মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 311

এটা রেল লাইন নয়!

0

ঝিনাইদহ প্রতিনিধি

প্রথম দেখায় মনে হবে রেললাইন। আসলে এটা রেল লাইন নয়, এটা ঝিনাইদহ-কালীগঞ্জ-যশোর মহাসড়কের চিত্র। প্রচন্ড গরম ও দীর্ঘদিন রক্ষনাবেক্ষনের অভাবে ওই সড়কের বিষয়খালী এলাকা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। চার লেন সড়কের কাজ শুরু হবে বলে সড়কের পাশে বড় বড় গাছ বিক্রি করা হয়েছে। ফলে প্রখর রোদে রাস্তার পিচ সব গলে যাচ্ছে। যানবাহন চলাচলের কারণে প্রশস্ত মহাসড়কের মাঝখানে রেল লাইনের মতো চিত্র তৈরী হয়েছে। ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

সরজমিন ঘুরে দেখা গেছে, ঝিনাইদহ যশোর সড়কের বিষয়খালীর বটতলা নামকস্থান থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত ১২০০ ফিট রাস্তা ফুলে উঠে রাস্তার মাঝখানে উচু ঢিঁবির সৃষ্টি হয়ে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহ ধরে এই হাল আরো বেহাল দশায় পরিণত হয়েছে।

বিষয়খালী গ্রামর বসির উদ্দীন জানান, সড়কটি এতটাই বেহাল যে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, মেঠো সড়কে যেমন গরুর গাড়ী চলতে চলতে পয়ান বা রিক তৈরী হয়, ঠিক গুরুত্বপুর্ন এই মহাসড়েকর অবস্থাও তেমন হয়েছে।

স্থানীয় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ মিয়া জানান, এই সড়কে চলাচলকারী হাজারো পরিবহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিনই অকেজো হয়ে পড়ছে বাস ও ট্রাক। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

বিষয়খালী বাজারের চা বিক্রেতা রাকিব হোসেন জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ২০/২৫ টি মোটরসাইকেল এমন রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। রাস্তাটি মেরামত খুবই জরুরী বলে তিনি জানান।

এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, যেহেতু ফোর লেনের কাজ চলছে তাই বড় ধরণের কোন মেরামত করা হচ্ছে না। তবে রাস্তার যে অংশ খুব খারাপ সেখানে মেরামত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

কুমারখালীর ১৬ মৎস্যজীবী পেলেন অনুদানের বাছুর গরু

0

কুমারখালী প্রতিনিধি

আমি শারীরিক প্রতিবন্ধী মানুষ। মাছ ধরে খাই। শুনিছি শেখ হাসিনার সরকার আমাকে একটা গরু অনুদান দিচ্ছে। তাই গরুডা নিতি আইছি। আগে কখনো পাইনাই, এবারই শেখ হাসিনার অনুদান পাইছি।

শনিবার (৪ মে) দুপুরে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে কথা গুলো বলছিলেন মৎস্যজীবী আকাল শেখ (৪২)। তিনি উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারিভাবে একটি অনুদানের গরু পেয়েছেন।

“ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা” প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের উপকরণ সহায়তা হিসাবে ১৬ জন জেলের মাঝে ১৬ টি বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে। প্রতিটি গুরু ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাতের সভাপতিত্বে এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এবিষয়ে চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের জেলে সিরাজ প্রামাণিক বলেন, আমরা গরিব মানুষ। শেখ হাসিনার সরকারের সহায়তা হিসেবে একটি বকনা গরু দিছে। এই গরুটি লালন পালন করলে ভবিষ্যতে আরো বাছুর হবে। সেগুলো বিক্রি করে আমরা আর্থিকভাবে লাভবান হবো।

জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদী পাড়ের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি অর্থায়ণে এর আগে অনেক জেলেকেই গরু দিয়েছিল। এবার আমিও একটি পেয়েছি। খুব খুশি লাগছে।

গরু বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, বছরে কয়েকমাস জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন। সেজন্য জেলেদের বিকল্প জীবিকানির্বাহের জন্য বকনা বাছুর করা প্রদান করা হয়েছে। ু

মালবাহী ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় পুলিশের উপ পুলিশ পরিদর্শক(এসআই) সহিদুর রহমান (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) দুপুর দেড়টায় উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেল ক্রসিং এ এই ঘটনা ঘটে। সহিদুর রহমান স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ডিউটি শেষ করে সহিদুর রহমান পুলিশ সদস্য শরীফুলকে নিয়ে মটরসাইকেল যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মস্থল মাজিহাট ক্যাম্পে ফিরছিলেন। কাটদহচর রেল ক্রসিং পার হওয়ার সময় পোড়াদহ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রেনটি মোটরসাইকেলসহ তাকে প্রায় দেড় কিলোমিটার হালসা রেলস্টেশন পর্যন্ত টেনে নিয়ে যায়। এ সময় সাথে থাকা অপর পুলিশ সদস্য মটরসাইকেল থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলেও তিনি গুরুত্বর আহত হন। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত সহিদুর রহমানের বাড়ি নড়াইল জেলায়। তার বাবার নাম মৃত আবুল হোসেন ভুঁইয়া।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইজাবুল ইসলাম জানান, ট্রেনের সাথে ধাক্কা লেগে মটরসাইকেলসহ সহিদুর রহমান চাকার নিচে পৃষ্ঠ হয়। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে হালসা এলাকায় গিয়ে ট্রেনটি থামে।

তিনি জানান, কাটদহচর রেল ক্রসিংটি অরক্ষিত। এর আগেও ক্রসিং পার হওয়ার সময় মৃত্যুর ঘটনা ঘটে।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরুনুর রশিদ মৃধা জানান, মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। রেল ক্রসিংটি অরিক্ষিত থাকার কথা স্বীকার করে তিনি জানান, এই রেল ক্রসিংটা পারাপার হওয়া খুবই বিপদজনক।

খোকসায় চেয়ারম্যান পদে নির্বাচন হবে ত্রি-মুখী

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে নানা নাটকীয়তা পর শেষ সময়ে প্রচার প্রচরণা জমে উঠেছে। এক ডামি প্রার্থী বাবার পক্ষে, অপর জন ভাবির পক্ষে মাঠে ভোট করছেন। দ্বিধাবিভক্ত বিএনপি নেতারা বিচ্ছিন্ন ভাবে পক্ষ নেওয়ায় আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূলত প্রতিদ্ব›িদ্বতার সম্ভাবনা দেখছেন বিশ্লেøষকরা।

উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদের জয়-পরাজয় নিয়ে নানা সমীকরণ চায়ের দোকান, বাস স্ট্যান্ড, রেল ষ্টেশন, নদী পারাপারের ঘাটসহ সর্বত্র। দিন রাত প্রচার-প্রচারণায় ব্যাস্ত ৪ জন চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার মোটর সাইকেল, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম খান দোয়াত কলম ও যুগ্ন সম্পাদক আল মাসুম মোর্শেদ ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। এ ছাড়া আটজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিশাল বিশাল বহর নির্বাচনী মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি থেকে বহিস্কৃত জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি ইসরাত জাহান পুনম পূর্ণদমে প্রচারণায় রয়েছেন। তিনি অবশ্য টানা তিন বারের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত।

উচ্চ আদালতের স্থগিত আদেশে বাদ পরা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের স্ত্রী সালেহা বেগম নাছিমা অনেক বিলম্বে হলেও নিজের আনারস প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। সালেহা বেগম অবশ্য স্বামীর ডামি হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন। এই প্রার্থীর হয়ে ভোট করছেন তারই দেবর ডামি প্রার্থী সাইফুল ইসলাম।

আগামী ৮ মে উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহন। ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের ব্যায় বাড়ছে তেমনি ভোটের মাঠে উত্তাপও বাড়ছে। ইতোমধ্যে একজন প্রার্থী কর্মীকে পোষ্টার লাগানোর সময় প্রতিপক্ষ তুলে নিয়ে যায় বলে গনমাধ্যমে অভিযোগ করেছিলেন ওই প্রার্থী। তারই এক কর্মীকে হুমকীদেওয়ার অভিযোগ করেছেন একই প্রার্থী। শেষ দিকে নগদ টাকা ও পেশী শক্তি চেয়ারম্যান পদের জয়-পরাজয়ের হাতিয়ার হওয়া আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর পেছনে ত্রি-দ্বিধাবিভক্ত বিএনপি নেতাদের খন্ড খন্ড হয়ে প্রার্থীদের পক্ষ অবলম্বন করার ঘটনাও জড়িত হতে পারে।

পৌর আওয়ামী লীগের সাবেক নেতা শেখ আব্দুল মান্নান মনে করেন, নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের কাঁধে ভরকরা বিএনপি নেতারা দলটির জন্য গলার কাটা হতে পারে। চেয়ারম্যান পদের তিন প্রার্থীর সাথে বিএনপি নেতারা নিজেদের অবস্থান শক্ত করেছেন। আর এখানেই ঘটেছে বিপত্তি। বিএনপির নেতাদের ভোটে প্রধান প্রার্থীরা সমানে সমান মনে করছেন নিজেদের। এটা কতটা কার্যকর হবে তা বলা মুশকিল।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মমিনুর রহমান ওরফে মমিন বলেন, বিএনপি কোনো নেতা আওয়ামী লীগের প্রার্থীদের সাথে যোগ দেননি। তবে বিএনপির সাধারণ ভোটাররা সামাজিক ও পারিবারিক কারণে কোন কোন প্রার্থীর হয়ে কাজ করছেন। আর এ কারনেই চেয়ারম্যান পদের নির্বাচন ত্রি-মুখী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, বিচ্ছিন্ন কোন ঘটনা থাকলেও থাকতে পারে। তবে অংশ গ্রহন মুলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা বর্তমান সরকার প্রধান প্রত্যাশা করছেন।

বিএনপি নেতারা আওয়ামী লীগের প্রার্থীদের হয়ে ভোট করায় তারা কখনো দলটির জন্য গলার কাটা হতে পারে কী না তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি উপজেলা আওয়ামী লীগের এই নেতা। ।

কুমারখালীতে ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে যুবক-যুবতীদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ ( টেকার ২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রশিক্ষণের উদ্বোধন করে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে না থেকে কাজে লাগাতে হবে এবং বেকারত্ব নিরসন করে স্বাবলম্বী হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ জন যুবক-যুবতী অংশ নিয়েছেন।

কুষ্টিয়ায় মোটরসাইক দুর্ঘটনায় নিহত দুই

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মোটরসাইকেলের সাথে ওষুধ কোম্পানীর ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আবু সাঈদ বাদশা (৫২), ও ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন (৫৩) নামের দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় এলাকায় কুষ্টিয়া টু ঝিনাইদহ মহা-সড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ বাদশা কুষ্টিয়া সদর উপজেলার শহরের নতুন কোর্টপাড়া (টালিপাড়া) এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে ও ওয়াহেদ ইউসুফ ওরফে লিটন একই উপজেলার হরিপুর শালদাহ এলাকার আব্দুল হাই খানের ছেলে এবং কুষ্টিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র টিটু কমিশনারের ছোট ভাই।
আবু সাঈদ বাদশা পেশায় কনফেকশনারি দোকানদার ছিলেন এবং ওয়াহেদ ইউসুফ ওরফে লিটন সাংবাদিকতা করতেন। তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক ইন্টারন্যাশনাল ও দৈনিক স্বর্ণযুগের উপদেষ্টা সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে আবু সাঈদ বাদশা ও ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন (৪৫) মজমপুর গেট থেকে সাদ্দাম বাজার মোড়ে যাওয়ার সময় কুষ্টিয়া টু ঝিনাইদহ মহা-সড়ক জিলা স্কুলের সামনে এসে পৌছালে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাতনামা ওষুধ কোম্পানির ক্যাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুইজনেই গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুৃষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ বাদশাকে মৃত ঘোষণা করেন এবং ওয়াহেদ ইউসুফ খানের অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করে। বৃহস্পতিবার সকালের দিকে ঢাকায় নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদ ইউসুফ খান ওরফে লিটনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ সোহেল রানা জানান, রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়৷ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পরে একজন মারা যায় এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

পুকুরে পাওয়া মোটর সাইকেল ফেরত পেলেন স্কুল শিক্ষক

0

স্টাফ রিপোর্টার

পানি শুন্য পুকুরে মাছ ধরতে গিয়ে জালে বেঁধে আসা মোটর সাইকেলটি ফিরে পেলেন স্কুল শিক্ষক। দীর্ঘ আট মাস আগে মোটর সাইকেলটি ওই শিক্ষকের মাষ্টার পাড়ার ভাড়া বাসার সামনে থেকে চুরি হয়ে গিয়েছিল।

বুধবার দুপুরে খোকসা থানা পুলিশ উদ্ধার করা ওই মোটর সাইকেলের মালিক শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরান আলী মোল্লার কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, সোমবার দুপুরে খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কালীবাড়ি পাড়ার পিল্টু বিশ্বাসের বাড়ির পুকুরে মাছ ধরতে নামেন। এক পর্যায়ে তাদের জালে একটি মটোর সাইকেল উঠে আসে। তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেয়।

উদ্ধার হওয়া মোটর সাইকেলের মালিক শোমসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোরান আলী মোল্লা তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, প্রায় ৮ মাস আগে তার এই মোটর সাইকেলটি বাসার সামনে থেকে চুরি হয়ে যায়। তিনি এ ঘটনায় খোকসা থানায় একটি জিডিও করেন। অবশেষে কালীবাড়ি পাড়ার একটি পুকুর থেকে অলৈকিক ভাবে গাড়িটি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তার কাছে হস্তান্তর করা হয়।

মোটর সাইকেল উদ্ধারে অংশ নেওয়া পুলিশের এএসআই সোহেল বলেন, স্থানীয়রা পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে তাদের খবর দেয়। আজ বুধবার দুপুরে গাড়ির মালিকের কাছে গাড়িটি হস্তান্তর করা হয়েছে।

খোকসায় অগ্নিকান্ডে ৭ বাড়ি ভস্মীভূত

0

স্টাফ রিপোর্টার

রান্নায় ব্যবহার করা লাকড়ি (খড়ি) থেকে নিমনিম করে জ্বলে ওঠা আগুনে বয়বৃদ্ধ হতদরিদ্র মুজাম আলীর দু’টি ঘরই পুড়ে গেছে। তার বাড়ির আগুনে সরকারী জমিতে বসতকারী ৭ ভূমিহীন পরিবারের সব ভস্মে পরিণত হয়ে গেছে।

বুধবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়ায় হালিমা মসজিদ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমিতে বসবাসকারী ভূমিহীনদের বসত বাড়িতে আগুন লাগে। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে ভূমিহীন মিলন, রাসেল, আরিফ, আব্দুল হক, সিরাজল ইসলাম, আজব আলীর বাড়িতে। এসময় একাধিক বাড়ির রান্না ঘরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়। তাপপ্রবাহ ও গ্যাসের কারণে আগুনের তেজস্বক্রীয়া বেড়ে যায়।

গড়াই নদী থেকে ১০০ মিটার দূরের এ ভূমিহীনদের বাড়িসহ আসে পাশে পানি না থাকায় স্থানীয় নারী পুরুষরা মাটি ও বালি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। তাদের সাথে যোগ দেয় খোকসা ও কুমারখালীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

প্রত্যক্ষদর্শী ও ভুক্ত ভোগীদের সূত্রে জানা যায়, ভূমিহীন হতদরিদ্র মুজাম আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। ইতোমধ্যে খোকসা ফায়ার সাভির্সের একটি ইউনিটের কর্মীরা ঘটনা স্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধাঘন্টা পর কুমারখালী ফায়ার ষ্টেশনের আর একটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। স্থানীয় জনতা ও ফায়র সার্ভিসের কর্র্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষনে ভুমিহীনদের প্রায় অর্ধকোটি টাকার ঘরবাড়ি, আসবারপত্র, টিভি ও ফ্রিজ ভস্ম হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুজাম জানান, সকালে তার স্ত্রী একমুঠো ভত্তা ভাত রান্না করে রেখে অন্য বাড়িতে কাজে যায়। তিনি ঘুমিয়ে ছিলে। তার বাড়ির রান্নার লাকড়ি থেকে মিনমিন করে লাগা আগুনে তার সব পুড়ে গেছে। এখন মাথা গোজার জায়গাও রইল না। তিনি কোথায় রাত কাটাবেন এই নিয়ে তার চিন্তার অন্ত নাই।

ঘটনা স্থলে দাঁড়িয়ে বিলাপ করছিল রাফিজা আক্তার। তার বাবা কাকা ও দাদার সব পুড়ে গেছে। কিছুই বাঁচাতে পারেনি। তার বাবা – কাকারা ঢাকায় কাজ করেন। সেখানেই পরিবার পরিজন নিয়ে বাস করেন। কিন্তু বাড়িতে সবই রেখে গিয়েছিল।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, আগ্নিকান্ডের সূত্রপাত হওয়ার পরপর পুলিশ উপস্থিত হয়। ৭ পরিবারের সব পুড়ে গেছে। অল্পের জন্য আরো ৫টি বাড়ি রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণের জন্য পুলিশের একটি কমিটি কাজ করছে।

খোকসা ফায়ার সাভির্সের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সূত্রপাতের খবর পেয়ে তারা ঘটনা স্থলে পৌচ্ছায়। পরে কুমারখালী ফায়ার সাভিসের আরও একটি ইউনিটকে ডাকা হয়। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করা সম্ভব হয়নি। ঘন্টা খানেক পর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানানো হবে।

শিশু বলৎকারের অভিযোগে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এক শিশুকে বলৎকারের অভিযোগ এনে শরিফুল ইসলাম ওরফে বাটুল সরদার নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার দিনগত রাতে শেখপাড়া গ্রামের সরদার পাড়ায়। নিহত বাটুল সসরদার ওই গ্রামের তারাচাঁদ সরদারের ছেলে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামবাসি জানিয়েছেন, শরিফুল ইসলাম সম্প্রতি মুরসালিন নামে তার মামাতো ভাই আব্দুর রহমানের শিশু সন্তানকে গ্রামের একটি মেহগনী বাগানে নিয়ে বলৎকার করে। এ নিয়ে সরদার পরিবারের মধ্যে দ্বন্দ বেধে যায়। মাতুব্বরদের মধ্যস্থতায় পারিবারিক ভাবে বসে শালিস বৈঠক। সালিশ বৈঠকে গ্রাম্য মাতুব্বর সাহাবুল ও বকুল জোয়ারদার অভিযুক্ত বাটুল সরদারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এলাকা না ছাড়ায় এ নিয়ে সোমবার রাতে বাটুলের মামাতো ভাই আব্দুর রহিম, লিটন ও আব্দুর রহমানের সঙ্গে তর্কবিতর্ক হয়।

সালিশ বৈঠক শেষে বাটুল গোসল করতে ওই গ্রামের সেন্টু মোল্লার স্যালো মেশিনে যায়। তিনি সাইদুল মন্ডলের পান বরজের কাছে পৌছালে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বাড়িতেই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন বাটুল। রাত ৯ টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। এ ঘটনার পর থেকে বাটুলের মামাতো ভাইয়েরা পলাতক রয়েছে। আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মায়ের আঁচল

0

দিনের শুরুতেই তাপপ্রবাহ শুরু হয়েছে। এরই মধ্যে পূর্ণাথী মা শিশুসহ মন্দিরে চলেছেন। কোলের শিশুকে রোদের তাপ থেকে রক্ষায় নিজের পরনের শাড়ীর আঁচল দিয়ে কোলের সন্তানকে সূর্যের কিরণ থেকে রক্ষার চেষ্টা করছেন। কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি সড়ক থেকে মঙ্গলবার সকাল ১১ টায় ছবিটি তোলা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...