মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 151

বিলম্বে এলো নতুন বই

0

পহেলা জানুয়ারি নতুন বই শিক্ষার্থীদের হাতে পোঁচ্ছে যাওয়া কথা। কিন্ত এ বছর ১ জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র চতুর্থ শ্রেণির তিন খানা পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিসে পৌচ্ছেছে। তাও আবার চাহিদার তুলনায় খুবই সামান্য। এ দিন সকালেই তরিঘড়ি করে সেই বই শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের গোডাউন থেকে নতুন বছরের পাঠ্যবই সরবরাহের ছবিটি তোলা হয়।

 

 

বিলের জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিলের জমিতে পুকুর কেটে ইট ভাটায় মাটি বিক্রি করা হচ্ছে।

বুধবার উপজেলার করাতকান্দি বিল এলাকায় সরজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে বিলের মধ্যে পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক ও লাটাহাম্বা গাড়িতে করে ইটের ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিলের একটি পুকুরের কিছু মাটি স্থানীয় গোরস্থানের নেওয়া হয়েছে। তবে বেশি মাটি ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। সরজমিন অনুসন্ধানে সত্যতা পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি এক প্রভাবশালী নেতার জমিতে আগেও পুকুর ছিল। তবে খনন বন্ধ ছিল। এখন আরও গভীর করা হচ্ছে। আর এখান থেকে মাটি বিক্রি করা হচ্ছে।

আরেকটি সূত্র জানান, পুকুর খননে জমির মালিকের কোন টাকা পয়সা খরচ হয় না। তারা শুধু সম্মতি দিলেই স্থানীয় এক শ্রেণির ব্যবসায়ীরা ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুল শিক্ষক বলেন, বিলের জমির টপ সয়েল বা পুকুর কেটে মাটি বিক্রি করা অপরাধ হলেও এখানে প্রকাশ্যে আইন অমান্য করা হচ্ছে।

সদকী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম স্যারের নির্দেশে সরজমিন গিয়ে মাটি কাটতে নিষেধ করেছি। তবুও তারা মাটি কাটছেই।

তিনি আরও জানান, ওই জমির মালিক কুষ্টিয়া জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম আনছার প্রামানিক সহ কয়েকজন।

আরও পড়ুন – নিজ দোকানের ভেতর থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম আনছার প্রামানিকের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।

আরও পড়ুন – ঝিনাইদহে নিম্নমানের বীজে লোকসানে কৃষক

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, মালিকদের ডেকে এনে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে গোরস্থানে মাটির দরকার বলে জানিয়েছেন তারা। তবে বাহিরে মাটি বিক্রি করা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

নিজ দোকানের ভেতর থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকানের ভেতর থেকে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শামীম হোসেন (৩৫) মৃত আলাউদ্দিন হোসেনের ছেলে। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। তবে পরিবারের দাবি পরকীয়া প্রেমের জেরে শামীম আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া ক্লিক মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে পরিবারের লোকজন শামীমকে খুঁজে পাচ্ছিলেন না। বুধবার সকালে দোকানের ভিতরে বাঁশের ডাবের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে দেখে। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন – ঝিনাইদহে নিম্নমানের বীজে লোকসানে কৃষক

নিহতের স্ত্রী নিলুফা খাতুন জানান, দীর্ঘদিন যাবত তার স্বামীর সাথে এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি তার স্বামী সবসময় বিষাদগ্রস্থ থাকতেন বলে জানান তিনি। স্ত্রীর দাবি ওই নারীর সাথে সম্পর্কের কারণে তার স্বামী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

আরও পড়ুন –কুষ্টিয়ায় ভাই-ভাতিজার হামলায় আহত কৃষকের মৃত্যু

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান জানান, একজন চা বিক্রেতার লাশ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঝিনাইদহে নিম্নমানের বীজে লোকসানে কৃষক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিম্নমানের বীজ বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে বীজ বিক্রেতারা। এসব বিক্রেতাদের আমদানিকৃত বীজের সঙ্গনিরোধ সনদ ও কোম্পানী কর্তৃক বিক্রয় অনুমোদনপত্রও নাই। সিন্ডিকেকের কাছ থেকে বীজ কিনে শত শত কৃষক পথে বসেছেন।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলার বিএডিসি অনুমোদিত বীজ বিক্রয় প্রতিনিধি (ডিলার) রয়েছে ১৪২ জন। এরমধ্যে সদর উপজেলায় ৩১, কালীগঞ্জে ৩০, কোটচাঁদপুরে ১৪, মহেশপুরে ২৯, শৈলকুপা ২৯ ও হরিণাকুন্ডু উপজেলায় ৯ জন ডিলার রয়েছেন। অন্যদিকে জেলায় বীজ প্রত্যয়ন অথরিটি (এসসিএ) অনুমোদিত ডিলার রয়েছেন মাত্র ৫৮ জন। অথচ সারা জেলায় প্রায় সাড়ে তিন’শ বীজের দোকান রয়েছে। তারা নিজস্ব পদ্ধতিতে উদ্ভাবিত বীজ দেদারছে বিক্রি করলেও তাদের নেই বীজ বিক্রির অনুমতিপত্র। এ ছাড়া দেশের নামিদামি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, শীতকালীন সবজির বীজ নিয়েও চলছে শুভঙ্করের ফাঁকি। আমদানিকৃত বীজের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারেনি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো। সেই সাথে আমদানিকৃত বীজের সঙ্গনিরোধ সনদ ও কম্পানী কর্তৃক বিক্রয় অনুমোদনপত্র নিয়েও বড়সড় কারসাজির চিত্র ফুটে উঠেছে মাঠ পর্যায়ে।

সরেজমিন জেলা শহরের বিএডিসি ও এসসিএ অনুমোদিত ডিলারদের প্রতিষ্ঠানে গিয়েও কোম্পানীর বিক্রয় অনুমোদন সনদ পাওয়া যায়নি। সেখানে নেই এলসিকৃত বীজের সঙ্গনিরোধ ও কোয়ারেন্টাইন সনদসহ পোর্টের ইনভয়েস। এসব প্রতিষ্ঠানের নিজস্ব ও আমদানিকৃত বীজ রোপন করে চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার শত শত কৃষক।

সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারের কামাল ট্রেডার্স, মিথিলা ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স, ভুঁইয়া ট্রেডার্স ও রায়হান ট্রেডার্স থেকে ভুট্টার বীজ কিনে ওই এলাকার কৃষকরা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মির্জাপুর গ্রামের ভুট্টা চাষী সেলিম অভিযোগ করে বলেন, দোকানীদের চটকদার কথার আশ্বাসে বীজ কিনে তারা ক্ষতির মুখে পড়েছেন। শ শ হেক্টর জমিতে ভুট্টার অঙ্কুরোদগম হয়নি।

কোটচাঁদপুর উপজেলা মোড়ের টিটোন বীজ ভান্ডার, পোষ্ট অফিস মোড়ের মুকুল বীজ ভান্ডার, হাসপাতাল মোড়ের বাবুল বীজ ভান্ডার, কালীবাড়ি সড়কের সলেমান বীজ ভান্ডারের বিরুদ্ধেও মানহীন ও অননুমোদিত বীজ বিক্রির অভিযোগ উঠেছে। মানহীন ও অননুমোদিত বীজ বিক্রির পাশাপাশি আমদানিকৃত বীজের কোয়ারেন্টাইন সনদ ও সঙ্গনিরোধ সনদ না থাকা সত্তে¡ও মহেশপুরের ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অসাধু এসব বীজ ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে লাগামহীন ব্যবসা চালিয়ে গেলেও অদৃশ্য কারণে জেলা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা নীরব ভুমিকা পালন করছেন বলে কৃষকরা অভিযোগ করেন।

হরিণাকুন্ডুর পায়রাডাঙ্গা গ্রামের কৃষক মিজানুর রহমান ও হাফিজুর রহমান অভিযোগ করেন, গত মৌসুমে তারা সরকারী পেয়াঁজের বীজ নিয়ে প্রতারিত হয়েছেন। সরকারী বীজে চারা গজায়নি।

মহেশপুর উপজেলার পাঁচলিয়া ইউনিয়নের ভুট্টাচাষী শ্যামল বিশ্বাস জানান, শহরের বড় বড় দোকান থেকে বীজ কিনে রোপন করেছি। কিন্তু বীজের কাক্সিক্ষত ফল পায়নি।

ঝিনাইদহ শহরের সহিদ বীজ ভান্ডারের মালিক শহিদুল ইসলাম শহিদ বলেন, দীর্ঘদিন ধরে আমি ব্যবসা করে আসছি। যেসব অভিযোগ উঠেছে, তার কোনো ভিত্তি নেই।

অন্যদিকে কপির মানহীন চারা সরবরাহের অভিযোগ থাকা সত্তে¡ও হাসান বীজ ভান্ডারের মালিক হাসান জানান, যারা অভিযোগ করেছেন তাদের ২ জনকে ক্ষতিপূরণ দিয়েছি। তাছাড়া আমার সকল কাগজপত্র ঠিক আছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ভাই-ভাতিজার হামলায় আহত কৃষকের মৃত্যু

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় জানান, বীজ সংক্রান্ত বিষয়ে সরকারের নিদ্রিষ্ট বিভাগ রয়েছে। যদি কোন অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।

আরও পড়ুন – খোকসায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ জানান, বীজ প্রত্যয়ন অফিস ধান, গম ও আলুর বীজের প্রত্যয়ন দিয়ে থাকে। এখানে আইনের কিছু ঘাটতি আছে। সবজি বীজের মান ঘোষণা করতে হলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব ল্যাব থাকতে হবে। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর বীজ বাজারজাত করতে হবে। কিন্তু বেশির ভাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ল্যাব নেই।

কুষ্টিয়ায় ভাই-ভাতিজার হামলায় আহত কৃষকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ও ভাতিজাদের হামলায় আহত কৃষক একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকে বরণ করে নিয়েছেন।

নিহত ওই কৃষকের নাম জুমারত আলী মন্ডল (৪৭)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়ার মৃত ছাবদার আলী মন্ডলের ছেলে। নিহত জুমারত আলী মন্ডল পেশায় কৃষক ছিলেন।

সোমবার (৩০) ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১ জানুয়ারি) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন –

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন জানান, গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে জুমারত আলী মন্ডল নিজ জমিতে চাষাবাদ করার সময় আপন দুই বড় ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী (জিয়ারত আলীর ছেলে) অতর্কিতভাবে শাবল রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন জুমারত আলী মন্ডল।

আরও পড়ুন – খোকসায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওসি নাসির উদ্দিন আরও জানান, এ ঘটনায় জুমারত আলী মন্ডলের ছেলে মেহেদী হাসান হত্যা চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। জুমারত আলী মারা যাওয়ায় ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৪ আসামীর মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুই আসামি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন – ১ জানুয়ারি শিক্ষার্থীরা কয়টি বই পাবে

খোকসায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দ্বিধাবিক্ত অংশ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

বুধবার সকালে উপজেলা ছাত্রদলের ব্যানারে র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পোস্ট অফিসের সামনে পথসভা করে।

এ সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদল সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর ইসলাম রিয়াজ, পৌর ছাত্রদল আহবায়ক তানভীর সরীফ স্বাধীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকসা পৌর ছাত্রদল রাকিব মল্লিক, ছাত্রদলের সাবেক নেতা হাফিজুর রহমান ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

আরও পড়ুন – মানবিক পুলিশ

বিকালে খোকসা পৌর মার্কেট চত্বর থেকে উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে অপর একটি পক্ষ র‌্যালী ও আলোচনা সভা করেছে। এ আলোচনা সভাপতিত্ব করেন সাবেক পৌর ছাত্রদলের সভাপতি রবিন রায়হান জসিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোজাফফর-উজ-জামান মিন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান।

আরও পড়ুন – ১ জানুয়ারি শিক্ষার্থীরা কয়টি বই পাবে

বক্তব্য রাখেন ছাত্রদল নেতা রবিউল ইসলাম রাহুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন। বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রিপন হোসেন।

মানবিক পুলিশ

0

বছরের প্রথম দিন। নগর জীবন ব্যস্ত হয়ে উঠেছে। বাঁশের তৈরী লাঠি হাতে এক বৃদ্ধা রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। ওয়াকিটকি হাতে সাদা পোশাকে পুলিশ অফিসার শেখ মঈনুল ইসলাম বৃদ্ধার কাছে কী যেনো জানতে চাইলেন। বৃদ্ধা উত্তর দিতেই নিজের হাতটি বাড়িয়ে দিলেন তার (বৃদ্ধার) হাতের দিকে। নিরাপদে তাকে রাস্তা পার করে দিলেন। বৃদ্ধার নাম পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। বুধবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের প্রধান বাজার থেকে ছবিটি তোলা।

১ জানুয়ারি শিক্ষার্থীরা কয়টি বই পাবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাত পোহালেই নতুন বছর। নতুন পাঠ্যবই আনতে স্কুলে ছুটবে শিক্ষার্থীরা। বই হাতে মেতে ওঠার অপেক্ষায় তারা। তবে এবার পাঠ্যবই ছাপানো শেষ না হওয়ায় বছরের শুরুতে সব শিক্ষার্থী বই পাচ্ছে না। ফলে স্কুলে গিয়েও বই না পেয়ে অনেকের মন খারাপ হতে পারে। এ কারণে কারা বই পাবে, কারা পাবে না- তা নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক-শিক্ষকরা। সমালোচনায় তীরে বিদ্ধ হচ্ছে সরকারও।

প্রাথমিকে তিন শ্রেণির বই মিলবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই ছাপা হচ্ছে ৯৮ লটে। যার মধ্যে ৭০ লটের বই ছাপা শেষ হয়েছে। বাকি ২৮ লটের বই ছাপাতে পুনরায় টেন্ডার দেওয়ায় দেরি হয়েছে। ফলে সেগুলো ছাপানো সম্ভব হয়নি।

যে ৭০ লটের বই ছাপা হয়েছে, সেগুলোর মধ্যে তিনটি বই বেশি ছাপা হয়েছে। সেগুলো হলো- বাংলা, ইংরেজি ও গণিত। এ তিনটি বই প্রাথমিকের প্রায় সব স্কুলের শিক্ষার্থীরা বুধবার (১ জানুয়ারি) হাতে পাবে। তবে বাকি বইগুলো হাতে পেতে আরও অন্তত ১৫ দিন অপেক্ষা করতে হতে পারে প্রাথমিকের এ তিন শ্রেণির ছাত্র-ছাত্রীদের।

চতুর্থ-পঞ্চম শ্রেণির বই নিয়ে শঙ্কা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই বেশি। তবে তাদের বই ছাপানো এখনো শেষ হয়নি। সবেমাত্র এ দুই শ্রেণির বই ছাপানোর কাজে হাত দিয়েছেন ছাপাখানা মালিকরা। অনেক ছাপাখানা এখনো চুক্তিও করতে পারেনি।

এনসিটিবির প্রাথমিকের বই দেখভাল করছেন উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘অমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই ঠিকঠাক পাঠাতে পারছি। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের কাজ সেভাবে শেষ হয়নি। মাত্র ৯-১০টি উপজেলায় চতুর্থ ও পঞ্চমের কিছু বই পাঠানো হবে। সেগুলো অল্পকিছু শিক্ষার্থী পেতে পারে।’

মাধ্যমিকে ষষ্ঠ-সপ্তমের বই বেশি পাবে শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই বেশি ছাপাতে পেরেছে পাঠ্যপুস্তক বোর্ড। বিভিন্ন উপজেলায় এ দুটি শ্রেণির দুটি বা তিনটি করে বই পাঠানো হচ্ছে। ফলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা দুই-তিনটি করে বই হাতে পেতে পারে। তবে সব উপজেলার ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীরা আবার বই পাবে না।

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক হাফিজুর রহমান বলেন, ‘৩২৩ উপজেলায় মাধ্যমিক ও ইবতেদায়ির বই যাচ্ছে। এর বেশিরভাগই ষষ্ঠ-সপ্তমের দুটি বা তিনটি করে বই দিচ্ছি আমরা।’

দশমের বই গেছে ৩৮ জেলায়। দশম শ্রেণিতে এক বছর পড়ে ২০২৬ সালের শুরুতে এসএসসি পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। এ কারণে এবার দশমের বই আগে বিতরণে অগ্রাধিকার দিয়েছে সরকার। তারপরও এ শ্রেণির পাঁচ ভাগের এক ভাগ বই ছাপানো হয়েছে মাত্র।

এনসিটির বিতরণ নিয়ন্ত্রক শাখার তথ্যমতে, দশম শ্রেণিতে বইয়ের মোট সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি। বিভাগ বিভাজন (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) ফিরে আসায় বই বেড়েছে। সব বিভাগ মিলিয়ে বই ৩৩টি। ফলে মোট বইও বেশি ছাপাতে হচ্ছে।

বিতরণ নিয়ন্ত্রক হাফিজুর রহমান বলেন, ‘দশম শ্রেণির এক কোটির মতো বই ছাপিয়ে স্কুলে পাঠানো হয়েছে। এ বইগুলো সেনাবাহিনী ছাপিয়ে দিয়েছে। এখনো চার কোটির বেশি বই ছাপাতে হবে। হয়তো জানুয়ারির ১৫ তারিখের মধ্যে দশমের শিক্ষার্থীরা বই পেয়ে যাবে। তাদের বই অগ্রাধিকার দিয়ে ছাপানো হচ্ছে।’

অষ্টম-নবমের বই ছাপা হয়নি। মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে একেবারেই বই পাবে না। নামমাত্র দু-এক উপজেলায় এ দুই শ্রেণির বই যেতে পারে। তবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন এনসিটিবির কর্মকর্তারাও।

আরও পড়ুন – কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় ২ জন নিহত

এনসিটিবি সূত্র জানায়, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের বই ছাপার কাজের চুক্তি করতে দেরি হয়েছে। এখনো বই ছাপা শুরু হয়নি। দু-একটা প্রেসকে কিছু বই ছাপিয়ে দেওয়ার অনুরোধ করা হলেও তেমন সাড়া মেলেনি। ফলে অষ্টম ও নবমের বই দেরিত যাবে।

আরও পড়ুন – দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘সব উপজেলায় আমরা কিছু না কিছু বই পাঠাচ্ছি। সব স্কুলেও কিছু না কিছু বই পাঠানো হয়েছে। বই একেবারে যায়নি এমন উপজেলা ও স্কুল থাকবে না। হয়তো সব শ্রেণির সব শিক্ষার্থী প্রথমদিনে বই হাতে পাবে না। তবে অল্প সময়ের মধ্যে আমরা ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেবো।’

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় ২ জন নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত দুজনের মধ্যে একজন ভ্যানচালক ও অন্যজন আরোহী। নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের।

আরও পড়ুন – দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

তিনি বলেন, কাভার্ডভ্যানটি কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে বহলবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক ও আরোহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান।

আরও পড়ুন – সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

0
বছরের শেষ সূর্যাস্তের ছবিটি ধারন করেছেন নাহিদুজ্জামান শয়ন

দ্রোহ অনলাইন ডেস্ক

মহাকালের আবর্তে হারিয়ে যেতে বসেছে দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪ সাল। আসছে খ্রিস্টীয় নতুন বছর ২০২৫। মধ্যরাতে বিশ্বের সঙ্গে এই নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশও। নতুন বছর মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন প্রত্যাশা আর সম্ভাবনার স্বপ্ন।

বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। এবার নতুন বছর এমন এক সময়ে এসেছে যখন রাজনৈতিক পটপরিবর্তনের পর শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের যাত্রা।

নতুন বছর নতুন কল্যাণময়ে শুরু হোক আমাদের পথচলা। অন্যান্য বছরের তুলনায় বিদায়ী বছরটি অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেললেও লক্ষ্যচ্যুত হয়নি বাংলাদেশ। বছরটি ছাত্র-জনতার অভ্যুত্থানের জন্য সবচেয়ে বেশি আন্দোলিত, যেখানে দেশের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এছাড়া হঠাৎ বন্যা, শীত, গরমের মতো প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অস্থিরতাও জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। তবে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করেও অব্যাহত রেখেছে উন্নয়নের অগ্রযাত্রা। তবে একই সময় যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ডলার সংকটসহ মজুতদারির কারণে দ্রব্যমূল্য ওপরে উঠেছে। দ্রব্যমূল্যের ঘোড়ার লাগাম হাতে অনবরত ছুটতে গিয়ে ক্লান্ত হয়েছে নতুন সরকার। তবুও হাল ছাড়েনি। বছরের প্রথম বড় ধাক্কা আসে ২৯ ফেব্রæয়ারি। সেদিন ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় ৪৬ জনের প্রাণ যায়। মার্চ মাসে এমভি আব্দুল্লাহ জাহাজ সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হয়। এতে ২৩ বাংলাদেশি নাবিক জিম্মি হন। কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর নাবিকরা মুক্তি পান। মে মাসে ঘূর্ণিঝড় রেমাল উপক‚লে আঘাত হানে, যার প্রভাবে সাত জেলায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আগস্টের শেষদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী। আমরা আশাবাদী হতে চাই। নির্বাচনের বছর হওয়ায় ২০২৪ সালজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল রাজনৈতিক কর্মকাÐ। বিচার-বিশ্লেষণ এবং আলোচনা-পর্যালোচনার বড় অংশজুড়ে রয়েছে দেশের রাজনীতি। হাইকোর্ট ৫ জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে পরদিন শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। তাদের এই বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা বড় আকারের আন্দোলন শুরু করেন। ১৫ তারিখ থেকে আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। এর দুই দিন পর ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্বের যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে ১৯ জুলাই মধ্যরাত থেকে সরকার দেশব্যাপী কারফিউ জারি করে ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে প্রতিবাদের ঢেউ এতটাই বেগবান হয় যে, তুমুল গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে চলে যান; টানা ১৫ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক খাত একটা বড় ধরনের সংকটের ভেতর দিয়ে গেছে। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে একটা বড় ধরনের ধস নেমেছে।

আরও পড়ুন – সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

ষকদের একাগ্র ভ‚মিকার ফলে কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন ছিল এ বছর আগের মতোই স্বাভাবিক, যা স্বস্তি বয়ে এনেছে অর্থনীতিতে। নতুন বছরের কাছে আরো অনেক প্রত্যাশার বীজ বুনে গেছে বিদায়ী বছর। বিগত বছরের ব্যর্থতা কাটিয়ে ওঠা আর সাফল্যকে সংহত করার প্রত্যয় নিয়ে আমরা বরণ করেছি নতুন বছরকে। আমরা চাই, উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। প্রত্যাশার জায়গাও কম নয়। ২০২৫ সালের প্রতিটি দিন হোক সুন্দর ও কল্যাণময়।

আরও পড়ুন – খোকসায় প্রাথমিকের ফল প্রকাশ, ১ জানুয়ারি পাবে নতুন বই

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...