মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 381

গৃহবধু হত্যার ঘটনায় স্বামী ছেলেসহ তিনজন গ্রেফতার

0
নিহত গৃহবধূ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামের গৃহবধু জামিলা খাতুন ওরফে ওজেলা (৪০) কে পরকীয়ার জেরে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের সাথে জড়িত নিহতের স্বামী শরিফুল ইসলাম, ছেলে সাইদুল ইসলাম মান্নান ও প্রতিবেশি জাকির হোসেন এই হত্যার দায় স্বীকার করেছেন।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন এ সব তথ্য নিশ্চিত করেন।

নিহতের ছেলে মান্নান পুলিশকে জানায়, রাজাপুর গ্রামের রুস্তম বিশ^াসের ছেলে প্রতিবেশি চাচা আব্দুল করিমের সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। ঘটনার দিন শনিবার সকালে নিজেদের গোসলখানায় আব্দুল করিমের সঙ্গে তার মায়ের আপত্তিকর অবস্থায় পেয়ে সে নিজে মা ওজেলা খাতুনকে হত্যা করে। পরে আব্দুল করিমকেও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। আব্দুল করিম গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহত ওজেলার স্বামী বাথান গ্রামের ইউসুফ মন্ডলের ছেলে জাকির হোসেনের জমি বর্গা চাষ করেন। এ সুযোগে জাকির হোসেন ওজেলার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে। কিন্তু প্রতিবেশি আব্দুল করিমের কারণে পেরে ওঠে না। ফলে স্বামী শরিফুল ও তার ছেলে মান্নানের সঙ্গে পরামর্শ করে করিমকে শায়েস্তা করার ছক কষেন। ঘটনার দিন সকালে সে সুযোগ পেয়ে যায়। ওজেলার গোসলখানায় দুই জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে।

নিহতের স্বামী শরিফুল ইসলাম গ্রেফতার হওয়ার আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন করিম তার স্ত্রীকে উত্যক্ত করতো। তাকে কু-প্রস্তাব দিত। রাজি না হওয়ায় তার স্ত্রীকে হত্যা করেছে। পরে করিম নিজেই আত্মহত্যার চেষ্টা করে।

প্রতিবেশি সুজনের স্ত্রী রুপা খাতুন জানান, এক সময় করিম ওজেলাকে বিয়ে করতে চেয়েছিল। সেখান থেকেই মুলত বিরোধের সুত্রপাত।

মামলার তদন্তু কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, এঘটনায় নিহত’র বড় ভাই লেবুতলা গ্রামের কামাল আহম্মেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেফতার দেখিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির আছে – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির আছে, আওয়ামী লীগের নেই। যে দলের শীর্ষ নেতা মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে থাকে। সেই দলের নেতাকর্মীরা অন্য দলের নেতাকর্মীদের পালিয়ে যাওয়া নিয়ে হুমকি দেওয়াটা হাস্যকর।

মঙ্গলবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

২৮ অক্টোবর বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে হানিফ বলেন, বিএনপি এর আগেও বহুবার আন্দোলন-সমাবেশ করেছে। এতে তারা সফল হতে পারেনি, ভবিষ্যতেও কোন দিন পারবে না। এর আগেও বিএনপি ঘোষণা করেছিলো ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়া সরকার পরিচালনা করবে। কিন্তু সেই ১০ডিসেম্বর পার হয়ে আরেক ডিসেম্বর চলে আসার সময় হয়ে গেলো। তাই বিএনপির এসব ফালতু কথাবার্তা শুনে তাদের কর্মীরা কিছুটা পুলকিত হয়। এতে দেশবাসীর ভাবনার কিছু নেই।

হানিফ আরও বলেন, মির্জা ফখরুল কিছুদিন আগে নাকি বলেছিলো ১৮ অক্টোবরের মধ্যে সরকারের পতন না হলে হাতে চুরি পড়বে। ১৮ অক্টোবর পার হয়ে এখন ২৮ অক্টোবর চলে আসতেছে। কিন্তু তিনি চুরি পড়েছেন কিনা দেশবাসী তা জানেনা। সুতরাং এই সমস্ত কথাবার্তার কোন মূল্য নেই।

হানিফ বলেন, কর্মীদের উজ্জীবিত করার জন্য বিএনপি বিভিন্ন ধরনের মিথ্যাচার ও ধোকা দেওয়ার বক্তব্য দিয়ে থাকে। এটি হচ্ছে তাদের একটি স্বভাব। জনগণের সাথে প্রতারণার পর এখন দলীয় নেতাকর্মীদের সাথে প্রতারণা করে তাদেরকে কর্মসূচীর নামে ঢাকায় ডেকে নিয়ে যাচ্ছে বিএনপি। আসলে এত ফলাফল শূন্য।

সমাবেশের নামে নাশকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না হুশিয়ারী উচ্চারণ করে এ সময় হানিফ বলেন, যে কোন শান্তিপূর্ণ রাজনীতি কর্মসূচীতে সরকারের সহযোগিতা থাকবে। আর কর্মসূচীর নামে যদি কোন অশান্তি সৃষ্টি করা হয় তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির সমাবেশের স্থানের বিষয়ে সিদ্ধান্ত হয়নিঃ ডিএমটি কমিশনার

0
ছবি সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবর মহাসমাবেশ করতে চায়। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে দলটি। তবে রাজধানীর কোথায় সমাবেশের অনুমতি দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বিএনপির সমাবেশের বিষয়ে বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি কি আকারের জনসমাবেশ করবে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে, আমরা চাই জনদুর্ভোগ এড়াতে।

নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে না দিলে কোথায় বিএনপি সমাবেশের অনুমতি পাবে, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা সমাবেশের ভ্যেনুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেইনি।

গত ১৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশের ঘোষণা দেয়। এর তিন দিনের মাথায় গত শনিবার সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে দলটি।

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৫ ছাড়িয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের সাথে মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। র‌্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে মালবাহী ট্রেনের চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছে।

সোমবার দুপুর ৩টা দিকে ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ঢাকা গামী যাত্রীবাহী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন পেছনের দুটি কম্পাটমেন্টের সাথে চট্রগ্রাম গামী মালবাহী ট্রেনের সামনের অংশের ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে। এ রিপোট লেখা পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের কমপক্ষে ১৫ যাত্রী নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে ফায়াির সার্ভীসের স্থানীয় এক কর্মকর্তা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ভৈরব থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎণিকভাবে হতাহতদের উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও র‌্যাব সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন।

প্রত্যদর্শীরা জানান, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, আহত অনেকে ট্রেনের নিচে চাপা পড়ে থাকতে পারেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনার সময় মালবাহী ট্রেনটির স্টেশনের আউটারে থাকার কথা ছিল। কিন্তু ট্রেনটি সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢুকে পড়ে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা জানান, এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

যোগ্যদের দলীয় মনোনয়ন দেওয়া হবে : শেখ হাসিনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যোগ্যদের দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন মতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, মনোনয়নের সার্ভে রিপোর্টের গুরুত্ব দেওয়া হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে।

রবিবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন বলে একাধিক সংসদ সদস্য নিশ্চিত করেন। সংসদীয় দলের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের সরকারি দলের সভাকে এক ঘণ্টারও বেশি সময় অনুষ্ঠিত বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একাধিক সংসদ সদস্য জানান, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, ভোট অবাধ ও নিরপে হবে। এ ভোটে সবাইকে জিতে আসতে হবে। কাউকে জিতে আনার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি কারও চেহারা দেখে মনোনয়ন দেবো না। দেখেশুনে জনপ্রিয় ব্যক্তিদের নমিনেশন দেবো। এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন। যাকে নমিনেশন দেবো, তার জন্য কাজ করতে হবে। নমিনেশন পান না পান নৌকার বিরোধিতা করা যাবে না।

যারা নৌকার বিরোধিতা করবেন তাদের রাজনীতি চিরতরে শেষ বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন। ভোট বানচালের ষড়যন্ত্র করতে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে আসতে পারে বলেও আওয়ামী লীগ সভাপতি মন্তব্য করেন।

পশ্চিমা বিশ্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ মতায় আসবে। তারা আওয়ামী লীগকে মতায় দেখতে চায় না। সেই কারণে নির্বাচন বানচাল করতে পারলে একটি অনির্বাচিত সরকার এনে তাদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, নির্বাচনে জয়লাভ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান। তিনি বলেছেন, মনোনয়ন দেওয়া হবে বিভিন্ন জরিপের ভিত্তিতে, গ্রহণযোগ্য, জনপ্রিয়তা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। তবে, সবাইকে প্রার্থীর পে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তারা আন্দোলন করতে চায় করবে। কোনো সমস্যা নেই। আমরা বাধা দেবো না। তবে অগ্নিসন্ত্রাস, ভাঙচুর করলে ছাড় দেওয়া হবে না। আমরা মোকাবিলা করে অভ্যস্ত। হেফাজত মোকাবিলা করেছি। জামায়াত-বিএনপি মোকাবিলা করেছি। এবারও করবো।

লোকচক্ষুর অন্তরালে রুমা বেগমের ২৫ বছর

0

ঝিনাইদহ প্রতিনিধি

মুখে তার লম্বা কাঁচা পাকা দাড়ি। নারী পোষাকে আবৃত্ত দেহ। প্রথম দেখায় যে কেউ হতমম্ব হয়ে যেতে পারেন। তাই নিজেকে লোকচক্ষুর আড়ালে ২৫ বছর লুকিয়ে রেখেছেন তিনি। এ নারীর বয়স ৬৪ বছর।

ঝিনাইদহ সদর উপজেলার কালা লপিুর গ্রামের হবিবর জমাদ্দারের মেয়ে তিনি। বর্তমান শহরের পবহাটী গ্রামের একটি পোল্ট্রি খামারে কাজ করেন।

রুমা বেগম জানান, ১৯৯৬ সালে পেটে টিউমার হয়। টিউমার অপারেশনের পর তার শারীরিক পরিবর্তন হতে থাকে। হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পর মুখে দাড়ি গজাতে শুরু করে। সেই থেকে তিনি লোকচুর অড়ালে চলে যান। সব সময় মুখমন্ডল ঢেকে চলাফেরা করতেন। কিন্তু সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ন। এখন আর মুখ ঢেকে রাখতে পারেন না।

বৃদ্ধা রুমা বেগম জানান, ১৯৭১ সালে মাত্র ১২ বছর বয়সে তার বিয়ে হয়। ১০ বছর পর স্বামী মারা যান। প্রথম স্বামীর ঘরে কোন সন্তান ছিল না। এরপর দ্বিতীয় বিয়ে হয় মাগুরায়। সে স্বামীও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। পরিবার থেকে আবারও সদর উপজেলার বিষয়খালী গ্রামে বিয়ে দেন। কিন্তু সতিনের সংসার বলে তিনি আর তৃতীয় স্বামীর বাড়ি যাননি।

তিনি জানান, এক রাতে তিনি নিজের মুখমন্ডলে দাড়ি গজানোর স্বপ্ন দেখেন। সকালে মুখে হাত দিয়ে দেখেন মুখভর্তি দাড়ি গজিয়েছে। দাড়ি ওঠার পর তিনি খুব কান্নাকাটি করেছেন।

প্রতিবেশি বিল্লাল হোসেন জানান, রুমা বেগম এলাকার নারীদের কোরআন ও নামাজ শিা দেন। নারীদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করেন। জীবনের শেষ বেলায় এসে তিনি শহরের পবহাটী গ্রামে একটি পল্ট্রি খামারে কাজ করছেন। অবসর সময়ে কাঁথা সেলাই করেন।

যশোর আদদ্বীন হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডাঃ হাসানুজ্জামান বলেন, হরমন জনিত কারণে তার মুখে দাড়ি গজিয়েছে। হতে পারে রুমা বেগমের পেটে যে টিউমারটি ছিল সেটা হরমন নিঃশ^রণ টিউমার। তিনি বলেন, দেহে পুরুষ হরমনের আধিক্য থাকার কারণে রুমা বেগমের মুখে দাড়ি গজাতে পারে। তবে এেেত্র পরীা নিরীা করে সঠিক কারণ নির্নয় করা যেতে পারে বলে তিনি মনে করেন।

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবদে মানববন্ধন

0

কুমারখালী প্রতিনিধি

ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়স্থ কুমারখালী ডাক বাংলোর সামনে কর্মসূচির আয়োজন করে নাগরিক পরিষদ। এতে বীরমুক্তিযোদ্ধা, শিক, মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

কুমারখালী নাগরিক পরিষদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা মহিলা পরিষদের সভাপতি হোসনেয়ারা রুবি, সাংবাদিক আবু দাউদ রিপন, মোশারফ হোসেন, মিজানুর রহমান নয়ন প্রমুখ।

অশুভ শক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগেরও মহাযাত্রা- ওবায়দুল কাদের

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একটি মহল অস্থিরতার ডাক দিয়েছে। তারা অবরোধ করার ঘোষণা দিচ্ছে। তাদের অবরোধ কেমন, তা আমরা ২০১৪ সালে দেখেছি, ২০০১ সালে দেখেছি।

ওবাদুল কাদের আরও বলেন, এই অশুভ শক্তির কেন্দ্রস্থল বিএনপিকে প্রতিহত করতে হবে। তা না হলে তারা আবার ২০০১ সালের মতো পরিস্থিতি সৃষ্টি করবে। সে সময় তারা মন্দিরে হামলা, বাড়িতে, দোকানে লুটপাট করেছে। নির্যাতন করেছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটুক, তা আমরা চাই না।

শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর পর সেখানে এক সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে। নতুন করে নয়, আগেই আমরা কর্মসূচি ঘোষণা করেছি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দণি গেটে জনতার ঢল নামবে। এ দিন মহাযাত্রা শুরু হবে।

ওবায়দুল কাদের অসাম্প্রদায়িক চেতনা, শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে রাজনৈতিকভাবে স্বাধীনতা দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা দেশের ইতিহাসে অভূতপূর্ব, অসাধারণ উন্নয়ন করেছেন। বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁরা দুজনেই চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সহসভাপতি তাপস কুমার পাল প্রমুখ।

মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমানে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

শনিবার দুপুরে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেয়। বিকালে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ১৮ অক্টোবরের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে: ডিএমপি কমিশনার

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ডাকা ২৮ অক্টোবরের কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তর স্টেশনে মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শনে যান পুলিশের এ কর্মকর্তা। সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করেন। আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার এই হুঁশিয়ারি দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টি করে ঢাকার দুই কোটি ২৪ লাখ মানুষের জানমালের নিরাপত্তার শঙ্কা তৈরি করে- তবে ডিএমপির প থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। সংবিধান অনুযায়ী যেকোনো রাজনৈতিক দল শান্তি পূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব েেত্র পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। তবে ২৮ অক্টোবর যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তবে ডিএমপির প থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

বিএনপির মহাসমাবেশ ঘিরে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে আতঙ্ক-উদ্বেগ তৈরি হচ্ছে। গুজব ঠেকাতে পুলিশের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্তু করার জন্য একটি স্বার্থন্বেষী মহল গুজব ছড়াচ্ছে। শুধু ২৮ অক্টোবর ঘিরেই নয়, অন্যান্য বিষয়েও ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো অপচেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, ঢাকাসহ সারা দেশের মানুষ গুজবের বিরুদ্ধে সচেষ্ট থাকবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুজবকে উড়িয়ে দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আরেকটা শাপলা চত্বর হতে যাচ্ছে। পরিণতি হবে শাপলার চত্বরের চেয়েও ভয়াবহ। এ ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য আছে কি-না বা সেই পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা কি হবে- জানতে চাইলে কমিশনার বলেন, আমরা নজরদারির ভেতরে রেখেছি। আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ ব্যাপারে যে কোনো তথ্য যদি আমরা পাই তবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, ২০১৩-১৪ সালে এরকমই অপতৎপরতার চেষ্টা করা হয়েছিল। সেটি কেবল ঢাকা নয়, সারাদেশেই করা হয়েছিল। তখন বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষকে সাথে সঙ্গে প্রতিহত করেছে, পরাজিত হয়েছে সন্ত্রাসীরা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...