শনিবার, মার্চ ১৪, ২০২৬.
Home Blog Page 37

ছবিতে বিজয় দিবস

0

মহান বিজয় দিবসে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লেতে মহান স্বার্ধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন ও ২৪ এর অভ্যুত্থানের খন্ড চিত্র তুলে ধরে। খোকসা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান থেকে নেওয়া ছ্িব।

স্বৈরাচারী অপশক্তির বন্দুকের ব্যারেল তাক করা। মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে তৃষ্ণার্ত সহযোদ্ধার পানি দেবার জন্য হাক ডাক ছাড়ছে এ সংগ্রামী যুবক। কুষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা।

খোকসায় সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সোনালী ব্যাংক (পিএলসি) শাখা সংযুক্ত সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার বিকালে উপজেলা সদরের সোনালী ব্যাংক খোকসা (পিএলসি) শাখায় এ বুথের উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার ইনচার্জ সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর মোঃ তানজিমুল ইসলাম। এসময় উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান, খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রসাদ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস কুষ্টিয়া) মোঃ নাজমূল হক।

পরে রেবতি ভবনের অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি খোকসা শাখার নিচে ফিতাকেটে সিআরএম বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাস্তার ঢালে পতিত জমিতে লাউ আবাদে সফল কৃষক

0

স্টাফ রিপোর্টার

গ্রামীন পাকা রাস্তার ঢালের পরিতক্ত জমিতে শখের বসে ৩০টি লাউয়ের বীজ লাগিয়ে ৩ মাসে প্রায় ১২ হাজার টাকার লাউ বিক্রি করেছেন এক কৃষক।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামের কৃষক আফসার আলী। বাড়ির পাশেই ১২ শতক ডোবা জমি ইজারা নিয়ে মাছ ও ফসল আবাদ করেন। গত ভাদ্র মাসে তার জমির পাশ দিয়ে যাওয়া ঈশ্বরদী – ভবানীগঞ্জ পাকা রাস্তার পাশে তিনটি তাওয়া করে লাউয়ের ৩০টি বীজ রোপণ করেন। সেখানে তার ২৪টি লাউ গাছ হয়। পরে প্রায় ৪ শতক জমিতে লাউয়ের মাচাল করেন। দেড়মাস পর লাউ বিক্রি শুরু করেন। চলতি অগ্রহায়ণ মাস পর্যন্ত তিনি প্রায় ১২ হাজার টাকার লাউ বিক্রি করেছে। বর্তমানে তার লাউয়ের মাচালে প্রায় ৫ হাজার টাকার লাউ রয়েছে। লাউয়ের মাচালের নিচের জমি চাষ দিয়ে সাথি ফসল করবেন। মাঘ মাস পর্যন্ত প্রায় ৩০/৩৫ হাজার টাকার লাউ বিক্রির আশা করছেন।

সোমবার দুপুরে পাকা রাস্তার পাশের কৃষকের লাউয়ের মাচালে চোখ আটকায়। এগিয়ে গিয়ে দেখা যায়, লাউয়ের গাছের প্রতিটি গিড়াই গিরাই ছোট বড় কয়েকশ লাউ ঝুলছে। আবুল হোসেন নামের একজন শ্রমিক ছোট লাউ ঝুলিয়ে দেওয়ার কাজ করছিলেন। রাস্তার পাশের জমিতে আগুর (আগে) লাউয়ে বীজ লাগিয়ে গাছ ও লাউ দেখে তারাও আশ্চর্য হয়েছেন। কৃষক আফসার আলীকে পাওয়া যায়নি।

শ্রমিক আবুল হোসেন বলেন, শুরুর দিকে গাছের তুলনায় লাউ কম ধরেছিলো। বর্তমানে প্রতিদিন ৩০ থেক ৩৫টি লাউ বিক্রি করা হচ্ছে। তারা খোকসা, বিলজানি ও একতার হাটে লাউ বিক্রি করেন। এ বছর তারা রাস্তার পতিত জমি ও নিজের ইজারা নেওয়া চার শতক জমি থেকে এই কৃষক ৩০/৩৫ হাজার টাকার লাউ বিক্রি করবেন বলে আশা করছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন খোকসা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।

ইচিং বিচিং

0

ঋতু ও দিন-রাত্রী ভেদে বাড়ির আঙ্গিনায় গ্রাম বাংলার চেনা ইচিং বিচিং, বৌ-চি, গোল্লা ছুট আরও কত খেলায় মেতে ওঠে শিশুরা। স্কুল ছুটির দিন তাই ছোট বড় সবাই মিলে মেতেছে ইচিং বিচিং খেলায়। শনিবার দুপুরে কুষ্টিয়ার খোকসার কমলাপুর থেকে ছবিটি তোলা।

মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাদ্রাসার ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে অভিযুক্ত ভ্যানচালক সাকিবকে (৩৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার একটি এলাকায় ওই ছাত্রী বাড়ি থেকে ভ্যানচালক সাকিবের ভ্যানে করে মাদ্রাসায় ফিরছিল। পথে ভ্যানচালক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব হোসেন রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।

পুলিশ বলছে, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে সকালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগার পাঠিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

প্রাইভেটকারে ডাকাতির ভিডিও ভাইরাল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারটির মালিক শিমুল জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত দলের সদস্যরা গাড়িটি লক্ষ্য করে তেড়ে আসে ও গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা ৩২ হাজার ৮শ টাকা ছিনিয়ে নেয়।

এসময় গাড়ির চালক হিমেলকে মারধর করা হয়। ডাকাতির ওই ঘটনাটি প্রাইভেটকারে থাকা বাপ্পি নামে এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহুর্তেই ভাইরাল হয়। এঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন গাড়ির মালিক শিমুল।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে য়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গেম খেলে ভাইরাল চিকিৎসকের অনিয়মের প্রমান পেয়েছে দুদক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রোগী দেখার সময় এক চিকিৎসকের মোবাইলে গেম খেলার ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এই অভিযান চালায়। প্রায় তিন ঘন্টাব্যাপী এই অভিযানিক দল নথিপত্র পর্যালোচনা করে সামরিন সুলতানা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত, যোগদানের পর থেকে ছুটি ছাড়াই ১৭ দিন অনুপস্থিত ও বিলম্বিত সময়ে উপস্থিত থাকার প্রমাণ পেয়েছে দুদক।

এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকাদের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ার বিষয়টিও নজরে এসেছে।

এর আগে গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১১৯ নং কক্ষে মেডিকেল অফিসার শামরিন সুলতানা রোগী দেখার সময় প্রেসক্রিপশন ও একই সাথে মোবাইলে গেম খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞেস করছেন আপনি গেম খেলছেন? উত্তরে এই চিকিৎসক বলছেন সমস্যা কি, আমি গেমও খেলছি আপনার রোগীও দেখছি।

এ ঘটনায় জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে ওই চিকিৎসক দাবি করেন, কোন রোগী না থাকায় মোবাইল ফোন হাতে নিয়েছিলেন তিনি।

দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, সম্প্রতি সামরিন সুলতানা নামে এক চিকিৎসকের রোগী দেখার সময় গেম খেলার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এরই ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজন কুমার বলেন, সব বিষয়ে খতিয়ে দেখে শামরিন সুলতানার বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে অনুপস্থিত, যোগদানের পর থেকে ছুটি ব্যতীত ১৭দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সকাল সাড়ে ৮টা থেকে কর্মস্থলে আসার নির্ধারিত সময় থাকলেও এভারেজ পৌনে ১০টায় কর্মস্থলে আসার প্রমাণ মিলেছে। এছাড়া ভাইরাল ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া দুই কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হলেও তিনি জবাব দেননি। বিষয়গুলো পরিচালককে জানানো হয়েছে। আজকের রির্পোট যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: সোনিয়া বলেন, আমি আজকে বিষয়টি অবগত হয়েছি যে শামরিন সুলতানার ছুটির আবেদনপত্রে আমার স্বাক্ষর রয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আনোয়ারুল কবির বলেন, ওই চিকিৎসককে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। দুই কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলেও দেননি।

এছাড়া প্রত্যেককে সর্তক করেছি সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য। এ বিষয়ে জানতে ডা: শামরিন সুলতানার চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোন নামম্বারটিও বন্ধ পাওয়া গেছে।

ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দলগুলোর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা। তাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে বলে দলগুলোকে সতর্ক করেছেন তিনি। সেখানে উপস্থিত দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ষড়যন্ত্র ঠেকাতে তারা দ্ব›দ্ব ভুলে এক থাকবেন।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বলে জানিয়েছে প্রেস উইং।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল অংশগ্রহণ করেন।

প্রেস উইং জানিয়েছে, শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করেছেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে নেতারা জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলে জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ; এর পেছনে বিরাট শক্তি কাজ করছে।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া। এই আক্রমণটি খুবই সিম্বলিক। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

ড. ইউনূস বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে।

বৈঠকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ওসমান হাদীর ওপর ন্যাক্কারজনক হামলার পরিপ্রেক্ষিতে সর্বদলীয় প্রতিবাদ সভার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলো। আগামী দু-একদিনের মধ্যে সভা অনুষ্ঠিত হবে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা। এ ব্যাপারে দলগুলো সুদৃঢ় অবস্থান নেবে বলে জানান তারা।

এছাড়া, নির্বাচনের আগে কঠোরভাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার ওপর জোর দিয়েছেন রাজনৈতিক নেতারা।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। কোনো ধরনের অপশক্তিকে আমরা বরদাস্ত করব না।

তিনি বলেন, আমাদের মধ্যে যতই রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা থাকুক না কেন, জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে।

অবৈধ অস্ত্র উদ্ধার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরামর্শ দেন তিনি।

জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের নানা বক্তব্য একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। আমাদের পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। জাতিকে বিভক্ত করে এমন কথা আমরা কেন বলব? সব দলকে তাদের কমিটমেন্ট ঠিক করতে হবে।

এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিছু লোক এই অভ্যুত্থানকে খাটো করার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে।

তিনি বলেন, সুসংগঠিতভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, তারাও এর ভুক্তভোগী হবে। কেউই একা সরকার চালাতে পারবে না।

নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নরমালাইজ করতে নানা চেষ্টা চলছে। টিভি টকশোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে মিলিত হচ্ছে এবং আদালত প্রাঙ্গণে ¯েøাগান দিচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, আমাদের বিশেষ কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা এটা নেব না। জুলাইকে সবাই মিলে ধারণ করতে হবে। জুলাইকে কে কী বলবে এই টানাপোড়েনে আমরা জুলাইকে শেষ করে দিচ্ছি। ষড়যন্ত্রকারীরা আমাদের অনৈক্যকে আমাদের পরাজয় হিসেবে দেখছে। তারা ভারতে বসে যা ইচ্ছা তা-ই করছে, আর আমরা কিছুই করতে পারছি না।

নাহিদ ইসলাম বলেন, বুদ্ধিজীবী বেশে, সাংস্কৃতিক কর্মী বেশে আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়নকারীদের থামাতে হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকতে না পারলে কোনো নিরাপত্তাই আমাদের কাজে আসবে না। রাজনৈতিক স্বার্থে দলগুলো আওয়ামী লীগকে নানা রকম সুযোগ তৈরি করে দিচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের চিন্তা করতে হবে ভবিষ্যতের জন্য আমরা কী করতে পারি। তিনি বলেন, শুধু সরকার নয়, সবাইকে শক্ত থাকতে হবে। নিজেদের মধ্যে যেন দ্ব›দ্ব ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে।

ড. ইউনূস বলেন, নির্বাচনের সময় উত্তেজনা সৃষ্টি হয়, তবে মাথায় রাখতে হবে এটি যেন একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ন্ত্রণে থাকে।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের শুধু দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থের বিষয়েও সজাগ থাকতে হবে।

বালুঘাটের ভাগ নিয়ে বিএনপির দুই নেতার উপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর এলংগি আচার্য মৌজায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালু অপসারণের ভাগাভাগি নিয়ে বিএনপির দুই নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনবাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।

এরপর আধিপত্য বিস্তার কেন্দ্র করে সকাল ১১টার দিকে তিন গ্রæপে বিভক্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নিদেনবাজার থেকে লাঠিসোটা ও ঢাল নিয়ে মহড়া বের হয়। মহড়াটি লালনবাজার পৌছালে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও এলাকায় শান্তি – শৃঙ্খলা বজায় রাখতে বালু তোলা বন্ধ করে দেয় পুলিশ।

এদিকে, বালুঘাট নিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও মহড়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কায় দোকানপাট বন্ধ করে নিরাপদে চলে যান লালনবাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীরা।

মারধরের শিকার নেতারা হলেন যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মানিয়ার মোল্লা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুল হাসান রনি।

জানা গেছে, ২০২৩ সালে এলংগি আচার্য মৌজায় গড়াই নদীর ড্রেজিংকৃত প্রায় ৭০ হাজার ঘনফুট বালু প্রায় ৭০ লাখ টাকায় ইজারা দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। টেন্ডারের মাধ্যমে বালু অপসারণের দাঁয়িত্ব পাই কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। কিন্তু বালু অপসারণের যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় ঠিকাদার বালু তুলতে পারেনা। সম্প্রতি তাদের কাছ থেকে শেয়ার নিয়ে বালু তুলছেন যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মানিয়ার মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুল হাসান রনি, বিএনপি নেতা শামছুল আলম ও রিপন হোসেন। তারা বালুঘাট এলাকার বাসিন্দা।

আরও জানা গেছে, বালুঘাটের শেয়ার ও টাকা ভাগাভাগি নিয়ে তিন গ্রæপে বিভক্ত ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মানিয়ার, রনি, শামছুল ও রিপনদের উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে শনিবার সকালে মানিয়ার ও রনি নিদেনবাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁদের মারধর করে অপদস্থ করে। এরপর যদুবয়রা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন আলী ও বিএনপি নেতা ফারুক, সেলিম ও হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে লাঠিসোটা ও ঢাল নিয়ে মহড়া বের করেন শতাধিক নেতাকর্মী। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বালু তোলা বন্ধ করে দেয়।

মারধরের অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল অভিযোগ, বিএনপির কতিপয় নেতাকর্মী বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে গ্রামীণ সড়ক ভেঙে যাচ্ছে। এলাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। সেজন্য তাঁরা বালু তোলা বন্ধ করতে আন্দোলন করছেন।

যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মানিয়ার মোল্লা বলেন, আমার বৈধ ঘাট। কিন্তু চাঁদা নেওয়ার জন্য তিন গ্রæপের বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। বিনা টাকায় ৫০ ভাগ শেয়ার দাবি করছেন তাঁরা। চাঁদার টাকা না দেওয়ায় সকালে আমাকে ও চাচাতো ভাই রনিকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে। এখন আবার অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। থানায় মামলা করব।

সৈকত এন্টারপ্রাইজের ব্যবস্থাপক তরুন হোসেন বলেন, ইজারা, ভ্যাট,ট্যাক্সসসহ প্রায় এক কোটি টাকা দিয়ে পাউবোর কাছ থেকে ঘাট নেওয়া হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শেয়ার ভাগাভাগি করে প্রতিদিন প্রায় ১৫০ গাড়ি বালু তোলা হচ্ছে। তবে ভাগ না পেয়ে বিএনপির অন্য গ্রæপ বাধা সৃষ্টি করছে। বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানানো হবে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ফোনে বলেন, বালুঘাট নিয়ে দুইপক্ষের মারামারি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে ঘাট বন্ধ করেছে। ঘাটের কাগজপত্রাদি যাচাই বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, বালুর ঘাট বৈধ। পাউবো ইজারা দিয়েছেন। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...