বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬.
Home Blog Page 21

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৬

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে শোডাউন করে। সংঘর্ষের একপর্যায়ে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হয়।

সংঘর্ষে আহতরা হলেন মন্ডল গ্রæপের প্রধান ওয়াসিম মন্ডল তুষার মন্ডল ও বেল্লাল হোসেন এবং সরদার গ্রæপের প্রধান লিটন সরদার, কামাল সরদার ও সুমন সরদার। তাদের মধ্যে তিনজনই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনাবাদ এলাকায় মন্ডল ও সরদার পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মীমাংসার জন্য কয়েক দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় হোসেনাবাদ বাজারে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ]

স্থানীয়দের ভাষ্য, এ সময় দুই পক্ষের প্রায় ৫০ থেকে ৬০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে সংঘর্ষের কারণে প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা বলেন, তারা সবাই আমাদের দলের লোকজন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার আমি দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। তবে সালিশ বৈঠকে পুরোপুরি সমাধান হয়নি। আজ শুনছি, তারা দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, হোসেনাবাদ বাজারে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িতদের এখনো আটক করা সম্ভব হয়নি। তারা সবাই পলাতক রয়েছে। আমি ঘটনাস্থলে উপস্থিত আছি।

দুলাভাইকে হুমকি দেওয়ায় বিদেশী পিস্তলসহ শ্যালক গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর ওইদিন রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্তের পর রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওসমান প্রামাণিক এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। সেখানে চুরির অভিযোগে ২০২৪ সালে তিনি চাকুরিচ্যুত হন। তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে। শনিবার রাত ১১টার দিকে ৭.৬৫ মডেলের একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায় করতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের দুলাইভাই ইসমাইল শেখের বাড়িতে যান। সেখানে টাকা না পেয়ে পিস্তল দিয়ে দ্লুাভাইকে হুমকি দেন। সেসময় খবর পেয়ে স্থানীয় জনতা ও কুমারখালী থানা পুলিশ একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।

নাম প্রকাশ না করা শর্তে ওসমানের এক স্বজন জানান, কোম্পানীর টাকা চুরি নিয়ে শ্যালকের সঙ্গে দুলাইভাইয়ের বিরোধ ছিল। শনিবার রাতে অস্ত্রহাতে দ্লুাভাইকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়েছিল।

তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি দুলাইভাই ইসমাইল শেখ।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, টাকা সংক্রান্ত বিরোধের জেরে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আসামি তার দ্লুাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিল। সেসময় খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে অস্ত্রসহ আসামিকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা রুজু হয় এবং রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগাওে প্রেরণ করা হয়েছে।

কুমারখালীর পার্কে মদ্যপানে বাঁধা দেওয়ায় যুবকে কুপিয়ে জখম

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই ইকো পার্কে নৌকা ভ্রমণকারী একজোড়া তরুণ – তরুণীকে মদ্যপানে বাঁধা দেওয়ায় এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর শহরের গণমোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত যুবক আল রাব্বী (২০) কুমারখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়ার গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে কুমারখালীর গড়াই ইকো পার্কে প্রকাশ্যে নৌকা ভ্রমণকারী একজোড়া তরুণ – তরুণী মদ্যপান করছিল।

সেদিন আল রাব্বী তাঁদের মদ্যপানে বাঁধা প্রদান করলে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটনা ঘটে। সেই ঘটনার সুত্র ধরে শনিবার রাতে কুমারখালীর গণমোড় এলাকায় গোখাদ্য কিনতে এসেছিলেন আল রাব্বী। সেসময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে স্বজনরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রবিবার দুপুরে কুমারখালী গণমোড় এলাকায় গেলে, ফল ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে ওই ছেলে ( রাব্বী) বাইসাইকেল নিয়ে গণমোড়ে এসেছিল। তখন কয়েক এসে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে চলে যায়। তবে কাউকে চেনা যায়নি।

গড়াই ইকো পার্ক এলাকার রবিউল ইসলাম বলেন, দিন পনেরো আগে নদীতে নৌকা থামিয়ে এক ছেলে আর মেয়ে মদ্যপান করছিল। তখন রাব্বী বাঁধা দিলে হাতাহাতি হয়েছিল। তবে রাতে কারা যেন কুপিয়েছে তা জানিনা।

আহত রাব্বীর বাবা আনোয়ার আলী অভিযোগ করে বলেন, সেদিন পার্কে মদ্যপানে বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে। শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ আছে। আসামিদের চেনা গেছে। মামলা করা হবে বলে এখনই পরিচয় বলছিনা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, কিছুদিন আগে ইকো পার্কের ঘটনাকে কেন্দ্রকে রাব্বীকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হেলিকপ্টরে আসা আদম ব্যবসায়ীকে ফুলদিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

0

স্টাফ রিপোর্টার

হেলিকপ্টরে আসা আদম ব্যবসায়ী নাসির উদ্দিন শেখকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন। নাসির উদ্দিন খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রদলনেতা রবিন রায়হান জসিমের ভাই।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে আদম ব্যবসায়ী নাসির। তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানা পুলিশের পদস্ত দুই কর্মকর্তা। এ ঘটনাটি চায়ের দোকান থেকে স্থানীয় সুধী মহলে আলোচনার ক্ষেত্র সৃষ্টি করেছে।

নাসির উদ্দীন শেখ খোকসা উপজেলার খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার আখের উদ্দিন শেখের ছেলে। এছাড়াও তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।

একজন আদম ব্যবসায়ী ও মেয়রপ্রার্থীর ভাইকে থানা পুলিশের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন হেলিকপ্টরের আসা ব্যক্তির পরিবারের সাথে লাইনে দাড়িয়ে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। পরে তোরাটি আগুতুকের পরিবারের সদস্যদের কাছে সেটি হস্তান্তর করছেন।

স্থানীয়দের ভাষ্য, সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিন একজন আদম ব্যবসায়ী। সম্প্রতি সময় খোকসা বাজার – একতারপুর সড়কের উপজেলা ভুমি অফিসের পরিতাক্ত অফিসের সামনে প্রাইভেট কার দুর্ঘটনায় সংখ্যালঘু পথচারী নিহত হওয়ার পর তিনি গা ঢাকা দিয়ে সিঙ্গাপুর পারিজমান। এ ধরনের ব্যক্তিকে সরকারি কর্মকর্তা বা পুলিশ ফুল দিতে পারেন কিনা এ প্রশ্ন তাদের মনে ?

জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ এলাকায় চমক সৃষ্টির জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেন। পরে হেলিকপ্টারে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরের দিকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও সফরসঙ্গী হিসেবে ছিলেন।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পরলে সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শত শত মানুষ সেটি দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ভিডিও ধারণ করেন এবং পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “এধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারিনা। দিইও নাই। যাদের লোক তারায় ফুল দিছে। আমরা নিরাপত্তার জন্য গিছিলাম। তখন ওনারায় তদন্তকে ফুল দিছে।” এই বলেই তিনি ফোনটি কেটে দেন।

মেয়রপ্রার্থী রবিন রায়হান জসিম বলেন, “ওসি কাউকে ফুল দেয়নি। ফুল পড়ে যাচ্ছিল কাঁদার ভিতরে তাই সেটা উনি ধরাধরি করেছেন। তিনি বলেন, “নতুন বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিলো। সেখানে আমার ভাই ও কয়েকজন বিদেশি এসেছে।”

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আগে ভালো করে জেনে নাই। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

কুষ্টিয়ায় ট্রাক ভর্তি খোলা চিনিসহ চারজন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে এক ট্রাক খোলা চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, চিনি গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। এ দৃশ্য দেখে সকালে এলাকাবাসী ট্রাকটিকে আটকে থানায় খবর দিলে পুলিশ ট্রাকসহ চার জনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ট্রাকে ১২ টন চিনি ছিল। সম্ভাবত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে ওই চিনি কুষ্টিয়ার খাজানগরের উদ্দেশ্যে আনা হয়।

তিনি বলেন, অভিযোগ রয়েছে আগের দিন শুক্রবার রাতে আরও দুই ট্রাক চিনিও খাজানগরে প্রবেশ করেছে। সেগুলো উদ্ধারে অভিযান চালাচ্ছি। তিন ট্রাক ভর্তি ওই চিনি কেন কার উদ্দেশ্যে আনা হয়েছে; সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

পুলিশ বাকি দুই ট্রাক চিনি উদ্ধার এবং যার উদ্দেশ্যে আনা হয়েছে তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

এদিকে ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনির ট্রাক থামানো হয়। ওখানেই চিনিগুলো নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় চিনি গুলো গলে গলে রাস্তায় পড়ছিলো। এই দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই হাড়ি গামলা নিয়ে এসে গলা চিনি সংগ্রহ করার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চিনি ভর্তি একটি ট্রাক ও চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু বলেন, চিনিগুলো আমার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে আনলোড করার পরিকল্পনা ছিল। আমি এসবে নেই। বিএনপি নেতা মজনুসহ কয়েকজন ট্রাক আটকেছে। তারা কেন ট্রাক আটক করেছে এটা তারাই ভালো বলতে পারবেন।

কুষ্টিয়ায় সুগার মিল পুনরায় চালুর দাবিতে আখ চাষীদের সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালু, আধুনিকায়ন ও বহুমুখীকরণের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরের দাবি জানিয়েছেন আখচাষি, শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা। শনিবার দুপুরে আখচাষী ও চিনিকল শ্রমিকরা মিল গেটে এক সমাবেশ থেকে এ দাবি জানান।

সমাবেশে আখচাষীরা ‘আখচাষী বাঁচাও, মিল বাঁচাও’ ¯েøাগান দেন। ২০২০ সালে স্থগিত হওয়া কুষ্টিয়া সুগার মিল দ্রæত পুনরায় চালু করে আখচাষীদের জীবিকা ও স্থানীয় অর্থনীতিকে সচল করার দাবি জানান তারা।

চাষী ও শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে মিলটি বন্ধ থাকায় ক্ষডুগ্রস্ত হচ্ছে জেলার কৃষি ও স্থানীয় অর্থনীতি। তারা বলেন, কুষ্টিয়া সুগার মিল একসময় জেলার হাজারো আখচাষি, শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত ছিল এই প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ধরে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার আখচাষিদের কাছ থেকে আখ সংগ্রহ করে চিনি উৎপাদন করে আসছিল মিলটি। তবে লোকসানসহ নানা কারণে ২০২০-২১ মাড়াই মৌসুমে মিলটির কার্যক্রম স্থগিত হয়ে যায়।

আখচাষি আব্দুল আলীর অভিযোগ, মিল বন্ধ থাকায় আখ বিক্রির নিশ্চয়তা কমেছে। ফলে অনেকেই আখ চাষে আগ্রহ হারাচ্ছেন। এর প্রভাব পড়ছে কৃষক থেকে শুরু করে পরিবহন, শ্রমিক ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এবং সমাজে বেকারত্ব বাড়ছে।

সামবেশে যোগ দিয়ে একাত্মতা ঘোষণা করেন স্থানীয় বিএনপি নেতারা।

এ সময় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, কুষ্টিয়া সুগার মিলের সঙ্গে এ অঞ্চলের হাজারো আখচাষী ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা জড়িত। দীর্ঘদিন মিলটি বন্ধ থাকায় আখচাষীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আখচাষী ও সংশ্লিষ্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে মিলটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তবে শুধু পুরোনো পদ্ধতিতে মিল চালু করলেই হবে না। আধুনিক প্রযুক্তি সংযোজন, উৎপাদন বহুমুখীকরণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে লাভজনক করার উদ্যোগ নিতে হবে। এতে স্থানীয় অর্থনীতিতেও অর্থের প্রবাহ বাড়বে।

দৌলতপুরে কথিত পীর শামীমের মরদেহ সরিয়ে দরবারে দাফনের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের মরদেহ স্থানীয় কবরস্থান থেকে তুলে তাঁর দরবার চত্বরে নতুন করে দাফন করার অভিযোগ উঠেছে ভক্তদের বিরুদ্ধে।

স্বজনদের অভিযোগ, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকার স্থানীয় একটি কবরস্থান থেকে শামিমের মরদেহ তুলে ‘শামিমি বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে নতুন করে দাফন করা হয়েছে।

খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

নিহত শামিমের বড় ভাই ফজলুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তাঁরা কবরস্থানে গিয়ে দেখেন, কবরটি খোঁড়া হয়েছে। মরদেহ তুলে নেওয়ার আলামতও পাওয়া গেছে। পরে দরবার প্রাঙ্গণে গিয়ে একটি নতুন কবর খোঁড়া এবং খাপাচি দিয়ে মাটি চাপা অবস্থায় দেখতে পান তাঁরা।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সরিয়ে নেওয়ার আলামত পাওয়া গেছে। নতুন কবরের ভেতরে কঙ্কালসদৃশ বস্তু দেখা যাচ্ছে। তবে সেটি শামিমের মরদেহের অংশ কি না, তা নিশ্চিত হতে আরও প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল দুপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শামিমের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তাঁকে মারধর করে হত্যার অভিযোগ করা হয়। পরদিন ১২ এপ্রিল ময়নাতদন্ত শেষে স্থানীয় একটি কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

শামিম হত্যার ঘটনায় তাঁর বড় ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি ও খেলাফত মজলিসের এক নেতাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবার চত্বরে দাফনের অভিযোগে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিরোধী দল লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনদুর্ভোগ সৃষ্টি করছে- প্রতিমন্ত্রী ইসরাক

0

স্টাফ রিপোর্টার

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিরোধী দলের লংমার্চকে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন করে বলেন, সরকারের প্রথম ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।

শনিবার (৫সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার খোকসা মুক্তিযোদ্ধাদের সমাবেশে সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি খোকসা জানিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আমি মনে করি বিরোধী দলের লংমার্চ কর্মসূচিটা অযথাই জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদ নষ্ট করবে। তারা প্রথম দিকে বলেছিল লংমার্চ হবে জ্বালানি সংকটের কারণে অথচ এখন এই লংমার্চ গিয়ে দাঁড়িয়েছে গণরায় বাস্তবায়নের দাবিতে। হিসাব বলছে লংমার্চে প্রায় ১ লক্ষ লিটার জ্বালানি তেল পোড়ানো হবে।

তিনি আরও বলেন, “জনগণ একটা সংস্কার চায় এবং আমরা গণরায়ের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের পক্ষেও প্রচার করেছি। সেই সংস্কার আমরা সংবিধান সংশোধনের মাধ্যমেই করব। কিন্তু যারা ওই দ্বিতীয় শপথ নিল, যেটা সম্পূর্ণ অবৈধ, সেই শপথ নেওয়ার মাধ্যমে তো তাদের প্রথম শপথ অবৈধ হয়ে যায়। যারা আইনের বিষয়ে, সংবিধানের বিষয় বিশেষজ্ঞ। তারা স্পষ্ট কওে বলতে পারবেন। আমরাও সংবিধান সংশোধনের মাধ্যমেই সংস্কারটা করতে চাচ্ছি।

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলকে আহ্বান জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত সেখানে অংশগ্রহণ করছে না। আবার ওইদিকে তারা লংমার্চের নামে একটা জনগণের ভোগান্তি সৃষ্টি করছে, জ্বালানি সংকটের সময় তারা অযথা জ্বালানি পোড়াচ্ছে।

শনিবার দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক। বিকালে খোকসা জানিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। এ সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধক্ষ্য সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।

সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লক্ষ ১৯ হাজার ২শ টাকা।

একই রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আকন্দপাড়া মাঠ নামক স্থানে বিজিবি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লক্ষ্য ১৯ হাজার ৫২৫ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ৪৭ বিজিবি সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চারদিন পর হাসনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকায় জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, হাসনা খাতুনের কোমরে গামছা দিয়ে বালির বস্তা বাঁধা ছিল। নিহত হাসনা খাতুন পার্শ্ববর্তী বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

পরিবার সূত্র জানিয়েছে, সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে শেষ কথা হয় হাসনা খাতুনের। এরপর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মিরপুর থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়।

শুক্রবার সকালে জিকে খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকান্ড। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...