মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 16

খোকসায় বিদ্যুতের আগুনে ৫ পরিবার নিঃস্ব

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতের সটসার্কিটে আগুনে ৫ পরিবারের বসতঘর, নগদ টাকা সহ আসবাব পত্র পুড়ে নিঃস্ব হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শোমসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে একটি বসত বাড়িতে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভুক্তভোগী এক গৃহবধূ টের পেয়ে নিজে ঘরের পাটকাঠির বেড়া খুলে ফেলে আগুন নেভাতে চেষ্টা করেন। মূহুত্যের মধ্যে আগুন ৫জনের ৫টি বসত ঘরে ছড়িয় পরে। পরে স্থানীয়রা গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে তার আগে পরিবার গুলো নিঃস্ব হয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর আনারুল ইসলাম জানান, বেলা ৩টার দিকে আগুনের সূত্রপাত হলেও আগুন নিয়ন্ত্রনে আসে সাড়ে ৪টার পরে। এ সময়ে আকমল হোসেনের ছেলে শামীম, নূর ইসলাম নিজে তার ছেলে জহির, জসিম ও প্রতিবেশী মিন্টুর বসত ঘর পুড়ে গেছে। এসব পরিবারের কসত ঘর, নগদ টাকা ও মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বসত ঘর পুড়ে যাওয়া মিন্টুর স্ত্রী সারমিন জানায়, তিনি প্রথমে নিজের ঘরের পাট কাঠির বেড়ায় আগুন জ্বলতে দেখেন। মুহুত্যের মধ্যে পাটকাঠির বেড়া খুলে ফেলে আগুন নেভাতে চেষ্টা করেন। গরু কেনার জন্য তার স্বামী সমিতি থেকে ৪০ হাজার টাকা লোন তুলে এসে ঘরে রেখেছিলেন। সে টাকাও রক্ষা করতে পারেন নি। তার পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশেষ নেই।

ভুক্তভোগী শামীম হোসেন জানান তার ঘরে নগদ ২ লাখ টাকা ছিলো। বাড়ির ঘর ঠিক করার জন্য শ্বশুর বাড়ি থেকে এই টাকা এনে ছিলেন। তার আর ঘর করা হলো না। যা ছিলো তাও পুড়ে ছায় হয়ে গেলো। এখন কি করবেন? এ নিয়ে তার চিন্তার অন্ত নেই।

সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, বসত ঘর পোড়া পরিবার গুলোর জন্য স্থানীয় মেম্বর পাশের বাড়িতে ইফতারের আয়োজন করেছেন। প্রতিবেশীর দাওয়ায় (ঘরের বারান্দায়) ইফতার সামনে নিয়ে সবাই বসেছেন। ইফতার সামনে নিয়ে অনেক নারী ডুকরে কাঁদছেন। আগুনে ঘরে আটকা পড়া দুই বছরের নাতনি কোলে, হাতে ইফতারি নিয়ে প্রতিবেশীর উঠানে হাটছেন আর বিলাপ করছেন বৃদ্ধ নূর ইসলাম।

নিরাময় অযোগ্য চর্মরোগে আক্রান্ত নূর ইসলাম বলতে পারেনা আগুনের সৃষ্টির কারণ। এ সময় তিনি ব্যস্থ্য হয়ে পরেছিলেন ২ বছর বয়সী নাতনী সরমিনকে উদ্ধার করা নিয়ে। আগুনে ঝাপ দিয়ে নাতনী রক্ষা করেছেন। এক মুঠো চাউলও রক্ষা করতে পারেন নি এই বৃদ্ধ। ইফতারের পরে কি খাবেন তাও জানে না। অথচ তার ঘরে কয়েক মাসের খাবারের ধানচাল ছিলো।

নূর ইসলামের বড় মেয়ে সাবানাকে বাবার পোড়া ঘরের সামনে বিলাপ করতে দেখা যায়। বিলাপের মধ্যে তাকে বলতে শোনায়ায় “তিন বোন মিলে বাবার মাথা গোজার বসত ঘরটি তুলে দিয়েছিলেন। ইলেকট্রিক বাত্তির আগুন তাও কেড়ে নিলো। বাবার এখন কোথায় ঘুমাবেন।”

খোকসা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ রওশন আলী, আগুন সঠিক কারন জানা যায়নি। ক্ষতির পরিমান ৮/৯ লাখ টাকা। তবে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বালুঘাটে ভাঙচুর – লুটপাটের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর বালুঘাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

বুধবার সকাল ৬টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ বালুঘাটে এ ঘটনা ঘটে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এ সময় তোফাজ্জেল সরদার নামে এক ভাড়াটিয়া বালু ব্যবসায়ীর প্রায় ৯০০ ফিট প্লাস্টিকের মোটা পাইপ ভাঙচুর করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।

ক্ষতিগ্রস্থ বিএনপি কর্মীর নাম ওসমান কাজী। তিনি শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের জাবেদ কাজীর ছেলে। আর ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া তোফাজ্জেল সরদার রাজবাড়ী জেলার পাংশার আজিজুল সরদার। তিনি প্রায় সাত বছর যাবৎ ওসমান কাজীর বাড়িতে ভাড়া থেকে নৌকা ও ট্রলার থেকে বালু নামানোর কাজ করছেন।

আর অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আশরাফ প্রামাণিক (৪৫)। তিনি শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও কসবা গ্রামের আফাজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ভাঙচুরের ঘটনা স্বীকার করেছেন। তবে দলীয় পদ ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেছান।

বালু মহলের ইজারাদার সূত্রে জানা গেছে, শিলাইদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কসবা গ্রামের আফাজ উদ্দিন প্রামাণিকের ছেলে আশরাফ প্রামাণিকের (৪৫) সঙ্গে বিএনপি কর্মী ওসমান কাজীর জমিজমা, আধিপত্য বিস্তার ও গেল সংসদ নির্বাচনে ভোট করা নিয়ে বিরোধ চলে আসছিল। তারা কয়েকদফা নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িয়ে পড়েন।

এ সব ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫টি মামলা থানায় নথিভুক্ত করা হয়েছে। এসব মামলা ও শত্রুতা মিটমাটের জন্য আজ বুধবার সকাল ৮টার দিকে গ্রামে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ৬টার দিকে আওয়ামী লীগ নেতা আশরাফ প্রামাণিক তাঁর লোকজন নিয়ে এসে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানের ঘরে ভাঙচুর ও লুটপাট করেন। এছাড়াও ভাড়াটিয়া বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরকারের অন্তত ৬৫টি পাইপ ভেঙে ফেলা হয়।

বালু ব্যবসায়ী তোফাজ্জেল সরদার বলেন, ‘ওসমান কাজীর বাড়িতে ভাড়া থেকে প্রায় ৭ বছর ধরে বালু আনলোডের ব্যবসা করছি। আমার কারো সাথে কোনো শত্রুতা নেই। কিন্তু ওসমান কাজীর সঙ্গে আশরাফের বিরোধ আছে আগে থেকেই। সেই শত্রুতার জের ধরে আশরাফ তার লোকজন নিয়ে সকালে প্রথমে কাজীর ব্যবসা প্রতিষ্ঠান এবং পরে আমার ৬৫টি পাইপ ভাঙচুর করেছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ আসছিলো। থানায় মামলা করা হবে।

বিএনপি কর্মী ওসমান কাজী বলেন, আওয়ামী লীগ নেতা আশরাফ প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও নদীতে নৌকা ছিদ্র করা নিয়ে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় একাধিক মামলা করা হয়েছে। এরপর গত নির্বাচনে আওয়ামী লীগ নেতা আশরাফ জামায়াতের সঙ্গে মিলেমিশে ভোট করেছেন। ১২ ফেব্রæয়ারী ভোটে জামায়াত জিতে যাওয়ার পর কয়েক দফা হামলা ও লুটপাট করেছে তারা। এ সব ঝামেলা থেকে বাঁচতে আজ সকালে উভয়পক্ষের বসাবসি ছিল। কিন্তু তার আগেই প্রতিপক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন লাঠিসোঁটা, ঢাল, সরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা,ভাঙচুর ও লুটপাট করেছে। যার ভিডিও আছে।

তিনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। সিন্দুক ভেঙে অন্তত সাড়ে ৪ লক্ষাধিক টাকা লুট করেছে প্রতিপক্ষরা। মিলতাল দরকার নেই, আবারো থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

বুধবারে সকালে শিলাইদহ বালুঘাটে হামলা ও ভাঙচুরের কয়েকটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। এতে দেখা যায়, অর্ধশতাধিক মানুষের হাতে ঢাল, লাঠিসোঁটাসহ অসংখ্য দেশীয় অস্ত্র। তারা একটি ঘরে ভাঙচুর করছেন।

এ দিকে বালুঘাটে হামলা করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত আশরাফ প্রামাণিক। তিনি মুঠোফোনে বলেন, বিশেষ কাজে এলাকার বাইরে আছি। ওসমান কাজী আমার জমি দখল করে বালুর ব্যবসা করছে। সালিস বৈঠকেও কাজ হয়না। তাই সকালে জমিতে থাকা ঘর ও পাইপ গুলো ভেঙে দেওয়া হয়েছে।

কুমারখালী থানার উপপরিদর্শক (এস আই) সোহাগ শিকদার বলেন, পূর্বশত্রুতার জেরে বালুঘাটে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমজীবীদের ইফতার

0

সারাদিন রোজা রেখে ডিঙ্গি নৌকার মাঝি মাল্লারা যাত্রী পাড়াপাড় করেছেন। ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। রাতের প্রথম প্রহর অবদি ঘাটে ডেঙ্গি নৌকা পাড়াপাড় হয়। তাই বাড়ি থেকে আনা ইফতার নৌকায় বসে সেড়ে নিচ্ছেন। বুধবার সন্ধ্যায় খোকসা-ওসমানপুর খেয়া ঘাট থেকে ছবিটি তোলা।

ইবি শিক্ষিকা আসমা সাদিয়া ছুরিকা ঘাতে মারা গেছেন

0
ছবি সংগৃহীত

ইবি প্রতিনিধি

নিজ কক্ষে আততায়ীর ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা মারা গেছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে ওই শিক্ষিকা কক্ষ থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলে শিক্ষার্থী ও কর্তব্যরত আনসার সদস্যরা সেখান ছুটে যায়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পার্শ্ববর্তী ইবি থানাকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধার করে। সেখান থেকে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহত্যার চেষ্টা করতে দেখেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক রুনাকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় একজনের নিথর দেহ ও একজনকে নড়াচড়া অবস্থায় উদ্ধার করি। পরে দ্রæত কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠালে জানতে পারি কর্তব্যরত চিকিৎসক শিক্ষককে মৃত ঘোষণা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের এ ঘটনা অত্যন্ত অকল্পনীয় ও অপ্রত্যাশিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে।

সীমান্ত থেকে ভারতীয় চকলেট বাজি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চকলেট বাজি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা মাঠে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তা তল্লাশি করে ভারতীয় ১৭ হাজার ২৫০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব চকলেট বাজির আনুমানিক মূল্য ৪ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত চকলেট বাজি যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

খোকসায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তিন দিনের কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোর অজ্ঞলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ সংসদীয় আসনের সংসদ সমস্য আফজাল হোসেন।

মেলার ১৩ টি স্টলে উপজেলার কৃষকদের উৎপাদিত ফলস ও উদ্ভাবিত কৃষি প্রযুক্তির প্রদশনী করা হয়। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।

মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন কৃষক জাবেদ আলী, মৎস্য কর্মকর্তা আহসান হাবিব, কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল নোমান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া ৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, খোকসা কুমারখালী দুই উপজেলায় প্রচুর জমি জলাবদ্ধতা রয়েছে। ফলে সেখানে একটি ফসল আবাদ হয়। বিশ্ব অস্থিরতার মধ্যে দেশে খাদ্য উৎপাদনের মাত্রা বাড়াতে হলে জলাবদ্ধতা দূর করাসহ পতিত জামির আবাদে এনে ফসলের উৎপাদন বাড়াতে হবে।

ঈদের আগেই বকেয়া বেতন ভাতা চায় গ্রাম পুলিশরা

0

স্টাফ রিপোর্টার

ঈদের আগে ইউনিয়ন পরিষদ অংশের বকেয়া বেতন ভাতা পরিশোদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করার চেষ্টা করেন গ্রাম পুলিশরা।

মঙ্গলবার দুপুরের খোকসা উপজেলা ৯ ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশরা থানায় সাপ্তাহিক হাজিরার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করার চেষ্টা করেন তারা। এ সময় ওই কর্মকর্তা বাইরে থাকায় তারা দেখা করতে পারেনি। তবে এ সময় উপজেলা পরিষদের ভবনে কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) সংসদীয় আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেনের সাথে গ্রাম পুলিশরা দেখা করেন। তারা নিজেদের বেতন ভাতা সংক্রান্ত সমস্যা তুলে ধরেণ। সংসদ সদস্য গ্রাম পুলিশদের তার (সংসদ সদস্য) বরাবর আবেদন করতে বলেন।

উপজেলা গ্রাম পুলিশ এসোসিয়েশনের সভাপতি অপূর্ব বিশ্বাস জানান, উপজেলার ইউনিয়ন গুলোতে তারা প্রায় ৯৬ জন গ্রাম পুলিশ কর্মরত আছেন। গত ২৫ সালের মে মাসের পর থেকে ইউনিয়ন পরিষদ অংশের মূল বেতন, গত ৫ বছরের যাতায়াত ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার টাকা বকেয়া রয়েছে। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে বকেয়া বেতন ভাতার পাওয়ার জন্য কথা বলেছেন। কিন্তু লাভ হয়নি। এখন পবিত্র রমজান মাস চলছে। এ ছাড়া দুই সপ্তাহের বাদে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তারা ঈদের আগে বকেয়া বেতন পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করার জন্য এসেছিলেন। কিন্ত তার দেখা না পেয়ে ফিরে যাচ্ছে। ঈদের আগে বকেয়া বেতন ভাতা পাওয়ার জোর দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, গ্রাম পুলিশদের বেতন ভাতার সরকারী অংশ প্রায় নিয়মিত রয়েছে। সংসদ নির্বাচনের জন্য একটু সমস্যা হয়েছে। তবে ঈদের আগেই তাদের বেতন ভাতার সমস্যা সমাধান করা হবে।

সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, গ্রাম পুলিশদের বেতন ভাতা নিয়মিত করার বিষয়ে উর্দ্ধতন মহলে আলোচনা করবেন।

লাখ টাকার ল্যাপটপ চাওয়া ওসিকে প্রত্যাহার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার এক ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতার কাছে এক লাখ টাকা দামের ল্যাপটপ চেয়ে বির্তকের জন্মদেওয়া ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে অভিযোগকারী ব্যবসায় বর্ষণকে নতুন করে ওসির পা ধরে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে বিএনপি নেতা।

খোকসা থানার ওসি তদন্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দিনগত রাতে পুলিশ সুপারের দপ্তর থেকে ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহারের আদেশ আসে। এর পর পরই তিনি দায়িত্ব ভার বুঝে জেলার উদ্যেশ্যে যাত্রা করেন।

দৈনিক সমকাল সহ একাধিক পত্রিকায় “লাখ টাকার ল্যাপটপ চান ওসি হুমকিতে বিপর্যস্ত ব্যবসায়ী” শিরোসামে সংবাদ প্রকাশ হয়। এর পর সরেনরে বসে পুলিশ প্রশাসনের কর্মকর্তা। ভুক্তভুগি ব্যবসায়ী বর্ষণের উপর সন্ত্রাসী ও একটি রাজনৈতিক দলের সাবেক নেতাদের চাপ বারতে থাকে। ভুক্তভোগী বর্ষণের (শুক্রবার রাতের) অভিযোগের সূত্র ধরে তাকে রবিবার দুপুরে তদন্তের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে তথ্য প্রমান নেওয়া হয়। এর কয়েক ঘন্টা পর রাত ১১ টার দিকে অভিযুক্ত ওসি মোতালেব হোসেন কে প্রত্যাহার করা হয়। রাতেই তিনি কুষ্টিয়া পুলিশ লাইনে যোগদান করেছেন বলে থানা পুলিশের একাধিক সূত্র জানায়।

ব্যবসায়ী বর্ষণের জানান, তিনি নিজের ও পরিবারের জীবন রক্ষায় সহায়তা আবেদন করে এখনো (সোমবার) সন্ত্রাসী ও রাজনৈতিক নেতার চরম চাপের মধ্যে রয়েছে। ওসি মোতালেব ক্লোজ হওয়ার খবর তিনি পেয়েছেন। এর পর থেকে ওসির ঘনিষ্ট সন্ত্রাসীরা ও বিএনপির এক সাবেক নেতা তাকে মুঠোফোনে হুকমী দিচ্ছেন। রাজনৈতিক দলের নেতা তাকে (বর্ষণকে) ওসি’র পা ধরে ক্ষমা চাওয়ার আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, সোমবার সকাল ১১ টার দিকে জেলা পুলিশের একজন পদস্ত কর্মকর্তা ফোনে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু নিজের নিরাপত্তার সার্থে মামলা করতে রাজি হননি। তিনি জানান, গত মাসের ২৪ তারিখে ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে ফেলার পর থেকে নিরাপত্তাহীনতায় ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছেন না।

গত জানুয়ারি মাসের শুরুতে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর নাসির উদ্দিনের কাছে লাখ টাকা দামের ল্যাবটরের দাবি করেন ওসি মোতালেব হোসেন। সেটি এনে দেওয়ার দায়িত্ব দেন এক ব্যবসায়ীকে। তবে ৩০ হাজার টাকা দামের একটি ল্যাপটপ দেওয়া হলে সেটি ফেরত দেন ওসি। এখন লাগাতার হুমকিতে বিপর্যস্ত ওই ব্যবসায়ী।

এ ঘটনায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিচার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ব্যবসায়ী। পরে তা সরিয়ে ফেলতে বাধ্য করা হয়। দেওয়া হয় হত্যার হুমকি। দুই মাস ধরে চলমান এসব ঘটনায় গত শুক্রবার পুলিশ সুপার (এসপি) বরাবর বিচার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ করেন।

খোকসা থানার ওসি মোতালেব হোসেনের বিরুদ্ধে এ চাঁদাবাজির অভিযোগ উঠে। তাঁর সঙ্গে একসময় সখ্য ছিল ভুক্তভোগী ব্যবসায়ী মাহাফুজুর রহমান বর্ষণের। তিনি উপজেলা সদরের বাজারের বর্ষণ ইলেকট্রিকের মালিক। তাঁর বাবা গোলাম ছরোয়ার একই বাজারের হার্ডওয়ার পণ্যের ব্যবসায়ী। তারা বলছেন, ওসির পক্ষ নিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর প্রধান হুমকি দিয়ে গেছেন। ফোনে ব্যবসায়ীকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে।

ব্যবসায়ী বর্ষণের অভিযোগ, গত ডিসেম্বরের শেষদিকে একটি অপরিচিত নম্বর থেকে শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও স্থানীয় আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই ফোনের মালিকের সন্ধান করার জন্য বর্ষণকে ওসির কাছে পাঠানো হয়। এখান থেকেই ঘটনার সূত্রপাত। এরপর ওসি চলতি বছরের ১ জানুয়ারি মেম্বার নাসির উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা দামের ল্যাপটপ এনে দেওয়ার দায়িত্ব দেন বর্ষণকে। তিনি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা থেকে একটি ল্যাপটপ এনে ওসিকে দেন। ৩০ হাজার টাকা দামের ওই ল্যাপটপ ফেরত দেন ওসি। এরপর বর্ষণ ওসির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে শুরু হয় হুমকি-ধমকি। ওসির পক্ষে এক সন্ত্রাসীও তাকে হুমকি দিতে থাকেন।

বর্ষণ আরও জানান, গত ৭ ফেব্রæয়ারি রাত সাড়ে ৯টায় ওসি তাঁর দোকানে গিয়ে ল্যাপটপ অথবা সমপরিমাণ টাকা পৌঁছে দেওয়ার হুমকি দিয়ে আসেন। ১৫ ফেব্রæয়ারি রাজন বর্ষণের বাড়ি গিয়ে ওসিকে ল্যাপটপ পৌঁছে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসেন।

এ ঘটনায় অতিষ্ঠ ব্যবসায়ী ২২ ফেব্রæয়ারি ফেসবুকে ওসির বিচার দাবিতে স্ট্যাটাস দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ওসি। ২৪ ফেব্রæয়ারি রাজন ওই ব্যবসায়ী ও তাঁর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হুমকি দিয়ে আসেন। এক পর্যায়ে বর্ষণ ওই স্ট্যাটাস ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।

এরপর গত শুক্রবার রাতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ওই ব্যবসায়ী কুষ্টিয়ার পুলিশ সুপার বরাবর একটি আবেদন করেন। এতে তাঁর ওপর ওসি ও সন্ত্রাসী বাহিনীর জুলুমের ঘটনা তুলে ধরেন।

এ প্রসঙ্গে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন বলেন, তাঁর কাছে অপরিচিত ব্যক্তি মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই ফোনদাতার পরিচয় নিশ্চিত হতে তিনি ব্যবসায়ী বর্ষণের মাধ্যমে ওসির সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওসি উল্টো তাঁর (মেম্বারকে) বিরুদ্ধে সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তোলেন। তিনি আরও জানান, বর্ষণের কাছে ওসি ল্যাপটপ চেয়েছিলেন। সে অনুয়ায়ী ৩০ হাজার টাকা দামের একটি ল্যাপটপ কিনে থানায় পাঠান। কিন্তু সেটি ওসির পছন্দ না হওয়ায় ফেরত দিয়ে ঝামেলা শুরু করেছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন নিশ্চিত করেছেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কুষ্টিয়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

লালনের ভাবের চর্চাই হতে পারে অস্থির বিশ্বে মানবতার পথ – ফরহাদ মজহার

0

কুষ্টিয়া প্রতিনিধি

লালন স্মরণোৎসবে বক্তৃতা দিতে গিয়ে বিশিষ্ট কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, বর্তমান বিশ্বব্যবস্থা গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ ও নৈতিকতার অবক্ষয়ের প্রেক্ষাপটে তিনি লালনের দর্শনকে মানবতার বিকল্প পথ হিসেবে তুলে ধরেন।

সোমবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, পৃথিবী খুব কঠিন সময়ের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন আজ বড় সংকটে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরি।

বিশ্ব রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, শক্তিধর রাষ্ট্রগুলোর আধিপত্য বিস্তারমূলক নীতির ফলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে অস্থিরতা বাড়ছে। তিনি বলেন, এসব ঘটনা মানবিক মূল্যবোধের জন্য হুমকি। তবে তার এই বক্তব্য ব্যক্তিগত বিল্লেষণ বলেও উল্লেখ করেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি বলেন, দেশের জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় সংগ্রাম করলেও আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো বিশ্বব্যাংক, আইএমএফ ও ডব্লিউটিওর শর্ত রাষ্ট্র পরিচালনাকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। মূখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: রাশিদুজ্জামান।

রমজানের পবিত্রতা রক্ষায় এবারের তিন দিনের অনুষ্ঠান একদিনে নামিয়ে আনা হয়েছে। সীমিত পরিসরে ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় এ অনুষ্ঠান।

বক্তৃতার শুরুতেই ফরহাম মজহার উপস্থিত অতিথি ও ভক্তদের প্রতি শুভেচ্ছা জানান এবং বলেন, “বিশ্বের অস্থির সময়ে লালনের মানবিক দর্শনই হতে পারে শান্তি ও সহাবস্থানের পথ।”

লালন দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, লালনকে ঘিরে সমাজে যে ‘গোপনীয়তা’ বা ‘গূঢ়বাদ’-এর ধারণা প্রচলিত রয়েছে তা অনেকাংশেই বিভ্রান্তিকর। তার মতে, ফকির লালন নিজেকে কখনো বাউল বা সুফি বলে পরিচয় দেননি, তিনি নিজেকে ফকির বলেছেন। তার মূল শিক্ষা ‘ভাব দিয়ে ভাব নেওয়া’ অর্থাৎ পারস্পরিক বোঝাপড়া ও প্রজ্ঞার চর্চা।

তিনি আরও বলেন, লালনের দর্শন দেহ ও চেতনার মধ্য দিয়ে ঈশ্বর-অনুভূতির কথা বলে, যা কোনো গোপন আচার নয়, বরং জ্ঞান, কল্পনা ও মানবিক বোধের বিকাশ। এই ধারার সঙ্গে সহজিয়া ও চৈতন্য ভাবধারার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

লালন একাডেমির কার্যক্রম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, একাডেমি প্রতিষ্ঠার পরও লালনকে নিয়ে পর্যাপ্ত গবেষণা হয়নি। এছাড়া লালনের চিত্র উপস্থাপন ও কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, লালনের ভাবধারাকে সঠিকভাবে তুলে ধরতে হলে বিভ্রান্তি দূর করে প্রজ্ঞাভিত্তিক আলোচনা বাড়াতে হবে।

ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী তরুণীর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (০২ মার্চ) সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সম্পা খাতুন ওই এলাকার মো. ফিরোজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা তার বাড়ির পাশে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে খালার বাড়ির সামনে অসতর্ক ভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়। বাকপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ শুনতে না পারায় এমন দুর্ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, অসতর্ক ভাবে রেললাইন পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন নিহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...