বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 411

মহেশপুরে নিহত যুবলীগ নেতার লাশ নিয়ে মানববন্ধন

0
নিহত যুবলীগ নেতা

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরের আলামপুর গ্রামে নিহত যুবলীগ নেতা হানিফ মন্ডলের লাশ নিয়ে পরিবার ও গ্রামবাসি মানববন্ধন করেছে।

শনিবার বিকাল ৪টার দিকে নিহত’র লাশ গ্রামে পৌছালে তারা খুনিদের ফাঁসির দাবিতে বিােভ প্রদর্শন ও মানববন্ধন করেছে। যুবলীগের ওয়ার্ড সভাপতি নিহত হানিফ আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে শুক্রবার সন্ধ্যার দিকে হানিফকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হানিফের পিতা রফিকুল ইসলাম স্থানীয় ইউপি মম্বর আব্দুল মালেককে প্রধান আসামী করে মামলা করেছেন। ইতোমধ্যে জালাল নামের একজনকে পুলিশ আটক করেছে।

প্রত্যদর্শী আলামপুর গ্রামের সফিকুল ইসলাম জানান, খেলার মধ্যে খেলোয়ার বদল নিয়ে আয়োজক আব্দুল মালেকের ভাই রাসেলের সঙ্গে সবুজের তর্কবিতর্ক হয়। এরপর সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের যুবলীগ নেতা হানিফকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এ হামলার সময় আলামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭) ও শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৩৫) আহত হন।

মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন জানান, এ হত্যাকান্ডের ঘটনায় জালাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

কুমারখালীতে ৫০ নারী পেলেন সেলাই মেশিন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালী উপজেলার ৫০ জন দুস্থ ও অসহায় নারীকে জীবিকার্জনের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরী এলাকায় সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ যাঁর কেউ নেই, তাঁর আছে শেখ হাসিনা। শেখ হাসিনা আপনার স্বাবলম্বী করার ল্েয সেলাই মেশিন উপহার দিয়েছেন। আপনার মেশিনটির সঠিক ব্যবহার করবেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

খোকসায় পৌর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

0

দলের মধ্যে চার দলীয় জোটে নেতাদের ছাড় নয়- এমপি সেলিম আলতাফ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া -৪ খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, যারা দলের মধ্যে ৪ দলীয় জোটের সৃষ্টি করে দলীকর্মীদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন তাদের ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার বিকালে খোকসা বাস স্ট্যান্ডে সমাবেশেটি অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ আরো বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ জেলার ঐক্যবন্ধ চার নেতা বিএনপির মত সরকারের উন্নয়ন চোখে দেখেন না। ওনাদের চোখে ফুলি না পরলে সরকারের উন্নয়ন দৃশ্য আরো দেখবেন। প্রবীন নেতাদের নোংরামী না করার জন্য অনুরোধ করেন এই নেতা।

পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড়ঃ নূরুল ইসলাম দুলাল, এ্যাড়ঃ আকরাম হোসেন দুলাল, জয়ন্তী হাজরার চেয়ারম্যান সকিব খান টিপু প্রমুখ।

কুমারখালীতে এনজিও কর্মী গণধর্ষনের শিকার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কিস্তি তুলতে গিয়ে এক মহিলা এনজিও কর্মী (২৯) গণধর্ষণের শিকার হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের পাট েেত এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে একটার দিকে তাকে অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসেন। ভিকটিম কুমারখালীর সিও নামের একটি এনজিওর মাঠকর্মী। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাতেই থানায় একটি গণধর্ষণ মামলা করেন। অভিযান চালিয়ে রাত তিনটার দিকে তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপার্দ করে পুলিশ।

আটক হয়েছে – বজরুক বাঁখই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রবিন (২১) ও আবু বক্কর সিদ্দিকীর ছেলে মাসফিকুর (১৯) এবং দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে রাসেল (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভিকটিম রাতে ভ্যানে করে বজরুক বাঁখই গ্রামে কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথিমধ্যে কালু মোড়কস্থ সেতুর এলাকায় অজ্ঞাত আসামিরা পথ অবরোধ করে চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। আর এনজিও কর্মীকে পাট েেত নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ওই ভ্যানচালক স্থানীয়দের ডেকে নিয়ে এসে প্রায় দুইঘণ্টা পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

ভ্যান চালক বলেন, ১৫০ টাকা ভাড়া মিটিয়ে তিনি ওই মহিলাকে নিয়ে বজরুক বাঁধই যাচ্ছিলেন। পথিমধ্যে সেতুর এলাকা থেকে ৫-৬ জন তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে মহিলাকে পাটখেতে নিয়ে যান। পরে তিনি লোকজন ডেকে এনে মহিলাকে উদ্ধার করে থানায় দেন।

ধর্ষনের শিকার ও নারী বলেন, তিনি ভ্যানে করে কিস্তির টাকা আনতে যাচ্ছিলেন। সে সময় ৫-৬ জন তাঁর পথ আটকে পাট েেত নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করে থানায় মামলা করেছেন।

কুমারখালীর থানার ভারপ্রাপ্ত আকিবুল ইসলাম বলেন, কিস্তি আনতে গিয়ে গণধর্ষণের শিকার এনজিও কর্মীকে পুলিশ হেফাজতে নিয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

ডেঙ্গু আক্রান্ত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ডেঙ্গু আক্রান্ত ভাইকে দেখতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বোন শম্পা মন্ডল (৩০) মারা গেছেন।

নিহত শম্পা মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আদর্শপাড়া এলাকার বিপ্লব বিশ্বাসের স্ত্রী ও মেহেরপুর উপজেলার নিত্যনন্দপুর গ্রামের সুজিত মন্ডলের মেয়ে। ওই নারীর প্রতিক ও অর্ণব নামে তার দুইটি শিশু সন্তান রয়েছে।

পল্লী চিকিৎসক ও প্রতিবেশি বিল্লাল হোসেন খবর নিশ্চত করে জানান, গত রবিবার শম্পা মন্ডল তার ডেঙ্গু জ¦রে আক্রান্ত ভাই রুবেল মন্ডলকে দেখতে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে যান। পরদিন শম্পা মন্ডল নিজেই ডেঙ্গুতে আক্রনাত হন। দ্রæত পরিস্থিতির অবনতি ঘটলে এই হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার দুপুরে শম্পা মন্ডল না ফেরার দেশে পাড়ি জমান।

স্বামী বিপ্লব বিশ্বাস বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার রাতেই শম্পার মরদেহ মহেরপুরের নিত্যনন্দপুর গ্রামে সমাহিত করা হয়েছে।

জাদুঘরে উন্মুক্ত হলো কাঙ্গাল হরিনাথের মুদ্রণযন্ত্রটি

0

কুমারখালী প্রতিনিধি

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৯০ তম জন্মবার্ষিকীতে তাঁর ব্যবহৃত ও দেশের প্রথম ঐতিহাসিক এম এন প্রসে ব্যবহৃত মুদ্রণযন্ত্র টি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ স্মৃতিজাদুঘরে ফিতা কেটে ও মোড়ক সরিয়ে মুত্রণযন্ত্রটি উন্মুক্ত করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -০৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধর প্রয়াত অশোক মজুমদারের স্ত্রী গীতা মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আল মাছুম মুর্শেদ শান্ত, রানা টেক্সটাইলের স্বত্ত্বাধিকার মাসুদ রানা, সাংবাদিক কে এম আর শাহিন।

উল্লেখ্য, গত শনিবার বেলা ১১ টায় রাজধানী ঢাকা শাহবাগের জাতীয় জাদুঘরের নব নির্মিত বোর্ড সভা কে আনুষ্ঠানিকভাবে চুক্তিনামা স্বার করা হয়। ২০ লাখ টাকার চেক ও দুইজনের চাকুরির বিনিময়ে মুদ্রণ যন্ত্রটি হস্তান্তর চুক্তিপত্রে স্বার করেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী গীতা মজুমদার ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামান।

সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার বাংলায় ১৩০৩ ( ১৮৩৩ ইং) সনের ৫ই শ্রাবণ কুমারখালীর কুন্ডুুপাড়ায় জন্মগ্রহণ করেন।

শিক্ষককের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সহিদুল হক (৫৭) কে বিদ্যালয়ের অফিস কে মারধরের ঘটনার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকালে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে এ মানববন্ধন ও বিােভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় শিার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবকরা অংশ নেয়। শিক্ষককের উপর হামলার ঘটনায় থানায় একটি এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী শিকের ছেলে তানভীর মাহমুদ।

জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার সময় ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সহিদুল হক (৫৭) বিদ্যালয়ের অফিস কে বসে ছিলেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তহমিদুর রহমানের নির্দেশে অভিভাবক সদস্য জয়নাল আবেদিন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী আশিক ইসলাম ওই শিক্ষকের উপর দেশীয় অস্ত্র ও রড দিয়ে হামলা চালায়। হামলায় শিক্ষক রক্তাক্ত আহত হন। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ওই শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, মঙ্গলবার বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক সহিদুল ইসলাম। এসময় তিনি বক্তব্য দেওয়ার জন্য বিদ্যালয়ের অভিভাবক সদস্য জয়নাল আবেদীনকে আহবান জানান। জয়নাল আবেদীন ওই শিক্ষকের উপরে ক্ষুদ্ধ হয় । পরে বিদ্যালয়ের অভিভাবক সদস্য জয়নাল আবেদীন, আজিজুল হক ও আলিহিম সভাপতি তহমিদুর রহমানকে নিয়ে অফিস কে শিককের উপরে চড়াও হয়। এক পর্যায়ে আলিহিমের ছেলে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী হামলা করে। এ ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি তারা দোষীদের শাস্তির দাবী জানায়। সেই সাথে ম্যানেজিং কমিটির সভাপতি তহমিদুর রহমানের অপসারণের দাবী জানায়।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরে আলম ফরহাদ, অফিস সহকারী শিবলী আল ফারুকী, আরমান আলী, শিক্ষার্থী সাজ্জাদ মাহমুদ লিমন, জেনিফা তাসনিম, সোহানুর রহমনার, মায়া খাতুন প্রমুখ।

হামলার ঘটনায় তিন জনের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে দৌলতপুর থানায় একটি এজাহার দিয়েছেন আহত শিক্ষকের ছেলে তানভীর মাহমুদ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মঙ্গলবার বিকালে একটি মামলা হয়েছে। আমরা মুল অভিযুক্ত তহমিদুর রহমানকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

কাঙাল হরিনাথের সেই মুদ্রণ যন্ত্রটি গেল জাদুঘরে

0

কুষ্টিয়া প্রতিনিধি

চুক্তিনামার তিন দিন পরে গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত ঐতিহাসিক এম এন প্রেসের মুদ্রণ যন্ত্রটি খন্ড খন্ড আকারে কাঙ্গাল হরিনাথ স্মৃতিজাদুঘরে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কোন আনুষ্ঠানিকতা ছাড়াই অনেকটা চুপিসারে মুদ্রণ যন্ত্রের খন্ড গুলো কুমারখালীতে প্রতিষ্ঠিত কাঙ্গাল হরিনাথ স্মৃতিজাদুঘরে নেওয়া হয়েছে। তবে জাদুঘরের স্থাপন করা হয়নি এখনও।

সকাল থেকে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ায় তাঁর বাস্তুভিটা থেকে হস্থান্তরের কাজ শুরু করেন জাতীয় জাদুঘরের কর্মকর্তারা। এ কাজে সহযোগীতা করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের কর্মকর্তা – কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের কিপার ও সংরণ রসায়নবিদ আকছারুজ্জামান নুরী, প্রদর্শন কর্মকর্তা নাসির উদ্দিন, কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অনুসন্ধান কর্মকর্মকর্তা ওবায়দুল্লাহ, কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী অনুপ কুমার সাহা প্রমুখ।

রাত সোয়া ৭ টার দিকে এতথ্য নিশ্চিত করেন কুমারখালী কাঙ্গাল হরিনাথ স্মৃতিজাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ।

তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপরে মৌখিক নির্দেশে সকাল থেকেই ছাপাখানাটি স্থানান্তরের কাজ শুরু করা হয়। কয়েকটি খন্ডে বিভিক্ত করে সন্ধ্যায় সেগুলো জাদুঘরে নিয়ে আসা হয়েছে। তবে জাদুঘরে এখনও স্থাপন করা হয়নি। পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য এখনই কাউকে স্থানান্তরের বিষয়টি জানাননি তিনি।

উল্লেখ্য, গত শনিবার বেলা ১১ টায় ঢাকা শাহবাগের জাতীয় জাদুঘরের নব নির্মিত বোর্ড সভা কে প্রেসটি হস্তান্তরে আনুষ্ঠানিকভাবে চুক্তিনামা স্বার করা হয়েছে।

খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী মারা গেছেন

0

স্টাফ রিপোর্টার

দলের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী লিয়াকত আলী মারা গেছেন। বসয়স্ক ভাতার কার্ডের স্বপ্ন অধরাই রয়ে গেলে তার।

সোমবার সন্ধ্যায় খোকসা বাস ষ্ট্যান্ডের অদুরে পেছন থেকে আসার মোটর সাইকেরের ধাক্কায় লিয়াকত আলী (৬৬) ও তার বহনকারী মোটর সাইকেলের চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আওয়ামী লীগের কর্মী লিয়াকত আালীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় স্থানান্তরীত করা হয়। ঢাকায় নেবার পথে তার মৃত্যু হয়। তিনি খোকসা কালীবাড়ি পাড়ার মৃত খাজামদ্দিনের ছেলে। আহত মোটর সাইকেল চালক আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কাদিরপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।

নিহত লিয়াকত আলী খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। বয়স্ক ভাতার এক খানা কার্ড পাওয়ার স্বপ্ন ছিল তার। কার্ডের আশায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরে দারস্ত হতে দেখা গেছে তাকে। কিন্তু কার্ড মেলেনি।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আকাশ জানান, তিনি পাংশা উপজেলার মাছপাড়া থেকে ফিরছিলেন। শিমুলিয়ার বিলজানি বাজার এলাকা থেকে বৃদ্ধ তার মোটর সাইকেলে ওঠেন। খোকসা পৌর কবর স্থানের সামনে পৌছালে পেছন থেকে আসা একটি দ্রæত গতির মোটর সাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নিহতের জামাতা জিল্লুর রহমান জানান, তার শ্বশুর লিয়াকত আলী আওয়ামী লীগের সমাবেশ থেকে ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। মঙ্গলবার সকালে ঢাকায় নেবার পথে মারা যান।

পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও হিন্দু নেতা দ্বিলীপ বিশ্বাস নিশ্চিত করেন লিয়াকত আলী শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে অন্যের মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। তার বয়স্ক ভাতার কার্ড পাওয়ার স্বপ্ন ছিল দীর্ঘ দিনের। তার এই সামান্য স্বপ্ন অধরাই রয়ে গেলো।

খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।

ইউনিয়ন পর্যায়ের প্রথম খেলায় ২-০ গোলের ব্যবধানে বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের দল বিজয়ী হয়। বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল পরাজিত হয়।

মঙ্গলবার সকালে বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেতবাড়িয়া ইউনিয়নের ৮টি স্কুলের বালক-বালিকাদের ১৬টি দল অংশ গ্রহন করে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলাল হুসাইন বক্তব্য রাখেন। সভাপতির করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুলে ইসলাম।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...