বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 454

কুষ্টিয়ায় মেডিকেল শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে

0
মেডিকেল শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যারি অন বহাল এবং সিজিপিএ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার সকালে নবনির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের গ্যালারি রুমে প্রতিবাদ সমাবেশে এমাজ বিন আলমগীর সিজিপিএ বাতিলের যৌক্তক কারণ উপস্থাপন করেন। সিজিপিএ সিস্টেমকে মেডিকেল শিার্থীদের বিষফোঁড়া হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী ৫০ বছর সিজিপিএ বিহীন মেডিকেল সিস্টেম চলমান রয়েছে।

তিনি বিএমডিসি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান ক্যারিকুলাম পরিবর্তনের কড়া সমালোচনা করে অবিলম্বে ক্যারি অন বহাল করে প্রজ্ঞাপন জারির দাবি জানান।

আরো পড়ুন – ঝিনাইদহে বিএনপির সমাবেশে শামসুজ্জামান দুদু

সৌমিক সাহা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাহিদ তূর্য, নুসরাত মাইশা, নিঝুম হায়দার, জায়মা হোসেন, তাসদিক তানজিম, সুরাইয়া প্রমুখ।

ঝিনাইদহে বিএনপির সমাবেশে শামসুজ্জামান দুদু

0

নির্দলীয় তত্বাবধায়ক সরকার ও ব্যালট ছাড়া ভোট করা হলে সমুচিত জবাব

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছর পরিবর্তনের বছর। আগামী বছর দেশের প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক তারেক রহমান। যারা এখনো আমাদের উপর হামলা করছেন, মামলা দিচ্ছেন তাদের তো পালানোর কোন জায়গা নেই।

মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে বিএনপির এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

জ¦ালানী তেলের মুল্য বৃদ্ধি, তীব্র লোডসেডিং, হামলা, মিথ্যা মামলায় হয়রানি, ভোলায় দুই ছাত্রদল নেতা হত্যা ও যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি এই বিােভ সমাবেশের আয়োজন করে।

আরো পড়ুন – কুমারখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি আব্দুল ওহাব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, বিএনপি নেতা আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র আব্দুল মালেক, এড মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন আলম, আব্দুল মজিদ বিশ^াস, শাহজাহান আলী ও মাহবুবুর রহমান শেখর প্রমুখ।

কুমারখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

0
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কুমারখালীর গ্রামর এক সন্ত্রাসীর গোয়ালঘর থেকে একটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) ও ৭ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত ১২ টার পরে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে এই অস্ত্র-গুলি জব্দ করা হয়। শরিফুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাঁর বিরুদ্ধে কুমারখালীসহ বিভিন্ন থানায়, ডাকাতি, চুরি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার সকালে কুমারখালী থানার পরিদর্শক ( তদন্ত ) আকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পান্টি ইউনিয়নের শরিফুল ইসলামের গোয়ালঘরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে গোয়ালঘর থেকে একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে একটি শুটারগান ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সেগুলোর জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

আরো পড়ুন – খোকসায় কিস্তি আনতে গিয়ে হামলায় ব্র্যাকের তিনকর্মী আহত

থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রাতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার অভিযান চালায় পুলিশ। অভিযানে গোয়ালঘর থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এবিষয়ে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় কিস্তি আনতে গিয়ে হামলায় ব্র্যাকের তিনকর্মী আহত

0
আহত ব্র্যাক কর্মী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কিস্তির টাকা আনতে গিয়ে ঋণ গ্রহীতার ছেলের হামলায় ব্র্যাকের দুই নারী কর্মীসহ তিনজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইপাড়া গ্রামে ব্র্যাক কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে সনজীৎ কুমার সরকার (২৭) নামের এক ব্র্যাক কর্মীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া আহত শিউলি খাতুন (৩৬) ও আয়েশা খাতুন (৩২) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ব্র্যাক কর্মীদের উপর হামলার ঘটনার পর ঋণ গ্রহীতা চম্পা খাতুন সপরিবারে আত্ম গোপন করেন। তার বাড়িতে গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্র্যাক সূত্রে জানা গেছে, পাইকপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী চম্পা খাতুন ৯ মাস আগে ব্র্যাক থেকে ৮০ হাজার টাকা ঋন গ্রহন করেন। এর পর থেকে ওই ঋণ গ্রহীতার ছেলে শরিফ কিস্তি পরিশোধে ওজর আপত্তি করতে থাকেন। হামলার ঘটনার দিন বিকালে ব্র্যাকের তিনকর্মী চম্পার বাড়িতে চলতি মাসের কিস্তির আনতে গেলে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন।

ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আবুল হুসাইন অভিযোগ করেন, ঋণের কিস্তি পরিশোধের সময় হলেই চম্প খাতুনের ছেলে শরিফ ব্র্যাক অফিসে এসে হুকমী ধামকী দিয়ে আসছে। কর্মীদের উপর হামলার আগের দিন সোমবার (২৯ আগস্ট) শরিফ শাখা ব্যবস্থাপকের অফিসে গিয়ে হুকমী ধামকী দিয়ে আসেন। এ দিন শাখা ব্যবস্থাপককে হত্যার হুমকী দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। ব্র্যাক কর্মীদের উপর হামলাকারী শরিফ নিজেকে একটি রানৈতিক দলের নেতা বলেও পরিচয় দিয়েছেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, আহত ব্র্যাক কর্মীর মাথার আঘাত জনিত কারণে বারবার বমি করছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আসিকুর রহমান বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি।

কুষ্টিয়ায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খাজানগরে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকামে জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। এ সময় ওজনে কম দেয়া ও বেশি দামে চাল বিক্রির অপরাধে দুই চাল ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোমবার সকালে খাজানগর চালকল এলাকায় খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে গঠিত জেলা বাজার মনিটরিং টাস্কফোর্স আকস্মিক ভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, কুষ্টিয়া জেলার দায়িত্ব প্রাপ্ত সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও জাতীয় ভোক্তা অধিকার সংরণ দপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, অভিযান পরিচালনার সময় মিল পর্যায়ে চালের সরবরাহ, ধান-চালের মজুদসহ ক্রয় ও বিক্রয়ের দর যাচাই করা হয়। খাজানগর হালিম অটো রাইচ মিল পরিদর্শনে গিয়ে দেখা যায় তারা ২৫ কেজি চালের বস্তায় ২শ থেকে ৩শ গ্রাম ওজনে কম দিচ্ছেন। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। পরবর্তীতে ব্যাপারী মেসার্স আয়েশা ট্রেডার্স পরিদর্শনে গিয়ে যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়াই আগষ্ট মাসের প্রথম সপ্তাহে প্রতি কেজি চাল ৪ টাকা করে বেশি দামে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন – জয়পুরহাটে আর্ন এন্ড লিভের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

জেলার দায়িত্ব প্রাপ্ত সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কেউ যাতে ইচ্ছে মাফিক বাড়িয়ে বিক্রি করতে না পারে সেজন্য জেলা জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে।

।

জয়পুরহাটে আর্ন এন্ড লিভের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

0

স্টাফ রিপোর্টার

স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের উদ্যোগে জয়পুর হাটে এক হতদরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

জয়পুরহাট শহরের হত দরিদ্র প্রতিবন্ধি নৈশ্য প্রহরী রাজকুমার ও তার পরিবারকে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ফরিদা ইয়াসমীন জেসীর পক্ষ থেকে সেলাই মেশিন ও নগদ টাকা প্রদান করা হয়।

সংগঠনের ঢাকা অফিসের সহযোগীতায় বুধবার দুপুরে শহরের বৈরাগীর মোড় এলাকায় নৈশ্য প্রহরী রাজকুমারের বাড়িতে গিয়ে তার স্ত্রী গিতুরানীর হাতে সেলাই মেশিন ও নগদ টাকা তুলে দেন জয়পুরহাট পৌরসভার স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর পাপীয়া বারীক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজার রহমান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিএনপি নেতা ফজলে বিন রয়েল, বিশিষ্ট ব্যাবসায়ী বিপ্লব হোসেন, ফারুক হোসেন, মোস্তফা আহম্মেদ বাবু, ফেরদৌস হোসেন প্রমুখ।

আরো পড়ুন – কুমারখালীতে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলেন মাদ্রাসার অধ্যক্ষ

আর্ন এন্ড লিভ ২০১৫ সাল থেকে প্রতিবন্ধি ও দরিদ্র মানুষের কল্যানে কাজ করে চলেছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কুমারখালীতে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলেন মাদ্রাসার অধ্যক্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কুড়িয়ে পাওয়া ১৮ হাজার টাকা মালিকের হাতে তুলে দিলেন এক শিা কর্মকর্তা।

সোমবার সকালে নিজ কার্যালয়ে যাচাই বাছায়ের পর টাকা মালিক উপজেলার পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমানকে টাকা ফেরত দেওয়া হয়।

কুমারখালী উপজেলা প্রাথমিক সহকারী শিা কর্মকর্তা শরিফুল ইসলাম ওই টাকা তার অফিসের সোফার উপর পান।

উপজেলা প্রাথমিক শিা কার্যালয় সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তার কার্যালের সোফার ওপর একটি টাকার বান্ডিল পড়ে ছিল। ওই কর্মকর্তা বান্ডিলটি হাতে নিয়ে দেখেন ১৮ হাজার টাকা। পরে টাকার প্রকৃত মালিকের সন্ধানে তাঁর ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সন্ধ্যায় ওই কর্মকর্তাকে ফোন দেন হারিয়ে যাওয়া টাকার মালিক ওই মাদ্রাসার সুপার।

সোমবার সকালে ওই কর্মকর্তার কার্যালয়ে আসেন মাদ্রাসার সুপার। উপযুক্ত তথ্য প্রমাণ দেখালে সুপারের হাতে টাকা তুলেন উপজেলা জ্যেষ্ঠ প্রাথমিক শিা কর্মকর্তা জিল্লুর রহমান।

মাদ্রাসার সুপার মিজানুর রহমান বলেন, রবিবার এ মাসের বেতনের টাকা তুলেছিলাম। একটি বিশেষ কাজে শিা কার্যালয়ে গিয়েছিলাম। কিছু সময় সেখানে সোফায় বসে ছিলাম। এরপর বিকেলে বাড়ি ফিরে দেখি পকেটে টাকা নেই। অনেক খোঁজাখুজি করে কোথাও টাকা খুঁজে পাচ্ছিলাম না। ভিশন খারাপ লাগছিল। পরে ফেসবুকে টাকার সন্ধান পাই। তথ্য প্রমাণ দেখিয়ে হারানো টাকা ফিরে পেয়েছি।

আরো পড়ুন – কুষ্টিয়ায় তিন নারী দালালের কারাদন্ড

উপজেলা সহকারি প্রাথমিক শিা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।

উপজেলা শিা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শরিফুল সাহেব একজন সৎ, বিনয়ী, দ ও পরিশ্রমী অফিসার। কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফিরিয়ে তিনি সততার পরিচয় দিয়েছেন।

কুষ্টিয়ায় তিন নারী দালালের কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন নারী দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন দিয়েছে।

রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাতুর নাহার ও ইশিতা আকতার অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আড়াই শ’ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দালালরা অসহায় সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে হাসপাতালের বাইরের বেসরকারি প্যাথলজিগুলোতে নিয়ে যায়। এ অভিযোগে অভিযানে তিনজন নারী দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক মাস এবং অপর দুইজন ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন হাউজিং বি বøক এলাকার মজিবর রহমানের মেয়ে শাপলা খাতুন (২৭), ইসলামী বিশ^বিদ্যালয় এলাকা শেখ পাড়ার শহিদুল ইসলামের স্ত্রী ময়না খাতুন (৪০) এবং কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকার মৃত হারুন মন্ডলের মেয়ে জুথি খাতুন(৩০)।

আরো পড়ুন – কুষ্টিয়ায় শোক সভায় আ’লীগের দুই গ্রæপের সংঘর্ষ

আটককৃতরা এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয় এবং জেল-জরিমানা ভোগ করেছে বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাতুর নাহার জানান, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দন্ডবিধি ১৮৬ ধারায় তিন জন নারী দালালকে কারাদন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে শাপলাকে এক মাস, ময়না এবং জুঁথি খাতুনকে একুশ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কুষ্টিয়ায় শোক সভায় আ’লীগের দুই গ্রæপের সংঘর্ষ

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে শোক সভা চলাকালে আওওয়ামী লীগের বিবদমান দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার বিকালে গোস্বামী দুর্গাপুরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। পুলিশ ও তার সামনেই দুই পক্ষের নেতা-কর্মীরা হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। আগষ্ট মাস উপলে কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে পর্যায়ক্রমে শোক সভা চলে আসছে। রবিবার ে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে শোক সভার নির্ধারিত দিন ছিল।

জানা গেছে, গোস্বামী দুর্গাপুর ইউনয়িন আওয়ামী লীগের উদ্যোগে শংকরদিয়া বাজারের ওপর শোকসভার আয়োজন করা হয়। সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় যোগ দেন। তার সাথে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোকসভায় শুরু হওয়ার পর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লাল্টু রহমান তার অনুগত নেতা-কর্মি নিয়ে মিছিল নিয়ে আলোচনা সভায় যোগ দিতে আসেন।

লাল্টুর সাথে আসা লোকজনের সাথে দেশীয় হাতকুড়ালসহ বিভিন্ন প্রকার অস্ত্র ছিল। শোকসভায় আসা লোকজনের জন্য রান্না করা খাবার ঘরের সামনে দাঁড়িয়ে থাকা সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দবির উদ্দিনের লোকজনের ওপর হঠাৎ হামলা চালায় তারা। এ সময় দবির উদ্দিনের লোকজনও লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে লাল্টুর লোকজনকে প্রতিরোধ করলে দুই পরে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের সামনেই দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হন। অনুষ্ঠানে আমন্ত্রিত আওয়ামী লীগ নেতারা বারবার থামানোর চেষ্টা করলেও নেতা-কর্মিরা একে অন্যের ওপর হামলা করতে থাকে। ভাংচুর করা হয় বসার চেয়ার। সংঘর্ষ চলাকালে শোকসভায় আসা লোকজন ভয়ে পালিয়ে যান। প্রায় ২০মিনিটের বেশি সময় ধরে চলা সংঘর্ষে দুই পরে কমপে ২০ জনের বেশি আহত হন। আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঝেন্টুকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন জানান, বিকালে অতিথিরা আসার পর শোক সভা শুরু হয়। আমি দুই হাজার মানুষের জন্য খাবার রান্না করি। বর্তমান চেয়ারম্যান লাল্টুর রহমান শতাধিক লোকজন নিয়ে মিছিল নিয়ে আসেন। তাদের অনেকের কাছে দেশীয় অস্ত্র ছিলো। আমরা আগে থেকে বুঝতে পারিনি। তারা এসেই আমার সমর্থক ও সাধারণ নেতা-কর্মির ওপর হামলা করে। কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। আমার কয়েকজন কর্মির অবস্থা আশংকাজনক।

হামলার বিষয়টি অস্বীকার করে বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা লাল্টু রহমান দাবি করেন তাঁর লোকজনের ওপর দবিরের লোকজন হামলা চালিয়েছে। এতে ৫ থেকে ৬জন আহত হয়েছেন। আমার তিন ভাইয়ের মাথা ফেটে গেছে। নেতাদের সামনেই হামলা করেছে। আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি মাত্র।

আরো পড়ুন – কুমারীখালীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম বলেন, সভা শুরু হওয়ার পর স্থানীয় দুটি পরে মধ্যে ঝামেলা হয়। আমাদের হস্তেেপ পরিস্থিতি শান্ত হলে সভা শেষ করা হয়। বিষয়টি আমাদের জন্য বিব্রতকর। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ আননুর যায়েদ বলেন, আওয়ামী লীগের দুই পরে মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কুমারীখালীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

0
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আবু হানিফ ওরফে হানিফ দর্জি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আবু হানিফ ওরফে হানিফ দর্জি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সাথে ধর্ষককে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা করা হয়েছে।

রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ধর্ষনের দায়ে দন্ড প্রাপ্ত আসামি আবু হানিফ ওরফে হানিফ দর্জি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাবাসপুর গ্রামের সোলাইমান ওরফে শলক মোল্লার ছেলে।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি আনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আবু হানিফ ওরফে হানিফ দর্জির দোকানের সামনে শিশুটি গেলে তাকে পুতুলের জামা বানিয়ে দেওয়ার নাম করে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। হানিফ ধর্ষণের ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয় দেখায়। বাড়ি ফিরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তার মা অসুস্থ অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ধর্ষণের ঘটনায় নির্যাতনের শিকার ওই শিশুর পিতা বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু হানিফ ওরফে হানিফ দর্জিকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৩৫।

আরো পড়ুন – পুলিশ সদস্যদের শরীর চর্চা ও খেলা-ধূলার আহবান কুষ্টিয়ার এসপি’র

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রæয়ারি তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার এসআই মাসুদুর রহমান আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। রবিবার বিজ্ঞ আদালত রায় ঘোষনা করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...