বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 453

খোকসায় মোটরসাইকেল চালক হত্যায় দুই জনের আমৃত্যু

0

এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ওরফে লতিফকে (৩০) গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে আমৃত্যু ও এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। একই সাথে সাজাপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা হারে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরের কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি)।

আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ধুনচি গ্রামের মৃত ফয়েজ শেখের ছেলে মজিবর শেখ (৩৭) ও কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার তোফাজ্জেল আলীর ছেলে ফজলু (৩৫)। এছাড়াও এই মামলার আসামি খুশি বেগমকে (৪৬) যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত খুশি বেগম কুষ্টিয়ার খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মজনু শেখের স্ত্রী।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি খুশি বেগম আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি ফজলু ও মজিবর পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় আজিম সর্দারকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নজরুল ইসলাম যাত্রী বহনের উদ্দ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। সেদিন বিকাল থেকে তিনি নিখোঁজ হন। পরের দিন ১৭ জুলাই দুপুর ১টার দিকে খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মাঠে পাট খেতের মধ্যে মস্তকহীন নজরুলের লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে নজরুলের ভাড়ায় চালিত মোটরসাইকেল চুরি করতে তাকে গলা কেটে হত্যা করে। পরের দিন ১৮ জুলাই নিহতের বড়ভাই রাজবাড়ীর কালুখালী উপজেলার সজিরদ্দিন শেখের ছেলে বিল্লাল শেখ বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে খোকসা থানায় এজাহার দায়ের করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মাটরসাইকেল চালক নিহত

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় স্যা প্রমাণ শেষে ৪ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শান্তির আদেশ দেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, মোটরসাইকেল চালক নজরুল ইসলামকে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুজনের আমৃত্যু কারাদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মাটরসাইকেল চালক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার শহরতলীর এলজিইডি ভবনের সামনে ড্রাম ট্রাকের ধাক্কায় মনিনুর ইসলাম মনু (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘাতক চালক এবং ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার দিকে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত মনিল ইসলাম মনি বিআরবি গ্রæপের কিয়াম মেটাল ইন্ড্রাঃ লিমিটেডের জুনিয়র হেলপার হিসেবে কর্মরত ছিলেন। নিহত মনিরুল ইসলাম মনু কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া এলাকার মৃত আফতাব বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মত শনিবার বিকালে উিউটি শেষ করে নিজ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন মনিরুল। পথিমধ্যে শহরের এলজিইডি ভবনের সামনে নিমার্ণাধীন কালভার্টের কাছে পৌছালে মনির সামনে থাকা ড্রাম ট্রাকের পিছনের ব্যাক ডালায় ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয়ারা ধাওয়া করে ড্রাম ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে এসে মনিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আরো পড়ুন – দৌলতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক চালুক ও ড্রাম ট্রাকটি পুলিশ আটক করেছে।

দৌলতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন (৪৬) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার খলিসাকুন্ডি মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। মোতালেব একই গ্রামের মৃত মজির উদ্দিন ছেলে।

আরো পড়ুন – দৌলতপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

স্থানীয়রা জানান, শনিবার সকালে খলিসাকুন্ডি মাঠপাড়ার স-মিলের পাশে একটি খাম্বায় উঠে বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করতে যায়। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতে তারে জড়িয়ে যান। স্থানয়িরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার হোসেনাবাদ লালদহ মাঠের পান েেত শান্ত ইসলাম (১১) নামে ওই শিশুকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার কলমের ছেলে জয় (২২) এর বিরুদ্ধে দৌলতপুর থানায় হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দিরপাড়া গ্রামের সিরাজ মন্ডলের ছেলে হোসেনাবাদ ফজলুল উলুম বহুমুখি মাদ্রাসার ছাত্র শান্ত ইসলাম শুক্রবার সকালে হোসেনাবাদ লালদহ মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় হোসেনাবাদ মল্লিকপাড়া এলাকার কলমের ছেলে জয় ঘাস নেওয়ার কথা বলে শান্ত ইসলামকে পান বরজের ভেতরে ডেকে নিয়ে যায়। পরে তার পরনের ট্রাউজার খুলে জোরপূর্বক বলাৎকার করে পানবরজের ভেতর শান্তকে আটকে রাখে। শুক্রবারের জুম্মার নামাজের সময় হওয়ায় শান্ত বাড়ি ফিরে না আসায় তার মা ছেলেকে খোঁজ করতে যায়। এ সময় শান্তকে পান বরজ থেকে উদ্ধার করর পর সে এ ঘটনা জানায়।

আরো পড়ুন – কুমারখালীতে মাদকের আস্তানায় র‌্যাবের হানা

শান্তর মাতা পরিয়ারা খাতুন বলেন, একজন বর্বরের দ্বারাই এ ধরনের কান্ড ঘটানো সম্ভব। এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, শিশু বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। বলাৎকারের শিকার শিশুকে ডাক্তারী পরীার জন্য শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অভিযুক্ত জয় পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।

কুমারখালীতে মাদকের আস্তানায় র‌্যাবের হানা

0
র‌্যাবের অীভযানে আটক মাদক কারবারি

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী শহরের চিহ্নিত মাদক আস্তানায় র‌্যাব অভিযান চালিয়ে ৬৬ লিটার চোলাই মদসহ সাদেক হোসেন (৬০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে কুমারখালী পাবলিক লাইব্রেরী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আটক সাদেক কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার আজমত আলী শেখের ছেলে।

শনিবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

আরো পড়ুন – কুষ্টিয়ায় আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য আটক

তিনি জানান, শনিবার দুপুরে কুমারখালী থানাধীন পাবলিক লাইব্রেরীর পাশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৬৬ লিটার চোলাই মদ (যাহার মূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা) সহ সাদেক হোসেন (৬০) গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কুষ্টিয়ায় আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় পুলিশ লাইনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২২ আগষ্ট রাত সাড়ে ৮ টার দিকে শহরতলীর বারখাদা ঈদগাহপাড়া জামে মসজিদের সামনে হতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের জনৈক মিনারুল ইসলামের একটি লাল রংয়ের ডিসকভারি ১০০ সিসি মটরসাইকেল চুরি হয়। তিনি নামাজ আদায় করে মাত্র ১০-১৫ মিনিট পর মসজিদ থেকে বের হয়ে দেখেন তার মটরসাইকেলটি আর নেই। চুরির ঘটনায় তিনি কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর পর থেকে চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার এবং চোরকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করে। এ ধারাবাহিকতায় গত ২৯ আগষ্ট মিল্টন নামে এক চোরকে আটক করা হয়। পরবর্তীতে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলার ডাক বাংলা এলাকা থেকে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য কুষ্টিয়া শহরতলীর বটতৈল দক্ষিণপাড়ার মৃত হারু মন্ডলের ছেলে তৈয়ব (৫২) এবং বটতৈল মিলপাড়া এলাকার আবুল বাশারের ছেলে শাহীন আলমকে (৩০) লাল রংয়ের একটি ডিসকভারি ১০০ সিসি চোরাই মটর সাইকেলসহ আটক করা হয়।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে নারীর আত্মহননের চেষ্টা

সংবাদ সম্মেলনে জানানো হয় আটক দুজনের বিরুদ্ধে কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন থানায় চুরি, অস্ত্র, ডাকাতি, মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আটককৃত দুজনই আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। এদের দলে আরো বেশ কয়েকজন সদস্য রয়েছে। পুলিশ তাদেরকেও গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে নারীর আত্মহননের চেষ্টা

0

শিশুটির বামহাত বিচ্ছিন্ন হয়ে গেছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জের ধরে চার বছরের কন্যা শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আতœহননের চেষ্টা করেন।

এ ঘটনায় ওই নারী সুমি খাতুনের (৩০) কোলে থাকা চার বছর বয়সী শিশুকন্যা সুরভীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাগ্যক্রমে দুজনের বেঁচে গেছেন। আহত গৃহবধূ সুমি খাতুন এখন ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সুমি খাতুন কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকার সি বøকের সাপ্পীরুল ইসলাম (সাপ্পী)র স্ত্রী। সুরভী তাদের ২য় সন্তান। প্রায় এক যুগ আগে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের সুমির সঙ্গে সাপ্পীর বিয়ে হয়। তাদের ৮ বছর বয়সী আরো এক ছেলে সন্তান রয়েছে।

আহতের স্বজনরা জানান, স্বামীর সঙ্গে সুমির মাঝেমধ্যেই পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হতো। শনিবার সকালে পারিবারিক কলহের জেরে সুমি তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ী থেকে বেরিয়ে যান। পরে শহরের ধোপাপাড়া বড়স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় শিশুটির শরীর থেকে বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মা ও শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়।

প্রত্যদর্শীরা জানান, হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেন ফরিদপুর থেকে দর্শনার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় হঠাৎ করে একটি শিশু কন্যাকে কোলে নিয়ে এক নারী ওই ট্রেনের নিচে ঝাঁপ দেন। তবে ভাগ্যক্রমে ওই নারী ে ট্রেনে সাথে ধাক্কা খেয়ে একপাশে পড়ে যান। এতে শিশুটির এক হাত ট্রেনের চাকার নিচে পড়ে দেহ থেকে বিছিন্ন হয়ে যায়। এছাড়াও মা ও মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রæত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

আরো পড়ুন – গড়াই নদীতে দুই দিনের নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম জানান, আশঙ্কাজনক অবস্থায় শনিবার সকাল ৯ টার দিকে মা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিশু বাম হাত কনুইয়ের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মা-মেয়ে দুজনকেই প্রয়োজনীয় সকল চিকিৎসা দেওয়া হচ্ছে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী বলেন, সকাল ৮টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় ফরিদপুর থেকে ছেড়ে আসা দর্শনাগামী মালবাহী ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে।

গড়াই নদীতে দুই দিনের নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গড়াই নদীতে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুইতীরে লাখো মানুষের ঢল নামে।

শুক্রবার বিকালে কুমারখালী উপজেলার কয়া এবং শহরের ঘোড়া ঘাট এলাকায় গড়াই নদীতে এই বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম। কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্ব করেন।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঝিসহ ১২টি দল অংশগ্রহন করেন। শুক্রবার বিকালে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে শনিবার। প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের জন্য পুরস্কার হিসেবে তিনটি আলাদা ব্যান্ডের মোটরসাইকেল দেওয়া হবে।

আরো পড়ুন – কুমারখালীতে সড়কের পাশের ময়লার দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা

দুই দিন ব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপলে গড়াই নদীর তীরবর্তী দুই পাড়ে বসেছে গ্রামীন মেলা। অসংখ্য দোকান পাট ও শিশুদের বিনোদন জন্য নাগর দোলা, মিনি রেল, ডিজিটাল নৌকা ভ্রমন থেকে শুরু করে হরেক রকমের পন্যের সমাহার সাজিয়ে বসেছেন দোকানিরা ।

নৌকা বাইচ অনুষ্ঠানটির উৎসব মুখর পরিবেশ নিশ্চিতসহ বাইচকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের প থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

কুমারখালীতে সড়কের পাশের ময়লার দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা

0

কুমারখালী প্রতিনিধি

আইন ভঙ্গকরে প্রতিনিয়ত কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালী কাজীপাড়ায় ময়লা আবর্জনা ফেলায় সৃষ্টি হচ্ছে প্রচন্ড দুর্গন্ধ। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিকট দুর্গন্ধে নাকাল হচ্ছে পথচারী ও পরিবহনের যাত্রীরা।

কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষের নির্দেশে পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন শহরের প্রায় শতাধিক টন বর্জ্র ময়লা আবর্জনা কুষ্টিয়া- রাজবাড়ি সড়কের দুই পাশে ফেলে যায়। এত থেকে সৃষ্টি হচ্ছে পচা দুর্গন্ধ। এ ব্যাপারে স্থানীয় উপজেলা প্রশাসন সহ সাধারন নাগরিকদের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও কোন প্রতিকার মিলছে না।

সওজ কুষ্টিয়ার পক্ষ থেকে সড়কের পরিবেশ সাভাবিক রাখতে সড়কের পাশের ময়লা না ফেলার জন্য দুটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, মহাসড়কে ময়লা ও আবর্জনা ফেলা মহাসড়ক আইন, ২০২১ এর ধারা ৯ (১৬) ও ১৪ (১০) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ধারা ৬ (গ) ১৫ (১) (৬) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তা সত্বেও কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষ প্রতিদিনিই সড়কের দুই পাশে পৌরসভা এলাকার সকল প্রকার ময়লা আবর্জনা ফেলে যাচ্ছেন।

একজন শিক্ষক জানান, আইন ভঙ্গ করে জনগুরুত্বপূর্ণ এই সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। অনতিবিলম্বে সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলানো বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত।

নন্দলালপুর ইউনিয়নের শিবরামপুর এক বাসিন্দা বলেন, বাইসাইকেল চালিয়ে প্রতিদিনই শহরের যাতায়াত করি। সারাপথ ভালোই আসি কিন্তু এখানে এলেই ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে।

আরো পড়ুন – কুষ্টিয়ার ডিসির মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি 

একজন আইনজীবী বলেন, জেলা শহরে যাতায়াতকালে ময়লা আবর্জনার পঁচা দুর্গন্ধে নিশ্বাস নেওয়া যায়না। আইন অমান্য করে রাস্তার দুই পাশে ময়লা আবর্জনার ভাগাড় তৈরী করা হয়েছে, একাজ করা মোটেও উচিত হয়নি।

কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিকুল ইসলাম বলেন, সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে মানুষের খুবই অসুবিধা হচ্ছে, পরিবেশ দুষণসহ সড়কের সৌন্দর্য্যহানি ও ক্ষতি হচ্ছে এটা সঠিক। কিন্তু এই মুহুর্তে ময়লা আবর্জনা ফেলার মতো বিকল্প জায়গাও নেই। তবে জনদুর্ভোগ নিরসনে খুব শিঘ্রই একটি প্রকল্প গ্রহণ ও চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ার ডিসির মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসকের সরকারি মোবাইল নাম্বার (০১৭১৫-৪৬৮৬৪৬) ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। মোবাইল নাম্বার ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক তাঁর DC office, Kushtia, Bangladesh ফেসবুক পেজে এ বিষয়ে একটি সর্তকতামূলক পোষ্ট দেয়ার পর বিষয়টি সবার নজরে আসে।

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক তাঁর ফেসবুক পেজে দেয়া ওই পোষ্টে উল্লেখ করেন “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসক কুষ্টিয়ার সরকারি মোবাইল নম্বর (০১৭১৫-৪৬৮৬৪৬) ক্লোন করার মাধ্যমে জনৈক অসাধু ব্যক্তি বিভিন্ন ব্যক্তিবর্গের নিকট টাকা দাবি করছেন। উক্ত নম্বর থেকে যোগাযোগের চেষ্টা করা হলে কোন প্রকার লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।”

জেলা প্রশাসক সাইদুল ইসলাম তাঁর সরকারি মোবাইল নাম্বার ক্লোনের বিষয়টি স্বীকার করে জানান, কে বা কারা তাঁর মোবাইল নাম্বার ক্লোন করেছে। একজন ভুক্তভোগী বৃহস্পতিবার তাঁকে ফোনে বিষয়টি অবগত করার পর পরই তিনি তাৎক্ষণিকভাবে আগাম সর্তকর্তা হিসেবে কেউ যেন এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারিত না হন সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোষ্টটি দিয়েছেন। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার পরামর্শ দেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় মেডিকেল শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে

জেলা প্রশাসনের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) সাহেদ আরমান জানান, “স্যারের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে একাধিক ব্যক্তির কাছে অর্থ দাবি করা হয়েছে বলে তাদেরকে বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন।” তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...