মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 305

সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে মিললো মরদেহের খন্ডাংশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কলকাতার সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয় সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খন্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনারের মরদেহের খন্ডাংশ কি না সেটা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) বিকালে কলকাতা পুলিশ ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খন্ডাংশের খোঁজে অভিযান চালায়।

ভারতে অবস্থানরত ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক ভাঙা হয়। কলকাতার সিআইডিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল সেপটিক ট্যাংক ভেঙে তল্লাশি চালানোর জন্য।

গোয়েন্দা দলের আরএক প্রতিনিধি ডিসি আ. আহাদ বলেন, আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে ওই ফ্ল্যাটে বাথরুমে ফ্ল্যাশের কথা জানায়। এরপর ভারতে এসে আমরা ওই ফ্ল্যাটটি পরিদর্শন করি এবং ভারতীয় পুলিশকে পরামর্শ দেই বাথরুমের পাইপ ভেঙে ট্যাংকি দেখতে। শুনেছি কিছুক্ষণ আগে পাইপ থেকে কিছু মরদেহের খন্ডাংশ পাওয়া গেছে।

এর আগে কলকাতার গোয়েন্দা সূত্র জানায়, সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়, তার কমোড দিয়ে মরদেহের টুকরো ফ্ল্যাশ করে দেওয়া হতে পারে।

আলোচিত এই হত্যাকান্ডের তদন্ত করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছে ডিবিপ্রধানের নেতৃত্বে তিন সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ মে) দিনের শুরুতে নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মামলার গতিপ্রকৃতি নিয়ে কথা বলেন হারুন অর রশীদ।

টিনের চালার নিচে চাপা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে টিনের চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মিরপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা মল্লিক ওই এলাকার মৃত খবির মল্লিকের ছেলে।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে ঘুর্ণিঝড় রিমালের দমকা হাওয়ায় দাসপাড়া এলাকার বাসিন্দা বাদশা মল্লিকের বাড়ীর টিনের চালা ভেঙ্গে পড়ার উপক্রম হয়। এ সময় বাদশা ঠেকাতে গেলে টিনের চালা ভেঙে তার উপর পড়ে। এসময় চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘূর্ণিঝড়ের প্রভাবে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসাকের কার্যালয়ের জেলা ত্রাণ ও পুর্নবাসন শাখা থেকে মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।

চিকিৎসায় বিলম্বে সাপেকাটা রোগীর মৃত্যুর অভিযোগ

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে মাঠে গরুর খাবারের ঘাস কাটার সময় বিষধর সাপের কামড়ে আহত কৃষক মারা গেছেন। পরিবারের অভিযোগ চিকিৎসায় বিলম্বের কারণে তাদের রোগী মারা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুরের মাঠে ঘাস কাটার সময় কৃষক দুলাল চন্দ্র বিশ্বাস (৫৫) এর পায়ে সাপে কামড়দেয়। ঘাতক গোখড়া সাপটিকে তিনি চিনে ফেলেন এবং অন্য কৃষকদের জানান। স্থানীয়রা আহত কৃষকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখনে পৌছানোর আগেই সাপের কামড়ে আহত কৃষকের মৃত্যু হয়।

নিহত কৃষক ৭ নম্বর ওয়ার্ডের উত্তর শ্যামপুর গ্রামের মৃত বাঞ্চারাম বিশ্বাসের ছেলে। দত্তক পুত্রসহ দুই পুত্র ও এক কন্যার পিতা ছিলেন।

জয়ন্তী হাজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর মাহাতাব উদ্দিন ওই কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সাপের কামড়ে আহত কৃষক দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেড় কামড়ের প্রতিশেধক “এন্টিভেনাম” থাকার পরেও রোগীটিকে কুষ্টিয়া জেনারেল হাসপালে রেফার্ড করা হয়। চিকিৎসায় বিলম্বের কারনে কৃষকের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

নিহত কৃষকের দত্তকপুত্র কাব্য বিশ্বাস দাবি করেন, সকালে সাপে কামড়ানোর সাথে সাথে তার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কিন্তু ওষুধ থাকার পরেও ডাক্তার তার বাবাকে রেফার্ড করে। এখানে চিকিৎসা হলে তার বাবার মৃত্যু হত না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, তাদের স্টকে এন্টিভেনাম আছে। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রেফার্ড করা হয়। এ ছাড়া টেকনিশিান ও লজিষ্টিক সাপোর্ট না থাকায় চিকিৎসা ব্যহত হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, জরুরী বিভাগে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছিল বলে তিনি শুনেছেন।

তিনি অরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকাটা রোগীর চিকিৎসা হয়। এখানে ডাক্তার শাহিনা নামের একজন বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত চিকিৎসক রয়েছেন। অনেক সময় রোগীর লোকদের ম্যানেজ করতে নানা পদক্ষেক নেওয়া হয়।

সব বিভাগে ভারী বর্ষণ হতে পারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান।

ওমর ফারুক জানান, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার অথবা তার চেয়ে বেশি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের প্রবণতা মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় রিমালে ১০ জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ছয় জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের বেশীর ভাগই ঘর, গাছ ও দেয়াল চাপায় মারা গেছে। ঘূর্ণিঝড়ের তান্ডবে এক লাখ ৫০ হাজার ৪৭৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত হয়েছেন খুলনায় এক, সাতক্ষীরায় এক, বরিশালে তিন, পটুয়াখালীতে এক, ভোলায় তিন, চট্টগ্রামে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘর, গাছ ও দেয়াল চাপা এবং পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ে মোট ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি।

মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ৯৯২টি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান -ছবি সংগৃহীত

ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকাগুলোতে নয় হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে আট লাখের বেশি লোক আশ্রয় নিয়েছেন। গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা ৫২ হাজার ১৪৬টি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল (রোববার) সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত হানে। যার প্রভাব দেশের বিস্তৃন্ন এলাকায় সোমবার পর্যন্ত অব্যাহত। আমরা সরকারের সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগপূর্ব কার্যক্রম পরিচালনা করেছি। এখন দুর্যোগপরবর্তী কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।

মহিববুর রহমান বলেন, দুর্গত লোকজনকে চিকিৎসাসেবা দিতে মোট এক হাজার ৪৭১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে চালু আছে এক হাজার ৪০০টি।

দুর্যোগকবলিত মানুষের সাহায্যে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ছয় কোটি ৮৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জেলায় জিআর (ক্যাশ) তিন কোটি ৮৫ লাখ নগদ টাকা, পাঁচ হাজার ৫০০ টন চাল, পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য ক্রয়ের জন্য এক কোটি ৫০ লাখ, গোখাদ্য কেনার জন্য এক কোটি ৫০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন নিয়ে বরাদ্দের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রত্যেক মন্ত্রণালয় নিজ নিজ বিভাগের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সেভাবে সহায়তা দেওয়া হবে। এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সামনের দিকে এই রিপোর্টের ভিত্তিতে সহায়তা অব্যাহত থাকবে। কীভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে পারি সেজন্য আমরা যৌথভাবে বসবো।

দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা শুনেছি প্রধানমন্ত্রীর একটা প্রেগ্রম হতে পারে। এজন্য প্রধানমন্ত্রীর অফিসের যোগাযোগ চলছে। প্রোগ্রাম চূড়ান্ত হলে আমরা জানাবো। প্রোগ্রামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আবহাওয়ারও একটা ব্যাপার আছে।

ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন কিশোর নিহত

0
প্রতিকী ছবি

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার বাটিকামারা জিজাবাগান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত মানসিক ভারসাম্যহীন রানা শেখ (১৭) উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিহতের বড় ভাই রিপন জানান, রানা ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। এজন্য তাকে বাড়িতে আটকে রাখা হয়। প্রত্যুশে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাইরে বের হয়ে সে ট্রেনে কাটা পড়ে।

স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এমপি আনার বেঁচে নেই, প্রমাণ চান তার মেয়ে ডরিন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে, সেটি বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

রবিবার (২৬ মে) দুপুরে কালীগঞ্জের নিজ বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

ডরিন বলেন, ‘আমার বাবার ব্যবহৃত শার্ট-প্যান্ট, জুতা, হাতের দুটি আংটি, ব্রেসলেট, চশমা ও পকেটে থাকা চিরুনির কিছু একটা প্রমাণস্বরূপ আমাদের দেখাতে হবে। তার ব্যবহৃত আরো অনেক জিনিস ছিল। কিছু না কিছু একটা তো পাওয়া যাবেই। তা না হলে আমার বাবার শরীরের এক টুকরো মাংস ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হিসেবে আমাকে দিতে হবে। আমি বিশ্বাস করব কিভাবে যে আমার বাবাকে হত্যা করা হয়েছে?

তিনি বলেন, ‘পুলিশ কর্মকর্তারা বলছেন, শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়। পরে ছুরি বা চাকু কিছু একটা দিয়ে তার শরীরের চামড়া ছাড়ানো হয়। তবে এখন পর্যন্ত হত্যাকান্ডে ব্যবহৃত কোনো কিছুই উদ্ধার করতে পারেননি তারা।’

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে সেখান থেকে বের হন। এর পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম।

বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামের একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।

কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় গুরুত্বর আহত বিজয়ী চেয়ারম্যানের এক সমর্থক মারা গেছেন। নিহতের নাম তরিকুল ইসলাম তারিক (৩৫)।

রবিবার (২৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছোট ভাই এই মৃত্যুর সংবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ মে (মঙ্গলবার) বিকাল সোয়া ৪ টার দিকে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। তারিক একই ইউনিয়নের জয়নাবাদ মন্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

তিনি বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের আনারস প্রতীকের সমর্থক ছিলেন। এছাড়া তারিক ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

হামলার ঘটনায় ২৩ মে(বৃহস্পতিবার) এজাহারে ১২ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আধিপত্য নিয়ে সকাল থেকেই প্রতিদ্ব›দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। ভোট গণনার সময় কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপির ছেলে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদ পিটারের সমর্থক আনিসুর রহমান লালের নেতৃত্বে মধু সাদ্দামসহ ১৫ থেকে ২০ জন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারিকুল ইসলাম তারিক তার বড় ভাই তারিকুল ইসলাম টরিক, রাশেদ ও নাজিরুল ইসলাম গুরুত্বর আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তারিককে ঢাকায় রেফার্ড করেন।

নিহতের বড় ভাই তারিকুল ইসলাম টরিক বলেন, আমার ভাইয়ের হত্যাকান্ডের পেছনে মদদদাতা আছে। তাকে চিহ্নিত করার জন্য প্রশাসনের দৃষ্ট আকর্ষণ করছি। মামলার প্রধান আসামী সন্ত্রাসী লালসহ মদদ দাতাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

কুমারখালী উপজেলা পরিষদের বিজয়ী চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, নিহত তারিক আমার কর্মী সমর্থক। হামলাকারীরা মটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল।

ঘটনায় চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদ পিটারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, মারা যাওয়ার বিষয়টি জেনেছি। গত ২৩ মে নিহতের ভাই থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলার আসামিদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রহস্যজনক ডাকাতি: জমির দলিল খুঁজছিল ডাকাতরা

0

স্টাফ রিপোর্টার

গভীর রাতে গৃহকর্তা বাড়ি ঢোকার সাথে সাথে পাঁচ সদস্যের স্বসস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। তা পর জমির দলিল খুজতে শুরু করে। বাড়ির সব তছনছ করে প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের নির্দেশেই ক্ষতিগ্রস্তরা সকাল পর্যন্ত চুপ ছিলেন।

শনিবার দিনগত রাতে খোকসা উপজেলা সদরের অদূরের কাদিরপুর গ্রামে মিজান আলীর বাড়িতে রহস্য ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পাঁচ সদস্যের ডাকাত দলের সবাই অস্ত্র ও গুলা-বারুদে সজ্জিত ছিল। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে একরুমে জিম্মি করে। ডাকাতরা প্রায় ১ ঘন্টা ধরে বাড়ির প্রতিটি কক্ষে তল্লাসী চালায়। পৃথক পৃথক কক্ষ থেকে পরিবারের সদস্যদের প্রায় ৯ ভরি সোনার গহনা, নগদ ২ লাখ ২০ হাজার টাকা, সিমসহ ৩টি মোবাইল ফোন, একজোড়া নতুন দামি স্যান্ডেল এবং জমির কয়েকটি দলিল নিয়ে বাড়ির পশ্চিম দিকের মাঠ দিয়ে পালিয়ে যায়। রবিবার সকাল ৭টার দিকে পরিবারের লোকেরা পুলিশকে খবর দেয়।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় বাড়ির বাইরে পুলিশ সরেজমিন প্রতিবেদন তৈরী নিয় ব্যস্ত। ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজন ডাকাতির খবর শুনে ভিড় জমাতে শুরু করেছে। বিভিন্ন ঘরের আসবাব তছনছ করা হয়েছে। তবে ডাকাতরা পরিবারের সদস্যদের সাথে তেমন খারাপ আচরণ বা মারপিট করেনি বলে পরিবারের সদস্যরা জানান।

ঘটনা স্থলে উপস্থিত থানা পুলিশের এক এসআই জানান, ডাকাতির ঘটনাটি নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। অধিকতর তদন্ত করলে সত্য ঘটনা উঠে আসবে।

গৃহকর্তা মিজান আলী জানান, প্রায় ১৫ বছর ধরে এই বাড়িতে বসবাস করছেন। কখনো দুবৃত্তে¡র হামলা হয়নি। শনিবার দিনগত রাত ১২টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময় পাঁচজন অস্ত্রধারী তার পিছু নেয়। বাড়ির ভিতর প্রবেশের পর তাকে ও পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে এক ঘরে জিম্মি করে। ডাকাতরা জমির দলিল চায়। এক পর্যায়ে ঘরে ঘরে তল্লাসী শুরু করে। সোনার গহনাসহ প্রায় ১০-১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই সাথে ডাকাতির বিষয়ে কাউকে না বলার জন্য নিষেধ করে যায়। এ কারনে তারা সকাল পর্যন্ত চুপ ছিলেন।

তিনি ও তার পরিবারের সদ্যদের দাবি, খরিদ কৃত কিছু জমির রেজিস্ট্রি নিয়ে একই এলাকার রশিদ নামের এক ব্যক্তির সাথে বিরোধ চলছে। সে জমির বায়না নামা ফেরত নিতে ডাকাতির ঘটনা ঘটাতে পারে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রশিদের সাথে কথা বলার জন্য তার বাড়িতে যাওয়া হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিক্রি করা জমির মালিক রশিদের স্ত্রী রওশনারা ও তার ছেলে মেহেদি এ অভিযোগ অস্বীকার করেন। তারা নিজেদের দরিদ্র বলে দাবি করেন। ছেলের চাকুরির প্রয়োজনে তিন বছর আগে ওই জমি বিক্রি করেন। বায়নাও করে দেন। কিন্তু মিজান টাকাও দেয়নি, জমিও রেজিস্ট্রি করে নেয়নি। এখন জমি রেজিস্ট্র করে নেওয়ার জন্য ডাকাতির নাটক সাজাচ্ছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ বলেন, ঘটনাটি রহস্য জনক। জায়গা জমির বিরোধ আছে। তদন্ত হলে অন্ধকারে থাকা সব ঘটনা আলোয় বেড়িয়ে আসবে।

ঘূর্ণিঝড় ‘রিমাল’: মোংলা ও পায়রায় ৭ নম্বর বিপৎসংকেত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সন্ধ্যা ৬টায় এটি ঘূর্ণিঝড় ‘রিমাল’ এ রূপ নেয়। এ অবস্থায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৮) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘রিমাল’ এ পরিণত হয়েছে। এটি শনিবার (আজ) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে সাত নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে নম্বর স্থানীয় সংকেত নামিয়ে তার পরিবর্তে ছয় নম্বর বিপৎসংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (২৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা শেষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর মূল অংশ রবিবার (২৬ মে) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্যদিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টির ৭০ শতাংশ বাংলাদেশ এবং ৩০ শতাংশ ভারতে আঘাত হানতে পারে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...