বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 455

পুলিশ সদস্যদের শরীর চর্চা ও খেলা-ধূলার আহবান কুষ্টিয়ার এসপি’র

0
পুলিশ সুপার খাইরুল আলম

কুষ্টিয়া প্রতিনিধি

সুস্থ শরীর নিয়ে কর্তব্য পালনে নিয়মিত শরীর চর্চা ও বৈকালিক খেলা-ধূলা করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম।

রবিবার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের প্রতি এ আহবান জানান।

মাষ্টার প্যারেডে সকল সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্যগণ অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন।

এ সময় পুলিশ সুপার খাইরুল আলম বলেন, নিয়মিত মাস্টার প্যারেড অনুশীলনের মাধ্যমে পুলিশের কমান্ড, কন্ট্রোল, ডিসিপ্লিন, প্যারেডের সুন্দর টার্ন আউট ও শারীরিক সমতা অর্জন করতে হবে। তিনি দায়িত্ব-কর্তব্য এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সংক্রান্ত নির্দেশনা প্রদানের পাশাপাশি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, মানুষের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখা এবং সুস্বাস্থ্য ও সুগঠিত শরীরের জন্য প্রয়োজন কমপে ৩০ মিনিট শরীরচর্চা। এ কারণে নিজেদের সুস্থ থাকা ও সুস্থ শরীর নিয়ে পুলিশ সদস্যদের ডিউটি করার পাশাপাশি বৈকালিক খেলা-ধূলায় অংশ গ্রহণ করার কোন বিকল্প নেই।

দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত ও পুলিশের হয়রানি-নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়ে তোলার পাশাপাশি বিট পুলিশিং ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দেয়ার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

আরো পড়ুন – কুমারখালীতে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ও সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন ছাড়াও কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ এ সময় উপস্থিত ছিলেন।

কুমারখালীতে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে কুমারখালী শহরের স্টেশন বাজার ও তরুন মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিদুল ইসলাম। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, সারের বাজার যাচাই অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার ও সংরণ আইনে সার ব্যবসায়ী আব্দুল গাফফার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধ ও আইনে তরুনমোড় এলাকার ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন – কুষ্টিয়ায় প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করায় স্কুলছাত্রী ছুরিকাহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করায় স্কুলছাত্রী ছুরিকাহত

0
ঘাতক রানা ( ফেসবুক থেকে সংগৃহীত ছবি)

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় একজন আটক হলেও মূলহোতা রানা (১৭) পালাতক রয়েছে।

শনিবার বিকালে সদর উপজেলার ঝাউদিয়া বাজার এলাকায় স্কুলছাত্রীর উপর হামলা চালানো হয়। আহত স্কুলছাত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ আশরাফুল নামে একজনকে আটক করেছেন।

আহত ছাত্রী ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আর অভিযুক্ত রানা সদর উপজেলার লক্ষীপুর খাতের আলী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিার্থী।

আহত ওই ছাত্রী জানান, শনিবার বিকালে ঝাউদিয়া বাজারের কালিতলা এলাকায় প্রাইভেট পড়তে যায়। এক সময় সম্পর্কে দুলাভাই আশরাফুল ইসলাম দেখা করার জন্য খবর দেন। পড়া শেষে আমি গোলাপের হোটেলে দেখা করতে গেলে দেখি রানা সেখানে উপস্থিত আছেন। আমাকে দেখে রানা বলে, তোমার সমস্যা কি? তখন আমি বলি, আমার ছবি আপনার ছবির সঙ্গে জোড়া লাগিয়েছেন কেন? আমার ছবিগুলো ডিলিট করে দেন। এ সময় রানা জিজ্ঞাসা করে আমি তার সঙ্গে কথা বলি না কেন? এক পর্যায়ে পকেট থেকে ধারালো কিছু বের করে রানা আমার মুখে ও হাতে আঘাত করে। আমার মুখের ৪টি স্থানে আঘাত করেছে সে। এরপরই সে পালিয়ে যায়।

ওই ছাত্রী আরও অভিযোগ করে বলেন, আমি যখন অষ্টম শ্রেণিতে পড়তাম, তখন থেকে সে আমার পেছনে ঘোরে। আমি তাকে পাত্তা দেইনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম বলেন, আঘাতপ্রাপ্ত হয়ে এক ছাত্রী হাসপাতালে আসে। তার মুখে ও হাতে আঘাত রয়েছে। খুর জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত গভীর নয়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরো পড়ুন – দৌলতপুরে সার ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক উত্তম কুমার সরকার বলেন, বিকালের দিকে ঘটনাটি ঘটেছে। আমার স্কুলের দশম শ্রেণির ছাত্রী সে। এলাকার এক বখাটে ধারালো কিছুদিয়ে তাকে আঘাত করেছে বলে জানতে পেরেছি। আমরা খোঁজ-খবর রাখছি। পরিবার থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ আননুর জায়েদ বলেন, আশরাফুলকে আটক করা হয়েছে। রানা নামের যুবককে আটকের চেষ্টা চলছে। পরিবার থেকে এখনও কোন অভিযোগ আসেনি। তারপরও পুলিশ চেষ্টা করছে তাকে আটক করা জন্য।

দৌলতপুরে সার ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা

0
ভ্রিাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সরকার অনুমোদিত ডিলার বা সাব-ডিলার না হয়েও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার বিক্রয়ের অপরাধে সাহাবাস আলী (৪৫) নামের এক সার ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর বাজারে অভিযান চালিয়ে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এ সময় দৌলতপুর কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডিত সার ব্যবসায়ী সাহাবাস আলী একই গ্রামের মৃত সামছের আলীর ছেলে।

আরো পড়ুন – ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার বলেন, সারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কৃষকরা যাতে ন্যায্যমুল্যে সার পান সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু, কালীগঞ্জ, মহেশপুর, শৈলকুপা ও কোটচাঁদপুরে বিএনপির উদ্যোগে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জ¦ালানী তেলের মুল্য, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিংসহ ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার উপজেলা ও পৌর বিএনপির সাংগঠিনিক কমিটি পৃথক ভাবে এ কর্মসূচীর আয়োজন করে। আয়োজিত কর্মসুচিতে কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন – দৌলতপুরে ট্রাক শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ

শনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার বেল্টু মোড় থেকে একটি বিােভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে তেলপাম্পের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ জেলা বিএনপির সভাপতি এম এ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জিন্নাতুল হক, আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম আননসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

দৌলতপুরে ট্রাক শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের এক সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আল্লারদর্গা বাজারে কাঠের গুড়ি ফেলে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

শ্রমিকরা জানান, নামের সাথে মিল থাকায় প্রকৃত আসামীকে গ্রেফতার না করে ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দৌলতপুর থানা পুলিশ। আসাদ দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নুরা মন্ডলের ছেলে। শ্রমিকদের দাবী দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার প্রকৃত আসামী একই গ্রামের নুর ইসলামের ছেলে আসাদ। আসামী আসাদ ২০০৭ সালের ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন এবং বর্তমানে সে মিরপুর উপজেলার নয়মাইল কাচারী এলাকায় বসবাস করছেন। তাকে গ্রেফতার না করে নামের সাথে মিল থাকায় শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদকে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে। সড়ক অবরোধ কালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতাদের সাথে আলোচনায় বসেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।

আরো পড়ুন – কুমারখালীর গ্রাম থেকে ৩৫টি দেশীয় অস্ত্র জব্দ

দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, শ্রমিক নেতাদের সাথে কথা বলে সড়ক অবরোধ স্বাভাবিক করা হয়েছে।

কুমারখালীর গ্রাম থেকে ৩৫টি দেশীয় অস্ত্র জব্দ

0
প্রতিকী ছবি

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী গ্রাম থেকে ৩৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এ সব দেশীয় অস্ত্র জব্দ করে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ঢাল, ফলা, হাঁসুয়া, বল্লম।

অভিযানে আটক দুই জন হচ্ছেন কুমারখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ড বাটিকামারা এলাকার মনির হোসেনের ছেলে ফাহিম হোসেন (২৫) ও নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চুড়াইকোল এলাকার নজরুল ইসলামের ছেলে গালিব আশরাফ ওরফে সেতু (৩০)।

শনিবার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার এসব তথ্য নিশ্চিত করে জানান, পুরুষ শূণ্য চরপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে অভিযানে ৩৫ টি দেশীয় অস্ত্রসহ দু জনকে আটক করা হয়েছে। জব্দকৃত অস্ত্রগুলো পূর্বের মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে। আটককৃতদের অজ্ঞাতনামা আসামী হিসেবে সনাক্তপূর্বক গ্রেফতার দেখিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২০ সাল থেকে চরপাড়ায় আধিপত্য বিস্তার শুরু হয়। এক পরে নেতৃত্ব দেন দুলাল মিস্ত্রি। অপর পরে নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য আনসার আলী। ২০২০ সালের ৬ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মিস্ত্রির সমর্থক হুমায়ন মন্ডলকে (৪৪) কুপিয়ে হত্যা করে প্রতিপরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় ৩৬ জনের নামের একটি মামলা দায়ের করেছিলেন। মামলা নম্বর ৯।

আরো পড়ুন – কুমারখালীর তিন মাদ্রাসা শিক্ষক সহ ৮ জন র‌্যাবের হাতে আটক

১ আগষ্ট বদলা নিতে হুমায়ন হত্যা মামলার ৪ নং আসামী সেলিমকে কুপিয়ে হত্যা করে প্রতিপরা। এ হত্যাকান্ডের নিহতের ভাই শাহীন আলী থানায় ২৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ২।

জানা গেছে, হত্যা পাল্টা হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে উভয়প হামলা ও মামলার শিকার হয়েছেন। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি-ঘরেই ভাংচুর করা রয়েছে। বর্তমানে ওই গ্রামটি প্রায় পুরুষ শূন্য।

কুমারখালীর তিন মাদ্রাসা শিক্ষক সহ ৮ জন র‌্যাবের হাতে আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে এসবিএসএল নামে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানী খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বাড়ি থেকে তুলে নেওয়া সেই তিন মাদ্রাসা শিকসহ আট প্রতারককে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সানরাইজ বিজনেস সার্ভিস লিঃ নামের মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানীর চেয়ারম্যান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চর আউশিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (২৯), কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর একই জেলার মহেশপুর পদ্মপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মহসিন আলী (৩১), কোম্পানীর ফিন্যান্স ডিরেক্টর কুমারখালী উপজেলার গোবরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮), কোম্পানীর কর্মী কুমারখালী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের জলিল বিশ্বাসের ছেলে হাসান আলী (২৮), মহেন্দ্রপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুল হান্নান (৪৩), ওয়াশি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোস্তফা রাশেদ পান্না (৪৭), বাঁশ গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে আইয়ুব আলী (২৮), এবং বহল বাড়িয়া এলাকার আলতাফ শেখের ছেলে হাফিজুর রহমান (২৮)।

শনিবার বেলা ১১ টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান সংবাদ সম্মেলন করে ৮ জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই প্রতারক চক্রটি কুষ্টিয়া জেলায় সানরাইজ বিজনেস সার্ভিস লিঃ নামের একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানী খুলে গ্রাহকদেরকে অধিক মুনাফার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যায়। কোম্পানীটির প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৩শ পরিবার সর্বশান্ত হয়েছে। কুষ্টিয়া ছাড়াও উক্ত কোম্পানী ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী জেলা পর্যন্ত প্রতারণার জাল বিস্তার করে। প্রতারণার কৌশল হিসেবে কোম্পানীর নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল এপ্লিক্যাশন তৈরি করে গ্রাহকদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে গ্রাহকদের ১২শ টাকা দিয়ে কোম্পানীর আইডি খুলতে বলা হতো। প্রতি আইডি থেকে প্রতিদিন ১০ টাকা ও আইডি বাবদ প্রদানকৃত ১২শ টাকার সমমূল্যের পণ্য দেওয়ার আশ্বাস দেওয়া হতো। শুরুর দিকে কিছু গ্রাহক টাকা ও পণ্য পাওয়ার কারণে অনেকেই আইডি খুলতে উৎসাহিত হয়েছিল। এক সময় গ্রাহকদের লভ্যাংশের টাকা না দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যায় প্রতারক চক্রটি। লগ্নিকৃত টাকা হারিয়ে শত শত গ্রাহক দিশেহারা হয়ে পড়ে।

চক্রটির প্রারণার বিষয়ে একজন ভুক্তভোগী গ্রাহক গত ২৬ আগস্ট কোম্পানীর চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় দন্ডবিধির ৮০৬/২০/৩২৩/৩০৭/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৫।

আরো পড়ুন – ভেড়ামারায় রেস্টুরেন্টে ঢুকে ছাত্রদল নেতা-কর্মীদের উপর হামলা

সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প র‌্যাব-১২’র একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় শুক্রবার (২৬ আগষ্ট) রাত সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা হতে উক্ত এমএলএম কোম্পানীর প্রতারক চক্রের ০৫ জন সদস্য এবং পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে উক্ত কোম্পানীর আরও তিনজনকে ঝিনাইদহ জেলা ও ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। উক্ত কোম্পানীর বিরুদ্ধে জেলার মিরপুর ও কুমারখালী থানায় ২টি মামলা রয়েছে, যার মামলা নং-২০, তারিখঃ ১৩ জুন ২০২২, মিরপুর থানা এবং মামলা নং-৩৫, তারিখঃ ২৬ আগস্ট ২০২২।

উল্লেখ্য গত বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তিন মাদ্রাসা শিকসহ পাঁচজনকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সন্ধান না পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগী দুটি পরিবার কুমারখালী থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেন।

ভেড়ামারায় রেস্টুরেন্টে ঢুকে ছাত্রদল নেতা-কর্মীদের উপর হামলা

0
আহত ও আটক ছাত্রদল নেতা-কর্মীরা

ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি রেস্টুরেন্টে ঢুকে ছাত্রদলের ৭ নেতা-কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ আহত নেতাকর্মীদের পুলিশ আটক করেছে।

শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারা শহরের ধোয়া রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতাকর্মীরা জানান, শুক্রবার বিকালে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে আসিফ রেজা শিশির মোল্লা (২৬) কয়েকজন বন্ধু নিয়ে ভেড়ামারা শহরের ওই রেস্টুরেন্টে খেতে যান। একই সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শোকাবহ আগষ্ট নিয়ে উপজেলা ছাত্রলীগের পূর্ব নির্ধারিত আলোচনা সভা চলছিল। শহরের ওই রেস্টুরেন্টে দৌলতপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদর অবস্থানের কথা জানতে পেরে ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলা চালায়। হামলায় আহত ছাত্রদলের ৭ নেতাকর্মী স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ আহত ৭ ছাত্রদল নেতা কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।

হামলায় আহতরা হলেন, আসিফ রেজা শিশির মোল্লা (২৬) তপন আলী (২৮), রোকন আলী (২৭), মাসুদজ্জামান রুবেল (২৮), আমির হামজা মিঠু শেখ(২৮) শামিম রেজা (২৭) ও খালিদ বিন শহীদ (২৮)। এদের প্রত্যেকের বাড়ি দৌলতপুর উপজেলার বিভিন্নস্থানে বলে জানা গেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা শোকসভায় আগত ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাদেরকে হেফাজতে নেয়। আহত ছাত্রদল নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটক করা হয়েছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন – কুষ্টিয়ায় আন্ত:নগর ট্রেনে পাখর ছুঁড়ে যুবক কারাগারে

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা দাবি করেন তার ছেলেসহ বন্ধুরা মিলে ভেড়ামারার একটি রেস্টুরেন্টে খেতে যায়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। হামলায় তার ছেলেসহ ৭ ছাত্রদল নেতা কর্মী গুরুতর আহত হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই রেস্তোরাঁয় কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারা মারির ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ায় আন্ত:নগর ট্রেনে পাখর ছুঁড়ে যুবক কারাগারে

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে চলন্ত আন্ত:নগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আশারাফুল ইসলাম নামের এক ট্রেনে যাত্রী আহত হয়েছেন।

শুক্রবারা বেলা ১১ টার দিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পাথর ছোড়ার পরপরই স্থানীয়দের সহযোগিতায় রেলওয়ে পুলিশ সুমন আলী (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে। তাকে পোড়াদহ জিআরপি থানায় নেওয়া হয়েছে। আটককৃত যুবক সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে পোড়াদহ জিআরপি থানায় মামলা হয়েছে। পুলিশের হাতে আটক হওয়ার পর সুমন নিজেকে মানসিক বিকারগ্রস্থ হিসেবে দাবী করলেও পুলিশ বলছে তার আচার-আচরণে এ রকম কোন লণ ধরা পড়েনি।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস নামের আন্ত:নগর ট্রেনটি বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে কোর্টস্টেশনে এসে থামে। নিয়ম পাফিক ট্রেনটি পরের স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কুষ্টিয়া কোর্র্ট স্টেশন ছেড়ে বের হওয়ার মুহূর্তে হঠাৎ ডান পাশ থেকে পাথর নিপে করতে শুরু করে এক যুবক। এতে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে এক যাত্রী আহত হন। আহত ওই যাত্রীর নাম আশরাফুল ইসলাম বলে জানা গেছে। আহত ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঢিল ছোঁড়ার কারণে ট্রেনের জানালার আরও কয়েকটি কাঁচ ভেঙে গেছে। পরে মিলপাড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ট্রেনে থাকা পুলিশ স্থানীয়দের সহায়তা নিয়ে পাথর নিপেকারী ওই যুবক সুমনকে আটক করে।

আরো পড়ুন – খোকসায় সড়ক দুর্ঘটনায় ঘটকের মৃত্যু

তিনি জানান প্রাথমিকভাবে মনে হচ্ছে, অভিযুক্ত যুবক সুমন একজন ভবঘুরে। যেহেতু সে একটি গুরুতর অন্যায় করেছে এবং ওই ঘটনায় একজন আহত হয়েছেন সেই সাথে তার নিপে করা পাথরে ট্রেনের ক্ষয়-তি হয়েছে সে কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তীতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...