বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 467

কোরবানির ঈদে হাট কাঁপাবে কুষ্টিয়ার ‘শেরখান’

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘শেরখান’ নাম শুনলেই মনে হবে এলাকার প্রভাবশালী কোন ব্যক্তির নাম। কিন্তু এটি আসলে কোন মানুষের নাম নয়। এটি বিশাল আকৃতির একটি কোরবানির গরুর নাম। এবারের ঈদে কাঁপাবে এই শেরখান। যার ওজন প্রায় এক হাজার ৬’শত কেজি। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের প্রান্তিক খামারি আকমাল ইসলাম। দীর্ঘ চার বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি নিজের সন্তানের মত লালন পালন করে বড় করেছেন। আদর করে গরুটি’র নাম দিয়েছেন শেরখান। সুঠাম দেহের অধিকারী সুউচ্চ এই গরুটিকে কোরবানির হাটে তোলার জন্য অনেক কষ্টে গোয়ালঘর থেকে বের করতে হয়েছে তাকে।

যে কারণে প্রতিদিন উৎসুক মানুষ শেরখানকে দেখতে ভিড় জমাচ্ছেন গরুটির মালিক কৃষক আকমালের বাড়িতে। বিশাল আকৃতির গরুটি লালন-পালন করায় উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকেও মিলেছে পুরস্কার। প্রশংসিত হয়েছেন উপজেলা এলাকার সেরা খামারি হিসেবেও।

গরুটির মালিক আকমাল ইসলাম জানান, ৪ বছর ধরে গরুটিকে ঘাস, খোল, ভূষি, কলা, মাল্টাসহ বিভিন্ন ফল-ফলাদি খাইয়ে স্বাস্থ্য সম্মতভাবে লালন-পালন করে নিজ সন্তানের মত বড় করে তুলেছি। আদরের পশু শেরখানকে লালন-পালন করতে তার অনেক অর্থ ব্যয় হয়েছে। শেরখানকে বড় করতে অনেক টাকা ঋণী হয়ে পড়েছেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতেই তাকে এবারের কোরবানির হাটে বিক্রি করতে হচ্ছে।

আরো পড়ুন – ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে দুদকের বৃত্তি প্রদান

মিরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সোহাগ রানা বলেন, এই উপজেলায় পশু স্বাস্থ্য সম্মতভাবে কোরবানির জন্য প্রস্তুত করেছেন কৃষকরা। উপজেলা প্রাণীসম্পদ অফিস তাদের নানাভাবে বুদ্ধি-পরামর্শ দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ উপজেলার ধুবইল ইউনিয়নের হাজীপাড়া এলাকায় কৃষক আকমালের বাড়িতে শেরখানকে দেখতে তার বাড়িতে ভিড় করছেন। গরুটি দেখতে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে আমরাও গিয়েছিলাম। গরুটির মালিক স্বাস্থ্য সম্মতভাবে লালন-পালন করে গরুটিকে বড় করে তুলেছেন।

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে দুদকের বৃত্তি প্রদান

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কে এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর দুর্নীতি দমন কমিশন। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, দুদক যশোর’র উপ-পরিচালক আল আমিন, উপ-সহকারী পরিচালক শেখর কুমার রায়, ঝিনাইদহ দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানে ১২ জন শিার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা বৃত্তি প্রদাণ করেন।

আরো পড়ুন – বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাঁটু পানি

বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাঁটু পানি

0
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আইনজীবিদের সেরেস্তা গুলো পানিকে ভাসছে।

কুষ্টিয়া প্রতিনিধি

সাড়ে তিন ঘন্টার টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরের প্রায় সব সড়কে হাঁটু পানি জমে গেছে। এক কথায় বলতে গেছে ডুবে গেছে কুষ্টিয়া শহর। শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া ডিসি কোর্ট, জজ কোর্ট, জেলা পরিষদ, কুষ্টিয়া টিএন্ডটিসহ প্রায় সকল অফিসে হাঁটু পানি জমেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, কুষ্টিয়ায় প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্র এনএস রোর্ডের চিত্র এটি।

কৃষি আঞ্চলিক আবহাওয়া পর্যবেণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, কুষ্টিয়া জেলায় একমাত্র কুমারখালী ছাড়া অন্য কোথাও বৃষ্টিপাত পরিমাপ করার ব্যবস্থা নেই। মঙ্গলবার বেলা ১২ টা থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত কুমারখালী উপজেলায় ১৪ মিলিমিটারের মত বৃষ্টিপাত হয়েছে।

আরো পড়ুন – মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

তিনি বলেন, ৮৯ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হলে আমরা সেটিকে ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করি। তাঁর মতে, সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টায় কুষ্টিয়া শহরে প্রায় ১শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং এটি এ বছরের একটানা বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড বলে তিনি মন্তব্য করেন। এদিকে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে কুষ্টিয়া শহরের অনেক এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। হাঁটু পানি জমেছে কুষ্টিয়া জজ কোর্টের পুরনো আইনজীবী ভবনের নীচ তলায়। হাঁটু পানির মধ্যেই আইনজীবীদের দৈনন্দিন কাজ-কর্ম করতে দেখা গেছে। শহরের অধিকাংশ সড়কে হাঁটু পানি জমে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিস্কাশনে সমস্যার সৃষ্টি হচ্ছে।

মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

0
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে মাদক মামলায় মতিযয়র রহমান (৩৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড দিয়েছেন।

সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান জেলার গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়া পাড়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপরে অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজী শহীদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – ঝিনাইদহে অন্ত:সত্ত্বা নারীকে হত্যার অভিযোগ

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৪ মে গোপন সংবাদের ভিত্তিতে মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ঘটনায় উপ-পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

মামলায় মোট ৯ জন সাী স্যা দেন। এতে আসামি মতিউর রহমান দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

ঝিনাইদহে অন্ত:সত্ত্বা নারীকে হত্যার অভিযোগ

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের অন্ত:সত্ত্বা নারীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের বাবার পরিবারে দাবি তাকে হত্যা করার জন্য বিষ খাওয়ানো হয়েছে।

নিহত মরিয়ম খাতুন (৩৮) হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী ও শহরতলির দিগনগর এলাকার ইজ্জত আলীর মেয়ে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগের দিন রবিবার সে পারিবারিক কলহের কারনে বিষপাণ করেন। তবে নিহতের স্বজনদের অভিযোগ, জোর করে ওই নারীর স্বামী তার মুখে বিষ ঢেলে দিয়েছে ।

নিহতের ছেলে জিহাদ জানান, রবিবার রাত দেড়টার দিকে মায়ের চিৎকারে সে ঘরে গিয়ে দেখে তার বাবা জোর করে তার মায়ের মুখে পানি ঢালছে। তার দাবি, মাকে তার বাবা বিষ দিয়ে মেরে ফেলেছে। এর আগে তুচ্ছ ঘটনায় বাবা-মায়ের মধ্যে ঝগড়া বিবাদ হতো বলেও জানায় জিহাদ।

আরো পড়ুন – ঈদে বাসের টিকিট ২৪ জুন থেকে

ওই গ্রামের ইউপি সদস্য মাসুদ আলী জানান, ওই নারী অন্ত:সত্ত্বা ছিল। তার স্বামী গর্ভের সন্তানকে নষ্ট করতে প্রায়ই তাকে চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হতো বলেও শুনেছি।

থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে ওই নারীর স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদে বাসের টিকিট ২৪ জুন থেকে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল আজহা সামনে রেখে আগামী ২৪ জুন বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে।

সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রণে কর্মশালা

তিনি জানান, ওই দিন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে ঈদের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের যে কোনো দিনের টিকিট কেনা যাবে।

জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হবে।

কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রণে কর্মশালা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ওষুধ প্রশাসন) অতিরিক্ত সচিব এনামুল হক। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণের সমন্বয়ক হোসেন আলী খন্দকার। কর্মশালায় কি-নোট উপস্থাপন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন বানু। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় ও কুষ্টিয়ার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন – সোমবার রাত ৮টার পর দোকানপাট বন্ধ

কর্মশালায় বক্তারা বলেন, তামাক ও তামাকজাত পণ্য সেবনের কারণে প্রতি বছর বিশ্বে ৮০ ল মানুষ মৃত্যুবরণ করছে। ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশে তামাক ও তামাকজাত পণ্য সেবনের কারণে প্রতি বছর এক ল ৬১ হাজার মানুষ মারা যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

সোমবার রাত ৮টার পর দোকানপাট বন্ধ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার থেকে রাত আটটার পর সারাদেশে দোকানপাট, বিপণিবিতান, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

রবিবার বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বাণিজ্য, বিদ্যুৎ, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দণি, এমপ্লোয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রাত ৮টার পর দোকান বন্ধের নির্দেশনা ইতোমধ্যে দিয়েছেন। সেটা সোমবার থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বৈঠকে বসে আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। প্রধানমন্ত্রী যে অনুশাসন, নির্দেশনা দিয়েছেন, এটা আমাদের আইনেও আছে, এটার প্রতিপালন আগামীকাল থেকেই শুরু হবে। ওনারা (ব্যবসায়ী প্রতিনিধি) একটা দাবির কথা বলেছেন। আগামী ১০ জুলাই কোরবানির ঈদ, এ জন্য ১ জুলাই থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন। এই প্রস্তাব আমরা সামারি আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেব।

আইন অনুযায়ী কোনো কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনার বাইরে থাকবে তা তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব এহছানে এলাহী।

আরো পড়ুন – কুষ্টিয়ায় প্রকৌশলীর বাসা থেকে কিশোরী মরদেহ উদ্ধার

ডক, জেটি, স্টেশন অথবা বিমানবন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস; তরি-তরকারি, মাছ, মাংস, দুগ্ধ জাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি ও ফুল বিক্রির দোকান; ওষুধ, অপারেশন সরাঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান; দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান; তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান এবং দোকানে বসে খাওয়ার (হালকা) নাশতা বিক্রির খুচরা দোকান; খুচরা, পেট্রোল বিক্রির জন্য পেট্রোল পাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটরগাড়ির সার্ভিস ষ্টেশন; নাপিত এবং কেশ প্রসাধনীর দোকান; যে কোন ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্য ব্যবস্থা; যে কোনো শিল্প, ব্যবসা বা প্রতিষ্ঠান যা জনগণকে শক্তি আলো-অথবা পানি সরবরাহ করে; কাব, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকান, সিনেমা অথবা থিয়েটার এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

মুদি দোকানের েেত্র কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে যেসব প্রতিষ্ঠান নির্দেশনার বাইরে থাকবে বলা হয়েছে, তার বাইরে সব ধরনের দোকান বন্ধ থাকবে। সে েেত্র মুদি দোকানও রাত ৮টার পর বন্ধ থাকবে।

এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় পদপে নিতে প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন।

কুষ্টিয়ায় প্রকৌশলীর বাসা থেকে কিশোরী মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর বাসা বাড়ি থেকে রুবিয়া (১৪) নামের এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কের ইবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর মুন্সি শহিদ উদ্দিন তারেকের বাসা বাড়ির গেস্ট রুমের দরজা ভেঙে ওই গৃহপরিচারিকার মরদেহ পুলিশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গত প্রায় এক মাস ধরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন তারেকের বাসা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল রুবিয়া। সে পাশ^বর্তী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামের নবীর মেয়ে।

আরো পড়ুন-বন্যাদুর্গতদের সেবায় ১৪০ মেডিকেল টিম কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন তারেক জানান, বিকেল ৪ টা থেকে ওই গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে বাড়ির অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে নিচ তলার গেষ্ট রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে রুবিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, ওই কিশোরীর মানষিক সমস্যা ছিল। সে তেমন একটা কথা-বার্তা বলত না। মানষিক সমস্যা থেকেই মেয়েটি আত্মহত্যা করেছে বলে তিনি মনে করেন।

বন্যাদুর্গতদের সেবায় ১৪০ মেডিকেল টিম কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বন্যাদুর্গতদের সেবায় উপজেলা ও ইউনিয়নে গিয়ে ১৪০টি মেডিকেল টিম গঠন কাজ করছে। ঢাকায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির মধ্যে ডাক্তার, নার্স, সিভিল সার্জন, এসপি, ডিসি ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বিকালে সরকারি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের হল রুমে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির সবাই মিলেই কাজ করছে। স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবেলেটসহ অন্য চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে যাচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা ও স্পিডবোটের মাধ্যমে তারা মানুষকে সেবা দিচ্ছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজেও বন্যার পানি ঢুকে গেছে। সেখানে বিদ্যুৎ নাই। জেনারেটরের মাধ্যমে আমরা সে হাসপাতালের কার্যক্রম চালু রেখেছি। সরকার সমস্ত কাজ করছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজ রাখছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন।

আরো পড়ুন – সিলেট-সুনামগঞ্জে বন্যার আরও অবনতি হবে

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এ বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে। মাস্ক পরতে হবে এবং টিকা না নিলে অবশ্যই আপনারা বুস্টার ডোজ নিয়ে নিবেন। যতটুকু পারেন, সাবধানে থাকবেন।

জেলা মহিলা লীগের সভাপতি নিনা রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাইমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...