বুধবার, এপ্রিল ২৯, ২০২৬.
Home Blog Page 11

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এ নোটিশ দেওয়া হয়।

দলটির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনি সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত নেতাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, শোকজ নোটিশ পেয়েছেন। তিনি ব্যাখা দিয়ে দিবেন।

জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়গুলো জানতে পেরেছি। দলের স্বচ্ছতার ভিত্তিতে ওই দুজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি প্রমাণ না করতে পারে তাহলে আমরা বিষয়টি কেন্দ্রকে জানাবো। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রামবাসীরা ঈদের নামাজ পড়তে পাড়েননি। এছাড়াও এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আচার্য গ্রামে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এমন ঘটনা ঘটে।

আহতরা হলেন – একই গ্রামের রবিউলের ছেলে রুবেল হোসেন (৩০), মুনার ছেলে গফুর (৪০) ও আলম ( ৪৫), শফিকের ছেলে শাকিল (২৫), আলমের ছেলে রিপন (২৬), আইয়ুবের ছেলে সরোয়ার (৪৫), সরোয়ারের ছেলে আশরাফুল (৩৫), ওসমানের ছেলে শাহিন ( ৩৫), মজিবরের ছেলে জিয়া (৩৭), লবু প্রামাণিকের ছেলে মুসা (৪৫) ও মন্টু ( ৫৫), মন্টু প্রামাণিকের ছেলে জুয়েল (২৭) ও হিরু প্রামাণিকের স্ত্রী ফিরোজা খাতুন (৩৩)।

আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সঙ্গে কথা বলে জানা গেছে, গড়াই নদীর চরে অবস্থিত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আচার্য গ্রাম। সেখানে অন্তত ১২০ টি পরিবারে পাঁচ শতাধিক মানুষের বসবাস। তাদের নামাজের জন্য একটি জামে মসজিদ ও একটি ঈদগাহ মাঠ রয়েছে। শনিবার পবিত্র ঈদ উল ফিতরের দিন। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। সেজন্য ঈদগাহ কমিটি সকাল সাড়ে ৮টার পরিবর্তে ঈদের জামাত সাড়ে ৯টায় নির্ধারন করেন।

এনিয়ে গ্রামবাসী দুই ভাগে বিভিক্ত হয়ে যান। মন্টু প্রামাণিকের নেতৃত্বে চর এলঙ্গী আচার্য্য জামে মসজিদে গ্রামের একাংশের মানুষ নামাজ শুরু করে দেন। এরপর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আলম, গফুর, শাকিলসহ কয়েকজন প্রতিপক্ষের লোকদের ঈদগাহে আসার আহবান জানান। এ সময় তাদের মধ্যে বাগবিতন্ডার হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়ে হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও এ ঘটনায় মন্টু প্রামাণিকের পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসব ঘটনায় গ্রামের অন্তত চার ভাগের তিন ভাগ মানুষ এবার ঈদে নামাজ পড়তে পাড়েননি বলে জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আহত রুবেল বলেন, সকালে বৃষ্টি হচ্ছিল। এক পক্ষ বলে মসজিদে নামাজ হবে। আরেকপক্ষ বলে ঈদগাহ মাঠে। এ নিয়ে তর্কাতর্কি করতে করতে মারামারি শুরু হয়ে যায়। মারামারি ঠেকাতে গেলে তাকে জুয়েল, মন্টু, মুসাসহ ১০ – ১২ জন বাটাম ও বাঁশের লাঠি দিয়ে হামলা করে মাথা ফাঁটিয়ে দিয়েছে। চিকিৎসক তার মাথায় ৮টি সেলাই দিয়েছেন। তার ভাষ্য, তাদের পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। তাদের লোকজন ঈদের নামাজ পড়তে পারেননি।

অভিযোগ অস্বীকার করে আহত জুয়েল বলেন, বৃষ্টির কারণে মসজিদে ঈদের নামাজ শেষে খুতবা চলছিল। এ সময় আলম, শহিদসহ অনেক মানুষ লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে তিনি, তার বাবা, চাচাতো ভাবিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও তাঁদের পক্ষের কিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তোলেন তিনি।

বিকালে চর এলঙ্গী আচার্য্য গ্রামে গিয়ে দেখা যায়, এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত মন্টু প্রামাণিক, জুয়েলসহ বেশ কিছু বাড়িতে ভাঙচুরের ক্ষত।

এ সময় জুয়েলের ভাবি রোকেয়া খাতুন বলেন,’ ঈদের নামাজ পড়া নিয়ে রাস্তায় মারামারি হয়ছিল। আর ওরা এসে আমারে বাড়িতে ভাঙচুর করে লুট করে নিয়ে গেছে।

রহমানের মা ছারা খাতুন বলেন, ‘এরশেদ, আলম, সাইফুল এসে আমার ছেলের অটোগাড়ি ও বাড়ি ভেঙে চুরমার করে দিছে। আমরা এর বিচার চাই।’

গ্রামবাসীর সংঘর্ষের কারণে এবার ঈদ উল ফিতরের নামাজ পড়তে পাড়েননি স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, সকালে বৈরী আবহাওয়া ছিল। ঈদের নামাজ মসজিদে হবে, নাকি ঈদগাহে হবে। এনিয়ে নিজেরা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে আর নামাজ অনুষ্ঠিত হয়নি। এবার নামাজও পড়া হয়নি।

চর এলঙ্গী আচার্য্য ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, প্রায় ৫০০ জন মানুষের বসবাস গ্রামটিতে। বৃষ্টির কারণে সাড়ে ৮টার নামাজ সাড়ে ৯টায় নির্ধারন করা হয়। কিন্তু একটি পক্ষ মসজিদে নামাজ শুরু করলে দু’পক্ষের সংঘর্ষ হয়। একারণে অন্তত ৪৫০ জন মানুষ এবার নামাজ পড়তে পাড়েনি। সংঘর্ষ আর হামলার বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঈদের নামাজ মসজিদে হবে, নাকি ঈদগাহে। এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নামাজ অনুষ্ঠিত হয়েছে কি না? এ তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি।

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত ৮ টা ৫ মিনিটের দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ওসির ব্যবহৃত পিকআপ গাড়িটির সামনের গøাসের একাধিক স্থানে ক্ষত সৃষ্টি হয়। এ ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

পুলিশ সুত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেনের চাচতো ভাই আনোয়ারের সঙ্গে আরেক চাচাতো ভাই শিপলুর পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে এমপি আফজালের সঙ্গে আনোয়ারের বাগবিতন্ডা হয়। এরপর এমপি পুলিশকে খবর দিলে রাত ৮ টা ৫ মিনিটের দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এলংগীপাড়া যান। তখন পুলিশের গাড়িকে লক্ষ্য করে এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিপলু এবং তাদের লোকজন রেললাইনের পাথর এলোপাতাড়িভাবে নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির সামনের গøাস ভেঙে যায়। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘এমপির স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এমপির ফোন পেয়ে আমরা ঘটনাস্থল যায়। তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করতে থাকেন উভয়পক্ষের লোকজন। এতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া ৪ আসনের এমপি মো. আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে এমপির মুখপাত্র ও ভাতিজা আইনজীবী রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় এমপি বাড়িতে ছিলোনা। তখন পারিবারিক বিরোধের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলাকায় আসলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরাও চেষ্টা করছি।

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে দুই জনের কাছে ঈদ উপহার হিসেবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে ওই ব্যবসায়ীরা চাঁদার বিষয়টি উপজেলা সহকারী কমিশারকে জানালে কার্যালয়টির অফিসিয়াল ফেসবুকে একটি সতর্কমমূলক স্ট্যাটাস দেওয়া হয়।

ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে যে ‘ প্রিয় কুমারখালীবাসী। সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি), কুমারখালীর পরিচয় দিয়ে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অর্থ দাবি করা হচ্ছে। আপনাদের কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার একমাত্র অফিসিয়াল নম্বর ০১৭৩০৪৭৩৬৩৬। ধন্যবাদ।’

বিকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, দুপুরে এসিল্যান্ড পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে ৩০ হাজার এবং অপর ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছে প্রতারকরা। তিনি এবং তার কার্যালয় সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতিমুক্ত। কাউকে চাঁদা না প্রদানের জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তার ভাষ্য, ব্যবসায়ীদের নিরাপত্তা ও তদন্তের স্বার্থে পরিচয় ও নাম্বার এখনই প্রকাশ করা হচ্ছে না।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এসিল্যান্ডের কথা বলে ফোনে চাঁদা দাবির বিষয়টি নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন করা হয়।

প্রয়াত রফিকুল ইসলাম রফিক খোকসা থানা পাড়ার মৃত ডাঃ ইয়াসিন আলী শেখের তৃতীয় পুত্র। তিনি ডাঃ শেখ আব্দুল মান্নানের ছোট ভাই।

বুধবার সন্ধ্যায় রফিকুল ইসলাম রফিক ও অপর আরহী নাহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে রাজবাড়ী থেকে খোকসায় ফির ছিলেন। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কাজীপাড়া মুরগির ফার্ম এলাকায় পৌছালে পাশ্বরাস্তা থেকে উঠে আসা একটি দ্রæতগতির মোটরসাইকেল রফিকের মোটরসাইকেলের উপর আছড়ে পড়ে। ঘটনা স্থলেই রফিকুল ইসলাম মারা যান। তার সাথে থাকা অপর আরহী আহত হন।

বৃধবার দিনগত গভীর রাতে রফিকুল ইসলাম রফিকের মৃতদেহ তার থানা পাড়ার বাড়িতে আনা হলে শোকাহত মানুষের ঢল নামে।

বাচিক শিল্পী রফিকুল ইসলাম ব্যক্তি জীবনে দুই কন্যা সন্তানের বাবা। সে খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাস, খোকসা যুব সংঘ ও পাঠাগারের সদস্য ছিলেন। তিনি সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন।

রফিকুল ইসলাম রফিকের মৃত্যুতে সাপ্তাহিক দ্রোহ পরিবার, উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাস ও খোকসা যুব সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

0

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে টেনে রাস্তায় আনছে। পাখি ভ্যানে বাড়ি নেওয়া হবে। একদিন বাদে ঈদ। মিথিলার জামা হবে তো? বুধবার দুপুরে খোকসার রতনপুর বিল থেকে ছবিটি তোলা। শিশু মিথালাদের বাড়ি কুমারখালী উপজেলার সোদকী মহম্মদ পুর গ্রামে। সে মন্টু শেখের মেয়ে।

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা জানান, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উপজেলা সদরের পৌরএলাকার খোকসা বাজারের ইন্তাজ আলী মার্কেটের নিচ তলায় ইউসুপ আলীর মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। নৈশ প্রহরীরা টের পেয়ে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দোকান ঘরের সাটারের তালা ভেঙ্গে আগুন নেভাতে সক্ষম হন। এরই মধ্যে ঈদ উপলক্ষে বিক্রির জন্য রাখা কয়েক মন সেমাই চিনি ও মসলাসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।

ব্যবসায়ী ইউসুপ আলীর ছেলে জনি জানান, রাতে সেমাই চিনি প্যাকেট করার সময় তার বাবা (ইউসুপ) মশা তাড়ানোর কয়েল জ্বেলে ছিলেন। কয়েলের আগুন না নিভীয়ে দোকান বন্ধ করে বাড়ি যান। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঈদের বিক্রির জন্য যে মালামাল প্যাকেট করা হয়েছিলো তার সবই পুড়ে গেছে। ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

খোকসা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুবায়ের হাসান জানান, লিডার রওশন আলী দূরে আছেন। তবে তিনি নিজে থেকে ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করেছে। তাতে ব্যবসায়ীর প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া প্রায় দেড় লাখ টাকার মালামাল তারা উদ্ধার করতে পেরেছেন।

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

0

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে কামড়েছে। জলাতঙ্কের ভ্যাকসিন মিলছেনা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বুধবার সকালে ১০টার দিকে উপজেলার কাদিরপুর গ্রামে পাগলা কুকুর হানা দেয়। গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় থেকে চার শিশু, প্রতিবন্ধি বৃদ্ধা ও চাকুরি জীবী সহ কমপক্ষে সাত জনকে পাগলা কুকুরটি কামড়ে দিয়েছে। কুকুরের কামড়ে আহত চার শিশুর মধ্যে আবু জাফরের ছেলে রাহাত (৮) ও আব্দুল মতিনের ছেলে সুয়াদ (১০) ও ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধি হৃদয় (৩০) এর নাম পাওয়া গেছে। খোকসা – শোমসপুর পাকারাস্তার ধারে বসবাস কারী মানসিক প্রতিবন্ধি ওই নারীর নাম জানা সম্ভব হয়নি। কুকুরের আক্রমনের শিকার সবাই কাদিরপুর গ্রামে বসবাস করছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কিন্তু সেখানে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছর উপজেলা পরিষদ থেকে ১৭৭ ভাওয়েল জ্বলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ করা হয়ে ছিলো। সে গুলো কয়েক দিনে শেষ হয়ে যায়। তার পর থেকে প্রায় ১ বছর ধরে এই ভ্যাকসিন নেই।

এ দিন বেলা ১১ টার দিকে কাদিরপুর দিয়ে যাওয়ার সময় একদল শিশু কিশোরদের রাস্তা দিয়ে দৌড়াতে দেখা যায়। সবার হাতেই বিভিন্ন ধরনের লাঠি। কৌতুহ বসত তাদের দাঁড় করিয়ে জানতে চাইলে তারা বলে, এক সপ্তাহ ধরে তাদের গ্রামে একটা পাগলা কুকুর ঢুকে মানুষ ও পশুদের উপর আক্রমান করছে। তাই পাগলা কুকুর তাড়াতে তারা রাস্তায় নেমেছে।

পঞ্চম শ্রেণির ছাত্র নাসির এদের দলের। সে জানায়, অন্য গ্রাম থেকে আসা পাগলা কুকুরটি আজ (বুধবার) সকালের সাতজনকে কামড়েছে। এদের মধ্যে তার এক চাচাত ভাই রয়েছে। গত এক সপ্তাহে তাদের গ্রামের ১০ জনকে কুকুরে কামড় দিয়েছে। এ ছাড়া ৭/৮ টা ছাগলকে কামড়েছে। তাই তারা সকাল থেকে দল বেঁধে পাগলা কুকুর তাড়াতে চেষ্টা করছে।

কুকুরের কামড়ে আহত শিশুর রাহাতের দাদা রহমত আলী জানান, সকালে আহত নাতিকে উপজেলা হাসপাতালের (স্বাস্থ্য কমপ্লেক্সের) জরুরী বিভাগে নেওয়া হয়েছিলো। কিন্তু সেখানে কোন চিকিৎসা মেলেনি। কুকুরে কামড়ানোর ভ্যাকসিন বাইরে থেকে কিনতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবির হোসেন সোহাগ জানান, উপজেলা পর্যায়ে সরকারি ভাবে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই। গত বছর উপজেলা পরিষদ কিছু ভ্যাকসিন দিয়ে ছিলো। তার পর আর ভ্যাকসিন আসেনি।

উপমায় ফুল

0

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক থেকে ছবি গুলো তোলা-

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী।

মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রত্যেকের হাতে নগদ ৩০০টাকা করে তুলে দেন সাইপ্রাস প্রবাসী আব্দুস সামাদ পাখি। তার উপহার পেয়ে খুশি উপকার ভোগীরা।

এ দিন সকালে কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় – এলংগীপাড়া প্রবাসীর বাড়ির ভিতরে বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে যান নানাবয়সি নারী – পুরুষ। তাদের হাতে একটি করে হলুদ খাম ধরিয়ে দিচ্ছেন প্রবাসী আব্দুস সামাদ পাখি।

এ সময় বয়োজ্যেষ্ঠ আম্বিয়া খাতুন বলেন, ‘আমার বেটাপুত নেই। পরের বাড়ি কাম ( কাজ) করে খাই। কয়দিন আগে এক্সিডেন্ট ( দুর্ঘটনা) করে বাম হাতটা ভাঙে গেছে। পাখি ৩০০ টাকা উপহার দিছে। কয়ডা ওষুধ কিনে খাবো। ‘

শারীরিক প্রতিবন্ধী আব্বাস শেখ (৬৫) বলেন, আমরা গরীব মানুষ। কোনোমতে দিন যায় রাত আসে। পাখি মাঝে মধ্যে আমাদের চাল দেয়, শাড়ী – কাপুড়, টাকা দেয়। এতে আমরা খুব খুশি। এটাই কিডা কার দেয় বলেন?

প্রবাসী আব্দুস সামাদ পাখি বলেন, ‘ মানুষকে কিছু দিতে পারলে আমার খুব ভালো লাগে। সাধ্যমত সব সময় অসহায়দের পাশে দাঁড়ানোর টেষ্টা করে আসছি। এবার ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে অন্তত দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৩০০ টাকা করে উপহার প্রদান করা হয়েছে।।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...