বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 462

জাতিসংঘ বন্যার্তদের জন্য ৫০ লাখ ডলার দিচ্ছে

0
প্রতিকী ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যাদুর্গত মানুষদের জন্য ৫০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

সংস্থার ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সাড়াদান তহবিল (সিইআএফ) থেকে দেওয়া হচ্ছে এই সহায়তা।

এর আগে জাতিসংঘের মানবিকতা বিষয়ক আন্ডার সেক্রেটারি ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথসের প থেকে ৫০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা আসে।

জাতিসংঘের ঢাকা দলের তত্ত¡াবধানে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহের যে আবেদন জানানো হয়েছে, তার আওতায় আসবে এই অর্থ।

ওই আবেদনে বলা হয়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে এবারের বন্যায় ৭২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষের মানবিক সহায়তার জন্য আনুমানিক ৫ কোটি ৮৪ লাখ ডলার প্রয়োজন।

ওই আবেদনের আওতায় ১ কোটি ২০ লাখ ডলারের তহবিল সংগ্রহ হওয়ার কথা বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতিসংঘ।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল এরই মধ্যে সিলেট অঞ্চল ঘুরে এসেছেন।

আরো পড়ুন – ঝিনাইদহে পানি সংকটে আমন আবাদ নিয়ে শঙ্কা

সেখানে বন্যার করুণ চিত্র তুলে ধরতে গিয়ে আবাসিক সমন্বয়কের একটি বক্তব্য উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অঞ্চলে এবারের বন্যার মাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে তীব্র। অনেক পরিবার বাস্তবিক অর্থেই সবকিছু হারিয়েছে।

অনেকে এখনো আশ্রয়কেন্দ্রে বাস করছেন। কেননা, বন্যার পানি নামছে খুব আস্তে আস্তে, আর তাদের বাড়িঘর একেবারে ধ্বংস হয়ে গেছে। সরকারের জরুরি সাড়াদান কার্যক্রমে আমাদের সহায়তার হাত বাড়ানো খুবই জরুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহায়তা কার্যক্রমে সরকারকে সহায়তা করার পাশাপাশি তিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, সুপেয় পানি, নগদ অর্থ, জরুরি ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিটসহ বিভিন্ন সহায়তা পৌঁছে দিচ্ছে জাতিসংঘ।

ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউএনএইচসিআর এবং আইওএমসহ বিভিন্ন সংস্থার পৃথক সহায়তা কার্যক্রমের কথাও তুলে ধরা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঝিনাইদহে পানি সংকটে আমন আবাদ নিয়ে শঙ্কা

0
পানিশুন্য ঝিনাইদহের মাঠ

ঝিনাইদহ প্রতিনিধি

শেষ হয়ে যাচ্ছে আষাঢ় মাস, অথচ বৃষ্টি নেই। পানির অভাবে আমন আবাদি কৃষকরা এখনো বীজ তলায় তৈরী করতে পারনি। ফলে আমন ধান আবাদের লক্ষমাত্রা অর্জত হওয়া নিয়ে খোদ কৃষি বিভাগ শঙ্কায় পরেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আসন্ন আমন আবাদ মৌসূমে ঝিনাইদহের ৬ উপজেলায় এক লাখ ছয় হাজার ৮৩৮ হেক্টর জমি চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষমাত্রা অর্জনের জন্য প্রায় ১৫ থেকে ১৮ হাজার হেক্টর বীজ তলায় বীজ আবাদের কথা ছিল। ইতোমধ্যে এসব কৃষরা সরকারী বেসরকারী ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন প্রজাতের বীজ ধান সংগ্রহ করেছেন। কিন্তু ভরা আষাঢ়ে বৃষ্টির দেখা মেলেনি। মাঠ-ঘাট চৈত্রের দাবদাহে পুড়ছে। ফলে কৃষকরা প্রাকৃতিক পানিতে বীজ তলায় তৈরী করতে পারেনি। উচ্চমুল্যের ডিজেল কিনে বীজতলা তৈরী করতে হচ্ছে কৃষকদের। ফলে সেচ খরচ বৃদ্ধি পেয়ে ধানের উৎপাদন খরচ বেড়ে যাবে, অন্যদিকে আমন উৎপাদনের ল্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিতে পারে।

আরো পড়ুন – ঝিনাইদহে ছেলের হামলায় বাবার মৃত্যু

সাধুহাটীর বংকিরা গ্রামের কৃষক আব্দুল হান্নান জানান, বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে বীজতলা তৈরী করতে হয়েছে। এতে ব্যয় বেড়ে যাচ্ছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী জানান, ভরা আষাঢ়ে বৃষ্টি না হওয়ায় কৃষকদের ধান আবাদ খরচ বেড়ে যাবে। তাছাড়া অনেক কৃষক এখনো বীজতলা দিতে পারেনি। কারন আমন আবাদ আষাঢ়ের বৃষ্টির উপর নির্ভরশীল।

ঝিনাইদহে ছেলের হামলায় বাবার মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের হামলায় বাবা মান্নানের (৬৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুরে উপজেলার আমিননগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মান্নান উপজেলার ওই গ্রমের মৃত আবদেল মন্ডলের ছেলে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত মফিজুল পলাতক।

আরো পড়ুন – ঝিনাইদহের সীমান্ত থেকে ১৯ নারী-পুরুষ আটক

জানা গেছে, জমি নিয়ে মফিজুল ও অন্য ভাইদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাগবিতন্ডা শুরু হয়। বিষয়টি পরে সমাধান করা হবে বলে বাবা মান্নান তাদের থামতে বলেন। এতে উত্তেজিত হয়ে মফিজুল কাছে থাকা লাঠি দিয়ে তাকে পেটাতে থাকলে ঘটনাস্থলেই মারা যান মান্নান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যাকান্ডটি

ঝিনাইদহের সীমান্ত থেকে ১৯ নারী-পুরুষ আটক

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভরতে ও বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ জনেক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে বাংলাদেশে প্রবেশের সময় ১০জন ও ভারতে যাওয়ার পথ থেকে ৯ জনকে আটক করা হয়।

বুধবার সকালে সীমান্তের মাটিলা ও বাঘাডাংগা বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, খুলনা, সাতীরা, গোপালগঞ্জ, ভোলাসহ বিভিন্ন জেলায়।

আরো পড়ুন – লঙ্কান প্রেসিডেন্ট নৌপথে পালানোর চেষ্টা করছেন

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম তারেক জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পুরুষ, নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমানত পারাপারের অপরাধে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লঙ্কান প্রেসিডেন্ট নৌপথে পালানোর চেষ্টা করছেন

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্লেনে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এবার নৌপথে পালানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার জনােভের মুখে বিমানবন্দরে তাকে আটকে দেন অভিবাসন কর্মকর্তারা। ফলে আকাশপথে দেশত্যাগের চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু তারপরেও দেশ ছাড়ার চেষ্টা থেমে নেই। এবার নৌপথে তিনি পালানোর চেষ্টা করেছেন বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর জাহাজে করে শ্রীলঙ্কা ছাড়ার চেষ্টা করছেন তিনি।

গোতাবায়া রাজাপাকসে জানিয়েছিলেন যে, তিনি বুধবার পদত্যাগ করবেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ভাবে মতা হস্তান্তরের কথা জানিয়েছিলেন। দেশজুড়ে গত কয়েক শতকের মধ্যে ভয়াবহ আর্থিক সঙ্কটের কারণে তীব্র চাপের মুখে পড়েছেন তিনি।

গত শনিবার বিােভকারীদের ােভের মুখে প্রেসিডেন্টের বাসভবন থেকে পালাতে বাধ্য হন ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে। কর্মকর্তারা জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে দুবাই পাড়ি দিতে চেয়েছিলেন।

প্রেসিডেন্ট গোতাবায়া বিমানবন্দরে গিয়ে ভিআইপি স্যুইটে অপো করছিলেন। কিন্তু অভিবাসন কর্মকর্তারা তার পাসপোর্টে সিল মারতে অস্বীকৃতি জানান। ফলে তার দেশত্যাগের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।

এর আগে প্রেসিডেন্টের ভাই বাসিল রাজাপাকসেকে দেশত্যাগে বাধা দেওয়া হয়। দেশটির অভিবাসন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। বাসিল রাজাপাকসে দেশটির সাবেক অর্থমন্ত্রী ছিলেন।

আরো পড়ুন – পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

শনিবার বিােভকারীরা প্রেসিডেন্ট প্যালেস, প্রেসিডেন্সিয়াল সচিবালয় দখলে নেয়। এরপর তারা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

শ্রীলঙ্কা ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন অফিসার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানিয়েছে, তাদের সদস্যরা কলম্বো বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাসিল রাজাপাকসেকে দেশত্যাগে বাধা দিয়েছেন।

অপরদিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিতে বিােভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

0
নিহত কলেজ ছাত্র

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পরে আবু মুসা নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রবিবার রাতে উপজেলা সদরের কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি পাংশা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ঈদের রাতে আবু মুসা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। কৃষি ফার্ম এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন – খোকসায় বিদ্যুতের ফাঁদে বৃদ্ধা আহতের ঘটনায় হামলা পাল্টা-হামলা

পাংশা থানার সি তদন্ত উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটেছে।

খোকসায় বিদ্যুতের ফাঁদে বৃদ্ধা আহতের ঘটনায় হামলা পাল্টা-হামলা

0
ফাঁদের বিদ্যুতে আহত বৃদ্ধা জাবেদা খাতুন ।

পৃথক হামলায় দুই জোড়া দম্পতি আহত হয়েছেন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মুরগীর ফার্মে বিদ্যুতের ফাঁদে আটকে বৃদ্ধা আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলায় দুই পক্ষের নারী ও পুরুষসহ ৬ জন আহত হয়েছেন। চকহরিপুরে পৃথক হামলায় দুই জোড়া দম্পতি আহত হয়েছেন।

এই হামলায় আহতদের মধ্যে ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যান সমিতির সহ সভাপতি রেজাউল করিম রয়েছেন।

সোমবার প্রত্যুশে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামে বৃদ্ধা জাবেদা খাতুন (৭০) প্রতিবেশী মুন্নাফ ওরফে মুনা শেখের মুরগীর ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের ফাঁদে জড়িয়ে তড়িতাহত হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা তা থেকে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

তড়িতাহত বৃদ্ধার ভাতিজা রেজাউল করিম।

হামলায় আহত হন ঢাকাস্থ খোকসা উপজেলা সমিতির সহ সভাপতি রেজাউল করিম, সিরাজুল ইসলাম, মিলি খাতুন, ফার্ম মালিক মুন্নাফ শেখ ও তার ছেলে বেলায়েত শেখ।

বিদ্যুতে ফাঁদে আহত চিকিৎসাধীন বৃদ্ধা জাবেদা খাতুন জানান, সকালে তিনি প্রতিবেশীর বাড়িতে দাওয়াত দিতে যাওয়ার সময় আর এক প্রতিবেশীর ওই মুরগীর ফার্মের পাশে গুনো তার দিয়ে পাতা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে আহত হন। বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে সেবাযতœ করে। এ পর্যায়ে তার পরিবারের লোকেরা ফার্ম মালিকের কাছে অভিযোগ করতে গেলে তারা হামলা চালায়। এ হামলায় তার ভাতিজা ও অন্যরা আহত হয়। ঘরের সাথে মুরগীর ফার্ম করে তাতে বিদ্যুতের ফাঁদ পাতা ও হামলার ঘটনায় সুষ্ঠ বিচারের দাবি করেন বৃদ্ধা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুন্নাফ শেখ ও তার ছেলে কথিত হামলা কারী মোস্তফা মুরগীর ফার্মে বিদ্যুতের ফাঁদ পাতা ও সেখান থেকে বৃদ্ধা তড়িতাহত হওয়ার কথা স্বীকার করেন। তবে ফার্মের মুগী রক্ষায় তারা ফাঁদ পাততে বাধ্য হয়েছেন। প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে হামলা করে বলেও দাবি করেন তারা।

ফার্মের মালিক মুন্নাফ শেখ ও তার আহত ছেলে

তড়িতাহত বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে রবিউল ইসলাম জানান, তার ঘরের সাথে মুরগীর ফার্ম করে সেখান বিদ্যুতের ফাঁদ পেতে মানুষ মারার চেষ্টা করছেন প্রতিবেশী মুন্নাফ। তারা ঘরের সাথে বিদ্যুতের ফাঁদ পাতা ও হামলার ঘটনায় মামলা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরু জ্জামান সোহেল জানায়, রেজাউল করিমের অবস্থা বেশ গুরুত্বর। তার মাথায় পৃথক দু’টি ক্ষত হয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যান সমিতির সভাপতি আহসান নবাব হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত বিচারের দাবি করেন।

আরো পড়ুন – খোকসায় করোনায় এক যুবকের মৃত্যু

সোমবার সকালে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে পৃথক হামলা পাল্টা-হামলার ঘটনায় নায়েব আলী (৫৫) ও তার স্ত্রী শাবানা এবং নিজাম উদ্দিন (৫০) ও তার স্ত্রী সাইমা গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিচ্ছেন।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ও ওসি তদন্ত মামুনুর রশিদের সরকারী মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু দু’জন পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেন নি।

খোকসায় করোনায় এক যুবকের মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় টানা ১০ মাস পর করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলা মালিগ্রামের নাজমুল ইসলাম (৩২) ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়। এক পর্যায়ে শুক্রবার তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাতে তার মৃত্যু হয়। সন্দেহ বসত হাসপাতাল কর্তৃপক্ষ মৃতব্যক্তির করোনা পরীক্ষা করায়। সেখানে তার শরীরে করোনা পজেটিভ ছিল বলে পিসিআর ল্যাব কর্তৃপক্ষ জানায়। মৃত নাজমুল ইসলাম মালিগ্রামের রবিউল ইসলামের ছেলে।

শনিবার দুপুরে সালাউদ্দিন আহম্মেদের নেতৃত্বে ইসলামীক ফাউন্ডেশনের একটি দল মালিগ্রাম কবর স্থানে মৃত নাজমুল ইসলামের দাফন সম্পন্ন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রথম ঢেউ ও দ্বিতীয় ঢেউ এর সময় ২১ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। যাদের মধ্যে নারী রোগীর সংখ্যা বেশি ছিল। টানা দশ মাস পর নাজমুল ইসলামের মৃত্যুর মধ্য দিয়ে উপজেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।

নির্দ্ধারিত সময়ের আগেই এ উপজেলায় প্রায় ১ লাখ ৯ হাজার ৮৩৫ জনকে প্রথমডোজ করোনা প্রতিরোধক টিকা প্রদান করা হয়। নির্দ্ধারিত সময়ের মধ্যে ১ লক্ষাধিক মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ টিকা পেয়েছে ৩০ হাজার ৮৫৫ জন।

আরো পড়ুন – সাংবাদিক রুবল হত্যাঃ প্রতিবাদ আন্দোলনে উত্তাল কুষ্টিয়া

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পোনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, নাজমুল ইসলাম সাধারণ জ্বর-ঠান্ডা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অতিরিক্ত বমি ও শ্বাষ কষ্টের কারণে তাকে রেফার্ড করা হয়। শুক্রবার রাতে তার মৃত্যু হয়। চিকিৎসকদের সন্দেহ হলে মৃতব্যক্তির করোন পরীক্ষার পর পজেটিভ আসে। ইসলামীক ফাউন্ডেশনের মাধ্যমে মৃতব্যক্তির দাফন করা হয়েছে।

সাংবাদিক রুবল হত্যাঃ প্রতিবাদ আন্দোলনে উত্তাল কুষ্টিয়া

0
সাংবাদিকেরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে জেলা সদরসহ খোকসা উপজেলায় কর্মরত সাংবাদিকরা বিক্ষোভ ও মানবন্ধন করেছেন।

শুক্রবার দুপুরে জেলা শহরে সড়ক অবরোধ করে বিােভ করেন তারা। এ ছাড়া খোকসায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহসড়কে মানববন্ধন করেছেন সর্বস্তরের সাংবাদিকরা।

সকাল ১১টায় পৌর কবরস্থানে যানাজা শেষে সাংবাদিক রুবেলের লাশ দাফন করা হয়। যানাজায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা, কুষ্টিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ সর্বস্তরের সাংবাদিক অংশ নেন।

দাফন শেষে রুবেল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে কবরস্থান থেকে বিােভ মিছিল বের করেন সাংবাদিকরা। মিছিলটি কলেজ মোড় হয়ে র‌্যাব গলি দিয়ে মজমপুর ট্রাফিক কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এই মিছিল থেকে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল ইসলামের অপসারন দাবি করেন তারা।

খোকসা বাস স্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাংবাদিকরা কুষ্টিয়া-ঈশ্বরদী ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধে কুষ্টিয়া প্রেসকাব, সাংবাদিক ইউনিয়ন, এডিটরস ফোরাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ক্যামেরা পার্সনদের সংগঠনের নেতারা অংশ নেন। সাংবাদিকেরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

রুবেল হত্যার প্রতিবাদে সাত দিনের কঠোর কর্মসূচি ঘোষণা করেছে কুষ্টিয়া প্রেসকাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া প্রেসকাবের নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূরির মধ্য রয়েছে – রুবেল হত্যায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশ হবে না। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় নিখোঁজ সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার

জেলার সাংবাদিকদের সাথে ঐক্যমত পোষন করে খোকসা উপজেলায় কর্মরত সব সাংবাদিকরা শুক্রবার সকালে খোকসা বাস স্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক ফিরোজ হোসেন, চঞ্চল, হুমায়ুন কবির, মিলন, পুলক প্রমুখ। প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন শেখ সাইদুল ইসলাম প্রবীন। সভাপতিত্ব করেন মুনসী লিটন।

উল্লেখ্য, গত ৩ জুলাই রাতে নিখোঁজ হন সাংবাদিক রুবেল। বৃহস্পতিবার দুপুরের দিকে কুমারখালী উপজেলার গড়াই নদীতে তার মরদেহ পাওয়া যায়। কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের পাশাপাশি ঢাকার আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন রুবেল।

কুষ্টিয়ায় নিখোঁজ সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার

0
সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের ফাইল ছবি ও তার পরিচয় পত্র।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিখোঁজের চারদিনের মাথায় গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। এ জন্য তারা ৩৬ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের তেবাড়িয়া এলাকায় গড়াই নদীতে নির্মানাধিন ব্রিজ এলাকা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি রুবেল ঠিকাদারি এবং শহরের পৌর বাজারে পৈতৃক কাঁচামালের আড়ত দেখাশোনা করতেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ বøক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, গত ৩ জুলাই রাত ৯টার দিকে শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইলে কল এলে অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় ওই রাতেই কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছোট ভাই মাহবুব। বৃহস্পতিবার দুপুরের দিকে নদীতে মরদেহ ভেসে ওঠার পর পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার পরিবারের লোকজন সাংবাদিক রুবেলের মরদেহ বলে শনাক্ত করেন।

আরো পড়ুন – ঝিনাইদহে ঘোষিত পেস্কেল অনুযায়ী বেতনের দাবীতে আন্দোলন

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এই হত্যাকান্ডের ঘটনায় চরম ােভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিকরা। কুষ্টিয়া প্রেস কাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সাংবাদিক রুবেলের এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...