বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 570

ঝিনাইদহে বড়দিন পালিত

0
JHANIDHA-25 DESMBER-DROHO-25-P2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে খ্রিষ্ঠান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের ব্যাপ্টিস্ট চার্চে এ উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। সকাল থেকেই খ্রিষ্ঠান ধর্মাবলম্বী নারী-পুরুষ-শিশুরা গীর্জায় আসতে শুরু করেন। শুরুতে রেভারেন্ট জেমস টোকন দাস দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা পরিচালনা করেন। পরে কেক কেটে সবাই আনন্দ উল্লাসের পাশাপাশি খাবার বিনিময় করেন।

ঝিনাইদহ ব্যাপ্টিস্ট চার্চের পালক মাইকেল তাপস দাস বলেন, দুই হাজারেরও বেশি বছর আগে পৃথিবীতে আলোকবর্তিকা হয়ে এসেছিল যিশু খ্রিস্ট। অন্যায় অপরাধের বিরুদ্ধে মানুষের পক্ষে লড়েছিলেন তিনি।

খোকসা পৌরসভার নির্বাচনী প্রচার শেষ হবে শনিবার মধ্যরাতে

0
KHOKSA--PRO-DROHO-25-P1
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলামের গনসংযোগ

স্টাফ রিপোর্টার

শনিবার মধ্যরাতে খোকসা পৌরসভা নির্বাচনী প্রচারণা শেষ হবে। শেষ মুহুত্যের প্রচারণায় ব্যস্ত প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিল প্রার্থীরা। তবে প্রচারণার শেষ সময়ে অনেকটা বাধাহীন ভাবেই একাএকা ভোটারদের সাথে দেখা করেছেন বিএনপির মেয়র প্রার্থী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌর নির্বাচন ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন। ৯টি কেন্দ্রের ৬টি অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচন অবাদ নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব দলীয় প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা করা হয়েছে। এ বছরই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন হবে। ইতোমধ্যে ভোটিং মেশিন ও সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। ভোট গ্রহনের জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষন দেওয়া হয়েছ। শনিবার কেন্দ্রে কেন্দ্রে মগ ভোট অনুষ্ঠিত হবে।

শনিবার মধ্য রাত থেকে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হবে। তাই শুক্রবার পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মীরা ভোটারদের সন্তুষ্টু করতে স্বচেষ্ট ছিল। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নারী কর্মীদের দলে দলে উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম দুই দিন আগে কাদিরপুরে পথসভার করেছেন। শুক্রবার সরাদিনই ভোটের মাঠে সরব ছিলে তিনি ও জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান। দলবল নিয়ে করেছেন গণসংযোগ। এ দিন বিকালে নৌকা প্রতিকের পক্ষে প্রচারণায় যুক্ত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর। তিনি খোকসা বাস ষ্টান্ড থেকে বাজার প্রর্যন্ত ভোটারদের সাথে গণসংযোগ করেছে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সারাদিন নির্বাচনী গণসংযোগ করেছেন নৌকার প্রতিকের প্রার্থী তারিকুল ইসলাম। মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন, নৌকার বিজয় নিশ্চিত। ভোটাদের নৌকা প্রতিকের প্রতি ব্যাপক সারা রয়েছে। দ্বিতীয়বার তার বিজয় নিশ্চিত বলেও তিনি দাবি করেন।

শুক্রবার অনেকটা বাধামুক্ত ভাবেই গণসংযোগ করেছেন বিএনপির মেয়র মেয়র প্রার্থী নাফিজ আহমেদ রাজু। তিনি একা একা ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের সাথে দেখা করেছে। তাদের মধ্যে লিপ্লেট দিয়েছেন। এ দিনও (শুক্রবারও) উপজেলা বিএনপির অফিস বন্ধ ছিল। এ অফিসটি প্রায় এক মাসেরও বেশী সময় ধরে বন্ধ রয়েছে।

বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজু বলেন, প্রতিপক্ষ ভোটারদের মধ্যে নানা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। ভোটার যদি ভোট কেন্দ্রে যেতে পারে তবে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদি।

প্রথম ধাপে অনুষ্ঠিত খোকসা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে মেয়র, ৯টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বারে প্রার্থীদের জয় পরাজয় নিয়ে চায়ের কাপে ঝড় নেই। তবে ভোটারদের মন জয় করতে মরিয়া সব প্রার্থী। পোষ্টারে পোষ্টারে ছেয়ে ফেলা হয়েছে প্রধান প্রধান সড়কসহ অলি-গলি। অনেক প্রার্থী নির্বাচনী অফিস করেছেন। সেখানে ভোটারদের চা পান সিগারেট ছাড়াও ভূড়ি ভোজের ব্যবস্থাও করা হচ্ছে। অনেক প্রার্থীর বিরুদ্ধে টাকা পয়সা দেওয়াও অভিযোগ রয়েছে।

ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ইভিএম সম্পর্কে তাদের কোন প্রকার ধারণা নেই। তাদের কাছে এই মেশিনটি একেবারেই নতুন। ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে ভোটারদের প্রশিক্ষন দরকার। তা হলেই ভোট নষ্ট কম হবে।

উপজেলা নির্বাচন অফিসার রাশেদুল আলম এ প্রতিবেদকে জানান, ভোট গ্রহনের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রশিক্ষন শেষ হয়েছে। শনিবার থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট প্রদানের কৌশল সম্পর্কে অবহৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, পৌর নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ৬টি কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ন ঘোষনা করা হয়েছে। এ সবকেন্দ্রে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার থাকবে। স্টাইকিং ফোসের ব্যবস্থা থাকবে। ভোটে আগে ও পরে নিচ্ছিদ্র নিরাপত্তার বলয়ে ঢেকে দেওয়া হবে।

খোকসা পৌরসভা নির্বাচনে প্রায় ১৪ হাজার ৯ শত ৩২ জন ভোটার ভোট দেবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৩৭ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৪৮৬ জন ।

৪২ নাগরিকের অভিযোগ ভিত্তিহীন : সিইসি

0
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের যে সব অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠেছে সেগুলোকে ভিত্তিহীন, অসত্য ও অনভিপ্রেত বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাই বিষয়টি স্পষ্ট করতে এ সংবাদ সম্মেলন। ইসিকে দায়ী করে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অনভিপ্রেত ও আদৌ গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীও ছিলেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন ৪২ জন নাগরিক। গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয় বলে জানানো হয়েছে। ৪২ জন নাগরিকের পক্ষে রাষ্ট্রপতির কাছে ওই চিঠি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা অবসরপ্রাপ্ত সচিব আকবর আলি খান, অবসরপ্রাপ্ত মহা হিসাব-নিরীক্ষক এম হাফিজউদ্দিন খান, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী।

দৌলতপুর ট্রাকচাপায় চালকল শ্রমিক নিহত

0
DOULOT-PUR-DROHO-24-P3

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় হানিফ (৩৫) নামে এক চালকল শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার আল্লারদরগা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক উপজেলার মসলমপুর লক্ষ্মীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি চালকলের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, হানিফ বাইসাইকেলে কাজে যাচ্ছিলেন। এ সময় আল্লারদরগা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যায়।

দৌলতপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক হলেও চালক পালিয়েছে।

কোভিড যোদ্ধা অভিবাসীদের নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স

0
covit-19-DROHO-24-P2

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মোকাবেলায় সামনের সারিতে থেকে কাজ করা অভিবাসীদের কাজের স্বীকৃতিস্বরূপ অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে ফ্রান্স।

বিবিসি জানায়, ইতোমধ্যে প্রায় ৭০০ অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন বা তা পাওয়ার প্রক্রিয়ার শেষ ধাপে আছেন। এ তালিকায় রয়েছেন, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও দোকান কর্মীরা।

গত সেপ্টেম্বরে দ্রুত নাগরিকত্ব দেওয়ার এ উদ্যোগের ঘোষণা দেয় ফ্রান্স। মহামারীর সময়টিতে যে অধিবাসীরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাদেরকে নাগরিকত্ব চেয়ে আবেদন করার আহ্বান জানিয়েছিল ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

সংশ্লিষ্ট দপ্তরে এ পর্যন্ত ২,৮৯০ টি আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। তবে তার মধ্যেই ৭৪ জন আবেদনকারীকে ফ্রান্সের পাসপোর্ট দেওয়া হয়েছে এবং আরও ৬৯৩ জন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে আছেন।

বিশ্বজুড়েই করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখসারিতে থাকা কর্মীদের কোভিড-১৯-এর সংস্পর্শে আসতে হচ্ছে। এরমধ্যে চিকিৎসক ও নার্সসহ অনেকে ভাইরাস আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন।

ফ্রান্স বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শীর্ষ ১০ দেশের একটি। দেশটিতে ২৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ৬২ হাজার মানুষ।

ইতোমধ্যে গত মঙ্গলবার ফ্রান্সের নাগরিকত্ব বিষয়ক জুনিয়র মন্ত্রী বলেন, “স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, শিশুসেবা কর্মী, চেকআউট স্টাফ- প্রত্যেকেই মহামারীকালে দেশের প্রতি তাদের প্রতিশ্রুতি পালন করেছে। এখন তাদের জন্য এগিয়ে আসার পালা প্রজাতন্ত্রের।”

সাধারণ নিয়মে ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন করার ক্ষেত্রে একজন অভিবাসীকে পাঁচ বছর দেশটিতে বাস করতে হয়, তার স্থিতিশীল আয় থাকতে হয় এবং ফরাসি সমাজের সঙ্গে তাকে খাপ খাইয়ে চলতে হয়।

তবে করোনাভাইরাস যোদ্ধা অভিবাসীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তারা দুই বছর ফ্রান্সে বাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

কালীগঞ্জে কৃষকের বাড়ি ভাংচুরের অভিযোগ

0
JHENIDA-DROHO-24-P1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের ধানের চারার বীজতলা ভিজানোর পানিতে ভাটার কাঁচা ইট ভিজে যাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষ ওই কৃষকের বাড়িতে হামলা করে ব্যপক ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ছালাভরা এলাকায় হোসেন আলীর বাড়িতে প্রতিপক্ষ ইটভাটা মালিকের লোক জন এ হামলা করে। হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে আব্দুল মতিন বিশ্বাসের ছেলে ইমদাদুল হক সোহাগ তার লাইসেন্স করা অস্ত্র দিয়ে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ধানের বীজতলায় পানি দেওয়ার সময় কৃষক হোসেন আলীর গভীর নলকুপের পানিতে আব্দুল মতিন বিশ্বাসের ভাটার বেশ কিছু কাঁচা ইট ভিজে যায়। এ নিয়ে ভাটা মালিক ও কৃষকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ ঘটনাস্থলে এসে এক রাউন্ড ফাঁকা গুলি করে আকঙ্ক সৃষ্টি করে। প্রতিপক্ষের লোকেরা কৃষক হোসেন আলীর বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে।

কৃষক হোসেন আলীর শ্যালক সেলিম উদ্দিন ওলি জানান, ভাটার মালিক আব্দুল মতিন বিশ্বাস (পাতা মিয়া) ও পুলিশ এসে কৃষক হোসেন আলীকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতিতে ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ এসে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। হামলাকারীরা কৃষক হোসেন আলী ও তার স্ত্রীকে মারধর করে। তারা কৃষকের বাড়ির টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

এ ব্যাপারে ভাটার মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ মুঠোফোনে জানান, তার বাবার উপর প্রতিপক্ষ হামলা করে। এসময় পরিস্থিতি সামাল দিতে তিনি লাইসেন্সকৃত শটগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করেন বলে স্বীকার করেন।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। স্থানীয়রা বলছে, ভাটার মালিকের ছেলে এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব। ভাটার মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগের একটি লাইসেন্স করা অস্ত্র আছে বলেও তিনি জানান।

শৈলকুপায় বিদ্যুতের আগুনে মুদি দোকান ভষ্ম

0
JHENIDA-DROHO-23-P5
প্রতিকী ছবি।

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার গভীর রাতে কাতলাগাড়ী পুরাতন বাজারের একটি মুদি দোকানের ফ্রিজ থেকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানঘরসহ সকল মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ দোকানি সবুজ হোসেন জানান, প্রতি রাতের মতই মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজার পাহাড়াদার ফোনে তার দোকানে আগুন লাগার খবরটি জানান। অগ্নকান্ডে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

তিস্তার পানি বণ্টন অচিরেই : কাদের

0
KADER-DROHO-14-P7
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তার পানি বণ্টন অচিরেই হতে পারে, এ নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে। তিনি বলেন, সীমান্তে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে দুই দেশের। সীমান্তে হত্যার বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক চলছে। সীমান্তে হত্যাকা- জিরোতে আনা হবে।

বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকের এই সুসম্পর্কের সূচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন।

শেখ হাসিনার সরকার সেই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছে। হাইকমিশনার দোরাইস্বামী বলেন, দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, যা ভবিষ্যতে আরও জোরদার হবে।

সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে আসেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান। পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

গণতন্ত্রকে কবর দিতে চায় সরকার: ফখরুল

0
FAQURAL-DROHO-14-P8
বিএনপি মহাসচিব মির্জা ফকরুল

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে কবর দিতে চায় সরকার।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সত্য সংবাদ প্রকাশের জন্য লাকসাম পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও তাকে হত্যার হুমকি প্রদানের ন্যক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, লাকসামে বিএনপি নেতা ও দৈনিক দিনকালের সাংবাদিক মনির আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও তাকে হত্যার হুমকি প্রদান নিঃসন্দেহে মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের কণ্ঠকে নিস্তব্ধ করতেই আওয়ামী ক্যাডাররা তার ওপর হামলা করেন। মনির আহমেদের ওপর হামলা ও তাকে হত্যার হুমকির মাধ্যমে প্রমাণিত হলো- গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায় বর্তমান ভোটারবিহীন সরকার।

মির্জা ফখরুল বিবৃতিতে গণমাধ্যমের সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার প্রকৃত চেতনায় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।

ডিসি সম্মেলন স্থগিত

0
janoprotion-DROHO-23-P4

দ্রোহ অনলাইন ডেস্ক

ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলন স্থগিত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করার কথা আমাদের জানানো হয়েছে, আমরা এখন সেভাবেই কাজ করছি।’

আগামী ৫ থেকে ৭ জানুয়ারি ঢাকায় ডিসি সম্মেলন হওয়ার কথা ছিল। অন্যবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হলেও কোভিড-১৯ এর কারণে ওসমানী স্মৃতি মিলনায়তনে সেসব অধিবেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

প্রতি বছর ডিসি সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতি-নির্ধারকরা।

সাধারণত জুলাই মাসে ঢাকায় ডিসি সম্মেলন হয়। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই এই সম্মেলন হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়। পরে নতুন বছরের জানুয়ারির শুরুতে সম্মেলন করার পরিকল্পনা হয়।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...