বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 443

লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে -নিতাই রায় চৌধুরী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের এক সমাবেশে বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, চলমান এ আন্দোলন জনগণের আন্দোলন। এই আন্দোলন এখন বিএনপির নয়। দেশের সকল নিস্পেসিত মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন। মানুষ জেগে উঠেছে। সরকারের পালানোর পথ বন্ধ হয়ে যাচ্ছে।

এই নেতা হুসিয়ার উচ্চারণ করে বলেন, তারা লাঠি মারবে আর আমারা রজনীগন্ধা ছুড়ে মারবো এটা হতে পারে না। এখন থেকে লাঠির জবাব লাঠির মাধ্যমে দেওয়া হবে।

রবিবার ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরো বলেন, হত্যা, রক্ত ঝরানো ও গনগ্রেফতার সকল ফ্যাসিবাদী শাসনের বৈশিষ্ঠ। তারা ফ্যাসিস্ট এ সরকারের পতন চায়।

তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ। এই কমিশনের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না। পার্লামেন্ট ভেঙ্গে তত্ত¡াবোধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ লড়াই চরম লড়াই এর মাধ্যমে সরকারের পতন হবেই। রাজপথই আমাদের ফয়সালার জায়গা বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন – মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে কটুক্তি করায়

জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের জেলা সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পুসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে কটুক্তি করায়

0

কুমারখালীতে লুঙ্গী ব্যবসায়ী আটক

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে কটুক্তি করার অভিযোগে এক লুঙ্গী ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত বারিক প্রামাণিকের ছেলে আব্দুস সাত্তার (৬০)। তাকে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানা গেছে, গত ৫ অক্টোবর সেরকান্দি এলাকার লুঙ্গী ব্যবসায়ী আব্দুস সাত্তার তার নিজ দোকানে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তি করেন।

আরো জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তদন্তপুর্বক বিচারের দাবিতে লিখিত অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধারা। অভিযোগের পর থেকেই ওই ব্যবসায়ী পলাতক ছিলো। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে তাকে আটক করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বলেন, লুঙ্গী ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তি করেছেন। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছি। আমরা এঘটনার দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অভিযুক্ত ব্যবসায়ীর ছোট ছেলে আসলাম শেখ বলেন, পূর্ব শক্রুতার জের ধরে তার বাবাকে ফাঁসানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, এক ব্যবসায়ীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের গার্ড অব অনার নিয়ে কটুক্তি করা লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিল। রবিবার তাকে আটকের পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবর্তী আইনি কার্যক্রম পুলিশ পরিচালনা করবেন।

আরো পড়ুন – খোকসায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

কুমারখালী থানার ওসি মহসিন হোসাইন বলেন, উপজেলা প্রশাসনের নিকট থেকে অভিযুক্ত ব্যক্তিকে বুঝিয়া পেয়েছি। মামলা সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।

খোকসায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূবালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের খোকসা বাস স্ট্যান্ডে ব্যাংকটির উপশাখার প্রবেশ পথেরে পাশে এটিএম বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিঃ এর উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চিলিক প্রধান মোহাম্মদ আলতাব হোসেন। ব্যাংকের কুমারখালী শাখার ব্যবস্থাপক শাহনাজ নাছরিন ও খোকসা উপশাখার ব্যবস্থাপক ওয়াশিক রেজা।

আরো পড়ুন – ঝিনাইদহে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা পরিষদের আসন্ন নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ তুলে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

আগামী ১৭ অক্টোবর সোমবার এ জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহনের একদিন আগে শনিবার দুপুরে শহরের পবহাটি এলাকায় আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশীদ তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

ঝিনাইদহ প্রেসকাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সমর্থিত চশমা প্রতিকের প্রার্থী কনক কান্তি দাসের পক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন।

সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে দাবী করেন, প্রতিপ স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সৃজনী এনজিওর পরিচালক। তিনি তার কর্মীদের দিয়ে রাতের আঁধারে ভোটারদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন। ধর্মগ্রন্থ ছুয়ে আনারস প্রতিকে ভোট দেবার আঙ্গীকার করাচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দেওয়া হলেও তার প্রার্থী কোন প্রতিকার পাননি।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ লিখিত বক্তেব্যে অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কনক কান্তি দাসের সমর্থকরা তার ভোটারদের বাড়িতে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। সমর্থকদের মারধর করা অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন – ঝিনাইদহ হাসপাতালে ফেলে যাওয়া যুবতীর পরিচয় মেলেনি

উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই জন চেয়ারম্যান প্রার্থী ও সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ঝিনাইদহ হাসপাতালে ফেলে যাওয়া যুবতীর পরিচয় মেলেনি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী ফেলে যাওয়া যুবতীর পরিচয় মেলেনি। ২০ বছর বয়সী যুবতী কথাবার্তা বলছে অসংলগ্ন। তবে সে নিজের নাম বলছেন লুনা খাতুন।

শনিবার দুপুরে একটি প্রাইভেট কারে কে বা কারা ওই যুবতীকে সদর হাসপাতালের জরুরী বিভাগে ফেলে যায়। এখন তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিজের বাড়ির ঠিকানা জানিয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাদারবাড়ি গ্রামে।

ঝিনাইদহ ফিমেল মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ ছায়েরা খাতুন জানান, শনিবার বেলা ১২টার দিকে লুনা খাতুন নামের ওই যুবতীকে জরুরী বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। মেয়েটি প্রথমে কথা বলতে না পারলেও এখন পারছে। তবে তার কথাবার্তায় অসংলগ্নতার ছাপ রয়েছে। মেয়েটির দাবী দুই বছর আগে তিনি তার দেবর রুহুল আমিন ও শ^শুড়ি মেরিনা বেগমের সঙ্গে ঝিনাইদহে ঘুরতে আসেন। এখানে তার ননদ সুলতানা বেগম ভাড়া থাকেন। ননদের স্বামী মিজান একটি ওষুধ কোম্পানীতে চাকরী করেন।

তিনি জানান, ঘুরতে বের হওয়ার পর একটি মেয়ে তাকে ইজিবাইকে করে অপহরণ করে ঝিনাইদহ শহরের একটি বাসায় আটকে রাখে। ঝিনাইদহের ওই বাসায় রেখে তাকে মারধর করা হতো। তার মাথায় আঘাত করা হয়েছে। কেটে নেওয়া হয়েছে মাথার চুল। খাওয়ানো হতো ঘুমের বড়ি। নিয়মিত নির্যাতন চালানো হতো।

ওই যুবতী ২০১৯ সালে এসএসসি পরীার আগে ২০১৯ সালে একই গ্রামের আজিজুল হকের ছেলে জুলফিকার আল আমিনের সঙ্গে তার বিয়ে হয়। তার স্বামী ঢাকায় উবার চালান। তার পিতা রফিকুল ইসামের মুদি দোকানি। তার মামা আব্দুল হান্নান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বলে দাবী করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ফালগুনি রানী জানান, বেলা ১১টার দিকে মেয়েটিকে কে বা কারা জুরুরী বিভাগে ফেলে রেখে যায়। মেয়েটির কথাবার্তা অসংলগ্ন। তিনি সঠিক ভাবে কিছু বরতে পারছেন না।

আরো পড়ুন – কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময়

ঝিনাইদহ স্পেশাল ব্রাঞ্চের এএসআই আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে মেয়েটির তথ্য নিয়ে যাচাই বাছাই করছি। তার দেয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা পিরোজপুরের নাজিরপুর থানায় এ বিষয়ে কোন জিডি হয়েছে কিনা খোঁজ নিচ্ছি।

কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময়

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন উপলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খাইরুল আলম। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম অনুষ্ঠানটি পুরচালনা করেন।

জেলা পরিষদের আসন্ন নির্বাচন ২০২২ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ, প্রতিদ্বন্দ্বীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে কেউ যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপে, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার জন্য জেলায় ছয়টি ভোট কেন্দ্র আছে। তার নিরাপত্তাসহ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে।

ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ
সর্বমোট ৪২ জনের দুই দিনব্যাপী প্রশিণ শনিবার সম্পন্ন হয়েছে। এই প্রশিণে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব, কর্তব্য ও ইভিএম মেশিন পরিচালনা সংক্রান্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়।

আগামী ১৭ অক্টোবর জেলা প্রনিষদের চেয়ারম্যান ও সদস্য পদের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোকসা, কুমারখালী, কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় পৃথক ৬ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহে সড়কে তিন ছাত্রলীগ নেতা নিহত

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতিপক্ষ ছাত্রলীগের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘনায় তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইলে তারা দুর্ঘটনা শিকার হয়।

নিহত ছাত্রলীগ নেতারা হলেন, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাস, ছাত্রলীগ কর্মী ও ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী তৌহিদ ও সমরেশ হোসেন ছমির। পুলিশ ও দমকাল কর্মীরা লাশ গুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ভেটেরিনারি কলেজের জিএস সজিবকে ছাত্রলীগের অপর গ্রুপ কুপিয়ে জখম করেছে।

জানা গেছে, শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ঘোষপাড়ায় অবস্থিত জোহান ড্রিম ভ্যালি পার্কে ছাত্রলীগের দুই গ্রুপের সমঝোতা বৈঠক চলছিল। বৈঠক শেষে ভেটেরিনারি কলেজের জিএস সজিব মটরসাইকেল নিয়ে বের হলে ওৎ পেতে থাকা ছাত্রলীগের আরেকটি গ্রুপ সজিবকে কুপিয়ে জখম করে। সজিব মটরসাইকেল থেকে পড়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় এবং পুলিশের সহায়তা চাইলে ঝিনাইদহ সদর থানার পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌছে দেয়। এরপর ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাসসহ ছাত্রলীগের তিন কর্মী একই মটরসাইকেলে বের হলে চলন্ত অবস্থায় তাদেরও আক্রমন করা হয়। তারা দ্রæত মটরসাইকেল চালিয়ে ১৮ মাইল নামক স্থালে পল্লী বিদ্যুতের ডিপোর সামনে পৌছালে অন্ধকারে দাড়িয়ে থাকা খুটি বোঝায় ট্রাকের (চট্রমেট্রো-চ-৮১৩৪৫৪) সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তারা নিহত হন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ পরিচালক শামীমুল ইসলাম জানান, নিহতদের মাথায় আঘাত লেগেছে। মটরসাইকেল ছিন্নভিন্ন হয়ে গেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান জানিয়েছেন, যে গ্রæপই হামলা করুক এটা অন্যায় ও অমানবিক হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি ও জিএস তার সঙ্গেই রাজনীতি করেন।

ঝিনাইদহ সদর থানর ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ছাত্রলীগের এক গ্রæপের ধাওয়া ও হামলায় প্রথমে সজিব আহত হন। তার হাতে কোপের দাগ আছে। তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনকেও একই ভাবে ধাওয়া করে। হামলা থেকে বাঁচতে গিয়ে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হন।

আরো পড়ুন – খোকসায় কুড়িয়ে পাওয়া বিষপান করে শিশু অসুস্থ্য

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তৌফিক হাসান জানান, নিহত তিনজনের মাথায় গুরুতর জখম রয়েছে। এছাড়া হামলায় আহত সজিবের অবস্থা ভালো আছে। তার বাম হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

খোকসায় কুড়িয়ে পাওয়া বিষপান করে শিশু অসুস্থ্য

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

ধানের ক্ষেতে কুড়িয়ে পাওয়া বতলের বিষপান করে তিন বছরের শিশু ইয়াছিন গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার সদর ইউনিয়নের মামুদআলীপুর গ্রামের রাকিবুলের ছেলে শিশু ইয়াছিন বাড়ির পাশের ধান ক্ষেতে কুড়িয়ে পাওয়া বতলের বিষপান করে। শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

আহত শিশুর পিতা রাকিবুল জানান, সকালে পরিবারের লোকেরা ব্যস্ত ছিল। এ সময় শিশু ইয়াছিন খেলতে খেলতে বাড়ির সাথের ধান ক্ষেতে আইলে যায়। সেখান থেকে একটি ছোট বতল কুড়িয়ে পায়। কোমল পানীয় ভেবে শিশুটি বতলের বিষ পান করে বমি করতে থাকে। এক পর্যায়ে তিনি নিজে অসুস্থ ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির অবস্থা গুরুতর ও চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার ফলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরো পড়ুন – শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সজিব হোসেন জানান, তিন বছর বয়সের শিশুটির অবস্থা খুবই গুরুত্বর ছিল। আর ওই বয়সের শিশুরোগীর ওয়াসের ব্যবস্থা না থাকায় তাকে জেলা সদরের সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।

শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার একটি মন্দিরের কালী মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া ঠাকুর বাড়ির সর্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এলাকাবাসী মন্দিরের ভাঙা মূর্তি দেখে পুলিশকে খবর দেয়। শৈলকুপা থানা পুলিশ খবর পেয়ে মন্দির পরিদর্শন করে। এ সময় মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে।

গ্রামবাসীরা জানান, ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে জমিদার আমলে ডাউটিয়া ঠাকুর বাড়িরর সর্বজনীন কালী মন্দিরটি’ প্রতিষ্ঠিত। বৃহস্পতিবার রাতে কে বা কারা ফটকের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করে। তারা কালী মুর্তির চার হাত ও মাথা ভেঙে ফেলেছে।

শুক্রবার সকালে মমতাজ বেগম (৪৫) নামের স্থানীয় এক নারী হাঁটতে বের হয়ে মূর্তি ভাঙা পড়ে থাকতে দেখে মন্দির কমিটির সাধারণ সম্পাদককে জানান।

আরো পড়ুন – খোকসায় বিদেশী ফল চাষীরা বিপাকে

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্দিরের ভেতর মূর্তি ভাঙচুরের খবর পেয়ে আমরা সেখানে যাই। মন্দির কমিটির সঙ্গে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

খোকসায় বিদেশী ফল চাষীরা বিপাকে

0

মরক লেগেছে মাল্টার গাছে, ঝড়ে পরছে ফল

স্টাফ রিপোর্টার

সম্ভাবনাময় বিদেশী ফল মাল্টা চাষীদের বাগানের অধিকাংশ গাছ হলুদ হয়ে মারা যাচ্ছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শের প্রতিশেধক কাজে আসছে না। ফলে কৃষকরা লক্ষ লক্ষ টাকার গাছ ও ফসল হারিয়ে সর্বশান্ত হয়েছে।

কুষ্টিয়ার খোকসার উপজেলার জাগলবা, ওসমানপুর, পাইকপাড়া, হিলালপুর ও গোপগ্রাম এলাকার কৃষকরা পরীক্ষা মূলক ভাবে বিদেশী ফল মাল্টা ও কমলা চাষ শুরু করেন। গতবছর পর্যন্ত এসব কৃষরা প্রচুর পরিমানে ফল উৎপাদন করতে সক্ষম হন। এক গাছ থেকে একাধিক বার ফল পাওয়া অন্যদিকে বাজারে চাহিদার সাথে বিক্রি হওয়ায় চাষীরা এসব ফল আবাদে আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু গত বছরের শেষ দিকে মাল্টা গাছে ব্যপক পরিমানে ছত্রাক আক্রমন করে। প্রথম অবস্থায় গাছ গুলো হলুদ হয়ে মারা যেতে থাকে।এ বছর মরক আরো বৃদ্ধি পেয়েছে। ফলে ক্ষতির মুখে পরছেন চাষীরা। অন্যদিকে বিষ মুক্ত ফল থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের দ্বারস্ত হয়েছিলেন কৃষকরা। এক দুইবার কৃষি কর্মকর্তা ফলের বাগানে গিয়ে প্রতিশেধক দেওয়া পরামর্শ দিয়েছেন। অবশেষে কৃষি কর্মকর্তারা হাল ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেন একাধিক কৃষক।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নে জাগলবার গ্রামের কৃষক আমিরুল ইসলামের বাগায়ে গিয়ে দেখা যায় তার অধিকাংশ গাছ হলুদ হয়ে গেছে। তিনি (আমিরুল ইসলাম) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রায় ১০ বিঘা জমিতে তার ফলের বাগান। এর মধ্যে গত দুই মৌসূম ৫০ শতাংশ জমিতে মাল্টা চাষ করেছেন। তার ১৮০টি গাছ রয়েছে। সাথী ফসল হিসেবে এই জমিতে ৪’শ টি হাইাব্রড জাতের পেয়ার আবাদ করেছে। গাছে প্রচুর মাল্টা ধরেছিল। ফলের বয়স এক মাস হলেই গাছ গুলো হলুদ হতে শুরু করে। এক পর্যায়ে প্রচুর পরিমানে ছোট ছোট মালটা ঝড়ে যায়। এই বাগানির সাথী ফসল পেয়ারার ফলন ভালো হওয়ায় তিনি আর্থিক ভাবে কিছুটা রক্ষা পেয়েছেন।

হিলালপুরের বিদেশী ফল চাষী মনিরুল ইসলাম দুশ্চিন্তায় আছেন। প্রায় ১০ বিঘা জমিতে মাল্টা, কমলা, হাইব্রিড কুল, অসমী আমের বাণিজ্যিক চাষ শুরু করেছেন। তার বাগানে ফলের বাম্পার ফলন হয়েছে। প্রতি গাছ থেকে প্রায় দেড় হাজার টাকার মাল্টা বিক্রি করেছেন। ইতোমধ্যে তার বাগানের কুলর গাছে ব্যপক হারে গুটি এসেছে। অন্যকৃষদের বাগানে গাছের মরকের খবর শুনে তিনিও দুশ্চিন্তায় আছেন।

কৃষক আমিরুল ইসলাম জানান, মাল্টা গাছ হলুদ হতে দেখে তিনিও কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে গিয়েছেলেন। তারা একদুই বার ওষুধ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাতে কাজ হয়নি। এখন তিনি নিজের মত করে চিকিৎসা দিচ্ছেন। তাতে কিছু ফল ও গাছ রক্ষা করতে পেরেছেন। এই ফল চাষকে তিনি লাভ জনক মনে করেন। এ বছর যে পরিমান ফল নস্ট হয়ে গেছে তা থাকলে এই বাগান থেকে দেড় লক্ষাধিক টাকা ফলবিক্রি করতে পারতেন।

কৃষক মনিরুল ইসলাম জানান, প্রথম বছরে ১৪৫টি মাল্টা গাছে ব্যপক ফল হয়েছে। সাথী ফসল পেয়ারাও প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। বিদেশী ফল আবাদে আগে কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষনের পরামর্শ দেন। তার যুক্তি, কৃষি কর্মকর্তাদের এই আবাদ সম্পর্কে একেবারেই অভিজ্ঞতা নাই। তাদের প্রশিক্ষন দেওয়া হলে তারা কৃষকের ভালো পরামর্শ দিতে পারবে।

উপজেলা কৃষিকর্মকর্তা সবুজ কুমার সাহা বলেন, এলাকায় মাল্টার চাষ হয়। এ বছর ফলোনও ভালো হয়েছে। রোগ-বালাই হয়েছে এ সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই। সঠিক পরিচর্যার অভাবে এ গাছে শুধু একটি পোকার আক্রমন হয়। তা আবার ওষুধ দিলে ভালো হয়ে যায়।

আরো পড়ুন – ঝিনাইদহে সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা

কৃষক আমিরুল ইসলাম সম্পর্কে তিনি বলেন, ওই কৃষক কথা শোনে না। ক্ষেতের পরিচর্যা করে না। এ কারনে তার ফলও ভালো হচ্ছে না।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...