মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 594

ভেড়ামারায় বিদ্যুৎস্পর্শে ইটভাটার শ্রমিকের মৃত্যু

0
laber-kushtia-droho-11-11-2020-p-5

ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পর্শে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটায় এমএসবি নামের ইটভাটায় বিদ্যুতের মোটরের সুইচ দিয়ে গিয়ে আদম (২৬) তড়িৎ আহত হয়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। আদম আলী কাজিহাটা দক্ষিণপাড়ার মাহাবুল হোসেনের ছেলে।

পুলিশের এসআই মনজুরুল হক জানান, খবর পেয়ে শ্রমিকের মরদেহ উদ্ধার কর হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খোকসায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
JUBO-LAG-droho-11-11-2020-p-4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে বর্ণাঢ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে খোকসা বাজার থেকে একটি শোভা যাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে সমাবেশর মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৮ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আল মাসুম মোর্শেদ শান্ত প্রমুখ।

আইপিএলএ মুম্বাইয়ের পঞ্চম শিরোপা জয়

0
IPL-droho-11-11-2020-p-3

দ্রোহ অনলাইন ডেস্ক

আইপিএলএ প্রথমবার ফাইনালে ওঠা দিল্লির বিপক্ষে মুম্বাইয়ের বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের পূর্ব ইতিহাস ধরে রাখা। অবশেষে তাই হয়েছে। ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানের লক্ষ্য টপকে যান রোহিতরা। এটি তাদের পঞ্চম শিরোপা জয়।

IPL-droho-11-11-2020-p-2

মঙ্গলবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে পঞ্চম শিরোপার হাতছানিতে নামা মুম্বাইকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছিল দিল্লি, যা ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়েই টপকে যান রোহিতরা। অধিনায়ক রোহিত ৫১ বলে করেন ৬৮ রান করেন, যার মধ্যে ৫ বাউন্ডারী ও ৪ ওভার বাউন্ডারী রয়েছে। আর মিডল অর্ডারে ইশান কিশান অপরাজিত থাকেন ১৯ বলে ৩৩ রানে।

প্রথম ইনিংসে দিল্লিকে ১৫৬ রানের মধ্যে আটকে রাখেন মুম্বাইয়ের পেসাররা। ২২ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক শ্রেয়াস আয়ার আর ঋষভ পাল্ডের দুই ফিফটিতে ভর করেই সংগ্রহ দেড়শ পার হয়। তবে শেষ পর্যন্ত যা যথেষ্ট হয়ে ওঠেনি। আইপিএলএ ১৩ তম আসরে এ নিয়ে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই মুম্বাইয়ের কাছে হারল দিল্লি। তবে সবচেয়ে পীড়াদায়ক অবশ্য শিরোপামঞ্চের হারটাই।

‘সালমার স্পেল ম্যাচ জিতিয়েছে’

0
Salma-Smriti-droho-10-11-2020-p-5

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বল্প রানের ম্যাচ, জিততে হলে প্রয়োজন দারুণ বোলিং। সুপারনোভাসের বিপক্ষে সেই দায়িত্ব দক্ষ হাতে পালন করলেন সালমা খাতুন। ভারতের উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে ‘ম্যাচজয়ী স্পেল’ করা বাংলাদেশের এই স্পিনারের ভূয়সী প্রশংসা করলেন ট্রেইলব্লেজার্স অধিনায়ক স্মৃতি মান্ধানা।

ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মান্ধানার মতে, ম্যাচ জিতিয়েছে সালমার দুর্দান্ত স্পেল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে টুর্নামেন্টটিতে প্রথম শিরোপা জিতেছে ট্রেইলব্লেজার্স। ১১৯ রানের লক্ষ্য দিয়ে সালমার বোলিং নৈপুণ্যে প্রতিপক্ষকে ১০২ রানেই আটকে দেয় তারা। চার ওভার হাত ঘুরিয়ে ১৮ রানে তিন উইকেট নেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

ইনিংসে ষষ্ঠ বোলার হিসেবে বল হাতে নিয়ে ত্রয়োদশ ওভারে সালমা দেন ৫ রান। পরের ওভারে ৫ রান দিয়ে ফেরান শশিকলা সিরিবর্ধনেকে। অভিজ্ঞ অফ স্পিনারের তৃতীয় ওভারে আসেনি উইকেট, তবে রান দেন মাত্র ৪।

শেষ দুই ওভারে সুপারনোভাসের যখন দরকার ২৮ রান। হাতে বেশ কিছু বিকল্প ছিল, তবে অধিনায়ক মান্ধানা আস্থা রাখেন সালমার ওপর। দুর্দান্ত অফ স্পিনে ১৯তম ওভারে ৪ রান দিয়ে তিনি তুলে নেন দুই উইকেট। আউট করেন প্রতিপক্ষ অধিনায়ক হারমানপ্রিত কাউর ও পুজা ভাস্ত্রাকারকে। সেই ওভারে আরেকটি উইকেট আসে রানআউটে। ট্রেইলব্লেজার্সের জয়ও প্রায় নিশ্চিত হয়ে যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমার বোলিংয়ে নিজের মুগ্ধতার কথা জানান মান্ধানা।

“সে (সালমা) ছিল দুর্দান্ত। ওইরকম স্পেলই ম্যাচ জেতায়। অভিজ্ঞ একজন ক্রিকেটার সে। আমি কেবল তাকে বলেছি, নিজের ওপর বিশ্বাস রাখতে এবং সে প্রতিদান দিয়েছে। তার স্পেলগুলো ছিল ম্যাচজয়ী।”
ভারতের উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জে প্রথমবারের মতো খেলতে গিয়েই সালমা পেলেন শিরোপার স্বাদ। তিন দলের এই টুর্নামেন্টে নিজ দলের সব ম্যাচেই খেলেছেন তিনি।

প্রথম ম্যাচে প্রতিপক্ষের ৮ উইকেট পড়ে যাওয়ার পর বোলিং পেয়ে দুই ওভারে কেবল ৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন, দল পেয়েছিল বড় জয়। পরের ম্যাচে দলের হারে ২৫ রানে নিয়েছিলেন একটি উইকেট।

খোকসায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

0
KHOKSA- MOBIACUT-droho-10-11-2020-p-5
ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাস্ক ব্যবহার না করার অপরাধে এক দিনে ১৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ৮ পথচারীকে নগদ অর্থদ- করেন। এসব ব্যক্তিদের কাছ থেকে মোট ১ হাজার ৯’শ টাকা দ- আদায় করা হয়।

এ দিন সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসহাক আলী অপর ৬ ব্যক্তিকে মাস্ক না ব্যবহার করার অপরাধে দ- প্রদান করেন। তাদের কাছ থেকে ১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

খোকসায় আওয়ামী লীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
KHOKSA--droho-10-11-2020-p-4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে চয়ন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আল মাছুম মোর্শেদ শান্তসহ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা মঞ্জেল আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বাপি বিশ্বাস রাজু, রফিকুল ইসলাম, সাহেব আলী ও সজল রায় আলোচনায় অংশ নেনে।

বক্তারা বলেন, আসন্ন পৌর নির্বাচনে বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।

৬জি পরীক্ষায় প্রথম চীনঃ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

0
6-g-droho-10-11-2020-p-3
স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বে সবার আগে সিক্স-জি মোবাইল ইন্টারনেট প্রযুক্তি নিয়ে পরীক্ষা শুরু করেছে চীন।

গত সোমবার চীন সফলভাবে সিক্স-জি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। স্যাটেলাইটটি সিক্স-জি প্রযুক্তির টেস্ট স্যাটেলাইট হিসেবে ব্যবহৃত হবে।

চীনা বিশেষজ্ঞদের অনুমান টেরাহার্টজ ওয়েভ প্রযুক্তির সিক্স-জি ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে ফাইভজি থেকে কয়েকগুণ বেশি গতিসম্পন্ন হবে।

তবে, মোবাইল কোম্পানিগুলো এই প্রযুক্তির জন্য এখনই তৈরি কী না তা নিয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, মোবাইল ইন্টারনেট প্রযুক্তির গবেষণায় বিশ্বের সবচেয়ে এগিয়ে চীন। এর আগে ফাইভজি প্রযুক্তিতেও বিশ্বের সবার চেয়ে এগিয়ে ছিলো চীনা কোম্পানি হুয়াওয়ে। ধারনা করা হয় ফাইভজির উন্নয়নে হুয়েওয়ে বিশ্বের অন্য যে কোনও কোম্পানি থেকে ৩-৫ বছর এগিয়ে আছে। সিক্স-জি এর গবেষণাতেও দেশটি এগিয়ে থাকতে চায় তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রতি রাতে কাজলের হানিমুনে খরচ ৩৩ লাখ টাকা

0
Kazol-droho-10-11-2020-p-2
অভিনেত্রী কাজল আগারওয়াল

দ্রোহ বিনোদন ডেস্ক

মধুচন্দ্রিমায় বলিউড অভিনেত্রী কাজল আগারওয়াল। শনিবার ইনস্টাগ্রামে পাসপোর্ট আর ব্যাগের ছবি দিয়ে গোপন রেখেছিলেন কোথায় যাচ্ছেন। পরে রোববার মধুচন্দ্রিমার মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে সবাইকে জানালেন বেশ মজেছেন তিনি। স্বামীকে নিয়ে কাজল এখন আছেন মালদ্বীপের কনরাড দ্বীপে।

সমুদ্রের মাঝখানে একটা অবকাশযাপন কেন্দ্র থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কাজল আগারওয়াল ও তাঁর স্বামী গৌতম কিসলু। লাল বিচ গাউনে কাজলকে জড়িয়ে রেখেছেন গৌতম। ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দর তুমি’। আরেকটি ছবিতে কয়েকটি প্রয়োজনীয় জিনিসের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সৈকতে আমার কিছু প্রয়োজনীয় জিনিস’।

মালদ্বীপে পৌঁছে বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রের ছবি শেয়ার করেছেন গৌতম। গৌতম লিখেছেন, ‘বেড়াতে বের হয়ে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। অবশ্য সতর্কতার সঙ্গেই বের হয়েছি। ধীরে ধীরে স্বাভাবিক দিনে ফিরছি…।’ ইনস্টাগ্রামে বিমানের ককপিটের ছবিও শেয়ার করেছেন গৌতম। সেখানে মজা করে লিখেছেন, ‘বিকল্প জীবিকা’।

ইনস্টাগ্রাম দেয়া ছবিতে কিসলু ও কাজল জানিয়েছেন, তাঁরা মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে আছেন। এ হোটেল মালদ্বীপের রাঙ্গালি দ্বীপে পানির নিচে অবস্থিত।

এখানেই তৈরি হচ্ছে বিশ্বের প্রথম অর্ধনিমজ্জিত জাদুঘর। সমুদ্র থেকে প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে আছে কাচঘেরা একটি রেস্তোরাঁ। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা দেখা যায়। সমুদ্রের নিচে ১৮০ ডিগ্রি প্যানারমিক ভিউতে বসে রেস্টুরেন্টের খাবারের তালিকা অনুযায়ী মালদ্বীপের গলদা চিংড়ি আর পশ্চিমা খাবার খাওয়া যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখের বেশি।

প্রসঙ্গত, গত জুন মাসে আংটিবদল সেরেছিলেন কাজল আগারওয়াল ও গৌতম কিসলু। প্রায় তিন বছর প্রেম করার পর গত ৩০ অক্টোবর ধুমধাম করে তাঁদের বিয়ে হয়।

ঝিনাইদহে নো মাস্ক, নো সার্ভিস প্রচার অভিযান

0
jhanida-droho-10-11-2020-p-1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে নো মাস্ক, নো সার্ভিস ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নেতৃত্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বঙ্গবন্ধু চত্বর, পায়রা চত্বর, আরাপপুর চত্বর, বাস টার্মিনাল, হামদহ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক হ্যান্ডবিল, লিফলেট বিতরণ ও নানা শ্লোগান সম্বলিত ব্যানার, পোস্টার, প্লাকার্ড নিয়ে শহরের মোড়ে মোড়ে মানববন্ধন করা হয়। এ প্রোগ্রাম অব্যাহত থাকবে ।

খোকসার মোস্তফা আজাদের দাফন সম্পন্ন

0
MUSTOFA-AZA-DROHO-9P-4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদের দাফন সম্পন্ন হয়েছে।

মালিগ্রাম কবর স্থানে চাচা চাচি ও নানির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

সোমবার বিকালে প্রগোতিশীল চেতনায় উদ্বুদ্ধ মোস্তফা আজাদ (আজাদ সাহেব) এর মরদেহ জানিপুরের তার নিজ বাড়িতে আনা হয়। এ সময় স্বজন ও গুনগ্রাহীদের আহাজারিতে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়। বাদ মাগরিব মরহুমের মরদেহ মালিগ্রাম ঈদগাহ ময়দানে নেয়া হয়। এখানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে মালিগ্রাম কবর স্থানে দাফন করা হয়।

MUSTOFA-AZA-DROHO-9P-৫

মরহুমের জানাযার নামাজে আশে-পাশের কয়েকটি জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুধীজন অংশ গ্রহন করেন।

প্রবীন ব্যবসায়ী মোস্তফা আজাদ (আজাদ সাহেব) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর ৫টার পরের সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। মৃত্যুকালে স্ত্রী পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...