শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 23

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুরে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, পতিত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে পুনর্বাসিত করতেই জামায়াত ও এনসিপি জোটবদ্ধ হয়ে চক্রান্তের রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার ঘোষণা এবং একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূডঢ় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এক গভীর চক্রান্তের অংশ।

এর আগে জেলা বিএনপির অফিস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিশাল র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে নয় লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিইসু রাতে রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল নিচপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় মদ এবং ১,৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর মাঠ এলাকায় দ্বিতীয় অভিযান চালায় বিজিবি। সেখান থেকে ১০ বোতল মদ এবং ১,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

পৃথক দুটি অভিযানে সর্বমোট ৮৫ বোতল মদ ও ২,৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট সিজার মূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

কুমারখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের উদ্যোগে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে উৎসবের আমেজের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ক্রীড়াবিদরা অংশ নেয়।

হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ প্রতিটি ইভেন্টে ছিল প্রতিদ্ব›িদ্বতা পূর্ণ। মাঠজুড়ে ছিল শিক্ষার্থীদের উল্লাস আর সমর্থকদের করতালি। পদক জয়ের আনন্দে ভাসছিলেন ক্ষুদে ক্রীড়াবিদরা।

সুরাইয়া ইসলাম নামের শিক্ষার্থী বলে “অনেক দিন ধরে অনুশীলন করেছি। আজ চ্যাম্পিয়ন হয়েছি। খুব ভালো লাগছে।”

সানজিদা আক্তার নামের আরএক শিক্ষার্থী বলেন, মেয়েরাও যে খেলায় ভালো করতে পারে, আজ তা প্রমাণ করলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।

বিকালে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠন করে না, চরিত্রও গঠন করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা জরুরি। শিক্ষার্থীরা মাঠে থাকলে মাদক ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকবে।”

খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেটের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এখান থেকে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের কর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠে জমায়েত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক ডলার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু, ছাত্রনেতা আদিত্য সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ দিন সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। তবে এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাযায়নি।

খোকসায় পল্লী বিদ্যুতের অবর্ণনীয় লোডশেডিং

0

শেষ ৪৮ ঘন্টায় গড়ে চার ঘন্টা বিদ্যুৎ পেয়েছে গ্রাহকরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পল্লী বিদ্যুতের অবর্ণনীয় লোডশেডিংয়ে নাকায় প্রায় লক্ষাধীক গ্রাহক। শেষ ৪৮ ঘন্টায় গ্রাহক পর্যয়ে গড়ে চার ঘন্টা বিদ্যৎ সরবরাহ করা হয়েছে। কোন কোন এলাকায় সরবরাহ হয়েছে আরও কম। গড়ে ৯৫ শতাংশ সময় লোডশেডিং দেওয়া হয়েছে। চরম লোডশেডিংয়ের মধ্যেও দেড় থেকে দুই গুন বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় গ্রাহক পর্যয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে খোকসায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস ও সাব স্টেশন ঘেড়াওয়ার কর্মসূচি স্থগিত করেন আন্দোলন কারী। তবে বিদ্যুতের লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে আন্দোলন কারীদের একাংশ ও সাধারণ গ্রাহকরা সাব জোনাল অফিস ও সাব ষ্টেশন ঘেড়াও করে। আন্দোলন কারীদের হামলায় একজন এজিএমসহ একাধিক কর্মচারীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় থানা পুলিশ ও বিদ্যুতের কর্মকর্তাদের প্রতিশ্রæতির পর আন্দোলন কারীরা ফিরে যায়। তবে সোমবার সন্ধ্যার পর থেকে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি পায়। ফলে এ দিন সন্ধ্যার পর থেকে রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত লোডশেডিং হয়নি। এ অবস্থা কত সময় চলবে তা নিশ্চিত করতে পারে বিদ্যুতের কর্মকর্তারা।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হয়। এ এলাকার কুঠির শিল্প, কৃষি সেচযন্ত্র, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর গৃহস্থালীর কাজের জন্য পিক আওয়ারে প্রায় ১৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা দেখা দিয়েছে। বিগত সময়ে গ্রীড থেকে ৯৫ শতাংশ বিদ্যুতের সরবরাহ করা হতো। ফলে ৫ শতাংশ লোডশেডিং ছিলো। হঠাৎ বিদ্যুতের সরবরাহ কমে সাড়ে তিন মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে। ফলে লোডশেডিং বৃদ্ধি পেয়ে ৯৫ শতাংশে হয়েছে। চরম লোডশেডিং এর মধ্যেও দেড় থেকে দুই গুন বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়েছে বলে গ্রাহরা অভিযোগ করছেন।

পল্লী বিদ্যুতের সাবজোনাল অফিস সূত্রে জানা গেছে, একটি মাত্র সাব স্টেশনের মাধ্যমে উপজেলাকে ৭টি ফিডারে ভাগ করা হয়েছে। এর মধ্যে গোপগ্রাম ফিডারটি সব থেকে বড়। এ ফিডারে উপজেলার শোমসপুর, আমবাড়িয়া ও গোপগ্রম ইউনিয়নে প্রায় ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই ফিডারে কমপক্ষে ৭টি বাজার রয়েছে। পদ্মা নদীর অববাহিকার বিস্তৃন্ন এলাকার চাষকাজের সেচযন্ত্র ও তাঁত শিল্পের জন্য প্রতিদিন কমপক্ষে ৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। সরবরাহ পাওয়া যায় তিন/সাড়ে তিন মেগাওয়াট। ফলে এই ফিডারটি দিনের বেশীর ভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে।

দিনের বেশির ভাগ সময় বিদ্যুতের লোডশেডিং থাকার পরেও গ্রাহক পর্যায়ে দেড় থেকে দুই গুন বেশী বিল আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের বাজারের লন্ডী ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, কয়েক মাস আগেও তার বিল আসতো ৯শ থেকে ১ হাজার টাকার মধ্যে। প্রতিদিন ১৮ ঘন্টা লোডশেডিং এর মধ্যে তার দোকানের বিদ্যুৎ বিল আসছে ১৭শ টাকারও বেশী। তার দোকানের বিল বেড়েছে প্রায় দেড় গুন।

মাষ্টার পাড়ার কৃষ্ণ মন্ডল জানান, চরম লোড সেডিং এর মধ্যেও তার বাড়ির বিল বেড়ে ১৭শ টাকায় দাঁড়িয়েছে। কিন্তু আগে তার বিল আসতো ৬/৭ শত টাকা।

শোমসপুর রেল স্টেশন রাজারের একটি স’মিল (কাঠ চেড়াই) মিলের হেড মিস্ত্রী মাজেদুল রহমান জানান, সোমবার বেলা ২টা থেকে সন্ধ্য সাড়ে ৭টা পর্যন্ত মাত্র ৪০ মিনিট বিদ্যুত সরবরাহ পেয়েছেন। কাজ থেকে বাড়ি ফেরার ভ্যান ভাড়াও আয় করতে পারেনি। আগের দিন শনিবার মাইকিং করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখে পল্লী বিদ্যুৎ সমিতি। শুক্রবার সাপ্তাহিক বন্ধের ছিলো। বৃহস্পতি বার সকাল ৯টা থেকে সন্ধ্য ৭ টা পর্যন্ত মাত্র ৮০ মিনিট বিদ্যুৎ পেছিলেন। গত চার দিনে যা আয় করেছেন তা দিয়ে সংসাবের জন্য ৫ কেজি চাউল কিনতে পারেনি। তার মিলে কমপক্ষে ৬ জন শ্রমিক রয়েছেন। তারাও সংসারের জন্য এক টাকাও নিতে যেতে পারেনি।

উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার ব্যাটারী চালিত পাখি ভ্যানের চালক রতন সাহা রত জানান, শনিবার বিকাল থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে ১০ বার লোডশেডিং হয়েছে। একবার বিদ্যুত গেলে আড়াই তিন ঘন্টার আগে আসে না। প্রতিবারই ১৫ থেকে ২৫ মিনিট বিদ্যুত পেয়েছেন। ভ্যান চার্জে দিয়ে সারারাত বসে পাহারা দিয়েছেন। যে টুকু চার্জ দিয়েছে ছিলেন তার দিয়ে ১০ কিলোমিটারও চালাতে পারেনি। অবশেষে বাড়িতে ভ্যান রেখে ঘুড়ে বেড়াচ্ছেন। নিজের হাত খরচতো দূরের কথা চাল ডাল কিনবেন কি দিয়ে।

রবিবার সন্ধ্যায় খোকসা থানা পুলিশের এসআই হাবিবুর রহমান পুলিশের টহল পিকাপ রেখে পল্লী বিদ্যুতের সাব ষ্টেশনের মধ্যে কর্মকর্তাদের কথা বলছিলেন। তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তিনি এসেছেন।

তিনি মনে করেন, এখনও আইন শৃক্সক্ষলা অবনতি হয়নি। তবে বিদ্যুতের যে পরিস্থিতি হয়েছে তাতে আগামী দিনে বিদ্যুতের অফিস ও স্থাপনায় পুলিশ পহাড়া লাগার অবস্থা সৃষ্টি হতে পারে।

খোকসা পল্লী বিদ্যুত সমিতির সাব জোনাল অফিসের এজিএম (কম) আবুল কাদের জিলানী জানান, সোমবার সকালে বিদ্যুৎ অফিস ও সাবস্টেশন ঘেড়াও কর্মসূচি দিয়েছিলেন ভবানীগঞ্জ এলাকার স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে তিন কর্মসূচি স্থগীত করে সাবস্টেশনে আসেন। তাকে বোঝানোর পরে তিনি ফিরে যান। এ ছাড়া হাসপাতাল মোড়ের একজন গ্রাহক তাকে শারীরিক ভারে লাঞ্ছিত করেছেন। তিনি স্বীকার করেন, শনিবার বিকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল), থানা ও পল্লী বিদ্যুতের নিজের অফিসের বিদ্যুৎ সঞ্চালনের ৫ নম্বর ফিডারটিতে ৯ বার লোড সেডিং দেওয়া হয়েছে। প্রতিবারই দেড় ঘন্টা লোড সেডিং রাখা হয়েছে। অন্য এলাকায় অনেক বেশী লোড সেডিং হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, গত দুই দিন তিন থেকে সাড়ে তিন মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ স্থীর রয়েছে। সব লাইন বন্ধ রেখে গোপগ্রাম ফিডার চালুর করা হয়। এর জন্য ২ দফায় গ্রীড থেকে লোড সেডিং করে দেওয়া হয়েছে। তিনি আরও জানন, উপজেলায় প্রায় ৮ হাজার পাখি ভ্যান আছে। এই ভ্যান চার্জে প্রায় ২ মেগাওয়াট বিদ্যুত খাচ্ছে। প্রতিদিনই অটো রিকসা ও পাখি ভ্যান বৃদ্ধি পাচ্ছে কিন্তু বিদ্যুতের সরবরাহ বাড়ছে না। সরকারী ভাবে ৩০ শতাংশ লোড সেডিং বলা হলেও গ্রাহক পর্যায়ে ৭০ শতাংশ লোডশেডিং হচ্ছে। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর হঠাৎ করে গ্রীড থেকে চাহিদার সমপরিমান প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা হয়। বিদ্যুতের হঠাৎ উন্নতির কারণ জানাতে পারেনি এই কর্মকর্তা। কত সময় সরবরাহের এই ভালো অবস্থা চলবে তাও বলতে পারেন নি।

চরম লোড সেডিংএর মধ্যে একই ভাবে বিল আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, গ্রাহক তার প্রয়োজন মত বিদ্যুৎ ব্যবহার করছে। এটা বুঝতে চাচ্ছেন না। এ ছাড়া সেকেন্ড ¯øটে প্রতি ইউনিটের প্রায় দেড় টাকা বৃদ্ধি পেয়েছে। এ কারনে বিল স্থীতি অবস্থায় রয়েছে।

পরনের লুঙ্গি ছিড়ে থানা হাজতে আসামির আত্মহত্যার চেষ্টা

0

কুষ্টিয়া প্রতিনিধি

প্রথমে পরনের লুঙ্গি ছিড়ে ফেলেন আসামি মো. ইকবাল শেখ গারো (৪০)। এরপর তা দেওয়ালে থাকা লোহার গ্রিলে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন তিনি। এ সময় আরেক আসামি তা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। চিৎকার শুনে দ্রæত দাঁয়িত্বরত পুলিশ সদস্যরা ছুটে এসে তাকে বাঁচান।

কুষ্টিয়ার কুমারখালী থানা হাজতখানায় সোমবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে আত্মহত্যা চেষ্টার এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজেও মিলেছে এ ঘটনার প্রমাণ।

আসামি ইকবাল শেখ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার ইসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টা আইনে একটি পুলিশ বাদী মামলা নথিভুক্ত করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গেল ৬ জুন উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের আলতাফ ফকিরের ছেলে বিপ্লব হোসেনের খামার থেকে একটি গরু চুরি করেছিল মো. ইকবাল শেখ গারো (৪০)। যার বাজার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা। সেই গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করে তা দিয়ে মৃত বাবার কুলখানি করে লাপাত্তা হয়েছিলেন তিনি। এরপর আজ সোমবার ভোরে জিলাপীতলা এলাকা থেকে ৬টি মুরগী চুরি করে পালানের সময় পুলিশের হাতে ধরা পড়েন। পরে পুলিশ তাকে থানার হাজতখানায় পাঠায়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে পরনের লুঙ্গি ছিড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এদিকে ইকবাল শেখ পুলিশের হাতে ধরা পড়ার খবর শুনে থানায় ছুটে এসেছেন চুরি হওয়া গরুর মালিক বিপ্লব হোসেন। দুপুরে থানা চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, ৫ জুন ইকবালের বাবা মারা যান। ৬ জুন রাতে আমার গরু চুরি করে ৭ জুন বিক্রি করে এবং ৮ জুন সেই টাকা দিয়ে ওর ( ইকবাল) বাবার কুলখানি করে পালিয়েছিল। সেসময় পুলিশকে মৌখিক জানানো হয়েছিল। আজ ধরা পড়ার কথা শুনে আমি মামলা করতে এসেছি।

পুলিশ হেফাজতে থাকা আসামি ইকবাল শেখ বলেন, ‘ ৫৫ হাজার টাকা গরু বিক্রি করে ২৫ হাজার টাকা ভাগ ে পেয়েছিলাম। তার মধ্যে ১৫ হাজার টাকা বাবার দেনা শোধ দিছিলাম। বাকীটা আমি খেয়েছিলাম। ‘

কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ পুলিশ ধরে থানায় নিয়ে এসেছে। সেজন্য আত্মহত্যা করে মরে যেতে চেয়েছিলাম।’

থানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন আসামী ঘুমিয়ে রয়েছেন। আর ইকবাল প্রথমে নিজের পরনের লুঙ্গি ছিড়লেন। পরে তা দেওয়ালের গ্রিলে বেঁধে নিজের গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। প্রথম চেষ্টায় ব্যর্থ হন। কিছুক্ষণ পর ফের ফাঁস নেওয়ার চেষ্টা করলে ঘুমিয়ে থাকা আসামি জেগে ওঠে চিৎকার দেন এবং বাঁচানোর চেষ্টা করছেন। পরে পুলিশ সদস্যরা ছুটে আসেন।

সম্প্রতি গরু চুরির ঘটনাসহ ইকবালের বিরুদ্ধে থানায় কয়েকটি চুরির মামলা রয়েছে বলে জানালেন থানার ওসি জামাল হোসেন। তিনি বলেন, হাজতখানায় লুঙ্গি ছিড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইকবাল নামের আসামি। পরে পুলিশের তৎপরতায় তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। তবে তার বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টা আইনে পুলিশ বাদী মামলা করা হয়েছে।

শুধু মাদক বিক্রেতাই নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে চাই – পুলিশ সুপার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, জেলাকে মাদকমুক্ত করতে আমি শুধু মাদক বিক্রেতাকেই নয় মাদকের যারা গডফাদার রয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে চাই। আপনাদের কথা দিচ্ছি আমি গডফাদার পর্যন্ত যাব। এজন্য কুষ্টিয়ার পুলিশকে ঢেলে সাজাতে চাই। আমাদের অভ্যন্তরীণ কিছু সিস্টেম পরিবর্তন করতে চাই। আমার প্রথম চাওয়াই হচ্ছে কুষ্টিয়াতে মাদক ও সন্ত্রাস মুক্ত করা।

সোমবার (৩১ আগস্ট) বিকাল পৌনে ৪টায় কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং গণমাধ্যম ও পুলিশের যৌথ কাজের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা বক্তব্য রাখেন।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম তার কর্মপরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মামলা নেওয়ার জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার মতামতের প্রয়োজন নেই। তবে ঘটনাটি সঠিক কিনা তা যাচাইয়ের জন্য যতটুকু সময় লাগে সেটি দিতে হবে।

এখন থেকে থানায় কোনো দালালের স্থান হবে না, থানায় বসে সালিশ মীমাংসা করারও কোনো সুযোগ থাকবে না। কিশোর গ্যাংয়ের উৎপাত রোধে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, “কিশোর গ্যাং দূর করার জন্য কমিউনিটি পুলিশিংয়ের মিটিং এবং উঠান বৈঠক প্রোগ্রামগুলো আমরা অ্যাক্টিভ করব। যাতে সচেতনতা বাড়ে এবং এই ধরনের সমস্যাগুলো না হয়।”

পুলিশ সুপার আমিনুল ইসলাম আরও বলেছেন, পুলিশ সদস্যদের দায়িত্ব অবহেলা বা টহল ডিউটি নিয়ে অনিয়ম রোধে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালুর কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, “টহল পার্টির অবস্থান সব সময় জানার জন্য আমি ব্যবস্থা করব। অনলাইন সিস্টেম চালু করছি যাতে একজন পুলিশ অফিসার কোথায় আছেন, কখন কোন থানায় আছেন তা ট্র্যাকিং করতে পারি। আশা করি পুলিশ আর ঘুমাবে না। অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা অনুযায়ী অভিযান চলছে জানিয়ে তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। পাশাপাশি অনলাইন জুয়া ও চুরি-ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান।

কুষ্টিয়া শহরের যানজট নিরসন ও সিসি ক্যামেরা পুনরায় সচল বা নতুন করে স্থাপনের বিষয়ে তিনি বলেন, “যানজট নিয়ে কথা হয়েছে, এর কার্যপরিকল্পনা আগামীকালই দেখতে পাবেন ইনশাআল্লাহ। এছাড়া সিসি ক্যামেরার বিষয়ে পৌরসভাসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে কথা বলে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, “পুলিশের কোনো ভুলত্রুটি বা বিচ্যুতি থাকলে তা অবশ্যই গঠনমূলক সমালোচনার মাধ্যমে তুলে ধরবেন, যাতে আমরা দ্রæত শুধরে নিতে পারি। আপনারা লিখুন, সমালোচনা করুন, তাহলে আমরা নতুন জিনিস শিখতে পারব। তাছাড়া যেকোনো সংবাদ প্রকাশের আগে গুজবে কান না দিয়ে পুলিশের সাথে যাচাই করে নেওয়ার অনুরোধ জানান।

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবাগত পুলিশ সুপারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ মতবিনিময় সভায় কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) ফয়সাল মাহমুদ, জেলা স্পেশাল ব্রাঞ্চের ডিআই ওয়ান, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নূরুন্নবী বাবু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদক ও মালামাল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট ) ও শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১টার দিকে কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ কাঠালতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই বোতল মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পাকুরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, চার বোতল ফেয়ারডিল সিরাপ ও এক বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ৩টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর নওপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও শনিবার সকাল ৬টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ গুরের পাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার ৭১০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদক ও মালামালের আনুমানিক বাজার মুল্য ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা বলেও জানিয়েছেন বিজিবি।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বহলবাড়িয়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাইচের নৌকার ঢোল-কাঁসরের শব্দের সাথে মাল্লাদের বৈঠার ছলাত ছলাত ধ্বনী বিলের পাড়ের হাজারো মানুষকে উল্লসিত করে তুলেছিলো।

শনিবার বিকালে কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোলের বহলবাড়িয়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া দুই দিনের এই বাইচের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল-হারানো ঐতিহ্যকে ফিরিযে আনা। এলাকাবাসীদের বিনোদন দেওয়া।

রঙ-বেরঙের ডিঙি নৌকা। গায়ে রঙিন গামছা বাঁধা মাল্লারা। ঢোল-কাঁসর আর বাঁশির তালে তালে সমান তালে বৈঠা চালান তারা। আর পাড়ে দাঁড়িয়ে দর্শকদের করতালি আর “হেইও” ধ্বনি।

কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র অন্তর বিশ্বাস বলেন, শহরে এসব দেখা যায় না। ছোটবেলায় দাদার কাছে বাইচের গল্প শুনেছি। আজ নিজ চোখে দেখলাম। খুব ভালো লাগছে।

চড়াইকোল গ্রামের ষাটোর্ধ্ব আজিবর মোল্লা বলেন, আমরা ছোটবেলায় এই বিলেই বাইচ খেলেছি। মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল। আবার শুরু হওয়ায় পুরোনো স্মৃতি মনে পড়ে গেল।

প্রতিযোগিতায় অংশ নেওয়া মূয়র নৌকার ব্যবস্থাপনা পরিচালক আল মামুন বলেন, ঢাকায় চাকুরি করি। খেলার জন্য গ্রামে এসেছি। অনেক কষ্ট করে নৌকা সাজিয়েছি। মানুষের এত সাড়া পাব ভাবিনি। চাই প্রতি বছর যেন এমন আয়োজন হয়।

বহলবাড়িয়া বিলে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনের কথা বললেন আয়োজক কমিটির সদস্য সচিব ওয়াশিম আকরাম। তিনি বলেন, আমাদের ছেলেরা যেন খেলাধুলা আর সংস্কৃতির মধ্যে থাকে। মাদকের দিকে না যায়। সে জন্যই এই বাইচ। অন্তত ১০ হাজার মানুষের সমাগম হয়েছে। মানুষের সাড়া দেখে আমরা অনুপ্রাণিত। সামনে আরও বড় করে করার ইচ্ছা আছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী বলেন, একটি বাইচ শুধু খেলা নয়। এটি গ্রাম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের মিলনমেলা। এমন উদ্যোগ সারা জেলায় ছড়িয়ে দেওয়া উচিত।

ফুটবল খেলতে নেমে স্রোতের টানে পদ্মায় ভেসে গেলো এক শিশু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সাথে পদ্মা নদী থেকে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। ¯্রােতের টানে ভেসে যাওয়া ইব্রাহিম হোসেন (১২) নামে আরেক শিক্ষার্থীকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন। নিখোঁজ মোস্তাকিমকে উদ্ধারে স্থানীয় জেলেরা মাছ ধরার জাল ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোস্তাকিম উপজেলার সোনাতলা গ্রামের হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে। উদ্ধার হওয়া ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে। তারা দুজনই সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় ৬ জন শিশু ভাগজোত ঘাট এলাকায় পদ্মা নদীর পানিতে ফুটবল খেলছিল। একপর্যায়ে তীব্র ¯্রােতের টানে মোস্তাকিম ও ইব্রাহিম গভীর পানির দিকে চলে যায়। তারা দুজনই পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দ্রæত এগিয়ে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করতে সক্ষম হন। তবে প্রবল ¯্রােতে মোস্তাকিমকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে পদ্মা নদীতে তীব্র ¯্রােত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে স্থানীয় জেলেরাও মাছ ধরার জাল দিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন।

ঘটনাস্থলে মোস্তাকিমের মা শিউলি খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে মাদ্রাসায় পড়ে। সকালে খাওয়াদাওয়া শেষে মাদ্রাসায় না গিয়ে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে খেলতে গিয়েছিল। পরে নদীতে পড়ে ডুবে যায়। এখনো আমার ছাওয়ালটার কোনো খোঁজ পাইনি।”

মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক বলেন, “সকালে এক আত্মীয়ের বাড়িতে খাওয়া শেষে মোস্তাকিম বন্ধু ও স্থানীয় ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে আসে। পরে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। এরই মধ্যে স্থানীয় জেলেরা মাছ ধরার জাল দিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, “শিশু নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।”

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমিসহ আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছি। নদীতে প্রবল ¯্রােত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।”

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...