ্যালয় দল ও তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় দল।

রবিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। চুড়ান্ড ম্যাচে অংশ নেয় জালালপুর মাধ্যমিক দল আর তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় দল। এই খেলায় জালালপুর দল ৫০ পয়েন্ট আর তালসার দল পায় ৩৩ পয়েন্ট। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে চ্যাম্পিয়ান হয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীরা।

বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিা কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসানুজ্জামান বাদল, সদস্য আমিরুল ইসলাম, মফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক আক্তার জাহান, সিনিয়র শিক আব্দুল আজিজ, হারুন-অর রশিদ, সাকিব হাসান, রুবেল আলম প্রমুখ।

আরো পড়ুন – কুমারখালীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

খেলা পরিচালনা করেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক হামিদুল ইসলাম।

কুমারখালীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঢাক-ঢোল, কাঁশিসহ অন্যান্য বাদ্য যন্ত্র বাজিয়ে, বাদ্যের তালে তালে লাঠিয়ালরা বাঁশের লাঠি ঘুরাতে ঘুরাতে মাঠে প্রবেশ করেন। শক্ত হাতে প্রতিপকে ঘায়েল করতে কেরামতি দেখাতে থাকেন। এসব দেখে মুগ্ধ নানা বয়সী শতশত দর্শক। লাঠিয়ালদের উৎসাহ দিতে তারা দুহাতে তালি দিচ্ছেন।

সোমবার দিনব্যাপী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাঠি খেলার আয়োজন করে স্থানীয় মুক্তিযোদ্ধারা। বিল বরইচারা যুদ্ধ দিবস উদযাপন উপলে ঐতিহ্যবাহী এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

দিনটি উদযাপন উপলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

বিল রবইচারা যুদ্ধের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।

আরো পড়ুন – খোকসায় গুলিবিদ্ধ নৌকার কর্মীকে ঢাকায় স্থানান্তর

বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ টি দলের প্রায় ৬৫ জন দুই লাঠি, চার লাঠি, শর্কি খেলা, তলোয়ার ও ছুরিসহ নানান খেলা প্রদর্শন করেন।

খোকসায় গুলিবিদ্ধ নৌকার কর্মীকে ঢাকায় স্থানান্তর

0
গুলিবিদ্ধ আহত কায়েস ওরফে কায়েফ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ – নির্বাচন কেন্দ্র করে হামলা পাল্টা হামলায় গুলিবিদ্ধ কায়েস ওরফে কায়েফ আলী (২০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার রাতে খোকসা ডাক বাংলার সামনের রাস্তায় প্রতিপক্ষের হামলায় ওই যুবক গুলিবিদ্ধ আহত হয়। আহত ব্যক্তি পৌর এলাকার পাতেলডাঙ্গী এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি পেশায় দিনমজুর। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নৌকার প্রার্থীর ভাতিজা শাফি জানায়, শনিবার ওসমানপুর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থীর পথসভা ছিল। রাত ৯ টার দিকে অন্য কর্মীদের সাথে সেও বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপরে লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে কায়েস ওরফে কায়েফের বুকের বাম পাশে গুলি লাগে। এসময় অন্যান্য কর্মীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যায়। গুলিবিদ্ধ যুবকের অবস্থার অবনতি হলে রবিবার বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নৌকা ও ঘোড়া মার্কা প্রতীকের সমর্থক – কর্মীদের মধ্যে পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিেেপর ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় নৌকা প্রার্থীর এক জন গুলিবিদ্ধ হয়।

নৌকার প্রার্থী বাবুল আখতারের ভাতিজা শাফি বলেন, আমাদের লোকজন প্রচারণা শেষে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাদের ওপর অতর্কিত আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কায়েস ওরফে কায়েফ গুলিবিদ্ধ হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন বলেন, রাতে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। কোনো সংঘর্ষ বা হামলা করিনি। নৌকার লোকজন নিজেদের গুলি করে আমাদের দোষ দিচ্ছেন।

আরো পড়ুন – খোকসায় ইউএনওর গাড়ি ভাংচুরের ঘটনায় মমলা হয়েছে

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, রাতে কোনো গুলাগুলির ঘটনা ঘটেনি। নিজেদের মধ্যে এক্সিডেন্টলি বা আত্মঘাতি হতে পারে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খোকসায় ইউএনওর গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে

0
আহত পুলিশের এসআই

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা দুইদিন ধরে মারমুখি অবস্থানে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও’র)সরকারী গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। চলমান তান্ডব ও হামলায় পুলিশের এক এসআইসহ ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতিকের প্রার্থী বাবুল আখতার ও ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের মধ্যে প্রচারণা শুরুর আগে থেকে বিরোধ শুরু হয়। ইতোমধ্যে প্রতিদ্ব›দ্বী দুই প্রার্থী তাদের নেতাকর্মীর উপর হামলা ও অফিস ভাংচুরের অভিযোগ করে আসছেন।

শনিবার সন্ধ্যায় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। আতঙ্কে মুহুত্যের মধ্যে উপজেলা সদরের প্রধান বাজার ও বাস স্ট্যান্ড এলাকার প্রায় দেড় হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে পুলিশ ও উপজেলা প্রশাসন দুই প্রার্থীর সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এ সময় দুই প্রার্থীর সমর্থকরা একাধিক নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। শনিবার রাতে এ হামলার সময় পুলিশের বহরে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী গাড়িটি ভাংচুর করে উত্তেজিত নেতা কর্মীরা। গাড়িটির পেছনের অংশের কাঁচ ভেঙ্গে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্থ্য আছেন। তবে রাতে দুই পক্ষের হামলা পাল্টা হামলার সময় ইটের আঘাতে খোকসা থানার এসআই আসাদুজ্জান আহত হয়েছেন। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া নৌকা প্রতিকের কর্মী কায়েস নামের এক যুবক প্রতিপক্ষের গুলিবিদ্ধ আহত হন। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে সিরাজপুর হাওড় নদী উৎস মুখে নৌকা প্রতিকের প্রার্থীর গ্রামের লোকদের উপজেলা সদরের প্রবেশে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর পরিস্থিতির আবার অবনতির শঙ্কায় বাজারের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিকাংশ দোকান পাট ও বিভিন্ন ব্যাংকের বুথ গুলো বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আবারো হামলার আশঙ্কা করছে সাধারন মানুষ ও ব্যবসায়ীরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, রাজনৈতিক বা ব্যক্তিগত যে কোন সমস্যা হলে বাজারের ব্যবায়ীদের উপর তান্ডব শুরু হয়। আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে প্রাণ ভয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। তারা এই নির্যাতনের হাত থেকে মুক্তির দাবি করেন।

হামলায় ক্ষতিগ্রস্থ্য ইউএনওর গাড়ি

ঘোড়া মার্কা প্রতিকের সতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৭ অক্টোবর রাতে হেলমেট পরিহৃত সন্ত্রাসীরা তার কর্মী আজাদ আলীর উপর হামলা করে। শনিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থীর সামনে নৌকা প্রতিকের প্রার্থী তার এক কর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ করেন। এ ছাড়া তারা একাধিক কর্মী ও সমর্থকের ওপর হামলা প্রচার মাইক ভাংচুর এবং পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন।

নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার জানান, প্রতিপক্ষের হামলায় তার কয়েকজন কর্মী গুলিবিদ্ধ আহত হয়েছেন। হামলা কারীরা তার নির্বাচনী অফিস ও সমর্থকদের দোকান ভাংচুর করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যা থেকে দুই প্রার্থীকে শান্ত করার চেষ্টা করা হয়। সাড়ে ৭ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইবের চলে গেলে পুলিশের দুটি গাড়িসহ তার গাড়ি বাজার অতিক্রম করার সময় আক্রান্ত হয়। তার চালক বাদশা বাদি হয়ে থানায় মামলা করেছে। এ ছাড়া রবিবার সকাল থেকে অতিরিক্ত তিনজন ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি বড় বহর মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন – খোকসার উপজেলা পরিষদের উপনির্বাচন কেন্দ্র করে হামলা পাল্টা হামলা

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলা রেকর্ড করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইউএনও এবং একজন এডিশনাল এসপিসহ প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার ও রবিবারের ঘটনায় কোন পক্ষই থানায় মামলা করেনি।

খোকসার উপজেলা পরিষদের উপনির্বাচন কেন্দ্র করে হামলা পাল্টা হামলা

0

উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাইয়ের উপর হামলার ঘটনা কেন্দ্র করে উপজেলা পরিষদের উপনির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা মারমুখি অবস্থানে। ত্রিমুখী মহড়া-পাল্টা মহড়া ও হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী গাড়ি ভাংচুর হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের হটুর মোড় এলাকায় শরিফুল ইসলাম (৪০) কে প্রতিপক্ষ নৌকার সমর্থক নেতা-কর্মীরা হামলা করে পিটিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শরিফুল কমলাপুর গ্রামের দেলবর মন্ডলের ছেলে। সে জানিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পরাজিত নৌকা প্রতিকের প্রার্থী হবিবর রহমান হবির ছোট ভাই।

এ ঘটনার সূত্র ধরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আওয়ামী লীগের নৌকার মার্কা প্রতিকের প্রার্থী বাবুল আখতার ও ঘোড়া মার্কা প্রতিকের সতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের সমর্থক কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে পুলিশ ও উপজেলা প্রশাসন উত্তেজিত সমর্থকদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এ সময় দুই প্রার্থীর সমর্থকরা একাধিক রাজনৈতিক দলের অফিসে হামলা করে। হামলার সময় পুলিশের বহরে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী গাড়িটি ইটের আঘাতে ক্ষতি গ্রস্থ্য হয়। গাড়িটির পেছনের অংশের কাঁচ ভেঙ্গে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্থ্য আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। হামলার আশঙ্কায় সন্ধ্যার পর উপজেলা সদরের গোটা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা দোকান-পাট বন্ধ করে দেয়ে নিরাপদে আশ্রয় নেয়।

হাসপাতালে চিকিৎসাধিন আহত শরিফুল ইসলাম জানান, তিনি খোকসা ডিগ্রী কলেজের হিসাব সহকারী ও রাসায়নিক সারের ব্যবসায়ী। শনিবার সন্ধ্যার আগে তিনি বহরমপুরে ব্যবসায়ীক কাজে যাচ্ছিলেন। এ সময় জানিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান মজিদ, সন্তোষ ঘোষসহ ৫/৬ জন তার (শরিফুলের) উপর হামলা করে।

সাবেক ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি জানান, গত ইউপি নির্বাচনের পর থেকে চেয়ারম্যান মজিবর রহমান মজিদের সন্ত্রাসীরা তার লোকদের উপর একাধিক হামলা করেছে।

জানিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান মজিদ হামলার বিষয়টি অস্বিকার করেন।

ঘোড়া মার্কা প্রতিকের সতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৭ অক্টোবর রাতে হেলমেট পরিহৃত প্রতিপক্ষ নৌকা প্রতিকের প্রার্থীর সন্ত্রাসীরা তার কর্মী আজাদ আলীর উপর হামলা করে। এর পর থেকে তারা একাধিক কর্মী ও সমর্থকের ওপর হামলা করাসহ তার প্রচার মাইক ভাংচুর পোষ্টার ছিড়ে ফেলেছে।

নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার জানান, প্রতিপক্ষের হামলায় তার কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলা কারীরা তার অফিস ও সমর্থকদের দোকান ভাংচুর করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, সন্ধ্যা থেকে দুই প্রার্থীকে শান্ত করার চেষ্টা করা হয়। সাড়ে ৭ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইবের চলে গেলে পুলিশের দুটি গাড়িসহ তার গাড়ির বহর বাজার অতিক্রম করার সময় হামলায় আক্রান্ত হয়। গাড়ির পেছনের ডোরের কাঁচ ভেঙ্গে যায়। তিনি মামলা করবেন।

আরো পড়ুন – কুমারখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মামলাটি প্রক্রিয়াধিন রয়েছে। উত্তেজিত নেতা কর্মীরা দুই একটি দোকানের সাটারে কোপ দিয়েছে। এ ঘটনায় কোন পক্ষই থানা মামলা করেনি।

কুমারখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

ফেসবুকে অর্থাভাবের আবেগঘন স্ট্যাটাস দিয়ে মিরাজ হোসেন (২৩) নামের এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত মিরাজ জেলার কুমারখালী উপজেলার গোবরা চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে কুমারখালী সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানায়, মিরাজ হোসেন দীর্ঘদিন দাঁতের ব্যাথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার সকালে হঠাৎ দাঁতের ব্যাথা বেড়ে গেলে দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করেন। বিষপানের বিষয়টি জানতে পেরে পরিবারের লোকেরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবণতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শুক্রবার দুপুরে কলেজ ছাত্রের মৃতদেহ বাড়িতে নেওয়া হলে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তাকে শেষবারের মত দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী।

মৃত মিরাজের ফুফাতো ভাই শাহিন বলেন, মিরাজ দাঁতের রোগে ভুগছিল। ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষ পান করে। পরে রাতে মারা যান।

আরো পড়ুন – খোকসায় ডায়াবেটিস সেন্টার উদ্বোধন

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার বলেন, ছেলেটি খুব ভাল ও পরিশ্রমী ছিলেন। খুব কষ্ট করে একটি বিল্ডিং বাড়ি বানিয়েছিল। কিন্তু ওই ছাত্রের অসুখ ছিল। হয়তো সেই অভিমানে আত্মহত্যা করেছে।

খোকসায় ডায়াবেটিস সেন্টার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জানিপুর-শোমসপুর সড়কের কাদিরপুরে রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ রশিদ-ই-মাহাবুব।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস আর খান, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সদস্য রফিকুল ইসলাম খান, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহসানুল হক নবাব। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কুষ্টিয়া শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি হেলথ লিমিটেডের পরিচালক ফারুক আজম ও তার স্বধর্মিনী রাবেয়া খানম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আবু তালেব ডিগ্রী কলেজের অধ্য রায়হানুল হক সুলতান, ড. আমানুর আমান, রবিউল আলম বাবুল, মোহাম্মদ আলী, জিল্লুর রহমান, নাজিমুজ্জামান, নুরুজ্জামান, প্রিন্সসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

আরো পড়ুন – খোকসায় শিক্ষক দিবস পালিত

এ দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

খোকসায় শিক্ষক দিবস পালিত

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারে আয়োজন উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি খোকসা সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, গোপগ্রাম এজেট এম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, বিলজানি দাখিল মাদ্রাসা সুপার আব্দুল আওয়াল, আব্দুল কুদ্দুস প্রমুখ।

আরো পড়ুন – খোকসায় প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...