রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 48

ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন নাফিজ আহমেদ রাজু

0

স্টাফ রিপোর্টার

ক্রীড়া সংগঠক নাফিজ আহমেদ রাজু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের কুষ্টিয়া জেলার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের আসন্ন নির্বাচন সামনে রেখে প্রধান নির্বচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় নাফিজ আহমেদ রাজু’র নাম ৪৪ নম্বর ক্রমিকে স্থান পেয়েছে। তিনি কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে মনোনিত হয়েছেন।

নাফিজ আহমেদ রাজু দীর্ঘ দিন ধরে কুষ্টিয়া জেলা অ্যাম্পায়ার সমিতির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া খোকসা যুব সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুষ্টিয়া জেলা ক্রিকেট দলের নিয়োমিত খেলোয়ার ছিলেন।

তিনি জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়ার মান উন্নয়নে কাজ করে আসছেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মহিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাবেয়া খাতুনের কনিষ্ঠ পুত্র। খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ছিলেন।

নাফিজ আহমেদ রাজু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনোনিত হওয়ায় খোকসা যুব সংঘ ও পাঠাগার, উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে।

নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, বাস্তবায়ন ১ জুলাই থেকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) আগামী ১ জুলাই থেকে কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নিয়ে নতুন এই পে-স্কেল একসঙ্গে নয়, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এ কারণে প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এর জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

গত বুধ (১৩ মে) ও বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেটসংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। টানা দুদিনের ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সম্মতি দেন।

অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ফলে জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই।’

ওই কর্মকর্তা আরও জানান, অর্থমন্ত্রীর আসন্ন বাজেট বক্তৃতার খসড়ায় ধাপে ধাপে বাস্তবায়নের পুরো কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের প্রস্তাব পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই ব্যয়ের চাপ সামলাতেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামোর অধীনে কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি ৫০ শতাংশ বাস্তবায়ন করা হবে। তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, তিন বছরে ধাপে ধাপে বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক বাজারে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ পড়বে না এবং সরকারের নগদ অর্থায়ন ব্যবস্থাপনাও সহজ হবে।

এর আগে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

বর্তমানে দেশের প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

বেসামরিক প্রশাসন, জুডিসিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ তৈরির জন্য সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কমিশন ও কমিটির খসড়া সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরির গ্রেড আগের মতোই ২০টি বহাল থাকছে। তবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই কাঠামো অনুমোদিত হলে গ্রেডভেদে কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯ দশমিক ৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারত থেকে ১৩ দিন পর ফিরল মানসিক প্রতিবন্ধী যুবক

0

কুষ্টিয়া প্রতিনিধি

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর ভারত থেকে নিজ দেশে ফিরেছে মানসিক প্রতিবন্ধী যুবক বকুল মন্ডল (৩৫)। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার পাড়া) গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে।

বিজিবি ও পরিবারের সদস্য জানান, গত ৩ মে বাড়ি থেকে নিখোঁজ হন বকুল মন্ডল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতায় চলে যান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতায় এক বাংলাদেশি যুবক অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা সেই ছবি দেখে বকুলকে শনাক্ত করেন। বকুলের পরিচয় নিশ্চিত হওয়ায় ওপারের মানুষের সহায়তায় সে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে বিএসএফ সদস্যরা সীমান্তের একটি বাড়ি থেকে বকুলকে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়। পরে বিষয়টি বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়।

১৬ মে শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়ন চড়াইকুড়ি সীমান্ত পিলার ১৫৭/২(এস) এর নিকট বিজিবি চিলমারি ক্যাম্প এবং ভারতের বিএসএফ চরভদ্র ক্যাম্পের সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে। ১৭ মে রবিবার বেলা ১১ টায় বিজিবি তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়।

ছেলের ফিরে আসা প্রসঙ্গে বকুলের বাবা লুৎফর রহমান মন্ডল বলেন, বকুল মানসিক প্রতিবন্ধী। ছেলেটা নিখোঁজ হওয়ার পর আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওকে আর ফিরে পাব না। ফেসবুকে ওর ছবি দেখে চিনতে পারি। বিজিবি ও স্থানীয় মেম্বারের সহায়তায় আমার কলিজার টুকরোকে ফিরে পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ।

রামকৃষ্ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, বকুল মানসিক প্রতিবন্ধী হওয়ায় অসাবধানতাবশত সীমান্ত পার হয়ে গিয়েছিল। বিষয়টি জানার পর থেকেই বিজিবির সাথে যোগাযোগ রক্ষা করা হয়। সঠিক সমন্বয়ের মাধ্যমে তাকে দ্রæত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজিবি’র চরচিলমারি কোম্পানি কমান্ডার সুবেদার মোশারফ হোসেন বলেন, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সমঝোতার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

পথের ধারে বিক্রি হচ্ছে পেট্রোল

0

জ্বালানী তেলের কৃত্রিম সংকটে দেশের মানুষ দিশেহারা হয়ে উঠেছিলো। সরকারের রেশনিং পদ্ধতিতে প্রায় দুই মাস ধরে চললো এ সংকট। ওই সময় রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে জ্বালানী তেল সংগ্রহ করতে হয়েছে। দু’সপ্তাহ পর সেই চিত্র পাল্টে গেছে। এখন মুদিদোকান থেকে শুরু করে পথের ধারে খোলা আকাশের নিচে থরে থরে পেট্রোলের ভরা বতল সাজিয়ে বিক্রি করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা-একতারপুর সড়কের কমলাপুর থেকে ছবিটি তোলা।

 

নিখোঁজের দুইদিন পর তিন কিশোরকে উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া তিন কিশোরকে দুই দিন পর খোকসা থেকে উদ্ধার করা হয়েছে। ‘কাল্পনিক জগতের’ সন্ধানে ঘর ছেড়ে যাওয়া এই তিন শিক্ষার্থীকে। শুক্রবার রাতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে কুমারখালী উপজেলার বুজরুক দুর্গাপুর গ্রাম থেকে নিখোঁজ হয় তিন বন্ধু সামিউল আলিম শাওন (১৩), শামিম (১২) ও তালহা (১২)।

তারা সবাই স্থানীয় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে শাওন সপ্তম শ্রেণির এবং বাঁকি দুইজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের অগোচরে তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গত শুক্রবার রাতে খোকসা উপজেলার সাতপাখিয়া এলাকার কয়েকজন তরুণ রাজবাড়ীর কালুখালী থেকে ক্রিকেট খেলে ট্রেনে ফিরছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে ওই তিন কিশোরকে দেখে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে তাদের মিল খুঁজে পান।

তরুণরা তাৎক্ষণিকভাবে কিশোরদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের খোকসা রেলস্টেশনে নামিয়ে রাখেন। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রæত সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, মূলত শখ পূরণ ও অজানাকে জানার এক কাল্পনিক মোহে পড়ে তারা নিজেদের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়েছিল। ফেসবুক ও গণমাধ্যমের প্রচারণার ফলে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রæত উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সুস্থ অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারগুলোতে। শামিমের বাবা আব্দুর রহিম আবেগাপ্লুত হয়ে বলেন, “ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত থাকার সুযোগে ছেলে কাউকে না বলে বেড়িয়ে গিয়েছিল। ছেলেকে ফিরে পেয়ে আল্লাহর কাছে হাজার শুকরিয়া।”

স্থানীয় সচেতন মহল এবং পুলিশ প্রশাসন সাতপাখিয়া এলাকার সেই তরুণদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন, যাদের তাৎক্ষণিক তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ছাড়াই কিশোররা পরিবারের কাছে ফিরতে পেরেছে।

কলাপাতায় আম মাখা

0

ঝাল নুন দিয়ে মাখানো কাঁচা আম শিশু থেকে বুড়ো সব বয়সীদের জিভ ভিজিয়ে দেয়। স্কুলে টিফিনের ফাঁকে অনুমতি সাপেক্ষে ঝাল নুন দিয়ে কলাপাতায় আম মাখানো কাজে মেতে উঠেছে শিশু শিক্ষার্থীরা। কুষ্টিয়ার খোকসা একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আম নিয়ে মেতে ওঠা শিশুদের একাংশ। ছবিটি সম্প্রতি তোলা।

জেলা ছাত্রদল সদস্য সচিবের চরিত্র হননের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত বলেছেন, জেলা ছাত্রদলের কমিটি গঠনকে সামনে রেখে একটি চক্র তার চরিত্র হননের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ লক্ষ্যে ২০১৫ সালের বন্ধু আড্ডার একটি ভিডিও চিত্র ২০২৬ সালে সামনে নিয়ে এসে নোংরা অপপ্রচার চালানো হচ্ছে। যদিও সেই ভিডিওতে অপ্রীতিকর কিছু দেখা যায়নি।

শুক্রবার বিকালে কুষ্টিয়া গ্রেসক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিশাত বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, সামাজিক অবস্থান ও ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার একটি পুরোনো ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ বিকৃত, এডিটেড এবং বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

সেই ভিডিও অতীত ব্যাকগ্রাউন্ড বর্ণনায় ত্যাগী এই ছাত্রদল নেতা বলেন, ঘটনাটি মূলত ২০১৫ সালের। সেদিন আমার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ছিল। প্রচন্ড বৃষ্টির মধ্যে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে মিরপুরে যাওয়ার সময় আমি পুরোপুরি ভিজে যাই। পরে আমার চাচাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভেজা জামা খুলে শুকাতে দেই এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সেখানে আমার বন্ধু তুষারের সাথে একটি মোবাইল ফোন নিয়ে হাস্যরস ও মজার ছলে ধস্তাধস্তির সময় মোবাইলটি নিচে পড়ে যায়। সেই মুহূর্তে উপস্থিত আরেক বন্ধু ভিডিওটি ধারণ করে। এটি সম্পূর্ণ বন্ধু মহলের একটি স্বাভাবিক আড্ডার ঘটনা ছাড়া আর কিছুই নয়।

নিশাত দাবি করেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছি বহুবার। আমার বিরুদ্ধে ৩০টিরও অধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং আমাকে ৮ বার কারাবরণ করতে হয়েছে। কিন্তু এত নির্যাতন-হয়রানির পরও আমি আমার রাজনৈতিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন, কুষ্টিয়া পলিট্যাকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাফিদ সরিফ পাপন প্রমুখ।

হত্যা মামলায় আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় হত্যা মামলায় আত্মগোপনে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মজমপুর গেট এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত সানোয়ার মোল্লা সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সানোয়ার মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ইউসুফ শেখ হত্যা মামলার এজাহার নামীয় আসামী। ওই মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রকিব উদ্দিনের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার রাতে শহরের মজুমপুর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেলা সাড়ে ৩টার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে এজাহারনামীয় আসামিরা তাঁকে দেখে ধাওয়া করেন।

এরপর আসামিরা তাকে গুলি করেন। অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট নিহত ইউসুফ শেখের মেয়ে মোছাঃ সীমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৭৫ জনের নাম উল্লেখ ছাড়াও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। এছাড়াও সানোয়ার মোল্লার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রকিব উদ্দিন জনি জানান, ইউসুফ শেখ হত্যা মামলায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামী সানোয়ার মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পেঁয়াজ ফেলে দিচ্ছেন চাষীরা

0

লাভের আশায় উচ্চ ফলন শীল পেঁয়াজ আবাদ করেছিলেন কৃষকরা। আশাতীত ফলন পেয়ে তারা খুশি হয়েছিলেন। দাম বাড়লে বিক্রির আশায় কৃষক তার উৎপাদিত পেঁয়াজের সিংহ ভাগ চাতাল জাত করেছিলেন। কিন্তু হঠাৎ পেঁয়াজে পঁচন দেখা দিয়েছে। প্রতিদিন একশো মন পেঁয়াজ বাছলে ২-৩ মন পঁচা পেঁয়াজ বেড় হচ্ছে। পঁচা পেয়াজ বাজারে বিক্রি না হওয়ায় পুরোটাই ফলে দিতে হচ্ছে। এক কৃষকের বাড়ির পাশের একটি ব্রিজের উপর কয়েমন পেঁয়াজ ফলে দেওয়া হয়েছে। সেখান থেকে খাওয়ার উপযোগী পেঁয়াজ কুড়িয়ে নিচ্ছেন এক নারী। কুষ্টিয়ার খোকসার শোসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় ছবিটি তোলা।

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে (৭ মে) মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘœ করতে মূলত দীর্ঘ ছুটির এ সুযোগ করে দেওয়া হয়েছে।

তবে ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) অফিস খোলা থাকবে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিাবার) পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) অফিস খোলা থাকবে।

ছুটির আওতার বাইরে থাকবে যারা-

# জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

# হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

# চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

# জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...