মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 348

ঝিনাইদহ প্রতিপক্ষের গুলিতে নিহত ২

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের হামলার সময় বিল্ডিং এর ছাদ থেকে গুলি চালিয়ে দুই হামলাকারী হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকালে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শামীম হোসেন (৩৩) ও মন্টু মিয়া (৩২)। শামীম বাগাডাঙ্গা পল্লিআইট গ্রামের সামছুর রহমানের ছেলে ও মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডুলে ছেলে।

এ ঘটনায় শামীমের বাবা শামসুল হক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বাগাডাঙ্গা গ্রামের তরিকুল নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধ ছিল শামীম হোসেন, রাফি ও মন্টু মন্ডলের। এ বিরোধের জেরে বুধবার বিকালে মন্টু ও শামীম তরিকুলের বাড়িতে হামলা করে। এসময় তরিকুল দৌড়ে বাড়ির ছাদে উঠে তাদের গুলি করে। গুলিতে মন্টু ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্থানীয়রা আহত শামীম ও তার বাবা শামসুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ওবাইদুর ইসলাম জানান, কিছুদিন আগে শামীমের মাদকের চালান ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পল্লিআইট গ্রামের শামীম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। পরে শামীমের মামলায় তরিকুলকে হাজত খাটতে হয়। দুদিন আগে তরিকুল জেল থেকে জামিনে ফিরলেও শামীম গ্রæপের কারণে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। বুধবার বিকালে শামীম তার দলবল নিয়ে তরিকুলের বাড়িতে হামলা চালায়।

নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, এরা সবাই চোরাকারবারি। প্রায়ই তরিকুল, শামীম, মন্টু ভারত যেতেন। এ বিরোধে হত্যাকান্ড ঘটেছে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, শামীমকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার বুকে গুলির চিহ্ন আছে। তার বাবা শামসুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, হামলাকারীরা সবাই চোরা কারবারের সঙ্গে জড়িত। এ নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার ঘটনা ঘটেছে।

 

পাটুরিয়ায় ফেরিডুবির কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের পাটুরিয়ায় কুয়াশা জনিত কারণে নদীতে নোঙর করে রাখা ‘রজনীগন্ধা’ ফেরিডুবি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন দায়িত্বশীলরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপ বলছে, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

অন্যদিকে নৌ পুলিশ বলছে, নদীতে ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরির তলা ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ফেরিতে থাকা প্রত্যদর্শী ব্যক্তিরা বলছেন, ফেরিতে পানি উঠে কাত হয়ে ফেরিটি ডুবে যায়।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিতে ৯টি ট্রাক ছিল। ঘন কুয়াশায় রাত দেড়টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে ফেরিটি আটকে যায়। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। বুধবার সকাল আটটার পরপরই ফেরিটি ডুবে যেতে থাকে। তখন যানবাহনের চালক, সহকারী ও ফেরিতে কর্মরত লোকজন নদীতে ঝাঁপ দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন ট্রলার নিয়ে ঘটনাস্থলে যান। এর আগে নদীতে ঝাঁপ দেওয়া কয়েকজন সাঁতরে নদীর তীরে ওঠেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ছয়জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। ততণে ফেরিটি যানবাহন নিয়ে পানিতে ডুবে যায়।

এ ঘটনার পর নৌ পুলিশ জানায়, ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবির নিখোঁজ আছেন। ফেরিতে থাকা জীবিত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অধিকাংশই মালবাহী ট্রাকের শ্রমিক। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

ফেরিডুবির কারণ নিয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ফেরিটি নদীতে নোঙর করা ছিল। সকাল আটটার দিকে বালুবাহী একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দিলে এক পাশ কাত হয়ে ফেরিটি নদীতে ডুবে যায়। ঘন কুয়াশায় বাল্কহেডটি চিহ্নিত করা সম্ভব হয়নি।

নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটের আসার পথে ডুবোচরে ধাক্কা লাগে। এতে ফেরির তলা ফুটো হয়ে গেলে পানি ঢুকতে থাকে। কুয়াশায় পথ দেখতে না পেয়ে পাটুরিয়া ঘাটের ২০০ থেকে ২৫০ গজ অদূরে ফেরিটি নোঙর করে। ধীরে ধীরে পানি ঢুকে সকাল আটটার দিকে ৯টি ট্রাকসহ ফেরিটি নদীতে ডুবে যায়।

ফেরিতে থাকা ট্রাকচালক মজনু মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ভোর চারটার দিকে ফেরিতে পানি উঠতে থাকে। এ সময় ফেরির লোকজন পানিনিষ্কাশনের চেষ্টা করতে থাকেন। ধীরে ধীরে এক পাশ কাত হয়ে ফেরিটি ডুবতে থাকে। একপর্যায়ে সকাল আটটার দিকে সব মালবাহী ট্রাকসহ ফেরিটি পানিতে তলিয়ে যায়। এ সময় তাঁরা যে যাঁর মতো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে ওঠেন।

ফেরিডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির প থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে জেলা প্রশাসনের প থেকে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কুষ্টিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও চাঁদার দাবি, আটক ৪

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদীর চরে ঘুরতে যাওয়া দ্বাদশ শ্রেণীর এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাথে থাকা বন্ধুকে মারধর, আটকে রেখে দুইজনের আপত্তিকর ছবি তোলা ও চাঁদা দাবি করা হয়।

গত ১৩ জানুয়ারি বিকালে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন লাগোয়া গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কলেজ ছাত্রীর বন্ধুর মা ছিনতাই, চাঁদা আদায়, চাঁদা দাবি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে চার জনকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার সূত্র ধরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার হরিপুর থেকে আসামিদের আটক করেছে।

বুধবার সকালে কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো শহরের কমলাপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে আসিফ হোসেন (২৪), আলিমের ছেলে মেহেদী হাসান (২২), মৃত জহুরুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২৪) ও মাসুদ শেখের ছেলে কবির শেখ (১৯)।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ১৩ জানুয়ারি (শনিবার) বিকালে ওই কলেজছাত্রী ও তার বন্ধুর সাথে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুতে ঘুরতে যায়। পরে তারা ব্রীজ থেকে নেমে হাটশ হরিপুর সংলগ্ন গড়াই নদীর চরে ঘুরতে গেলে কয়েকজন যুবক তাদের পিছু নেই। সংঘবদ্ধ দলটি তাদের সুবিধাজনক স্থানে পেয়ে প্রায় এক ঘন্টা আটকে রেখে বন্ধুকে মারধর করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তাদের কাছে থাকা নগদ ৫ হাজার টাকা কেড়ে নেয়। পরে তারা আরো টাকা দাবি করে। ওই কলেজছাত্রী ছিনতাইকারীদের হাত থেকে রা পেতে তার এক বান্ধবীকে কল করে মেহেদী নামে একজনের নগদ একাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করেন। টাকা নেওয়ার পরও ওই কলেজছাত্রী ও তার বন্ধুর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে তারা। পরে আসিফ নামে এক যুবক কলেজ ছাত্রীকে আলাদা স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ২০ হাজার টাকা চাঁদা দেওয়ার শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি কাউকে জানালে তাদের ছবি ইন্টারনেটে খারাপ ভাবে উপস্থাপন করা হবে বলেও হুমকি দেয় সংঘবদ্ধ দলটি। ঘটনার পরেরদিন ১৪ জানুয়ারি (রবিবার) রাত ১১ টা ৩৪ মিনিটের সময় ওই কলেজছাত্রীর বন্ধুর নাম্বারে ফোন দিয়ে আসিফ চাঁদার ২০ হাজার টাকা দাবি করে। না দিলে বড় ধরনের তি করবে বলেও হুমকি দেয়। পরবর্তীতে কলেজ ছাত্রীর বন্ধুর পরিবারের লোকজন গত মঙ্গলবার ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে ওই ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, আমার মতো আর কারো সাথে এ ধরণের ঘটনা যেন আর না ঘটে।
তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কলেজছাত্রীর বন্ধু জানান, মেয়েটির সন্মান যেন ুন্ন না হয় সেদিক বিবেচনা করে আপনারা অপরাধীদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেন। যেন একই ঘটনা অন্যকারোর সাথে আর না ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, আসামীদের আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মহেশপুরে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে সাড়ে চার কেজিরও বেশি সোনার বার জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার মুল্য চার কোটি পাঁচ ল নিরানব্বই হাজার চারশত একাত্তর টাকা।

বুধবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে সোনার বার উদদ্ধার করে। এ সময় মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার হযরত আলীর ছেলে রিমন হোসেন (২০) কে আটক করা হয়।

৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোপন সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ৫২/১৮-আর থেকে ২০০ গজ বাংলাদেশের মধ্যে জনৈক শহিদুল মন্ডলের বাঁশবাগানে ওৎ পেতে অবস্থান গ্রহন করেন। এ সময় দুইজন চোরাকারবারী সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য প্যাকেট ভুট্টার েেত ছুড়ে পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ রানা আরো জানান, বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে অজ্ঞাত একজন ভারতে পালিয়ে যেতে সম হলেও রিমন হোসেনকে আটক করা হয়। পরে চোরাকারবারীদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভিতর থেকে ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার বুধবার বিকালে ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

প্রতিযোগীতা

0

৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরী শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার প্রথম দিন ছাত্রীদের ভলিবল খেলায় প্রতিপক্ষকে পরস্ত করার চেষ্টা। শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় দলকে হারিয়ে শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বেলা ১২টার দিকে ছবিটি তোলা।

নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি: টিআইবি

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবি বলছে, নির্বাচনে ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করলেও ২৪১টি আসনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা হয়নি।

বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় সংস্থাটি।

টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভোটের দিন সারাদেশে অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না। প্রতিপরে এজেন্টদের হুমকির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভোটের দিন স্বল্প ভোটার আগমন এবং ডামি লাইন তৈরি, বিভিন্ন আসনে অন্য দলের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, ভোটের আগে ব্যালটে সিল মারা, ভোট চলাকালে প্রকাশ্য সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

খোকসায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ

0

স্টাফ রিপোর্টার

খোকসার হতদরিদ্র ও দুস্থ শীতার্থদের মধ্যে প্রায় সাড়ে ১২ শ কম্বল বিতরণ করা হয়।

বুধবার সকালে পৌরসভার হলরুমে কম্বল বিতরণ করে পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান টিপু, কাউন্সিলর মহব্বত আলী ফকর, ইউনুস আলী প্রমুখ।

পৌর সভার নিজস্ব তহবিল থেকে ৯ টি ওয়ার্ডের ১২জন কাউন্সিলরের নিধারিত প্রায় ১২শ ৫০ জনকে কম্বল তুলে দেওয়া হয়।

ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১৫০ পিচ ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার বড়ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল হালিম কালীগঞ্জের খয়েরতলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি আমাদের একটা আভিযানিক দল বড়ভাটপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১৫০পিচ ইয়াবাসহ আব্দুল হালিম নামের ওই মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে কালীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মার্চ থেকে জ্বালানি তেলের দামের স্বয়ংক্রিয় সমন্বয়

0
প্রতিমন্ত্রী নসরুল হামিদ - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, মার্চের প্রথম সপ্তাহে জ্বালানি তেলের দামে স্বয়ংক্রিয় সমন্বয় চালু হবে। তিনি আরও বলেন, এরপর প্রতি মাসে এটি সমন্বয় হবে। পরবর্তী সময়ে বিদ্যুৎ ও গ্যাসের জন্য স্বয়ংক্রিয় দাম নির্ধারণের একই প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

করোনা ও যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে ১ হাজার ৩০০ কোটি ডলার অতিরিক্ত খরচ করতে হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, একসময় আমদানি কমিয়ে লোডশেডিং দিতে হয়েছে। এরপর পরিস্থিতির উন্নতি হয়েছে। মধ্যপ্রাচ্যে গোলযোগ শুরু হলে পরিস্থিতি অন্যদিকে যেতে পারে।

তিনি বলেন, এবার গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৭ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়াতে পারে। বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত আছে। জ্বালানি (তেল, গ্যাস ও কয়লা) সরবরাহের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি দিতে পারলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে অর্থের জোগান একটা বড় বিষয়। এ মাসের মধ্যে বকেয়া পরিশোধ মোটামুটি একটা জায়গায় আসবে। আগামী সপ্তাহে অর্থমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

গ্যাস সংকটের বিষয়ে নসরুল হামিদ বলেন, গ্যাসের দাম বাড়াতে সরকার কোনো উদ্যোগ নেয়নি। দাম বাড়ানো বা কমানো নয়, এটা নিয়মিত সমন্বয় করা হবে। দু-এক দিনের মধ্যে রণাবেণে থাকা ভাসমান টার্মিনালটি চালু হলে গ্যাসের সরবরাহ বাড়বে। তবে ১৮ জানুয়ারি আরেকটি টার্মিনাল রণাবেণে যাবে, এটা আবার ফিরবে মার্চের প্রথম সপ্তাহে।

দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৪৬টি কূপ খননের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি আগামী ২০২৫ সালের মধ্যেই শেষ হবে। এতে দেশে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। নতুন করে আরও ১০০ কূপ খননের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। পেট্রোবাংলা আগামী ৫০ বছরের গ্যাস উত্তোলন, সরবরাহ সংক্রান্তু মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

১৭ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখা যাবে- মাধ্যমিক ও উচ্চশিা অধিদপ্তরের (মাউশি) এ ঘোষনার সংশোধনি আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী- তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখা যাবে। মঙ্গলবার বিকালে সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানায় মাউশি।

এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা যাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে। প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে একই দিন এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে সেসকল জেলার প্রাথমিক শিা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করতে পারবেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্তু এ আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

মাউশির নির্দেশনায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্য প্রবাহে শিার্থীদের শিার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ েেত্র যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেবে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।

এতে আরও জানানো হয়, মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্ধ্ব না হওয়া পর্যন্তু শিাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...