মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 25

ভোটের আগেই ধানের শীষ-দাঁড়িপাল্লার এজেন্টের সই করা রেজাল্ট শিট জব্দ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট সই করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) সকালে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু বুধবার রাতেই কালীগঞ্জ উপজেলার ছলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। এসময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জেসমিন আরা তাকে দিয়ে আগে থেকেই ফাঁকা রেজাল্ট শিটে সই করে নেন। এরপর দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে সই করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, সাধারণত নিয়ম রয়েছে ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু প্রিসাইডিং অফিসার আগে থেকেই সেটি করিয়েছেন, যা সঠিক হয়নি। আমরা ওই রেজাল্ট শিট জব্দ করেছি। একইসঙ্গে প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার দুপুরে কুষ্টিয়া ব্যাটেলয়নের (৪৭ বিজিবি) লে.কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের পোল্টির মোড় এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রাম দা, ৫টি ছোট রাম দা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরি সহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটেলয়নের (৪৭ বিজিবি) লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে।

এসব অস্ত্র উদ্ধারে বিজিবি সদস্যরা ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা করেন।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে আশাবাদী যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ০৮টি বিদেশি পিস্তল, ০২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ ১৩ জন আসামি আটক করা হয়েছে।

দৌলতপুরে জামায়াত নেতার রান্না ঘরে দুর্বৃত্তের আগুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন জামায়াতের এক নেতার বাড়ির রান্না ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার বিকাল চারটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রæত এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আগুন নিভাতে সক্ষম হন।

ভুক্তভোগী জামায়াত নেতা জাহিদ হাসান জানান, বিকালে হঠাৎ দুজন ব্যক্তি বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন দেয়। তিনি বলেন, বাড়ির বেড়ার ফাঁক দিয়ে তাদের পা দেখতে পেলেও মুখ দেখা সম্ভব হয়নি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বলেন, ঘটনার কথা শুনেছি। জাহিদ হাসান আমাদের ইউনিয়ন সেক্রেটারি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছিল। তবে আগুন দ্রæত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভোটের চুড়ান্ত প্রস্তুতি

0
কেন্দ্রে কেন্দ্রে মালামাল পাঠানোর জন্য রিকুজেশন করা স্যালো ইঞ্জিন চালিত-নসিমন করিমন। খোকসা সকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা ছবি।

রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনের ভোট গ্রহন। ভোট গ্রহনের ব্যালট পেপার, ব্যালোট বক্স, নিরাপত্তা কর্মীসহ অনুসঙ্গিক মালামাল কেন্দ্রে পাঠানো ছিলো বড় ল্যালেঞ্জ। উৎসব মুখোর পরিবেশে বুধবার সকাল থেকে ভোটের মালামাল নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পিজাইটিং অফিসার ও তার সহকারীরা। কুষ্টিয়া ৪ আসনের খোকসা উপজেলা পরিষদ থেকে ছবিটি তোলা।

কেন্দ্রে রওনা দেওয়া এখনো বিলম্ব¦ আছে। তাই ভবনের ছাঁয়ায় জিরিয়ে নিচ্ছে মহিলা আনছার সদস্যরা। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।
কেন্দ্রে কেন্দ্রে মালামাল পাঠানোর জন্য রিকুজেশন করা স্যালো ইঞ্জিন চালিত-নসিমন করিমন। খোকসা সকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা ছবি।
কেন্দ্রে যাত্রা করার আগে ভোট গ্রহন ও ফলাফল প্রকাশের খাম, প্যাড, সীল, সুচ, সুতা বুঝে নিচ্ছেন এক পিজাইটিং অফিসার। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।
ব্যালোট বাক্স ট্রাকে তোরা হচ্ছে। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা নিজেদের পরিচয় পত্র বন্টন করছেন। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।

নিরাপত্তার দায়িত্ব থাকাদের ব্রিফিং করছেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।

 

ভোট কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০ গজ দুরে (পশ্চিম) অবস্থিত নেপিয়ার ঘাঁস খেত থেকে এসব উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেঁষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বাজার ঘেঁষে স্থানীয় মতিন মাষ্টারের নেপিয়ার ঘাঁস খেত। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান প্রসাব করতে যান। সেসময় তিনি মুখ বাঁধা দুইটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করেন। তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা ছুটে আসেন এবং দুইটি ব্যাগ থেকে লাল টেপ পেঁচানো ১০টি বোম সাদৃশ্য বস্তু উদ্ধার করেন।

এদিকে ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র ২০ গজ দুর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।

রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, ঘাসের ভিতরে প্রসাব করতে গিয়ে মুখ বাঁধা একটি ব্যাগ দেখে ভয় পেয়ে স্থানীয়দের খবর দিই। পরে কয়েক এসে আরো একটি ব্যাগ দেখে প্রশাসনকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন বলেন, ভোটে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন অপকর্ম করেছে। এতে আতঙ্কিত এলাকাবাসী ও ভোটাররা। নিরাপত্তা আরো জোরদার করার দাবি জানান তিনি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে বানিয়াকান্দি ভোট কেন্দ্রের সামনে থেকে দুইটি ব্যাগ থেকে ১০ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে বস্তু গুলো। এ সংক্রান্ত আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

ভেড়ামারায় শিব মন্দিরে চুরি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শ্রী শ্রী শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতের কোন সময় এই ঘটনা ঘটে। মন্দিরটি উপজেলার কুন্ডুপাড়া এলাকার শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দির আঙ্গিনায় অবস্থিত।

বুধবার মন্দিরের সাধারণ সম্পাদক মহাদেব কুন্ডু বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রায় ৭০ হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সভাপতি অমর চাঁদ কুন্ডু বলেন, গত সোমবার বিকালে শ্রী শ্রী শিব মন্দিরের শিব লিঙ্গের উপরে অনুমানিক ১০ কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘন্টা ও এক কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘটিসহ লোহার তৈরি দ্ইুটি চেইন দিয়ে স্থাপন করা হয়েছিল। মন্দিরের প্রবেশ গ্রিলের দরজায় থাকা দুইটি তালা ভেঙ্গে সেগুলো রাতের কোন সময় চুরি করে নিয়ে গেছে। এছাড়াও মন্দিরের ভিতরের দেয়ালে রক্ষিত দানবাক্সও নিয়ে গেছে।
বুধবার) সকালে মন্দিরের পুরোহিত গ্রিলের তালা ভাঙা দেখতে পেয়ে আমাদেরকে জানায়। সব মিলিয়ে ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ সরকার বলেন, মন্দির এলাকায় বাউন্ডারি প্রাচীর না থাকায় সব পাশেই খোলামেলা। অরক্ষিত থাকার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের আটক ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছেন বলে আশ্বাস দিয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের আটকসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে টিম কাজ করছে।

সমকালের খোকসার এজেন্ট ইকবাল আর নেই

0

স্টাফ রিপোর্টার

দৈনিক সমকালের কুষ্টিয়ার খোকসার বিক্রয় প্রতিনিধি (এজেন্ট) ইকবাল হোসেন (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না …… রাজউন)।

বুধবার বিকাল পৌনে ৫টার দিকে এক বন্ধুর বাড়িতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরেন। তাকে তাতক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। মৃত ইকবাল হোসেন খোকসা উপজেলা সদরের থানা পাড়ার মৃত জহির উদ্দিন মোল্লার ছেলে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও প্রয়াত ইকবালের ভাতিজা ডাঃ আবির হোসেন সোহাগ জানান, বিকাল পৌনে ৫টার দিকে থানা পাড়ায় বন্ধু আশরাফুজ্জামানের বাড়িতে গল্প করছিলেন। সেখানে অসুস্থ্য বোধ করেন। এক পর্যাযে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মৃত্যৃ বরণ করেন।

দৈনিক সমকালের প্রতিষ্ঠাকাল থেকে তিনি খোকসার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৪৫ বছর আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার এজেন্ট হিসেবে পত্রিকার সাথে যুক্ত হন। সমকাল ছাড়াও যুগান্তর, জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আমারদেশ, মানবজমিন সহ একধিক পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

প্রয়াত সদ আলাপী ইকবাল হোসেন খোকসা যুব সংঘ ও পাঠাগার সহ একাধিক সামাজিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে এক স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসন্তাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে পৌর কবস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এর আগে কুষ্টিয়ার রির্টার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো, ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ‘জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন ও গণভোটে যেন ভোটাররা নিরবচ্ছিন্ন নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

জেলার চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২জন। মোট ভোটকেন্দ্র ৫৯৯টিতে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে ১২৫ টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। মহড়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন।

পরে দিন ব্যাপি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়তে পারে, আশা ইসি আনোয়ারুলের

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তরুণ এবং নারী ভোটারদের মধ্যে ভোট দেওয়ার যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, তাতে ভোটের হার ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে দেখা যায় বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটি ভোটার তরুণ। এই বিশাল সংখ্যক তরুণ ভোটারকে কেন্দ্রমুখী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়ে তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ভোট দেওয়ার স্পৃহা এবার অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। যদি এই ৪ কোটি তরুণের একটি বড় অংশ কেন্দ্রে উপস্থিত হয়, তবে ভোট কাস্টিংয়ের হারে বড় ধরনের পরিবর্তন আসবে। এছাড়া মোট ১৩ কোটি ভোটারের প্রায় অর্ধেকই নারী। বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, নারী ভোটারদের প্রচার-প্রচারণা এবং উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার সেই আগ্রহ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি নারী ভোটারদের এই উদ্দীপনা ভোটের দিনও বজায় থাকে, তবে তা মোট পার্সেন্টেজে বড় প্রভাব ফেলবে।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সুনির্দিষ্টভাবে সংখ্যা বলা কঠিন হলেও অতীত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে একটি ব্যক্তিগত ধারণা করেছি আমি। অতীতের উল্লেখযোগ্য নির্বাচনগুলোর তুলনায় এবার উপস্থিতির হার কম হবে না, বরং বেশি হতে পারে। পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে রয়েছে। সবকিছু ঠিক থাকলে ভোটের হার ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে। মূলত সচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার যে মানসিকতা তৈরি হয়েছে, তাকেই এই ইতিবাচক পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর : প্রধান উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রীয় টেলিভিশন ও বেসরকারি চ্যানেলে প্রচারিত ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এটি শুধু সরকার গঠনের নির্বাচন নয়; একই সঙ্গে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের একটি গণতান্ত্রিক সুযোগ। এই নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক।

এসময় অধ্যাপক ইউনূস গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। জাতি তাদের কাছে চিরঋণী।

তিনি বলেন, এবারের নির্বাচনি প্রচারণা তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে, যা সম্মিলিত দায়িত্ববোধের ফল। তবে কয়েকটি সহিংস ঘটনায় প্রাণহানিতে তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের পথে কোনো প্রাণ ঝরে যাওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।

এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং স্বতন্ত্রসহ মোট প্রার্থী দুই হাজারের বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলেও জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসম্পন্ন সশস্ত্র বাহিনী, সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান।

ভাষণের শেষাংশে তিনি বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্র্বতী সরকার তার দায়িত্ব শেষ করবে।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...