রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 21

জরিমানার পর চারটি ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধদপ্তর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিককে ২০ লাখ টাকা জরিমানাসহ ইটভাটা গুলো গুড়িয়ে দিয়েছে।

বুধবার সকাল থেকেই শৈলকুপায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত দুধসর গ্রামের শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস অভিযান চালায়। প্রত্যেক ইটভাটা মালিককে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ জরিমানা করে। একই সাথে অবৈধ ভাটাগুলো বোলডুজার দিয়ে গুড়িয়ে দেয়। প্রভাবশালী ইটভাটা মালিকরা অভিযানে পরিচালনা কারী দলের কাছে অবৈধভাবে ভাটা চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দেন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান সাফ জানিয়ে দিয়েছেন, পরিবেশ ধ্বংস করে কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৬৯২৬৫ জন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রাশের পর পরীক্ষার্থীরা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করে তা জানতে পারবেন। এছাড়া নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ঝিনাইদহের ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার ৪টি আসনের বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার সকারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ৪টি আসনের প্রতিদ্ব›িদ্বতাকারীদের মোট ২১ প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা।

তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনিত মো. আসাদুজ্জামান পেয়েছেন ধানের শীষ প্রতীক, ১০ দলীয় জোটের এএসএম মতিউর রহমান পয়েছেন দাঁড়িপাল্লা, এবি পার্টি মতিয়ার রহমান ঈগল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলে শহিদুল এনাম পল্লব কাঁচি ও জাতীয় পার্টি মনিকা আলম পেয়েছেন লাঙ্গল। ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) বিএনপির মো. আব্দুল মজিদ পেয়েছেন ধানের শীষ, ১০ দলীয় জোট প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর পেয়েছে দাঁড়িপাল্লা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী আসসাদুল ইসলাম মই, সিপিবির আবু তোয়াব কাঁস্তে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মমতাজুর রহমান হাতপাখা, ও জাতীয় পার্টি সওগাতুল ইসলাম পেয়েছেন লাঙ্গল প্রতীক। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) বিএনপির মেহেদী হাসান পেয়েছেন ধানের শীষ, ১০ দলীয় জোটের অধ্যাপক মতিয়ার রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা, গণঅধিকার পরিষদ সুমন কবির পেয়েছেন ট্রাক মার্কা। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন হাতপাখা। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন) বিএনপির রাশেদ খাঁন পেয়েছেন ধানের শীষ, ১০ দলীয় জোটের মাওলানা আবু তালেব পেয়েছেন দাঁড়িপাল্লা, স্বতন্ত্র, (বিএনপি বিদ্রোহী) সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন কাপ পিরিচ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল জলিল হাতপাখা, গণফোরামের খনিয়া খানম পেয়েছেন উদীয়মান সূর্য ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু পেয়েছেন লাঙ্গল। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোমল পানীয় ভেবে বিষ খেয়ে শিশুর মৃত্যু

0
শোকে মুর্সা যাওয়া নিহত শিশুর বাবা মা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কোমল পানীয় ভেবে পেঁয়াজে দেওয়ার তরল বিষ পান করে তিন বছরের এক শিশু কন্যা মারা গেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল জয়ন্তী হাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোপাল পুর গ্রামের কোমল পানীয় বতোলে রাখা তরল বিষ খেয়ে শিশু খাদিজা মারা যায়। সে এই গ্রামের বাহাদুর আলী শেখের মেয়ে। সকাল সাড়ে নয়টার দিকে খেলার সময় নিজেদের গোয়াল ঘরে (গরু রাখার ঘর) কোমল পানীয়র বতোলে রাখা তরল বিষের সন্ধ্যান পায় শিশুটি। সে কোমল পানীয় ভেবে বিষ খেয়ে ফেলে। এর পর গোয়াল ঘর থেকে বমি করতে করতে শিশুটি বেড়িয়ে আসে। পরিবারের লোকেরা টের পেয়ে শিশুটিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

নিহত শিশুর পিতা বাহাদুর আলী জানান, মঙ্গলবার পেঁয়াজের খেতে বিষ দিয়ে কিছুটা তরল বিষ বেঁচে যায়। আরসি’র বতলে রাখা অবশিষ্ট বিষ টুকু নিজের গোয়াল ঘরের এক কোনে রেখে দেন। খাদিজা বতলে রাখা বিষ খেয়ে বমি করতে করতে বেড়িয়ে আসার পর তারা বুঝতে পেরে হাসপাতালে নিয়ে আসেন। শোমসপুর রেল গেটে আসার পর তার কোলের উপর মেয়ে মারা যায়। তার পরেও মন বোঝানোর জন্য হাসপাতালে নিয়ে আসেন।

জয়ন্তী হাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কৃষকদের বাড়িতে একটু আধটো বিষ থাকে। সেগুলো সাবধানে রাখা হয়। কিন্তু শিশুটি কিভাবে বিষ পেয়ে গেলো। ঘটনাটিকে ভাগ্যের লিখন বলে তিনি মনে করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জহিদুল ইসলাম জাহিদ জানান, জরুরী বিভাগে আসার আগেই শিশুটি মারা যায়। তাদের কাছে মৃত অবস্থায় শিশুটিকে আনা হয়। আইনি পক্রিয়া শেষে মৃতশিশুটিকে পরিবারের কাছে হস্থান্তর করেছে থানা পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে একটি বেঞ্চের উপর বসে ছিলেন শিশুটির মা সুমি খাতুন। মেয়ের শোকে তিনি পাথর বনে গেছেন। কারো সাথে কোন কথা বলছেন না। নির্বাক স্ত্রীর পাশে বসে নিজের অসাধানতাকেই দুষলেন সন্তান হারা কৃষক বাহাদুর।

পুলিশ হাসপাতালে রেডিওলজি শাখার উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে অত্যাধুনিক প্যাথলজি শাখার পাশাপাশি রেডিওলজি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উপস্থিত থেকে হাসপাতালের রেডিওলজি শাখার শুভ উদ্বোধন করেন ।

এ সময় পুলিশ সুপার বলেন, প্যাথলজিক্যাল শাখার পাশাপাশি রেডিওলজি শাখা উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো। পুলিশের এই হাসপাতালটিতে কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ কম খরচে প্রয়োজনীয় সেবা প্রহণ করতে পারবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: শারমিন জাহান সুরভী, ডাঃ সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

দাফনের ৬ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের প্রায় ৬ মাস পর কবর থেকে সোহেল শেখ (৪৮) নামের এক শারীরিক প্রতিবন্ধীর মরদেহ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া শেখপাড়া কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত শাহাদত শেখের ছেলে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পিবিআই পুলিশ।

আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, কুষ্টিয়া পিবিআই পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো.কামাল হোসেন, কয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর সদস্য শহিদুল ইসলাম, কবরস্থান কমিটির সভাপতি মোজাহারুল হক মিলন, নিহতের স্বজন ও কয়েক শত উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

মামলার বাদী ও নিহত ব্যক্তির ছেলে সোহানুর রহমানের দাবি, ৪ শতাংশ জমি লিখে নিয়ে তার দাদী নুরজাহান, ফুফু জরিনা খাতুন, ফুফা আজাহার ও দুই ফুফাতো ভাই জীবন ও শিপন যোগসাজশে সোহেলকে বিষাক্ত কিছুর মাধ্যমে হত্যা করে তড়িঘড়ি করে দাফন কার্য সম্পন্ন করেছিলেন। জমির মূল্য প্রায় ৬ লাখ টাকা।

আর স্থানীয়রা ও অভিযুক্তদের দাবি, সোহেল দীর্ঘদিন ধরে প্যারালাইজড, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিল। ছেলে সোহানুর ও স্ত্রী স্বপ্না ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। তারা সোহেলের খোঁজখবর নেয়না। ফলে তিনি বাবার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সামান্য জমিটুকু তার মায়ের নামে রেজিস্ট্রি করে দেন মরার আগে। মূলত সেই জমির জন্য সোহানুর হত্যার অভিযোগ তুলে কবর থেকে বাবার মরদেহটি উত্তোলন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কয়েকবছর আগে সোহেল তার স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। সেখানে ২০২৩ সালে হঠাৎ স্ট্রোক করে তিনি প্যারালাইজড রোগে আক্রান্ত হন। ঢাকায় দুইমাস চিকিৎসা শেষে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন স্ত্রী স্বপ্না ও ছেলে সোহানুর রহমান। এরপর অবহেলায় অযতেœ সোহেল নানান রোগে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ৬ জুন সকালে মারা যান। ওইদিন তাকে স্বজন ও স্থানীয়রা তার মরদেহটি কালোয়া শেখপাড়া কবরস্থানে দাফন করেন।

এ ঘটনায় ১৬ জুলাই শারীরিক নির্যাতন ও বিষাক্ত ওষুধ প্রয়োগে হত্যার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী আমলী আদালতে মামলা করেন নিহত সোহেলের ছেলে সোহানুর রহমান।

মামলায় সোহেলের মা, বোনসহ ৫ জনকে আসামী করা হয়। মামলাটি তদন্তের দাঁয়িত্ব দেওয়া হয় কুষ্টিয়ার পিবিআই পুলিশের পরিদর্শক (নিঃ) মো. কামাল হোসেনকে। তিনি তদন্তের স্বার্থে ২৭ আগষ্ট কবর থেকে মরদেহটি উত্তোলনের জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেন। ওই বছরের ৭ ডিসেম্বর বিজ্ঞ আদালতের মরদেহটি উত্তোলনের আদেশ দিলে মঙ্গলবার কবর থেকে মরদেহটি উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। সোহান মৃত্যুর পূর্বে তার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি মায়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছিল।

এ বিষয়ে মামলার বাদী সোহানুর রহমান বলেন, বাবা অসুস্থ হলে তাকে গ্রামের বাড়িতে রেখে চিকিৎসা করছিলাম। প্রতিমাসে বিকাশের মাধ্যমে খরচ পাঠাতাম। কিন্তু আমার দাদী নুরজাহান, ফুফা আজাহার, ফুফু জরিনা খাতুন, ফুফাতো ভাই জীবন ও শিপন চার শতাংশ জমির জন্য যোগসাজশে বাবাকে শারীরিক নির্যাতন ও বিষাক্রিয়া প্রয়োগ করে হত্যা করেছে। হত্যার পর আমাদের না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করেছিল। পরে স্থানীয়দের সহায়তায় দাফন কাজ থামিয়ে রেখেছিলাম। পরে ঢাকা থেকে এসে সবাই মিলে দাফন করা হয়।

তিনি আরো বলেন, মাত্র ৬ লাখ টাকার জমির জন্য আসামিরা বাবাকে হত্যা করেছে। সঠিক বিচারের আশায় আদালতে মামলা করেছি।

অভিযোগ অস্বীকার করে সোহানুর রহমানের ফুফা মো. আজাহার বলেন, সোহেল প্যারালাইজড, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে ভুগছিল। কিন্তু স্ত্রী সন্তান সোহানের খোঁজ নিতোনা। সেজন্য মরার আগে পৈত্রিক সম্পত্তি তার মায়ের নামে ফের রেজিস্ট্রি করে দিয়েছিল। সেই জমির লোভে সোহানুর মিথ্যা মামলা করে সবাইকে হয়রানি করছে। আজ লাশও তুলেছে কবর থেকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়ার পিবিআই পুলিশের পরিদর্শক (নিঃ) কামাল হোসেন বলেন, বাদী সোহেল তার বাবাকে হত্যার অভিযোগে আদালতে মামলা করেছিল। মামলায় তদন্তের স্বার্থে মরদেহটি উত্তোলনের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানান, আদালতের নির্দেশনায় সকাল সাড়ে ১০টার দিকে সোহেল শেখ নামের এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলনের কার্যক্রম শুরু করা হয়। উত্তোলনের পর তা মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির কবর সনাক্ত করেন তার ছেলে সোহানুর রহমান।

প্রস্তুতি

0

বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা। তারই প্রস্তুতি চলছে। বালিকা মধ্যম দলের ২শ মিটার দৌড়ে অংশ গ্রহণ কারী প্রতিযোগীদের চুড়ান্ত পর্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবিটি মঙ্গলবার দুপুরে ধারণ করা।

গণভোটে হ্যাঁ বলতে হবে – মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

0

ঝিনাইদহ প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ বলতে হবে। কারণ গণভোট কোন নিরপেক্ষতা বজায় রাখার সুয়োগ নেই। গণভোটে হ্যাঁ দিয়ে নিজের অবস্থানকে স্পষ্ট করতে হবে। তিনি বলেন, না ভোট দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে যাওয়া। না ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদা।

ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মাহফুজ আফজাল, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, শারমিন সুলতানা, শিপ্রা বিশ্বাস ও চন্দন বসু মুক্ত প্রমুখ বক্তব্য রাখেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদা বলেন, সংস্কার চাইলে গণভোট দিতে হবে। গণভোট দিয়ে সংস্কারের দরজা খুলে দিতে হবে। হয় নতুন দেশ চাই, নতুবা চাই না।

দৌলতপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থানে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি কার্তুজ ও একটি এয়ারগান উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ১টা দিকে উপজেলার চকদৌলতপুর ইনসান মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক মোকলেছুর রহমানের বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। আগের দিন সোমবার বিকাল ৩ টার সময় বাগোয়ান নওদাপাড়া গ্রামের মাঠে মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ ঘটনায় কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত ও আটক করা সম্ভব যায়নি। এ কারণে সংশ্লিষ্ট ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র কীভাবে ও কার মাধ্যমে ওইসব স্থানে এসেছে, সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

ওসি বলেন, এলাকায় অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজকে বহিস্কার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাইফুল ইসলাম ফিরোজকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠিতে এ কথা জানো হয়। ঝিনাইদহ জেলা বিএনপির কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে সাইফুল ইসলাম ফিরোজের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জানান, “সাইফুল ইসলাম ফিরোজকে বহিস্কার করা হয়েছে। এ সংক্রান্ত কেন্দ্রের চিঠি তিনি হাতে পেয়েছেন।

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি মনোনীত রাশেদ খান। তাকে ভোট দেওয়ার জন্য কালীগঞ্জ এলাকার বিএনপি নেতাকর্মীদের আহবান করা হয়েছে।

বহিস্কারের বিষয় নিয়ে সাইফুল ইসলাম ফিরোজ জানান, তিনি চিঠি হাতে পাননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি পেয়েছেন। তিনি বলেন, আমি মাঠের নেতা। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ আমাকে চায়। সে কারণে আমি মাঠে আছি। তিনি বলেন, বহিস্কার নিয়ে আমি চিন্তিত নই।

সর্বশেষ সংবাদ

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...