মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 534

ঝিনাইদহে স্বামী-স্ত্রীর এক সাথে বিষপান

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী এক যোগে বিষপান করেছে। এ ঘটনায় স্ত্রী আখি (২০) মারা গেছে।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিক উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বেলতলা গ্রামে এই যুগল এক সাথে বিষ পান করে। স্ত্রী আখি মারা গেলেও স্বামী রাহিন জীবিত আছেন। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নব বিবাহিত দম্পতি নিজের ঘরে বিষ পান করে। তারা ঘরের দরজা আটকে অবস্থান নেন। এ ঘবর জানতে পেরে প্রতিবেশীরা তাদের ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নব বিবাহতা আখি (২০) মারা যায়। গুরুতর অসুস্থ্য রাহিন বেলতলা গ্রামের আলী হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি আঃ রহিম মোল্লা জানান, স্বামী-স্ত্রী বিষপান করেছে এমন কোন তথ্য তার কাছে নেই। পরে বিস্তারিত জানাবেন।

দৌলতপুরে শিক্ষকের আত্মহত্যা, ১১ দিন পর সুইসাইড নোট উদ্ধার

0
শিক্ষক জহুরুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের আত্মহত্যাকারী কলেজ শিক্ষকের ট্রাউজারের পকেট থেকে ১১ দিন পর আবেগঘন সুইসাইড নোট উদ্ধার করেছে পরিবার।

মৃত্যুর সময় কলেজ শিক্ষক জহুরুল ইসলামের পরনে থাকা ট্রাউজার টি পরিস্কার করার জন্য শুক্রবার (২০ আগষ্ট) বের করা হয়। আর সেখানেই মেলে এই সুইসাইড নোটটি। নুরুজ্জামান ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের শিক্ষক জহুরুল ইসলাম এই সুইসাইড নোট লিখে রেখে আত্মহননের পথ বেঁছে নেন বলে দাবি পরিবারের।

‘বউয়ের দ্বারা এত অপমান সহ্য করে তার মত মহিলার সাথে সংসার করা সম্ভব হলো না। তাপুর স্বামীর দরকার নাই, সে চায় বাড়ী আমি তাদের সবকিছু দিলাম, শেষ পর্যন্ত আমার জীবনটাও দিলাম, স্বামীর প্রতি নুন্যতম শ্রদ্ধাবোধ না থাকলে তার সাথে কিসের সংসার। আমার মৃত্যুর জন্য তাপু ও তার পরিবার দায়ী’।

উল্লেখ্য, গত ৯ আগষ্ট দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা হাইস্কুল সংলগ্ন নিজ বাড়ি থেকে কলেজ শিক্ষক জহুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। নিহত জহুরুল ইসলাম আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস কলেজের ভূগোল বিভাগের শিক্ষক এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের আলমাতলা গ্রামের মৃত পলান মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্র জানা গেছে, আল্লারদর্গা হাইস্কুলের পিছনে নবনির্মিত একতলা একটি বাড়ি নিজ নামে লিখে নেওয়ার জন্য শিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী ছাবিনা ইয়াসমিন তাপু বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। এ নিয়ে মৃত্যুর কয়েকদিন আগে সালিশ বিচারও হয়। সবকিছু মেনে নিয়ে জহুরুল ইসলাম সংসার করতে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সালিশ করে তাদের পারিবারিক কলোহ মিমাংসা করা হলেও এর এক সপ্তাহ যেতে না যেতেই আত্মহননের পথ বেঁছে নেন শিক্ষক জহুরুল ইসলাম। এ ঘটনায় দৌলতপুর থানায় শিক্ষক জহুরুল ইসলামের ছোট ভাই আহাদ আলী নয়ন একটি মামলাও দায়ের করেছেন।

গ্রেনেড হামলাকারীদের রায়ের বাস্তবায়ন দেখতে চান মাহবুবের মা

0
নিহত মাহাবুবের বাবা মা

স্টাফ রিপোর্টার

সময়ের ভারে অনেকটাই ন্যুব্জ ৭৫ বছর বয়সী হাসিনা বেগম। তিনি ছেলের খুনিদের বিচারের রায় বাস্তবায়ন না দেখে মারা যেতে কিছুতেই রাজি। ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলায় নিহত হয়েছেন তার সন্তান সাবেক ল্যান্স করপোরাল মাহবুবুর রশীদ। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ব্যক্তিগত দেহরী ছিলেন মাহবুব।

এখন ছেলে মাহবুবের সমাধির উন্নয়ন ছাড়া আর কোনো প্রত্যাশা নেই তার বাবা হারুন অর রশীদের।

প্রতি বছর ২১ আগস্ট এলে টেলিভিশনে ১৭ বছর আগেকার নৃশংস গ্রেনেড হামলার দোষীদের শাস্তি বাস্তবায়নের নানা খবর শোনেন হাসিনা বেগম। মাঝে মাঝে রায় বাস্তবায়নের আশার আলোও দেখেন। কিন্তু দিবসটি গেলেই সবাই যেন ভুলে যায় সব কিছু। কিন্তু তিনি কী করে ভুলবেন! ছেলের খুনের বিচার চান মা হাসিনা বেগম এবং বাবা হারুন অর রশীদ। তা ছাড়া চান মাহবুবের সমাধিটিকে যেন সংরণ করা হয় ভালোভাবে।

কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে নিজের ঘরের বিছানায় বসে নিজের প্রাপ্তি-অপ্রপ্তির কথা বলছিলেন হাসিনা বেগম। তিনি জানালেন, শারীরিক অবস্থা ভালো নয় তার। এখন আর বেশি ভাবতেও পারেন না। বুকের মধ্যে ‘ধরপর’ করে ওঠে। কথায় কথায় জানালেন, মাহবুবুর রশীদের স্ত্রী তাদের খোঁজখবর নিয়মিতই রাখেন। মাহবুবুরের দুই ছেলে আশিক ও রবিনকে নিয়েও স্বপ্ন দেখেন হাসিনা। তারা বড় হয়ে বংশের মুখ উজ্জ্বল করবে-এটাই প্রত্যাশা তার।

সংসারের উপার্জনম ছেলে মাহবুবুর রশীদ ২০০৪ সালের ২১ আগস্টের শান্তি সমাবেশে ভয়ানক গ্রেনেড হামলায় নিহত হওয়ার পর থেকে তিনি অপো করছেন, দোষীদের বিচার ও সাজা হবে। যদিও সে আশা আর বাস্তবায়ন হচ্ছে না।

বৃদ্ধ হাসিনা বেগমের কাছে কোনো হিসাবই এখন আর বড় নয়। তিনিও স্বামী হারুনের মতো ছেলের সমাধিস্থল সংরণের ও কবরস্থানে বিদ্যুতের আলোর ব্যবস্থা করার দাবি জানান। করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতেও নিহত মাহবুবুর রশীদের বাবা-মা কোনো সরকারি সাহায্য পাননি। উল্টো স্থানীয় নেতারা তার পরিবারকে ‘রাজাকার পরিবার’ আখ্যা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। এতে কষ্ট পেয়েছেন তারা। তবে কোনো প্রতিবাদও করেননি।

বাবা হারুন অর রশীদ জানান, একসময় বিড়ি তৈরির কারিগর হিসেবে কাজ করেছেন। শত অভাবের মধ্যেও তার ১০ সন্তানের লেখাপড়া বন্ধ করেননি। দ্বিতীয় ছেলে মাহবুবকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাড়ির পাশের ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করলে। তিনি সেখান থেকে পঞ্চম শ্রণি পাস করেন। কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির টাকা না থাকায় তাকে মামা আবদুর রব নিয়ে গিয়ে রাজবাড়ীর পাংশার বাহাদুরপুর শহীদ খবির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করে দেন। মামাবাড়ি থেকেই ১৯৮৪ সালে এসএসসি পাস করেন মাহবুব। তারপর সংসারের প্রয়োজনে বাধ্য হয়ে সেনাবাহিনীর মেজর পর্যায়ের এক কর্মকর্তার বাসায় ৬০০ টাকা বেতনে চাকরি নেন মাহবুব। পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পান।

মাহবুবের চাকরিতেই দরিদ্র সংসারটিতে আশার প্রদীপ জ্বলে ওঠে। পাঁচ বোনের তিন বোনকে বিয়েও দেন। নির্দিষ্ট মেয়াদে চাকরি শেষে গ্রামে ফিরে ব্যবসার উদ্যোগ নেন তিনি। তাতে ভালো না হওয়ায় আবার চাকরির সন্ধান করতে থাকেন।

এরই মধ্যে মাহবুব তার সতীর্থ সৈনিকদের মাধ্যমে খবর পেয়ে ২০০০ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ড্রাইভার হিসেবে চাকরিতে যোগ দেন। পরে বিশ্বস্ততা অর্জন করায় অল্প সময়ের মধ্যে নেত্রীর ব্যক্তিগত দেহরীর দায়িত্বও পেয়ে যান। মাহবুব তার স্ত্রী শামীমা আক্তার আসমা এবং দুই ছেলে আশিক ও রবিনকে নিয়ে জীবনযুদ্ধে সফল সৈনিক ছিলেন। মৃত্যুর দুই মাস আগে বাড়ি এসে বাবার অজুর জন্য টিউবওয়েল বসিয়ে দিয়ে গিয়েছিলেন। পরের ছুটিতে টিউবওয়েলের গোড়া পাকা আর শোবার ঘরের অসমাপ্ত বেড়া মেরামত করার কথা ছিল তার।

কিন্তু ২১ আগস্টের ঘাতকদের বুলেট তার সব স্বপ্ন কেড়ে নেয়। মাহবুব বাড়ি ফেরেন সাদা কাফনে মোড়ানো অবস্থায়। তাকে সমাহিত করা হয় তার শৈশবের স্মৃতিবিজড়িত ফুলবাড়িয়া স্কুলের পাশে।

এবারও ছেলের মৃত্যুবার্ষিকী উপলে নিজের বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন হারুন অর রশীদ। তিনি জানান, প্রতি মাসে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের জন্য গঠিত কল্যাণ ফান্ড থেকে যে টাকা দেওয়া হয়, তা দিয়ে দু’জনের সংসার চলতে চায় না। তাই তিনি বাড়িতে লালনপালন করা গাভির দুধ বিক্রির টাকা থেকে ছেলের মৃত্যুবার্ষিকী পালনের জন্য কিছু টাকা জমিয়ে রাখেন।

খোকসায় গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

0
নিহত শিশু হুসাইন। ছবিটি সংগৃহীত।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে গলায় খাবার আটকে দেড় বছররের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

শনিবার (২১ আগস্ট) সন্ধায় উপজেলার গোপগ্রামে গলায় খাবার আটকে মারা যাওয়া শিশু হুসাইন রিফাত হোসেনের ছেলে। শিশুটি তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

জানা গেছে, শনিবার সন্ধায় শিশুটির নানা তোফাজ্জেল ওরফে তোফা স্থানীয় হাট থেকে একটি ম্যাজিক লিচু এনে শিশু হুসাইনের হাতে দেয়। শিশুটি ওই কৃত্রিম লিচুটি খাবার চেষ্টা করলে সেটি তার গলায় আটকে যায়। পরিবারের লোকেরা শিশুটিতে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু হুসাইনকে মৃতবলে ঘোষনা করেন।

গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম ও ২ নং ওয়ার্ড মেম্বর সান্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় শিশুটির নানা হাট থেকে একটি কৃত্রিম লিচু কিনে নাতিকে দেয়। তার দেওয়া খাবার গলায় আটকে শিশুটির মৃত্যু হয়। তবে তারা শিশুটির বাবার বাড়ির ঠিকানা জানাতে পারেননি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার রাকিব হাসান জানান, জানান শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

দৌলতপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ আজত দুই

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলগাথুয়া মধ্যোপাড়া এলাকার আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আবু বক্কর (৩৬) ও তার স্ত্রী মধুবালা (২৮) আহত হয়েছেন। বিষ্ফরণে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আবু বক্করের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কালাম, বেকু ও রায়হান নামে তিন জনকে আটক করেছে। আহত আবু বক্কর প্রাগপুর বিলগাথুয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে।

প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে আবু বক্কর তার বাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় বোমার বিস্ফোরণ ঘটে। এতে স্ত্রীসহ আবু বক্কর আহত হন। আহত আবু বক্কর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও চোরাকারবারী বলে দাবি করেন এই জনপ্রতিনিধি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়েছে।

মিরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

0
চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যরা লিখিত অনাস্থা এনেছেন।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর উপজেলা পরিষদের পদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার বিরুদ্ধে ইউপি সদস্যরা এ অনাস্থা আনেন। ভুয়া বিল ভাউচারে সরকারী ও পরিষদের নিজস্ব তহবিলের অর্থ আত্মসাতসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন পরিষদের সদস্যরা।

ইউপি সদস্যদের দেওয়া লিখিত অনাস্থা পত্রে বলা হয়েছে, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা ইউপি সদস্যদের ভাতা প্রদান করছেন না। ২০১৯-২০ অর্থবছরে কাবিটার অর্থে আমলা সাগরখালি আশ্রয়ন প্রকল্পের রাস্তা মেরামত ও কালভার্টের কাজ নি¤œমানের সামগ্রী দিয়ে করা হয়েছে এবং ভুয়া ভাউচারে সরকারি ও পরিষদের নিজস্ব তহবিলের অর্থ আত্মসাত করেছেন। এছাড়াও বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার েেত্র তিনি ভুক্তভোগীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছেন। অনাস্থা পত্রে, আমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের সদস্য সিদ্দিক আলী, ১নং সদস্য হাসমত আলী, ৫নং সদস্য আব্দুল হান্নান, ৬নং সদস্য রমজান আলী, ৮নং সদস্য আমান উলাহ আমান, ৯নং সদস্য রাকাত আলী, সংরতি ১,২,৩ ও ৪,৫,৬ নং সংরতি নারী সদস্যরা স্বার করেছেন ।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা বলেন, বিগত পাঁচ বছর কাটলো এতোদিন তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ হয়নি। মেয়াদ শেষ হয়ে গেছে। এখন রাজনৈতিক প্রতিহিংসা বশত তাঁকে হেয়-প্রতিপন্ন করার জন্য মিথ্যা এসব অভিযোগ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ ব্যপারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, অনিয়মের অভিযোগ তুলে আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার বিরুদ্ধে ইউনিয়নের ৮ জন সদস্য লিখিতভাবে একটি অনাস্থাপত্র জমা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালীতে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সালিশ বৈঠক চলাকালীন সময়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে মোক্তার প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধকে খুন হয়েছে। এসময় নিহতের চাচাতো ভাই হোসেন আলী মাষ্টার নামের আরো একজন আহত হয়েছেন।

বুধবার রাত ৯ টার দিকে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর হঠাৎপাড়া তজিরুননেছা জামে মসজিদ এলাকায় ঘটেছে। আহত হোসেন আলী মাষ্টারকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজনই হঠাৎপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে তজিরুননেছা জামে মসজিদ এলাকার হেলাল উদ্দিনের প্রতিবন্ধী স্ত্রীর ঘরে প্রবেশ করেন নিহতের বোন জামায়। এ নিয়ে দুপুরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ধ্যায় সালিশী বৈঠকের আয়োজন করা হয়।

সন্ধ্যায় হেলালের বাড়িতে সালিশ বসানো হয়। মোক্তার প্রামাণিক ৮-১০ জনকে সঙ্গে নিয়ে বৈঠকে হাজির হয়। কিন্তু অভিযুক্ত বোন জামায় সালিশ বৈঠকে উপস্থিত না থাকায় হেলালের লোকজন তাঁদের উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোক্তার প্রামাণিক ও তার চাচাতো ভাই হোসেন আলী মাস্টার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোক্তার প্রামাণিককে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে আহত হোসেন আলী মাষ্টারের ছেলে সাখাওয়াত মুঠোফোনে জানান, আমার চাচাতো ফুফা এক মহিলার ঘরে প্রবেশ করেছিলেন। এ নিয়ে সন্ধ্যায় হেলালের বাড়িতে সালিশ বৈঠক চলাকালে আমার ফুফাকে হাজির না করায় ওরা হামলা চালায়। এ সময় আমার চাচা মোক্তার প্রামাণিক ও বাবা হোসেন আলী মাষ্টার ছুরিকাঘাতে আহত হন। তার বাবাও আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠক চলাকালে এ হতাহতের ঘটনা ঘটেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সালিশ বৈঠক চলাকালে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে।

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর একটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দণি খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়। শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারের মেয়ে।

স্থানীয় উনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে পানিতে যুবে দণি খারিজারথাক গ্রামের ওই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুরে ২০ গ্রামের মানুষ পানিবন্দি,পদ্মার পানি বিপদ সীমা ছুঁই ছুঁই

0

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মা নদীতে আকষ্মিক পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতপুরের বন্যা পরিস্থিতির অবণতি ঘটেছে। উপজেলার দুই ই্উনিয়নের ২০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। এসব গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন পদ্মা চরের পানিবন্দিরা। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদীর পানি বিপদ সীমা অতিক্রম করবে বলে স্থানীরা আশঙ্কা করছেন। মরিচা ই্উনিয়নের পদ্মা নদীর প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন নিয়ন্ত্রনের জিও ব্যাগ ফেলেতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় সূত্রে জানা গেছে, হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পদ্মা নদীর পানি প্রতিদিন প্রায় দশমিক ১২-১৫ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার এ নদীর পানি বিপদসীমার দশমিক ৩৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে দৌলতপুর উপজেলার ভাগজোত পয়েন্টে গত ২৪ ঘন্টায় দশমিক ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রধান শাখা গড়াই নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী জানান, দু’দিন আগেও যেসব এলাকা শুকনা ছিল। এখন সেখানে পদ্মার পানিতে থৈই থৈই করছে। অনেকের বাড়িতে রান্না করার জায়গাটুকুও ফাকা নেই। ফলে তাদের খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল ও চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, চরাঞ্চলের অন্তত ২০টি গ্রামে অধিকাংশ বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। দুই ইউনিয়নের ৮ হাজার পরিবারের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, পানিবন্দি মানুষের তথ্য সংগ্রহ করে তাদেও সাহার্যে এগিয়ে আসার জন্য স্থানীয় চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

দৌলতপুর আসনের সাংসদ অ্যাড. আ. ক. ম. সারওয়ার জাহান বাদশাহ বলেন, পদ্মায় হঠাৎ পানি বেড়ে যাওয়ায় উপজেলার চার ইউনিয়নের মানুষ তির মুখে পড়েছে। বিশেষ করে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বহু মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন। সব সময় তাদের খোঁজ-খবর নেয়া হচ্ছে। পানিবন্দি এসব মানুষকে বাচাঁতে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধসহ জীবন রাকারী সামগ্রী প্রয়োজন। চরাঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য স্থায়ী শেল্টার সেন্টার নির্মানের জন্য সরকারের কাছে দাবী জানান।

৪ অক্টোবর রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ৪ অক্টোবর পরীক্ষা শুরুর সম্ভব্য তারিখ নির্দ্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে মঙ্গলবার অনুষ্ঠিত রুটিন সভাটি অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় নতুন এ তারিখ নির্দ্ধারণ করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ অক্টোবর ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ (মানবিক) ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ (ব্যবসায় শিা) ইউনিটের পরীা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তিন শিফটে পরীা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় বিদেশি শিার্থীদের ভর্তির আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission মেন্যু থেকেও দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...