বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 446

হরিনাকুন্ডু পৌরসভার মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার মেয়রের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, পৌর কাউন্সিলদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকালে হরিণাকুন্ডু উপজেলা শহরের দোয়েল চত্বরে মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে পৌরবাসি ও পৌর কাউন্সিলরা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ব্যানার, লিপলেট, ফেস্টু ও প্লাকার্ড নিয়ে কাউন্সিলরা অংশ নেন।

এসময় হরিণাকুন্ডু পৌরসভার সাবেক মেয়র শাহীনুর রমান রিন্টু, বর্তমান কাউন্সিলর নাসির উদ্দিন, আবু আহসান রনুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরো পড়ুন – খোকসায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বক্তারা বরেন, বর্তমান মেয়র ফারুক হোসেন পৌরসভায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছে। পৌরবাসী জন্ম নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফি’র থেকে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে।

খোকসায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে খেলার সময় পুকুরে পরে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুরের উজ্জল বিশ্বাসের নিজের বাড়ির পুকুরে পরে শিশু জান্নাতুল খাতুন (৫) মারা যায়। সে উজ্জল বিশ্বাসের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শাহিনা খানম পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে মনে হয়। তবে পরীক্ষা নিরিক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষনা করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়া-দাওয়ার পর জান্নাতুল বাড়ি পাশের অন্য শিশুদের সাথে পুকুরপাড়ে বসে খেলা করছিল। এক পর্যায়ে সবার অলক্ষে শিশুটি পানিকে পরে যায়। বাড়ির লোকেরা খোজা-খুজির পর শিশুটিকে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

আরো পড়ুন – কুমারখালীর পদ্মা নদীতে নৌকা ডুবি, এক শ্রমিক নিখোঁজ

থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।

কুমারখালীর পদ্মা নদীতে নৌকা ডুবি, এক শ্রমিক নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষে ডুব যাওয়া নৌকার এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় পদ্মানদীতে এদুর্ঘটনা ঘটে। এতে উবাই সরদার (৪০) নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে সন্ধ্যায় কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়।

নিখোঁজ শ্রমিক জেলার ভেড়ামারা উপজেলার বাবাহির চর ইউনিয়নের দশ মাইল এলাকার জালাল সরদার ছেলে। এ ঘটনায় নদী সাঁতরে প্রাণে বেঁচে ফিরেছেন আরো ১৮ জন শ্রমিক।

নৌকায় থাকায় শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, পাবনা সুজানগরের তারাপুর চর থেকে দুইটি বালুবাহী নৌকা পদ্মা নদী দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা বারোমাইল ঘাটে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল ৪ টার দিকে কুমারখালীর শিলাইদহের কোমরকান্দি এলাকায় পৌছালে আগের নৌকা ¯্রােতে উল্টে যায়। আর উল্টে যাওয়া নৌকার সাথে অপর নৌকাটি আছড়ে পরে। এক পর্যাযে দুটি নৌকাই পদ্মায় ডুবে যায়।

বেঁচে ফেরা শ্রমিকদের দাবি তাদের দাবি, নৌকা দুটিতে মাঝিসহ ১৮ জন শ্রমিক পানিতে পড়ে যায় এবং দুইটি নৌকা ও বালু পানিতে ভেসে যায়। পরে নদী সাঁতরে মাঝিসহ ১৭ জন শ্রমিক প্রাণে বেঁচে নদীতীরে ফিরে আসেন। কিন্তু উবাই সরদার নামের একজন শ্রমিক এখনও নদীতে নিখোঁজ রয়েছেন।

শ্রমিক আলাউদ্দিন বলেন, তাঁরাপুর থেকে বালু নিয়ে বারোমাইল যাচ্ছিলাম। নৌকায় আমরা ১৮ জন ছিলাম। যাওয়ার পথে কোমরকান্দি এলাকায় আমাদের নৌকা ¯্রােতে উল্টে যায়। আর অপর নৌকা এসে ধাক্কা দেয়। আমরা সবাই সাঁতরে প্রাণে বেঁচে কিনারে ফিরিছি। কিন্তু উবাই এখনও নিখোঁজ রয়েছেন।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছি। দুই বালুবাহী নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। উবাই নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে অন্যান্য শ্রমিকদের দাবি। নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজের সত্যতা পেলে উদ্বার অভিযান চালানো হবে।

আরো পড়ুন – খোকসায় ছাত্রীর যৌন হয়রানারি অভিযোগের তদন্ত শুরু

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ফায়ার সার্ভিস কাজ করছে।

খোকসায় ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রজাউল করিমের বিরুদ্ধে ১০ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানারি অভিযোগের শুনানী হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্ত শিক্ষক সাংবাদিকদের এড়িয়ে গেলেন।

খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল তিনটা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত শুনানী চলে। এই তদন্ত কমিটিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রিপন বিশ্বাস, সদস্য সচীব ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মহম্মদ আলী ও সদস্য উপজেলা শিক্ষা অফিসার নাজমূল হক।

সবার চোখ এড়িয়ে তদন্ত শুরুর কয়েক ঘন্টা আগেই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় অভিযোগকারী ও অভিযুক্ত শিক্ষক রজাউল করিমের হাজির হন। তদন্ত শেষে দুই পক্ষের সাথে কথা বলার চেষ্টা করেন স্থানীয় সংবাদ কর্মীরা। কিন্তু উভয় পক্ষ কোন এক সময় পালিয়ে যান।

তদন্ত কমিটির সূত্রে জানা গেছে, রুদ্ধদ্বার এ শুনানীতে উভয় পক্ষ তাদের লিখিত বক্তব্য উপস্থাপন করেন। অভিযোগকারী ১০ম শ্রেণির ওই ছাত্রীর বাবা ও মাও তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। অধিকতর তদন্তের স্বার্থে কমিটি মুখ খুলতে বাজি হয়নি। তবে অভিযোকারী বাদেও অন্য শিক্ষার্থীরা শিক্ষকের পক্ষে তদন্ত কমিটির কাছে লিখিত দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক বলেন, ছাত্রীর যৌন হয়রানির বিষয়টি স্পর্শকাতর। তাই যথেষ্ট গোপনীয়তারসাথে তদন্ত করতে হচ্ছে। আমরা দুই পক্ষের কথা শুনেছি এবং লিখিত নিয়েছি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিসহ তদন্ত কমিটি বসে ২/৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিপন বিশ্বাস বলেন, দুই পক্ষই তদন্ত কমিটির কাছে হাজির হয়েছিল। তারা বক্তব্য দিয়েছে। অল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদ তৈরী পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিসহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় শিক্ষার্থীর বাবা ও মা উপস্থিত ছিলেন। তার বাড়ি উপজেলা কমলাপুর গ্রামে।

আরো পড়ুন – খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচন ২ নভেম্বর

ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের কাছে বৈকালীন ব্যাচে প্রাইভেট পড়ত সে। এসএসসি পরীক্ষা চলার অজুহাতে ছাত্রীটিকে সকালের ব্যাচে আসার জন্য অনুরোধ করেন শিক্ষক রেজাউল করিম। সে মোতাবেক ১৭ সেপ্টেম্বর ছাত্রীটি সকালে পড়তে আসে। তার আসতে বিলম্ব হওয়ায় অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়ে ছাত্রীটিকে দেরি করান তিনি। এক পর্যায়ের সর শিক্ষার্থীরা চলে গেলে শিক্ষক ছাত্রীটির শরীরে হাত দেওয়া সহ নানা ভাবে যৌন হয়রানি করেন। এ ঘটনার দিন বাড়ি ফিরে শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি অবহিত করে। পরে তারা প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেন।

খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচন ২ নভেম্বর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনের তপশিল ঘোষনা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর এ উপনির্বাচনের ভোট গ্রহন হবে। ভোট হবে ইলেকট্রনিক্স ভোটিং মোশিনে (ইভিএমএ)। তফশিল ঘোনার পর থেকে উপনির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনয় নিয়ে রাজনৈতিক মহলে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে।

রবিবার বিকালে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার তার ভেরিফাইড ফেসবুকে উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচনের দিন তারিখ একটি কপি প্রকাশ করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ৬ অক্টোবর, বৃহস্পতিবার। বাছায় ১০অক্টোবর, সোমবার। আপিল দাখিল ১১ থেকে ১৩ অক্টোবর ,মঙ্গল থেকে বৃহস্পতিবার। আপিল নিস্পত্তি ১৪-১৬ অক্টোবর, শুক্র থেকে রবিবার। প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, সোমবার। প্রতীক বরাদ্দ ১৮ অক্টোব, মঙ্গলবার। ভোট গ্রহন ২ নভেম্বরর, বুধবার, সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। উপজেলা নির্বাচনে ৯৬ হাজার ৪৯৭জন ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন- খোকসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হরানারি অভিযোগ

আসন্ন উপনির্বাচরে আওয়ামী লীগেরে দলীয় নৌকা প্রতীক পেতে প্রায় আফ ডজন নেতা দৌড় ঝাপ শুরু করেছেন। এ ছাড়া সতন্ত্র প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

খোকসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হরানারি অভিযোগ

0
প্রতিকী ছবি

অভিযোগকারীর পরিবার আত্মগোপনে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ১০ম শ্রেণির ছাত্রীকে যৌন হরানারি অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমকে শুনানীর জন্যে ডাকা হয়েছে।

অভিযোগকারী শিক্ষার্থী খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে অধ্যায়নরত। গত ২০ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিসহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় শিক্ষার্থীর বাবা ও মা উপস্থিত ছিলেন। তার বাড়ি উপজেলা কমলাপুর গ্রামে।

সোমবার অভিযুক্ত শিক্ষককে শুনানীর জন্য তলব করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের কাছে বৈকালীন ব্যাচে প্রাইভেট পড়ত সে। এসএসসি পরীক্ষা চলার অজুহাতে ছাত্রীটিকে সকালের ব্যাচে আসার জন্য অনুরোধ করেন শিক্ষক রেজাউল করিম। সে মোতাবেক ১৭ সেপ্টেম্বর ছাত্রীটি সকালে পড়তে আসে। তার আসতে বিলম্ব হওয়ায় অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়ে ছাত্রীটিকে দেরি করান তিনি। এক পর্যায়ের সর শিক্ষার্থীরা চলে গেলে শিক্ষক ছাত্রীটির শরীরে হাত দেওয়া সহ নানা ভাবে যৌন হয়রানি করেন। এ ঘটনার দিন বাড়ি ফিরে শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি অবহিত করে। পরে তারা প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেন।

উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে ওই ছাত্রীর বাবা মা সাংবাদিক ও আত্মীয় সজনদের এড়িয়ে চলছে। একাধিক বার কল দিলেও ফোন রিসিভ করছে না। বাড়ি গিয়ে ডাকাডাকি করেও সারা মেলেনি। ছাত্রীর বাবা ও মা’র মুঠোফোন সব সময় চালু আছে।

অভিযোগকারী ছাত্রীর পরিবারের সাথে সম্পৃক্ত একটি সূত্র বলছে, কোন না কোন অদৃশ্য ভয়ের কারণে তারা আত্মগোপনে রয়েছেন। এটি সামাজিক ভীতিও হতে পারে।

অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমের মোবাইলে একাধিক বার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

থানা প্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।

আরো পড়ুন – কুমারখালীতে ছাত্রী উত্যক্তের ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের হামলা

উপজেলা নির্বাহী কর্মকর্তার ও বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি রিপন বিশ্বাস জানান, ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমকে সোমবার স্বশরীরে হাজির হয়ে জবাবদিতে বলা হয়েছে। দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে ছাত্রী উত্যক্তের ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের হামলা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই এসএসসি পরীক্ষার্থীর পথরোধ ও উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের দু’পরে মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলার পান্টি ইউনিয়নের পূর্বাশা কাব এলাকায় প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। এর জের ধরে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজারে পৃথক হামলার এ ঘটনা ঘটে। হামলায় যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (২৮), ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন (৩২), ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ (২৩) ও চর এতমামপুর গ্রামের মৃত সোনাউল্লাহের ছেলে বাবলু শেখ (৪০) আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত জয়বাংলা বাজারে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নিরাপত্তার স্বার্থে বাজারের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, পান্টি কেন্দ্রর দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে যদুবয়রার দিকে আসছিল। পথিমধ্যে পূর্বাশা কাব এলাকায় হেলমেট ও মুখবাধা অবস্থায় ৫ থেকে ৬ জন হাতুড়ি ও লাঠিসোটা হাতে নিয়ে ছাত্রীদের বহন কারী গাড়ির গতিরোধ করে। এ সময় এক শিক্ষার্থীর ভাই রনি আহমেদকে তারা হাতুড়ি পিটা করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পরীক্ষার্থীর বাবা ও স্বজনরা যদুবয়রা জয়বাংলা বাজারে অবস্থান নেন। বেলা দেড়টার দিকে জয়বাংলা বাজারে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়।

স্থানীয়রা আরো জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও পরাজিত চেয়ারম্যান কামরুজ্জামান সাবুর মধ্যে বিরোধ চলে আসছে। দুই গ্রুপের বিরোধের জেরে ইউনিয়নে উত্তাপ বিরাজ করছে। এবিষয়ে আহত ছাত্রলীগ নেতা রনি আহমেদ বলেন, ছোট বোনকে পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে পূর্বাশা কাব এলাকায় পৌছালে হেলমেট ও মুখবাধা ৫ থেকে ৬ জন পথ অবরোধ করে বোনকে উত্যক্ত করতে থাকে। বাঁধা প্রদান করলে আমাকে হাতুড়িপিটা করে গুরুতর আহত করে। এসময় আমি কয়েকজনকে চিনে ফেলি। তাঁরা হলেন প্রতিপরে বিল্লাল, সোহেল ও বায়োজিদ।

উত্যক্তের শিকার এক পরিক্ষার্থীর বাবা শাজাহান আলী বলেন, আমার মেয়ে পরীক্ষা শেষে বাড়ি আসছিল। পথিমধ্যে প্রতিপরে লোকজন ইভটিজিং করে। তিনি থানায় মামলা করবেন।

আরো পড়ুন – ঝিনাইদহে গলায় গামছা পেঁচানো প্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার

হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন বলেন, আমাদের চেয়ারম্যানের ওপর হামলার খবর পেয়ে বাজারে ছুটে আসি। এসময় প্রতিপরে তুষার, বাসার, আনিস মাষ্টার, রিপন মন্ডল আমাদের উপর হামলা চালায়।

ঝিনাইদহে গলায় গামছা পেঁচানো প্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফসিয়ার রহমান (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের হামদহ মোল্লাপাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফসিয়ার (বাকপ্রতিবন্ধি ) পেশায় একজন রাজমিস্ত্রি ও মোল্লাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, সকালে নিজ ঘরে বিছানার উপর গলায় গামছা পেচানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরো পড়ুন – মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারন জানা যাবে।

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মালেয়েশিয়া প্রবাসী ছিলেন। ছুটিতে বাড়ি ফিরেছিলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শুড়শুড়ি বাজারের নিজ বাড়িতে এ দূর্ঘটনায় মনিরুল ইসলাম (৩৫) নিহত নিহত হন। তিনি ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দী এলাকার শওকত আলীর ছেলে।

আরো পড়ুন – খোকসায় মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে চলছে ইউনিয়ন পরিষদ

ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২০ দিনে পূর্বে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন মনিরুল ইসলাম। এসে শুড়শুড়ি বাজারের নিজ বাড়ী নির্মান করছিলেন। শুক্রবার সকালে নির্মানাধীন ওই বাড়ীতে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খোকসায় মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে চলছে ইউনিয়ন পরিষদ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস ও শ্রেণি কক্ষ ভাড়া নিয়ে ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলানো হচ্ছে। এতে ওই মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ব্যহত হচ্ছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন।

এলাকাবাসী অভিযোগ, ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়াম্যান আব্দুল মালেক নিজে বিদ্যালয়টির সভাপতি হওয়ার সুবাদে তার ব্যক্তিগত সুবিধার জন্য বিদ্যালয়টির পুরাতন অফিস ও একটি শ্রেণি কক্ষ নাম মাত্র ভাড়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্কুল কম্পাউন্ডে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানোয় প্রতিদিনই বিভিন্ন কাজ নিয়ে শতশত মানুষ এখানে জমায়েত হয়। ফলে পরিবেশ ও শব্দ দূষণের সৃষ্টি হচ্ছে। আর এ সব কারণেই বিদ্যালটির শ্রেণি পাঠদানসহ শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। অপর দিকে পরিষদের সেবা নিতে আসা জনসাধারণ স্থানসংকলন না হওয়ায় বিদ্যালয়টির চারতলা মূল ভবন ও গাছের ছায়ায় তারা আশ্রয় নিতে বাধ্যহন।

উপজেলা সদরের পৌর এলাকার প্রাণ কেন্দ্রে উপজেলার ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ও জমি ছিল। বিগত সময়ের চেয়ারম্যান আয়ুব আলী রাজনৈতিক সুবিধা পেতে প্রায় ২ একর জমি ও কমপ্লেক্স পৌরসভার কাছে হস্তান্তর করেন। এর পর থেকে পরিষদের কার্যক্রম চলছে বিভিন্ন ভাড়া ঘরে। প্রায় একযুগ ধরে চেয়ারম্যান পাল্টালেই পাল্টে যায় পরিষদের অফিসের স্থান।

ছাত্র অভিভাবক ফারুক হোসেন অভিযোগ করে বলেন, গ্রাম্য সালিশ বৈঠক, পারিবারিক বিরোধ, জন্মনিবন্ধন সনদ, নাগরিক সনদসহ নানা কাজে প্রতিদিন অসংখ্য মানুষ পরিষদে আসেন। ফলে স্কুলের শিার্থীদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা স্কুল ক্যাম্পাস থেকে ইউনিয়ন পরিষদ স্থানান্তরের দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিার্থী জানান, বিদ্যালয়টিতে কয়েশ ছাত্র ছাত্রী লেখা-পড়া করে। সবাই উঠতি বয়সের। স্কুলের মধ্যে ইউনিয়ন পরিষদের কারণে তারা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলি।

সংরতি নারী আসনের মেম্বার নামিয়া সুলতানা নিলা বলেন, ভাড়া জায়গায় বসানো হয়েছে ইউনিয়ন পরিষদের অফিস। এতে করে আমাদের সমস্যা হচ্ছে। ইউনিয়ন পরিষদের ভূমি এবং ভবন জরুরী ভিত্তিতে প্রয়োজন। সে েেত্র সবাই সহযোগিতা দরকার।

প্রধান শিক হাসান আলী বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন জায়গা না থাকায় মাসিক ২ হাজার টাকা ভাড়ায় স্কুলের রুম গুলো দেওয়া হয়েছে। আমাদের যখন প্রয়োজন তার তিন মাস আগে বললে তারা ছেড়ে দেবে। ইউনিয়ন পরিষদের কারণে তাদেরও অনেক সমস্যা হচ্ছে বলে জানান।

খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মালেক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক বলেন, তিনি পরিদর্শন করে দেখেছেন। তার মনে হয়নি, ইউনিয়ন পরিষদ চলায় স্কুলের কোন ক্ষতি হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান নিজেই স্কুল পরিচালনা পরিষদের সভপতি। তিনি কখনোই চাইবেন না স্কুল বা শিক্ষার ক্ষতি হোক। পরিষদের বিষয়টি মানবিক বিচেনায় দেখার জন্য তিনি অনুরোধ করেন। তিনি আরো বলেন নিয়োগ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ রয়েছে তার সূত্র ধরে অনেকেই তার কাছে ফোনে অভিযোগ করেন।

এক প্রশ্নের জবাবে মাধ্যমিক শিক্ষা অফিসার স্বীকার করেন স্কুল কমপ্লেক্স বা তার সামনে জনসমাবেশ হয় এমন কোন দোকান বা প্রতিষ্ঠান না করার বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।

আরো পড়ুন – খোকসায় ভেজাল গুর তৈরীর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, মাধ্যমিক বিদ্যালয় ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে এমন টা আমার জানা নেই। তবে স্কুলের রুম ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলতে পারে না। এই বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...