বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 142

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘বাংলা একাডেমী পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রæত রিভিউ করা আমাদের প্রথম কাজ।’

বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে বা কোন নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। পোস্টে তিনি আরও লেখেন, ‘একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাবো এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমীর সংস্কার কেনো নয়?’

এর আগে ২৩ জানুয়ারি বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ দেওয়ার জন্য ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে।

আরও্র পড়ুন – মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘোষিত তালিকায় ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বিকালে উপজেলার গান্দিমারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোকাররম (৫৫)। তিনি উপজেলার বিকয়া গ্রামের মোতাহারের ছেলে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস গান্দিমারা বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক মোকাররম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন – কুমারখালীতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

হাইওয়ে ওসি হারুন অর রশিদ আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। মাইক্রোবাসসহ চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

কুমারখালীতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দেড়শ রক্তদাতাকে সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরাম।

শনিবার শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি যাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান তরুন সমাজসেবক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বকরেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমারখালী সরকারী কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান মধু।

বিশেষ অতিথি ছিলেন মেঘনা ইন্সুরেন্স কোম্পানীর সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও পুলিশ কর্মকর্তা সোহাগ হোসেন।

মাহমুদ শরীফের সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্যামেলী কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পচিালক সুরুজ আলী বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সেক্রেটারী সোহাগ মাহমুদ, সাংবাদিক মাহমুদুল হাসান আলাল, প্রভাষক সাইফুদ্দিন মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর আহবায়ক আব্দুর রহমান।

রক্তদাতাদের মধ্যে সুলতান মারুফ তালহা, সাগর শেখ, আরিফুল ইসলাম, সামিউল ইসলাম, রুবেল হোসেন, এনামুল হক, নূরুল ইসলাম সোনা প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন – প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলোকিত শিল্পী গোষ্ঠির পরিচালক জহির বিন মাজিদ। শেষে কুমারখালী, কুষ্টিয়া ও খোকসা উপজেলার ৫টি রক্তদাতা সংগঠন ও ১৫৫জন রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।

প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু ঘটনায় আদালতে মামলা হয়েছে। নিহত গৃহবধুর মামা শশুর মুক্তার হোসেন বাদি হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছে।
ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শৈলকুপা আমলী আদালতের বিচারক ফারুক আযম বৃহস্পতিবার এ আদেশ দেন। নিহত গৃহবধু সোনিয়া খাতুনের মামা শশুর মুক্তার হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে জানা গেছে, শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের সৌদি প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন দুই সন্তানকে নিয়ে গ্রামে থাকতেন। চিকিৎসার অজুহাতে ওই বাড়িতে প্রায় আসা যাওয়া করত উপজেলার লক্ষণদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মুক্তার আলী শেখ। নিয়মিত যাতায়াতে সোনিয়া খাতুন ও মুক্তার শেখ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০২৪ সালের জুলাই মাসে মুক্তার শেখকে আপত্তিকর অবস্থায় আটক করে উত্তম-মাধ্যম দিয়ে তাড়িয়ে দেয় গ্রামবাসি। একপর্যায়ে মুক্তার শেখ জেলা শহরের কালিকাপুর এলাকায় একটি বাসা ভাড়া করে দেয় সোনিয়াকে। সেখানে কয়েকমাস আসা যাওয়া করত মুক্তার। গত ১৮ জানুয়ারি শনিবার রাতে লম্পট মুক্তার শেখ কালিকাপুরের বাসায় যায়। ভোররাতে সোনিয়াকে রুমের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সন্তানরা প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মামলার বাদি মুক্তার হোসেন অভিযোগ করেন, ঘটনার দিন পল্লী চিকিৎসক মুক্তার শেখ কালিকাপুরের বাসায় ছিলো। সোনিয়াকে হত্যা করে রাতেই সে পালিয়ে যায়। পরকীয়া সম্পর্ক না রাখায় মুক্তার শেখ ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে হত্যা লাশ ঝুলিয়ে রাখে বলে তাদের সন্দেহ।

বাদী পক্ষের আইনজীবী এ্যাডঃ আমিনুর ইসলাম বলেন, আমরা আদালতে অভিযোগ দায়ের করেছি। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন – প্রতিযোগীতা

অভিযুক্ত পল্লী চিকিৎসক মুক্তার শেখের সাথে কথার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

প্রতিযোগীতা

0

দেশ ব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের একাধিক ইভেন্টে প্রতিযোগীতার অনুষ্ঠত হচ্ছে। কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগীতার অংশ নেয়া প্রতিযোগিদের ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোল।

আরও পড়ুন – সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

পেঁয়াজের দানা

0

শীতকালীন পেঁয়াজ আবাদ মৌসুম শেষে দিকে। সার সংকটে অনেক কৃষকের পেঁয়াজের দানা (চারা) বীজতলায় রয়ে গেছে। হাটে তোলার জন্য বীজ তলা থেকে পেঁয়াজের দানা তুলতে ব্যস্ত কৃষক। খোকসার থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন -ভারতীয় থেকে অবৈধ পথে আনা চিনি-জিরাসহ ‘সমন্বয়ক’ আটক

ভারতীয় থেকে অবৈধ পথে আনা চিনি-জিরাসহ ‘সমন্বয়ক’ আটক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ভাবে সীমান্ত পথে আনা ভারতীয় চিনি ও জিরাসহ সমন্বয়কসহ তার সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় একটি গোডাউন থেকে ভারতীয় মালামালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার জিল্লুর রহমান হৃদয় (২৮) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা
গ্রামের মাসুদ রানা (২৬)। এর মধ্যে জিল্লুর রহমান হৃদয় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাদি।

তিনি জানান, অবৈধ ভাবে সীমান্ত পথে ভারত থেকে নিয়ে আসা বিভিন্ন পণ্য জিল্লুর রহমান গুদামঘরে রেখেছেন এমন তথ্য পায় যৌথবাহিনী। পরে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেলে তাকেসহ তার সহযোগী মাসুদ রানাকে আটক করা হয়। এসময় গুদামঘরে রাখা ১২১ বস্তা ভারতীয় চিনি এবং ১৫ বস্তা জিরাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য এনে বিক্রি করতেন বলে ধারণা করছি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘ময়মনসিংহ জেলা ও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের অনেকে নিজেরাই কমিটি করেছেন। জিল্লুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে তিনি আন্দোলন করেছেন বলে জানতে পেরেছি।’

আরও পড়ুন – সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

তিনি আরও বলেন, ‘তবে তিনি অপরাধ করলে শাস্তি পেতে হবে। প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন – তৃষ্ণা নিবারণ

তৃষ্ণা নিবারণ

0

খেজুরের গাছ থেকে ঝড়ে পরা বিন্দু বিন্দু রসে তৃষ্ণা নিবারণের জন্যই পাখিরা ছুটে এসেছে। খোকসার মাঠপাড়া থেকে মঙ্গলবার ছবিটি তোলা।

আরও পড়ুন – সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

 

 

 

সোনার দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বাজারে আরও এক দফা বাড়লো সোনার দাম। প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৯৮৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকায়। বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য বৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন – বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের মোবাইল চুরি

অপরিবর্তীত রয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা।

বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খানের মোবাইল চুরি

0

ঝিনাইদহ প্রতিনিধি

বাবার জানাজা অনুষ্ঠান থেকে কণ্ঠশিল্পী মনির খান ও তার ছেলের মোবাইল খোয়া গেছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুরে এ ঘটনা ঘটে।

মনির খান জানান, বাবার জানাজায় অনেক লোকের সমাগম হয়। কোনো এক ফাঁকে আমার ও ছেলের মোবাইল চুরি হয়। আমার গ্রামীণফোনের সিমটা অনেক পুরাতন। এখন পর্যন্ত ফোনটা উদ্ধারের ব্যাপারে কোনো তৎপরতা চালাইনি তবে কিছু জায়গায় আমি ইনফরমেশন দিয়েছি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন – কুমারখালীতে ৩৮ দিন পর কবর থেকে ট্রাক চালকের লাশ উত্তোলন

গতকাল মঙ্গলবার বিকালে গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মনির খানের বাবা মাহবুব আলী খান (১০১)।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...