বুধবার, মে ১৩, ২০২৬.
Home Blog Page 58

প্রস্তুতি

0

শীতের শুরুতেই বরো ধান আবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরী শুরু হয়েছে। কিন্তু রাসায়নিক সারের কৃত্তিম সংকট কৃষকের কপালে চিন্তার দাগ ফেলেছে। বীজতলায় মিনিকেট জাতের ধানের বীজ বপণ করছেন এক কৃষক। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রাম থেকে ছবিটি তোলা।

পাকা ধান

0

অগ্রহায়ণের ধান কাটার মৌসূম চলছে। মাঠ থেকে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছে এক দল কৃষক। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম থেকে তোল ছবি।

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর পক্ষে সনাতনী ভোটারদের সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা’র সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন দেওয়া দাবিতে সনাতন ধর্মাবলম্বী ভোটাররা সংবাদ সম্মেলন করছেন।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলার ১১০টি পূজা মন্দির কমিটিসহ চারটি সনাতনী ধর্মাবলম্বীদের সংগঠন যৌথ ভাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেল থেকে দাবি তোলা হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। তাকে মনোনয়ন না দেওয়া হলে দুই উপজেলার প্রায় ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে যাবেন না বলে যৌথভাবে ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদারসহ প্রবীন সনাতনী ব্যক্তিত্ব অধ্যক্ষ শুষেন কুমার ভৌমিক, বিমল কুমার ঘোষাল, সাধন কুমার ঘোষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ। এই সময়ে সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছে। এমনকি, বিগত দুই বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সনাতনীদের ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক সকল কার্যক্রমে নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা ও দেখভাল নিশ্চিত করেছেন।

ভেড়ামারায় ধানের মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হত্যার পর মুখ পোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত মৃত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশের উপরে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার বলেন, ধারণা করছি হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পেঁয়াজের বীজতলায় পচন রোগ

0

পেঁয়াজ আবাদ মৌসূমে জমিতে রোপণের জন্য বীজতলা প্রস্তুত করেছে চাষীরা। হঠাৎ করে পেঁয়াজের বীজতলায় বেড়ে ওঠা চারায় পচন রোগ দেখা দিয়েছে। তাই ছত্রাক নাশক স্প্রে করছেন এক চাষী। মঙ্গলবার দুপুরে বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম থেকে ছবিটি তোলা।

নারীর প্রতি সহিংসতা বন্ধে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল “সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন”।

হোসনে আরা রুবীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন মিনা, স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী শাখার সাধারণ সম্পাদক ইশরাত জাহান প্রমুখ।

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে এবং মাথায় বেধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

তৃণমূল বিএনপির ব্যানারে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপিতলা থেকে মিছিলটি বের করা হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খোকসার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয় এ কর্মসূচি। এতে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েক শত নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

এবিষয়ে কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেনই না। তাকে মনোনয়ন দেওয়ায় অখুশি তৃণমূল নেতাকর্মীরা।’

নন্দলালপুর ইউনিয়ন বিএনটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন না দিলে এ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবেনা। এখানে রুমী বিএনপি’র প্রার্থী হিসেবে বহাল থাকলে জামায়াত জিতে যাবে। সেজন্য পরিবর্তন করে আনছারকে দেওয়ার দাবি জানান তিনি।

খোকসা ইউনিয়ন যুবদল নেতা রবিউল ইসলাম বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিলে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। না হলে বিশাল ভরাডুবি হবে।

নয়টি অবৈধ ইটভাটাগুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নয়টি অবৈধ ইটভাটা। এ সময় প্রায় এক কোটি টাকার কাঁচা ইট নষ্ট করা হয়। মঙ্গলবার সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাশার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে সহযোগিতা করে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়া পুলিশ বিভাগ, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান বলেন, পদ্মা নদী বেষ্টিত চরসাদীপুর ইউনিয়নটি অত্যন্ত দুর্গম এলাকা। এখানে আসা যেমন কষ্টকর, ঠিক তেমনি অভিযান পরিচালনাও চ্যালেঞ্জিং। তবুও অবৈধ ইটভাটা উচ্ছেদে আমরা কঠোর অবস্থানে আছি। আজ নয়টি ভাটা উচ্ছেদ করেছি, আরও কয়েকটি শনাক্ত আছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হবে।

পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক জানান, কুষ্টিয়া জেলায় ১৮৫ টির মত ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৭ টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। অবৈধ এই ইটভাটা গুলো প্রতিবছর প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আইনকে অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। পর্যায়ক্রমে অবৈধ এসব ইটভাটা গুলোই অভিযান পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।

দোল

0

গরুর গাড়ির চালক গাড়ি রেখে দুপুর বেলায় ক্লান্তি জুড়িয়ে নিচ্ছে। গাড়িটির পেছনে ধান টানার দড়ি ঝুলছে। এই ফাঁকে সেই দড়িতে বিখ্যাত কবিতার “ঝাউ শাখে সেথা বনলতা বাঁধি হরেসে” দোল খাওয়ার সাধ মিটিয়ে নিচ্ছে শিশুরা। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়া থেকে ছবিটি তোলা।

ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট।

সোমবার সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, চলতি বছরের গত ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার করে যৌথবাহিনী। ওই সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। ককটেল বোমাগুলো কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল। ঢাকা থেকে আসা বোম্ব ডিজপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেয়।

বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ আবু আজিব, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গত জুন মাসে উদ্ধার হওয়া ১৬টি ককটেল সফলভাবে নিষ্ক্রিক্রয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।